Sylheter Alo - সিলেটের আলো

Sylheter Alo - সিলেটের আলো Welcome to Sylheter Alo page

29/08/2026

বড়লেখায় মুন্নি হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন...

বড়লেখায় ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনানিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তী...
29/08/2026

বড়লেখায় ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের বড়লেখায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বড়লেখা উপজেলা শাখা।

শনিবার (২৯ আগস্ট) বড়লেখা জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে এ কৃতি শিক্ষার্থী সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বড়লেখা শহর শাখার সভাপতি নুমান আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।

বড়লেখা দক্ষিণ শাখার সভাপতি জেবুল আহমদ ও বড়লেখা উত্তর শাখার সভাপতি হানজালার যৌথ সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়াহ ও আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুজাহিদুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবিরের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মাসুদ রানা তুহিন, উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী সাবেক আমির এমাদুল ইসলাম, সাবেক জেলা সভাপতি ও উপজেলা নায়াবে আমির আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, জেলা সভাপতি ফরিদ উদ্দিন, জেলা সমবায় অফিসার শফিকুল ইসলাম।

অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন ছিলেন নিজ বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালাম, শিকক্ষ ময়নুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা অর্থ সম্পাদক জুয়েল আহমদ, শিক্ষা সম্পাদক মো: শিপলুজ্জামান, দাওয়াহ সম্পাদক আব্দুল ওয়াহিদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তোমরা যারা মেধাবী, সাহসী ও স্বপ্নবান—তোমরাই আমাদের সাথে থাকবে। তোমাদের মেধা, তারুণ্য ও উদ্যমকে কাজে লাগিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাব। আমরা হব বড় বিহানে পাখির কলরব, জাগিয়ে দেব ঘুমিয়ে থাকা মানুষগুলোকে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলব, মানুষের অধিকার ও মর্যাদার জন্য দাঁড়াব।

বক্তারা আরো বলেন, সামনে তোমাদের জীবন আরো কঠিন ও প্রতিযোগিতাময় হবে। আজ তুমি যে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, আগামী দিনে তোমার প্রতিযোগিতা শুধু তোমার সহপাঠীদের সাথে নয়; বাংলাদেশের সব মেধাবী শিক্ষার্থীর সাথে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে নিজের কাঙ্ক্ষিত বিষয়ে পড়তে চাইলে এখন থেকেই নিজেকে প্রস্তুত করতে হবে।

29/08/2026
বড়লেখায় সাজা পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৭, চোরাই মোটরসাইকেল উদ্ধারবড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা...
22/08/2026

বড়লেখায় সাজা পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৭, চোরাই মোটরসাইকেল উদ্ধার

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে সাজা পরোয়ানাভুক্ত আসামি, পুলিশ আইনের ৩৪ ধারার মামলার আসামি ও মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িতসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চোরাই একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

শনিবার (২২ আগস্ট) বড়লেখা থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, জিআর-৪৮/২৬ (বড়) ও সিআর-৩৪০/২২ (বড়) মামলার সাজা পরোয়ানাভুক্ত আসামি জইন মিয়া (পিতা-মৃত রমজান আলী, সাং-বিওসি কেছরীগুল, ডিমাই)কে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া পুলিশ আইনের ৩৪ ধারায় সুহেদ আহমদ (২৮), মুজিবুর রহমান বিলু (৪২), তয়াইদ আলী (৪৫) ও জাকির হোসেন (৩৬)কে গ্রেপ্তার করা হয়। তাদের সবার বাড়ি বড়লেখা উপজেলার মহদীকোনা এলাকায়।

অন্যদিকে, গত ২১ আগস্ট রাত আনুমানিক ২টা থেকে ৪টার মধ্যে বড়লেখা থানাধীন ঘোলসা এলাকায় একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ২২ আগস্ট বড়লেখা থানায় মামলা নম্বর-১৮, জিআর নম্বর-১৪০ দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধির ৩৭৯/৪১১ ধারায় আসামি করা হয়েছে।

এ মামলায় এজাহারনামীয় আসামি শাহিন আহমদ (৩০), পিতা-আলাউদ্দিন, সাং-তারাদরম বটথল এবং সাইদুল ইসলাম (৩০), পিতা-মৃত ইশাদ আলী, সাং-ঘোলসাকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চোরাই একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মোটরসাইকেলটির আনুমানিক মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা।

গ্রেপ্তার সাত আসামিকে শনিবার যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান খান।

বিজিবি-পুলিশের যৌথ অভিযানে বড়লেখায় ১৪ ভারতীয় মহিষ আটক, ৯টি উধাওবড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : বড়লেখায় বিজিবি-পুলিশের যৌ...
22/08/2026

বিজিবি-পুলিশের যৌথ অভিযানে বড়লেখায় ১৪ ভারতীয় মহিষ আটক, ৯টি উধাও

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : বড়লেখায় বিজিবি-পুলিশের যৌথ অভিযানে আটক ১৪টি ভারতীয় মহিষের কাগজপত্র যাচাইকালিন সময় পর্যন্ত মহিষগুলো নিজেদের জিম্মায় নেন দুই বিএনপি নেতা। কিন্তু ভারতীয় অবৈধ নিশ্চিত হওয়ার পর উদ্ধারে গিয়ে বিজিবি-পুলিশ পেল মাত্র ৫টি মহিষ। অপর মহিষগুলো উদ্ধারে তৎপরতা চালাচ্ছে বিজিবি-পুলিশ।

মালিকানা দাবি কারীর কাগজপত্র ভুয়া প্রমানিত হওয়ায় শুক্রবার বিকেলে বিজিবি-পুলিশের যৌথবাহিনী চোরাইপথে আসা ভারতীয় অবৈধ মহিষগুলো উদ্ধারে গিয়ে দেখে ১৪টির মধ্যে ৯টি মহিষই গায়েব। অবশেষে ৫টি ভারতীয় মহিষ উদ্ধার করে থানায় নিয়ে গেছে যৌথ বাহিনী। অপর মহিষগুলো উদ্ধারের তৎপরতা চলছে। এব্যাপারে থানায় বিজিবির পক্ষ থেকে মামলা হয়েছে।

জানা গেছে, ১৪ আগস্ট বিজিবি বিওসি টিলা ক্যাম্পের আওতাধীন উপজেলার গৌড়নগর এলাকার জনৈক লুৎফুর রহমান বিজিবির চোঁখ ফাঁকি দিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতীয় অবৈধ মহিষের একটি চালান নিয়ে আসে এবং নিজ বাড়ির একটি ঘরে তালাবদ্ধ করে রাখা। বিভিন্ন গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি নিশ্চিত হয় লুৎফুর রহমানের বাড়িতে ১৪টি অবৈধ ভারতীয় মহিষ রয়েছে। পরদিন ১৫ আগস্ট মহিষগুলো উদ্ধারে বিজিবি-পুলিশ তার বাড়িতে যৌথ অভিযান চালায়। এসময় সে মহিষগুলোর মালিকানা দাবি করে দুইটি রশিদ প্রদর্শন করে। প্রাথমিক যাচাইয়ে রশিদগুলো ভুয়া বলে বিজিবি নিশ্চিত হলেও লুৎফুর ও তার ভাই হিফজুর মহিষ উদ্ধারে বাধা সৃষ্টি করে। লুৎফুরের মালিকানা দাবির কাগজপত্রের অধিকতর যাচাই-বাছাই সময় সাপেক্ষ হওয়ায় স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক দুলাল আহমদ ওই ১৪টি মহিষ বিজিবির কাছ থেকে নিজেদের জিম্মায় রাখেন। বিএনপি নেতা রফিকুল ইসলাম ও দুলাল আহমদ মহিষগুলো জিম্মায় নিলেও মহিষগুলো লুৎফুর রহমানের বাড়িতেই রেখে দেন।

এদিকে বিজিবি অধিকতর যাচাই ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে লুৎফুর রহমান ও তার ভাই হিফজুর রহমানের মালিকানা দাবির কাগজপত্র সম্পুর্ণ ভুয়া নিশ্চিত হয়ে শুক্রবার বিকেলে জিম্মাদারদের নিয়ে মহিষ উদ্ধারে যৌথ অভিযান চালায়।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের সহকারি পরিচালক মেজর মাহফুজুর রহমানের নেতৃত্বে বিজিবি-পুলিশের যৌথ অভিযানে লুৎফুর রমহানের বাড়িতে কোনো মহিষ পাওয়া যায়নি। পরে পাশ্ববর্তী ডোবায় মাত্র ৫টি মহিষ পাওয়া গেলে সেগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আতাউর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লুৎফুর রহমানের বাড়িতে ১৫ আগস্ট ভারতীয় অবৈধ মহিষ উদ্ধারে বিজিবি-পুলিশ যৌথ অভিযান চালায়। তার বাড়িতে ১৪টি ভারতীয় মহিষ পাওয়া গেলেও তা উদ্ধারে সে বাধা সৃষ্টি করে। কিছু ভুয়া কাগজপত্র প্রদর্শন করে মালিকানা দাবি করে। তার দেওয়া রশিদের অধিকতর যাচাইয়ে সময়ের প্রয়োজন দেখা দেয়। ওই সময় পর্যন্ত স্থানীয় গ্রহণযোগ্য দুইজন গন্যমান্য ব্যক্তি ১৪টি মহিষ তাদের জিম্মায় রাখেন। মালিকানা দাবির রশিদগুলো যাচাই বাছাই শেষে ভুয়া প্রমাণ হওয়ায় শুক্রবার মহিষগুলো উদ্ধার করতে গেলে ১৪টির মধ্যে ৫টি পাওয়া গেছে। অপর ৯টি মহিষ উদ্ধারের অভিযান চলছে। এব্যাপারে মামলা হয়েছে। শুধু মহিষ নয় সবধরণের সীমান্ত চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, সংবাদ সম্মেলনে হত্যার অভিযোগ বিস্তারিত কমেন্টে...     #আত্মহত্যা
22/08/2026

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, সংবাদ সম্মেলনে হত্যার অভিযোগ

বিস্তারিত কমেন্টে...
#আত্মহত্যা

বড়লেখা উপজেলার কাঠালতলী এলাকা থেকে সাবেক ইউপি সদস্য আলিফ উদ্দিন নিখোঁজ  মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৮নং দক্ষিণভাগ উত্তর ...
05/05/2026

বড়লেখা উপজেলার কাঠালতলী এলাকা থেকে সাবেক ইউপি সদস্য আলিফ উদ্দিন নিখোঁজ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৮নং দক্ষিণভাগ উত্তর (কাঠালতলী) ইউনিয়নের কাঠালতলী উত্তর (উত্তরভাগ) গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য আলিফ উদ্দিন নিখোঁজ হয়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, তিনি আজ ৫ মে দুপুর আনুমানিক ১২টার সময় নিজ বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
পরিবারের সদস্যরা জানান, তিনি মানসিক সমস্যায় ভুগছেন। ফলে তার নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন।
যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

যোগাযোগ: ০১৩৩৮২৮২৫৬৭, ০১৮৫৫২০৭১২৯

14/04/2026

...

Address

Upashahar, Block-b, Road/19
Sylhet

Telephone

+8801893934201

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sylheter Alo - সিলেটের আলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sylheter Alo - সিলেটের আলো:

Shortcuts

Share