Nazifa Hamid Saima

Nazifa Hamid Saima Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nazifa Hamid Saima, Digital creator, Sylhet.

Mother | wife | Daughter | Sister | Entrepreneur | content creator | content writer
ফালাক্ব আর ফালাক্বের আম্মুজানের গল্প।
অনুমতি ছাড়া কোনো ছবি, ভিডিও সেইভ করা ও ব্যবহার করা নিষেধ

Independency শিখাইতে গেছিলাম ভাই। এখন বাটিতেও হাত দিতে দেয় না। আল্লাহর দেওয়া চাইর খানা হাত পা আকাশ পানে তুলে খাচ্ছে। টের...
13/08/2026

Independency শিখাইতে গেছিলাম ভাই। এখন বাটিতেও হাত দিতে দেয় না। আল্লাহর দেওয়া চাইর খানা হাত পা আকাশ পানে তুলে খাচ্ছে। টেরিবল টু যে সামনে দাঁড়িয়ে উঁকি দিচ্ছে তার আগাম বার্তা।

12/08/2026

বাচ্চা নিজে থেকে চিপ্স বিস্কুট খাওয়া শেখে না। আমরাই শেখাই

তখন সম্ভবত ক্লাস ফোর ফাইভে পড়ি।একটা কুকুর ছানা ছিলো আমার পাশের গ্রাম থেকে এসেছিলো।  আমি ছোট থেকেই কুকুর ছানা দেখলে নিজের...
10/08/2026

তখন সম্ভবত ক্লাস ফোর ফাইভে পড়ি।

একটা কুকুর ছানা ছিলো আমার পাশের গ্রাম থেকে এসেছিলো। আমি ছোট থেকেই কুকুর ছানা দেখলে নিজের চোখ দুটা ছানাবড়া করে তাকায় থাকি এতো কিউট হয় এরা!

ওকে প্রতিদিন স্কুলে যাওয়ার আগে দুধ খেতে দিতাম। আবার ওর জন্য আলাদা করে দুধ সরিয়ে রাখতাম ওটা বিকালে খাওয়াবো বলে। চুরি চুরি করেই করতাম এই কাজ টা কারণ আম্মুর দেখলে কপালে ঝাড়ু পিটা জুটবে। কিন্তু চুরি করে আর যাবো কই আম্মু তো সব বুঝতে পারতো বকা খাওয়ার ভয়ে লুকায় লুকায় দিতাম।

একদিন হটাৎ করে দেখি বাচ্চা টা আর আসে না খেতে। খোজ নিয়ে জানতে পারলাম একজন বারি দিয়ে মেরে ফেলেছে।কি যে কষ্ট পেয়েছিলো ওই ছোট্ট সায়মা।ভীষণ মন খারাপ হয়েছিলো যে আর দুধ খেতে দেওয়া হবে না বাচ্চাটাকে। আমরা অবশ্য আশরাফুল মাখলুকাত নামেই পরিচিত।

তা যা হোক এখন বাসার পাশে গরুর ফার্ম। কাল বিকালে দুধ আনতে গিয়ে দেখি উনারা দুইটা বিড়াল কে দুধ খেতে দিয়েছে। দেখে মন টাই ভালো হয়ে গেলো। পোষা বিড়াল কি না জানি না আগে কখনো দেখিনি এদের এখানে তবে কেউ বিড়াল কে আদর করে এটা দেখলেই আমার মন ভালো হয়ে যায়

09/08/2026

Mini Friday outing

08/08/2026

এই কাঠবিড়ালি দোকানের সামনে গিয়ে চিপ্স বিস্কুট জুস না চেয়ে কলা চায়।

07/08/2026

Making breakfast with toddler

04/08/2026

দুপুর নাই তেপর নাই বৃষ্টি হইলেই ছাদে দৌড় দেই ছেলে নিয়ে।

সেই ১৪ মাস থেকে বৃষ্টি দেখলেই ভিজি আমরা। ভেজার অনেক গুলা কারণ আছে।তারমধ্যে একটা হলো বৃষ্টি আল্লাহর দেওয়া ইন্সট্যান্ট রহতম, আর রহমানের রহমত কে না চায় । আরেকটা হলো এটার সুবাদে আমি আমার প্রায় ভুলতে বসা ছোট্টবেলার আনন্দ আবার ফিরে পেয়েছি যেটা অলমোস্ট ভুলতে বসেছিলাম যে আমি বৃষ্টি ঠিক কি পরিমাণ ভালোবাসি।

তবে এখন বড় হয়েছি বৃষ্টি দেখলে অসহায় মানুষ গুলার জন্য খারাপ লাগে। আগে তো ছোট ছিলাম এতো কিছু জানতাম না শুধু জানতাম বৃষ্টি দেখলেই মন কেমন নেচে উঠতো। সারা উঠান জুড়ে লাফাতাম।

একটা পোনা জীবনে না আসলে জানতামই না একটা আস্ত ডিম খাওয়াতে পেরে সেটা দিন শেষে বিগেস্ট এচিভমেন্ট অফ দ্যা ডে ও ফিল হতে পারে!...
04/08/2026

একটা পোনা জীবনে না আসলে জানতামই না একটা আস্ত ডিম খাওয়াতে পেরে সেটা দিন শেষে বিগেস্ট এচিভমেন্ট অফ দ্যা ডে ও ফিল হতে পারে!!!

ডিম প্রথম দিকে খুব প্রিয় খাবারের তালিকায় থাকলেও দিন যেতে যেতে একদম অপছন্দের জিনিসের তালিকায় উঠে যায় বস সাহেবের। উনাকে ডিম খাওয়ানোই যায় না। এদিকে ডাক্তার প্রতিদিন একটা করে ডিম খাওয়ানোর জন্য এডভাইজ দিয়েছে

এখন অফার করা তো বন্ধ করি না সেই সুবাদে আবার টুকটাক খাওয়া শুরু করলো। নানা ফর্মে ডিম দেই। পেয়াজ দিয়ে ভেজে, প্যান কেইক বানিয়ে যাই দেই একটা ফুল ডিম কখনোই খাওয়া হয় না। প্যান কেইক খায় বেশি হইলে ২/৩ টা, ডিম ভাজি ও বেশি হলে হাফ।

হটাৎ কলার প্রতি আগ্রহ দেখে মনে একটা হলো পুডিং নিয়ে একটু এক্সপেরিমেন্ট করি। আগেও খেজুর দিয়ে করেছি খায় নাই একটু ও। দুধ কলা ডিম দিয়ে বানালাম। সকালে হাফ খেয়েছে বাকি হাফ বিকালের নাস্তায়।

আজ খেয়েছে কাল হয়তো আবার খাবে না বা খাবে। যেটাই খাক নিজের ইচ্ছায়। No pressure just a happy kiddo

কলাকাহিনীআপাতত এরচেয়ে ভালো ক্যাপশন মাথায় আসে নাই। ইফ্লুয়েন্সার রা হুদাই তো ভিউ ব্যবসা করার জন্য কত ফাউ কথা বলে। ওদের ছেল...
03/08/2026

কলাকাহিনী
আপাতত এরচেয়ে ভালো ক্যাপশন মাথায় আসে নাই।

ইফ্লুয়েন্সার রা হুদাই তো ভিউ ব্যবসা করার জন্য কত ফাউ কথা বলে। ওদের ছেলে মেয়ে আসলেই ভালো খায় প্রথম থেকে তাই ওরা নানান রকম টিপস দেয় হেন করো তেন করো।এগুলা কোনো কাজের না আমার বাচ্চা একদমই খায় না খেতে চায়ই না। অনেকবার অনেকভাবে দেই কিন্তু খাওয়াতেই পারি না।

ফালাক্বের প্রথম সলিড শুরু কলা দিয়ে। প্রথম দিকে বেশ ভালোই পছন্দ করতো। এরপর হটাৎ কলা আর খায় না একদমই। দেখলেই হাত দিয়ে ঠেলে দেয় মনে হয় যে দুই চোক্ষের বিষ।

আমরা খাওয়ার সময় ওর সামনে খাই ওকে দেখাই মাঝে সাঝে অফার ও করি কিন্তু খায় না বান্দা। একবার যদি মনের ভুলে মুখে দেয় ও সাথে সাথে থু করবে।

গতকালকে ফালাক্বকে কোলে নিয়ে রান্না ঘরে যাচ্ছিলাম কোনো কাজে। রান্না ঘরের দরজায় কলা ঝুলানো আছে। ও অইদিকে পয়েন্ট করে দেখাচ্ছে বারবার উহ উহ করতেছে।

১৫ মাস+ বয়সে প্রথম বার নিজে থেকে কলা খেতে চাইলো।ছিলে দিলাম যেমন পেটে ক্ষুধা ছিলো একদম গপাগপ প্রায় পুরা কলা শেষ করে ফেললো নিচের একটু বাদে।

ওই ৫ মাসের পর কখনো জোর করিনি। মাঝে কয়েকবার মনে হইছে আমার ছেলে কি কলা আর খাবে না। কিন্তু জোর না করার ফল হচ্ছে ও আবার নিজে থেকেই খাওয়া শুরু করেছে। হয়তো আবার কখনো খেতে চাইবে না, পরে আবার খাবে।

এখন সমস্যা হচ্ছে আমরা একবার দুইবার চেষ্টা করেই হাল ছেড়ে দেই। ধৈর্য্য ধরার চেয়ে আমার বাচ্চা খায় না বলে চেষ্টা ছেড়ে দেওয়াটা অনেক আরামের এতো প্যারা খাওয়া লাগে না।

কোনো ইনফ্লুয়েন্সারের হয়তো ৫ বার চেষ্টা করাতে কোনো বিষয়ে সফল হয়ে গেছে আমার হয়তো ১০/১২ বার বা ২ বার করলেই হবে। বা আরেকজন যেভাবে ইফোর্ট দিচ্ছে নিজের বাচ্চাকে বুঝে, আমি হয়তো সেভাবে নিজের বাচ্চাকে বুঝে ইফোর্ট দিচ্ছি না বা বাচ্চার আরো টাইম লাগবে এই যা

এক পেইজের রঙ ভালো লাগে তো আরেক পেইজের টয়েস,তো আরেক পেইজের বকুস ফ্ল্যাশকার্ড। এখন এতো পেইজ থেকে অর্ডার করতে গেলে অর্ডারের...
03/08/2026

এক পেইজের রঙ ভালো লাগে তো আরেক পেইজের টয়েস,তো আরেক পেইজের বকুস ফ্ল্যাশকার্ড। এখন এতো পেইজ থেকে অর্ডার করতে গেলে অর্ডারের তুলনায় ডেলিভারি চার্জই বেশি গুনতে হবে। অনলাইন শপিং ফ্যাক্ট🤦‍♀️

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Nazifa Hamid Saima posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share