Itqan Tv

Itqan Tv Welcome My Official page...

31/07/2025

সেভ করে রাখুন কাজে লাগবে।পুরাতন দলিলে ব্যবহৃত ১০০টি শব্দের অর্থের তালিকা খুবই গুরুত্বপূর্ণ বিষয়:

পুরাতন দলিলে ব্যবহৃত অনেক শব্দের সংক্ষিপ্ত রূপ রয়েছে। কিছু শব্দ খুব কম ব্যবহৃত হয়। যারা পুরাতন দলিলের শব্দের অর্থ বোঝেন না, তাদের জন্য বিস্তারিত ব্যাখ্যা নিচে দেওয়া হলো —

১) মৌজা: গ্রাম
২) জে.এল. নং: মৌজা নম্বর/গ্রামের নম্বর
৩) ফর্দ: দলিলের পাতা
৪) খং: খতিয়ান
৫) সাবেক: আগের/পূর্বের
৬) হাল: বর্তমান
৭) বং: বাহক (যিনি নিরক্ষর ব্যক্তির নাম লেখেন)
৮) নিং: নিরক্ষর
৯) গং: অন্যান্য অংশীদার
১০) সাং: সাকিন/গ্রাম
১১) তঞ্চকতা: প্রতারণা
১২) সনাক্তকারী: বিক্রেতাকে চিনেন এমন ব্যক্তি
১৩) এজমালি: যৌথ
১৪) মুসাবিদা: দলিল লেখক
১৫) পর্চা: প্রাথমিক খতিয়ানের নকল
১৬) বাস্তু: বসতভিটা
১৭) বাটোয়ারা: সম্পত্তির বণ্টন
১৮) বায়া: বিক্রেতা
১৯) মং: মোট
২০) মবলক: মোট পরিমাণ
২১) এওয়াজ: সমমূল্যের বিনিময়
২২) হিস্যা: অংশ
২৩) একুনে: যোগফল
২৪) জরিপ: ভূমি পরিমাপ
২৫) চৌহদ্দি: সীমানা
২৬) সিট: মানচিত্রের অংশ
২৭) দাখিলা: খাজনার রশিদ
২৮) নক্সা: মানচিত্র
২৯) পিং: পিতা
৩০) জং: স্বামী
৩১) দাগ নং: জমির নম্বর
৩২) স্বজ্ঞানে: নিজের জ্ঞানের ভিত্তিতে
৩৩) সমুদয়: সব কিছু
৩৪) ইয়াদিকৃত: পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু
৩৫) পত্র মিদং: পত্রের মাধ্যমে
৩৬) বিং: বিস্তারিত
৩৭) দং: দখলকারী
৩৮) পত্তন: সাময়িক বন্দোবস্ত
৩৯) বদলসূত্র: জমি বিনিময়
৪০) মৌকুফ: মাফকৃত
৪১) দিশারী রেখা: দিকনির্দেশক রেখা
৪২) হেবা বিল এওয়াজ: বিনিময়সূত্রে জমি দান
৪৩) বাটা দাগ: বিভক্ত দাগ
৪৪) অধুনা: বর্তমান
৪৫) রোক: নগদ অর্থ
৪৬) ভায়া: বিক্রেতার পূর্বের দলিল
৪৭) দানসূত্র: দানকৃত সম্পত্তি
৪৮) দাখিল-খারিজ: মালিকানা পরিবর্তন
৪৯) তফসিল: সম্পত্তির বিবরণ
৫০) খারিজ: পৃথক খাজনা অনুমোদন
৫১) খতিয়ান: ভূমির রেকর্ড
৫২) এওয়াজসূত্র: বিনিময় সূত্রে পাওয়া সম্পত্তি
৫৩) অছিয়তনামা: উইল/মৃত্যুকালীন নির্দেশ
৫৪) নামজারি: মালিকানা হস্তান্তরের রেকর্ড
৫৫) অধীনস্থ স্বত্ব: নিম্নস্তরের মালিকানা
৫৬) আলামত: মানচিত্রে চিহ্ন
৫৭) আমলনামা: দখলের দলিল
৫৮) আসলি: মূল ভূমি
৫৯) আধি: ফসলের অর্ধেক ভাগ
৬০) ইজারা: নির্দিষ্ট খাজনায় সাময়িক বন্দোবস্ত
৬১) ইন্তেহার: ঘোষণাপত্র
৬২) এস্টেট: জমিদারি সম্পত্তি
৬৩) ওয়াকফ: ধর্মীয় কাজে উৎসর্গকৃত সম্পত্তি
৬৪) কিত্তা: ভূমিখণ্ড
৬৫) কিস্তোয়ার জরিপ: কিত্তা ধরে ভূমি পরিমাপ
৬৬) কায়েম স্বত্ব: চিরস্থায়ী মালিকানা
৬৭) কবুলিয়ত: স্বীকারোক্তি দলিল
৬৮) কান্দা: উচ্চভূমি
৬৯) কিসমত: ভূমির অংশ
৭০) খামার: নিজস্ব দখলীয় ভূমি
৭১) খিরাজ: খাজনা
৭২) খসড়া: প্রাথমিক রেকর্ড
৭৩) গর বন্দোবস্তি: বন্দোবস্তবিহীন জমি
৭৪) গির্ব: বন্ধক
৭৫) জবরদখল: জোরপূর্বক দখল
৭৬) জোত: প্রজাস্বত্ব
৭৭) টেক: নদীর পলি জমে সৃষ্টি ভূমি
৭৮) ঢোল সহরত: ঢোল পিটিয়ে ঘোষণা
৭৯) তহশিল: রাজস্ব এলাকা
৮০) তামাদি: নির্দিষ্ট সময় অতিক্রান্ত
৮১) তফসিল: সম্পত্তির বিবরণ
৮২) নামজারি: মালিকানা হস্তান্তর
৮৩) নথি: রেকর্ড
৮৪) দেবোত্তর: দেবতার নামে উৎসর্গকৃত
৮৫) দখলী স্বত্ব: দখলের ভিত্তিতে মালিকানা
৮৬) দশসালা বন্দোবস্ত: দশ বছরের বন্দোবস্ত
৮৭) দাগ নম্বর: জমির ক্রমিক নম্বর
৮৮) দরবস্ত: সব কিছু
৮৯) দিঘলি: নির্দিষ্ট খাজনা প্রদানকারী
৯০) নক্সা ভাওড়ন: পূর্ব জরিপের মানচিত্র
৯১) নাম খারিজ: পৃথককরণ
৯২) তুদাবন্দি: সীমানা নির্ধারণ
৯৩) তরমিম: সংশোধন
৯৪) তৌজি: চিরস্থায়ী বন্দোবস্ত রেকর্ড
৯৫) দিয়ারা: নদীর পলিতে গঠিত চর
৯৬) ট্রাভার্স: জরিপের রেখা পরিমাপ
৯৭) খাইখন্দক: জলাশয় বা গর্তযুক্ত ভূমি
৯৮) চর: নদীর পলি জমে গঠিত ভূমি
৯৯) চৌহদ্দি: সম্পত্তির সীমানা
১০০) খাস: সরকারি মালিকানাধীন জমি

বিঃদ্রঃ এই শব্দগুলো পুরাতন দলিল পড়ার সময় আপনাকে দারুণ সহায়তা করবে। সেভ করে রেখে দিন — প্রয়োজনে অমূল্য হয়ে উঠবে।

জেনে রাখুন পরে কখনো কাজ দেবে....১ কাঠা = ৭২০ বর্গফুট।১ কাঠা = ৮০ বর্গগজ।১ কাঠা = ১.৬৫ শতাংশ।১ কাঠা = ১৬ ছটাক।২০ কাঠা = ১...
03/02/2025

জেনে রাখুন পরে কখনো কাজ দেবে....
১ কাঠা = ৭২০ বর্গফুট।
১ কাঠা = ৮০ বর্গগজ।
১ কাঠা = ১.৬৫ শতাংশ।
১ কাঠা = ১৬ ছটাক।
২০ কাঠা = ১ বিঘা।
৬০.৫ কাঠা = ১ একর।
=========================

১ একর = ১০০ শতাংশ।
১ একর = ৩ বিঘা ৮ ছটাক।
১ একর = ৬০.৫ কাঠা।
=========================

১ বিঘা = ১৪,৪০০ বর্গফুট।
১ বিঘা = ১৬০০ বর্গগজ।
১ বিঘা = ২০ কাঠা ।
১ বিঘা = ৩৩ শতাংশ।
=========================

১ শতাংশ =৪৩৫.৬ বর্গফুট ৬৫.৪৫ বর্গ ইঞ্চি।
১ শতাংশ = ১০০ অযুতাংশ।
৫ শতাংশ = ৩ কাঠা। = ১৩০৬.৮ বর্গফুট ।
=========================

১ অযুতাংশ = ৪ বর্গফুট ৫২.৩৬ বর্গ ইঞ্চি।
১ ছটাক = ৪৫ বর্গফুট।
=========================
চট্টগ্রামের অধিবাসীদের জন্য নিচের হিসাবটা উপযোগী।
১ কানি = ১৬,৯৯০ বর্গফুট।
১ কানি = ৩৯ শতাংশ।
১ কানি = ২৩.৫ কাঠা।
১ কানি = ২০ গন্ডা।
=========================

১ গন্ডা = ১৬৯৯০ বর্গফুট।
১ গন্ডা = ২ শতাংশ।
১ গন্ডা = ১.২১ কাঠা।
২০ গন্ডা = ১ কানি ।
=========================

কানিঃ
কানি দুই প্রকার। যথা- (ক) কাচ্চা কানি (খ) সাই কানি
কাচ্চা কানি
: ৪০ শতকে এক বাচ্চা কানি। কাচ্চা কানি ৪০ শতকে হয় বলে একে ৪০ শতকের কানিও বলা হয়।
সাই কানিঃ
এই কানি কোথাও ১২০ শতকে ধরা হয়। আবার কোথাও কোথাও ১৬০ শতকেও ধরা হয়।

কানি গন্ডার সাথে বিভিন্ন প্রকারের পরিমাপের তুলনা
২ কানি ১০ গন্ডা (৪০ শতকের কানিতে) = ১ একর
১ কানি = ১৭২৮০ বর্গফুট
১ কানি = ১৯৩৬ বর্গগজ
১ কানি = ১৬১৯ বর্গমিটার
১ কানি = ৪০ বর্গ লিঙ্ক
১ একর = ১০ বর্গ চেইন
১ একর = ১০০ শতক
১ একর = ৪,০৪৭ বর্গমিটার
১ একর = ৩ বিঘা ৮ ছটাক
১ একর = ৬০.৫ কাঠা
১ শতক = ১ গন্ডা বা ৪৩২.৬ বর্গফুট
বিঘা-কাঠার হিসাব
১ বিঘা = (৮০ হাত × ৮০ হাত) ৬৪০০ বর্গহাত
১ বিঘা = ২০ কাঠা
১ কাঠা = ১৬ ছটাক
১ ছটাক = ২০ গন্ডা

উপরোক্ত পরিমাপ পদ্ধতির মাধ্যমে এবার আপনি খুব সহজেই হিসাব করতে পারবেন আপনার ফ্ল্যাটটির পরিমাপ। তারপরও আপনাদের সুবিধার্থে আরও সহজভাবে তুলে ধরা হলো।
* ৩ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ২১৬০ বর্গফুট।
* ৫ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ৩৬০০ বর্গফুট।
* ১০ কাঠার প্লটে মোট জমির পরিমাপ হয়= ৭২০০ বর্গফুট।
এই হিসাব পদ্ধতির মাধ্যমে এবার আপনি ঠিক করুন আপনি আপনার জায়গায় কোন আয়তনের ফ্ল্যাট নির্মাণ করবেন। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে, রাজউক ইমারত নির্মাণ আইনে মোট জমির এক তৃতীয়াংশ জায়

কপি

জিজ্ঞাসা: ১। যদি কোন ইমামের মধ্যে নিম্নোক্ত দোষগুলো থাকে, তাহলে শরীয়তের দৃষ্টিতে তার হুকুম কী? এমতাবস্থায় তিনি ইমামতি ক...
01/01/2025

জিজ্ঞাসা:
১। যদি কোন ইমামের মধ্যে নিম্নোক্ত দোষগুলো থাকে, তাহলে শরীয়তের দৃষ্টিতে তার হুকুম কী? এমতাবস্থায় তিনি ইমামতি করার যোগ্যতা রাখেন কিনা? মসজিদের সামান কমিটির অনুমতি ছাড়া ব্যক্তিগত কাজে ব্যবহার করা, মসজিদ ফান্ডের টাকা ব্যক্তিগত কাজে খরচ করে ফেলা, মক্তবের ছোট ছোট অবুঝ বাচ্চাদেরকে মানুষ কিভাবে ফাঁসি দেয়, ফাঁসি দেয়ার পদ্ধতি প্রেক্টিকেল দেখানো, বিভিন্ন অনৈতিক কাজ ও কথা বলা ইত্যাদি।

২। মিথ্যাবাদী প্রমানিত হওয়ার পরও যদি কমিটি কর্তৃক ইমাম স্বীয় পদে বহাল থাকেন, তাহলে দ্বীন সর্ম্পকে সচেতন মুসল্লিদের করনিয় কী?

৩। মহল্লায় আমাদের কোন আত্মিয় মারা গেলে তার জানাযায় উক্ত ইমামের মুক্তাদি হয়ে শরীক হতে পারবো কিনা?

জবাব:
মসজিদের সামান ব্যক্তিগত কাজে ব্যবহার করা, মসজিদ ফান্ডের টাকা ব্যক্তিগত কাজে খরচ করে ফেলা, কথা বার্তায় মিথ্যা বলা এবং কাউকে হারাম কাজ শিক্ষা দেওয়া কবীরা গুনাহ। কবীরা গুনাহে লিপ্ত ব্যক্তি ফাসেক। ফাসেক যতক্ষন পর্যন্ত তাওবা না করবে ততক্ষন পর্যন্ত তার পিছনে জানাযার নামাযসহ যে কোন প্রকারের নামাজই আদায় হয়ে যাবে বটে। তবে তা মাকরুহে তাহরীমী হবে।

কমিটির করণীয় হলো, এরূপ ইমামকে এসকল বিষয়ে সর্তক করা। যদি তিনি সর্তক হন এবং তাওবা করেন তাহলে তো ভালো। অন্যথায় তাকে হিকমতের সাথে অব্যহতি প্রদান করা।

দলিল:
সূরা তাওবা: (১১৯) তাফসীর ইবনে কাসির: (২/৩৯৯) আইছারুত তাফাসির: (১/৭১১) সহিহ বুখারী: হাদিস নং (৬০৯৪,৬৪৩৫) ফতহুল বারি: (৫/১০৬) হেদায়া: (১/১৯৮) রদ্দুর মুহতার: (২/৩৫৪) আল-ফিকহুল ইসলামী: (২/১২০৫) কাওয়ায়েদুল ফিকহ: পৃষ্ঠা,(২৪২,২৬০) রিয়াযুস সালিহীন: পৃষ্ঠা, (৪৯)

সংকলনে:
হাফিজুর রহমান
তাং: ০৪/০৮/২০২৪ ইং

জিজ্ঞাসা:আমাদের এলাকায় একজন ছেলে ও মেয়ের মধ্যেকিছু ঝামেলা চলতে থাকে। সেই মেয়ের সাথে আমার সম্পর্ক থাকার কারণে আমার স্বামী...
28/12/2024

জিজ্ঞাসা:
আমাদের এলাকায় একজন ছেলে ও মেয়ের মধ্যে
কিছু ঝামেলা চলতে থাকে। সেই মেয়ের সাথে আমার সম্পর্ক থাকার কারণে আমার স্বামী আমার সাথে রাগারাগি করে আমাকে বলেন, যদি আর কোনদিন জ্ঞান থাকাবস্থায় ইচ্ছাকৃতভাবে অমুক ছেলের ব্যাপারে ঐ মেয়ের সাথে এই বিষয়ে কোন আলোচনা করো, তাহলে তুমি তিন তালাক। এই কথাটা উনি রাত্রে বলেছেন। পরদিন সকালে উনি বলেন যে, আমি আমার দেয়া তালাক উঠিয়ে নিলাম। তারপর সেই মেয়ের সাথে ভুলবশত আমার ঐ ছেলে সম্পর্কে কিছু কথা হয়ে যায়। কিন্তু আমার স্বামী তালাক দেওয়ার সময় যে বিষয়ের উপর লক্ষ্য করে তালাক দিয়েছিলেন, মেয়েটির সাথে সে বিষয়ের কোন কথা হয়নি।
এখন আমি জানতে চাচ্ছি যে, আমার স্বামীর উল্লিখিত বিষয়ে কথা না বলা সত্যেও কি আমার উপর তালাক পতিত হয়েছে? আমার করণীয় কী?

জবাব:
প্রশ্নে উল্লিখিত ঘটনায় স্ত্রী তালাক হয়নি। কেননা স্বামী প্রদত্য তিন অলাক হওয়ার শর্তটি পরিপূর্ণভাবে পাওয়া যায়নি।

অতএব, স্বামী প্রদত্য শর্ত অর্থাৎ যখনই স্ত্রী উক্ত মেয়ের সাথে ঐ ছেলের ব্যাপারে স্বামীর উল্লিখিত নির্দিষ্ট বিষয়ে আলোচনা করবে, তখনই স্ত্রী তিন তালাক হয়ে যাবে। কেননা তালাককে শর্তযুক্ত করার পর তা থেকে রুজু গ্রহনযোগ্য হয় না।

দলিল:
রদ্দুর মুহতার: (৪/৬০০) দুররুল মুখতার: (পৃষ্ঠা,২১৯) আল-ফিকহুল ইসলামী: (৯/৬৯৪১)

সংকলনে:
হাফিজুর রহমান
তাং: ০৯/১০/২০২৪ ইং

25/12/2024

জমি কেনার আগে অবশ্যই যে বিষয়গুলো যাচাই-বাছাই করবেন:

I. প্রথমেই , জমির তফসিল অর্থাৎ জমির মৌজা, খতিয়ান নম্বর, দাগ নম্বর এবং উক্ত দাগে জমির মোট পরিমাণ সম্পর্কে জানতে হবে।

II. যার কাছ থেকে জমি কিনবেন তার কাছ থেকে ঐ জমি সংক্রান্ত সকল কাগজপত্রের ফটোকপি চেয়ে নিন, যেমন- সি.এস খতিয়ান, এস.এ খতিয়ান , আর.এস খতিয়ান, বি.এস/ঢাকা সিটি জরীপের খতিয়ানসহ সর্বশেষ পর্যন্ত যে সকল বেচাকেনা হয়েছে সেগুলোর বায়া দলিল(chain of title), নামজরী খতিয়ান এবং হাল সনের খাজনার দাখিলাসহ সংশ্লিষ্ট সকল কাগজপত্র।

III. যার কাছ থেকে জমি কিনবেন সে যদি ক্রয়সূত্রে ভূমির মালিক হয়ে থাকলে তার ক্রয় দলিল বা বায়া দলিল রেকর্ডের সঙ্গে মিল করে বিক্রেতার মালিকানা নিশ্চিত করতে হবে এবং সে যদি উত্তরাধিকার সূত্রে ভুমির মালিক হয়ে থাকে সেক্ষেত্রে সর্বশেষ জরিপের খতিয়ান বিক্রেতা বা তিনি যার মাধ্যমে প্রাপ্ত তাঁর নামে অস্তিত্ব (যোগসূত্র) মিলিয়ে দেখতে হবে।

IV. উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বিক্রেতার শরিকদের সঙ্গে বিক্রেতার সম্পত্তি ভাগাভাগির বণ্টননামা (ফরায়েজ) দেখে নিতে হবে। বিক্রেতা যদি বলেন যে আপোষমুলে বণ্টন হয়েছে, কিন্তু রেজিস্ট্রি হয়নি, তবে ফারায়েজ অনুযায়ী বিক্রেতা যেটুকু অংশের দাবিদার শুধু সেটুকু কিনাই নিরাপদ হবে।

V. উক্ত জমিটি নিয়ে কোন মামলা বিচারাধীন আছে কিনা কিংবা কোন প্রকার মামলা নিস্পত্তি হয়েছে কিনা এবং ব্যাংক কিংবা অন্য কোন প্রতিষ্ঠানে জমিটি বন্ধক/ দায়বদ্ধতা আছে কিনা।

VI. যাচাই করতে হবে জমিটি খাস, পরিত্যক্ত, শত্রু স¤পত্তি কিনা বা সরকার কোন কারনে অধিগ্রহণ করেছে কিনা সে বিষয়ে উপজেলা ভূমি অফিস বা জেলা প্রশাসকের কার্যালয়ের এল এ শাখা থেকে জেনে নিতে হবে।

VII. জমির মালিক নাবালক বা অপ্রকৃতিস্থ কিনা লক্ষ্য রাখতে হবে। নাবালক হলে আদালতের মাধ্যমে অভিভাবক নিযুক্ত করে বিক্রয়ের অনুমতি নিতে হবে।

VIII. সর্বশেষ নামজারি পরচা ডিসিআর খাজনা দাখিল (রসিদ) যাচাই করে দেখতে হবে।

IX. জমির মালিকানা স্বত্ব সঠিক পাওয়ার পর আপনাকে সি.এস/আর.এস/বি.এস/ঢাকা সিটি জরীপের নকশা নিয়ে সরেজমিনে গিয়ে দেখতে হবে নকশা অনুযায়ী ঐ জমিটি সেই দাগের কিনা এবং সাব–রেজিস্ট্রারের অফিসে তল্লাশি দিয়ে জমির সর্বশেষ বেচাকেনার তথ্য জেনে নেওয়া যেতে পারে।

X. এরপর বিক্রয়ের জন্য নির্দিষ্ট জমিটি বর্তমানে কে দখলে আছে, কিনতে গেলে কোন কারনে ভোগ দখলে বাধাগ্রস্থ হবে কিনা কিংবা রাস্তা বা পথাধিকারের কোন বাধা নিষেধ আছে কিনা তাও সরেজমিনে যাচাই করে নিতে হবে।

Copy

নামাজ, রোজা যেমনিভাবে ফরজ, ঠিক তেমনিভাবে পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ।
24/12/2024

নামাজ, রোজা যেমনিভাবে ফরজ, ঠিক তেমনিভাবে পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ।

জিজ্ঞাসা: কোন মহিলা যদি গুরুতর কোন সমস্যা ছাড়াই কয়েক বছর রোযা না রাখে এবং সেগুলোর সংখ্যাও তার স্মরণ না থাকে, তাহলে উক্ত...
24/12/2024

জিজ্ঞাসা:
কোন মহিলা যদি গুরুতর কোন সমস্যা ছাড়াই কয়েক বছর রোযা না রাখে এবং সেগুলোর সংখ্যাও তার স্মরণ না থাকে, তাহলে উক্ত রোখাগুলোর কাযা কিভাবে আদায় করবে। শরীয়তের আলোকে এর সমাধান কী জানতে চাই।

জবাব:
রমযানে রোযা রাখা প্রত্যেক বালেগ মুসলিম নর-নারীর উপরে ফরয। শরীয়ত সম্মত উযর ব্যতীত ফরয তরক করা কবীরা গুনাহ। কারো দ্বারা কোন গুনাহ হয়ে গেলে অনতিবিলম্বে তাওবা করে নেওয়া জরুরী। অতএব, উল্লিখিত নারীকে অবশ্যই নিজ গুনাহের জন্য খাঁটী মনে আল্লাহর দরবারে তাওবা করতে হবে এবং প্রবল ধারণার ভিত্তিতে হিসাব করে ছুটে যাওয়া রোযাগুলো কাযা করে নিতে হবে।

দলিল:
সুরা তওবা: (১৮৩) বুখারী ও মুসলিম। বাদায়ীউস সানায়ে' (২/৫৭৭) কাওয়ায়েদুল ফিকহ: (পৃষ্ঠা,২৪৪,২৪৪) ফাতাওয়ায়ে তাতারখানিয়া: (৩/৩৭১) দুররুল মুখতার: (৩/৪৩৯)

সংকলনে:
হাফিজুর রহমান
তাং: ৩০/০৭/২০২৪ ইং

15/12/2024

পাখি পাকা পেঁপে খায় ছাড়াও আরো অনেক বাক্য আছে!
😜ঝট করে পড়ে ফ্যালো দেখিঃ---😜

★ নলিনী লালনের নোলক নাকে তাল তাকে থাক কাক তাকে খাক।
★ লালুর লড়াই রাবড়ি লড়েন।
★ হরলালের রেলগাড়ি
★ তেলে চুল তাজা জলে চুন তাজা
★ সূঁচে সুতো ছাতে ছুঁচো
★ লারা রোড রোলারে লর্ডসে যায়
★ লালা রি লোলা রি লিলারি লালারি লু
★ কাঁচা পেঁপে পাকা পেঁপে
★ বাবলা গাছে বাঘ বসেছে
★ পাতে পটল পড়লেও পড়তে পারে।
★ পাখি পাকা পেঁপে খায়
★ বারো হাঁড়ি রাবড়ি বড়ো বাড়াবাড়ি।
★ কাঁচা গাব পাকা গাব
★ লীনা নিলো নীলা লীলা নিলো না
★ দুর্যোধন জর্দা খেয়ে দরজা দিয়ে পালিয়ে যায়
★ বাঘার বাড়ি বাবার গাড়ি
★ লরির ওপর রোলার
★ লীলা নিলি নালা নালী
★ লেনিন নিলেন লিনেন,লিনেন লেনিন নিলেন,নিলেন লেনিন লিনেন।
★ লালু লালা নিলী লিলি লীলা লীনা
★ করলার কলে বাড়ে কলেরার কলরব
★ শ্যমবাজারের শশী বাবু সকাল বেলায় সাইকেল চড়ে শশা খেতে খেতে সশরীরে স্বর্গে গেলেন।
★ পাখি কাঁপে ফাঁদে, পাপী কাঁদে ফাঁকে।
★ এক আনায় আনা যায় কত আনারস।
★ মালির মাথায় মালার ডালা, মালার হাতে মালির মালা।
★ রণে রানী লড়ে, লনে নারী নড়ে।
★ মাসি মারে মশা, মেসো মারে মাছি।
★ অস্ট্র উষ্ট্রের সাথে অষ্ট অশ্ব।
★ চাচী তুমি চাঁছা চটা চেঁছ না আচাঁছা চটা চেঁছ।
★ লাল ল্যানোলিন, নীল ল্যানোলিন।
★ নেরু রেনুর কান টানে,রেনু নেরুর নাক টানে।
★ টাকে কাক, তাকে কাপ।
★ মিতা আটা হাতে আতা কাটে।
★ গাছ কাটা কাটা খাঁজ, খাঁজ কাটা কাটা গাছ।
★ মনাকে মনার মা মানা করেছে,মনা মায়ের মানা না শুনে চলে গেছে।
★ চল চপলার চকিত চরণে করিছে চরণ বিচরণ।
★ কত না জনতা জানালো যতনে যতনে।
★ কালুদের কুচকুচে কালো কুকুর কাল কচুরিতে কামড় দিয়েছিল।
★ টিপুর টুপি টুপুর টাকে, টুপুর টাকা টিপুর ট্যাঁকে।
★ উৎকটকটমহাশঙ্করকিটকিটাম্বররায়চৌধুরী
★ চারুচন্দ্র চক্রবর্তী চটি জুতো চরণে জড়ায়ে চট্টগ্রাম চলে গেছে।
★ পাঁক পুকুরের পশ্চিম পাড়ের পাঁচু পাইন পাঁচটি পুলিশ কে পটিয়ে পাঁচটি পাইপ পুঁতিল।
★ হেলিকপ্টারের প্রোপ্রাইটারের প্রপিতামহ প্রপেলারের চোটে পটলপ্রাপ্ত।
★ গড়ের মাঠে গরুর গাড়ি গড় গড়িয়ে যায়।
★ কাকেরা কা কা করিয়া কাকে কাকা কইছে?
★ রুলারে লড়াই।
★ রোমা রল্যা লেড় খায়।

Copy

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Itqan Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share