MODINA TV BD

MODINA TV BD আসসালামু আলাইকুম
লাইক•কমেন্ট•ফলো•শেয়ার
MODINA TV BD
https://youtube.com/c/MODINATVBD

ফুলতলী কমপ্লেক্স ঢাকায় মারকাজুত তাদরীস আল ইসলামী এর মাসব্যাপী আরবি ভাষা প্রশিক্ষণ -৭ এর সমাপনী মাহফিলে প্রধান অতিথির নস...
30/07/2026

ফুলতলী কমপ্লেক্স ঢাকায় মারকাজুত তাদরীস আল ইসলামী এর মাসব্যাপী আরবি ভাষা প্রশিক্ষণ -৭ এর সমাপনী মাহফিলে প্রধান অতিথির নসিহত শেষে মোনাজাত করছেন শায়খুল হাদিস হযরত আল্লামা নজমুদ্দীন চৌধুরী ছাহেব ফুলতলী।

২৯.০৭.২০২৬ ঈসায়ী
ফুলতলী কমপ্লেক্স, ঢাকা।

30/07/2026
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের খতিরা উত্তরপাড়া জামে মসজিদের সম্মানিত  ইমাম সাহে...
30/07/2026

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন
দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের খতিরা উত্তরপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব আজ ফজরের নামাজের সময় মসজিদে ইন্তেকাল করেছেন।

মরহুমের জানাযার নামাজ গতকাল ২৯ জুলাই বেলা ২ ঘটিকার সময় উনার বাড়ি জকিগঞ্জ সোনাপুরে অনু্ষ্ঠিত হয়।

দোয়া করি আল্লাহপাক যেন উনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুণ,আমীন।

পবিত্র ঈদে মীলাদুন্নবী ﷺ উপলক্ষে ছাত্র মজলিস শহর শাখার স্কুল বিভাগ আয়োজিত সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন...
29/07/2026

পবিত্র ঈদে মীলাদুন্নবী ﷺ উপলক্ষে ছাত্র মজলিস শহর শাখার স্কুল বিভাগ আয়োজিত সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সাবেক সংসদ সদস্য মাওলানা উবায়দুল হক ও কেন্দ্রীয় নেতা Ruhul Amin Sadi সাহেব।

০৮/০৭/২০০০ সাল।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সুন্নীয়তের অতন্দ্র প্রহরী, চকবাজার ইসলামিয়া আলিম মাদ্রাসা'র প্রিন্সিপাল, নাজির বা...
29/07/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

সুন্নীয়তের অতন্দ্র প্রহরী, চকবাজার ইসলামিয়া আলিম মাদ্রাসা'র প্রিন্সিপাল, নাজির বাজার লতিফিয়া ইসলামি পাঠাগারের উপদেষ্টা মাওলানা আবু সালেহ আল মাহমুদ সাহেব ইন্তেকাল হয়েছেন।

আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম যেন দান করেন।

ইংল্যান্ড ও ইউরোপজুড়ে দারুল কিরাতের গ্রীষ্মকালীন কোর্সের কার্যক্রম শুরুউপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, শামসুল উলামা হযরত আল...
29/07/2026

ইংল্যান্ড ও ইউরোপজুড়ে দারুল কিরাতের গ্রীষ্মকালীন কোর্সের কার্যক্রম শুরু

উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) প্রতিষ্ঠিত দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট-এর অধীনে এবং লতিফিয়া কারী সোসাইটি ইউকে-এর পরিচালনায় ইংল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশে গ্রীষ্মকালীন দারুল কিরাত কোর্সের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, বর্তমানে ইংল্যান্ডের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি ইউরোপের একাধিক দেশে মোট ৭১টি শাখায় এই কোর্স পরিচালিত হচ্ছে। প্রতিবছরের ন্যায় এবারও বিপুল সংখ্যক শিশু, কিশোর-কিশোরী ও প্রাপ্তবয়স্ক শিক্ষার্থী অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকদের তত্ত্বাবধানে তাজবীদসহ পবিত্র কুরআনুল কারীমের সহীহ তিলাওয়াত শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছেন। সফলভাবে কোর্স সম্পন্নকারীদের সনদও প্রদান করা হবে।

সংশ্লিষ্টরা জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে কুরআনের বিশুদ্ধ শিক্ষা, ইসলামী আদর্শ ও নৈতিক মূল্যবোধ বিকাশে এই গ্রীষ্মকালীন কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সঙ্গে কুরআন শিক্ষার এ ধারাবাহিক উদ্যোগ ইউরোপজুড়ে ইসলামী শিক্ষার প্রসার এবং কুরআনের আলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।

উল্লেখ্য, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট দীর্ঘদিন ধরে দেশে-বিদেশে সহীহ কুরআন শিক্ষা বিস্তারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রতিবছর গ্রীষ্মকালীন দারুল কিরাত কোর্সের মাধ্যমে হাজারো শিক্ষার্থী কুরআন তিলাওয়াতের বিশুদ্ধ শিক্ষা গ্রহণের সুযোগ লাভ করছেন।

25/07/2026

ইংল্যান্ডের প্রায় সত্তরটি শাখায় একযোগে চার সপ্তাহব্যাপী দারুল কিরাতের খিদমত শুরু হচ্ছে।
আলহামদুলিল্লাহ।

Address

Sylhet

Telephone

+8801723347689

Website

Alerts

Be the first to know and let us send you an email when MODINA TV BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share