I Love You ALLAH

I Love You ALLAH impression

12/06/2026
উপরেরটাকে বলে গার্ডার। মাটি থেকে যেটা উঠে গেছে সেটাকে বলে পিলার। গার্ডার এবং পিলারের মাঝখানে থাকে বিয়ারিং প্যাড। এটা দেও...
26/10/2025

উপরেরটাকে বলে গার্ডার। মাটি থেকে যেটা উঠে গেছে সেটাকে বলে পিলার। গার্ডার এবং পিলারের মাঝখানে থাকে বিয়ারিং প্যাড। এটা দেওয়া হয় সুষমভাবে ওজন বন্টন ও কম্পন শোষণ করতে। ঢাকার মেট্রোরেলে ব্যবহার করা হয়েছে রাবারের বিয়ারিং প্যাড।

এই প্যাড বিশাল ওজনের গার্ডারের নিচে থাকার ফলে পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা একেবারে কম। দুর্ঘটনার হার একেবারে কম হওয়ার পরও আজ ঠিক দুপুরে ফার্মগেট সংলগ্ন ৪৩৩ নাম্বার পিলারে স্থাপিত বিয়ারিং প্যাড এক পথচারীর মাথার উপর পড়ে। বিয়ারিং প্যাড প্রায় ১৫০ ওজনের হওয়ার কারণে পথচারী সঙ্গেসঙ্গে মারা যান এবং তার পার্শ্ববর্তী থাকা দুজন আহত হন৷ মৃত্যুর খবর রাজ দরবারে পৌঁছুলে তারা ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করে দায়মুক্তির ভাব নিয়ে চায়ের কাপে পরবর্তী চুমুক দিয়ে মারাত্মক এক ঘটনাকে জাস্ট দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করে নির্ভার হয়ে যায়। কিন্তু এটা কি আসলেই দুর্ঘটনা, না কি নির্মাণকালীন দুর্নীতি এবং পরবর্তী রক্ষণাবেক্ষণের অবহেলার ফলাফল? হঠাৎ বিয়ারিং প্যাড সরে খসে পড়েছে, না কি একটু একটু করে সরতে সরতে ভূপাতিত হয়েছে? পর্যাপ্ত গাইডলাইন মেনে কি ইনস্টলেশন করা হয়েছিল, না কি চৌকির পায়ার নিচে ইট দেওয়ার মতো বিয়ারিং প্যাড গুঁজে দিয়ে দায় সারা হয়েছিল?

এগুলোর উত্তর খুঁজে পাবেন না। যে দেশে একজন মানুষের দাম মাত্র ৫ লাখ টাকা সেই দেশে কখনোই এসব গুরুত্বপূর্ণ স্থাপনায় আলাদা নজর দেওয়া হবে না। মরুক, ক্ষতিপূরণ তো মাত্র ৫ লাখ। এটা কোনো ব্যাপার!

আমরা এমন একটা দেশে বাস করি, যে দেশে টাইফয়েডের ফ্রি টিকা দেওয়ার জন্য জোরাজোরি করা হয়, কিন্তু জীবনের তাগিদে রাস্তায় চলাচল করা মানুষদের জীবন রক্ষার্থে ন্যুনতম সেইফটি নিশ্চিত করা হয় না। এ-কোন পাগলের দেশে আমরা আছি? কোন ছাগলের পাল চালায় এই দেশ?

শরীয়াহ কী বলে জানেন?

অনিচ্ছাকৃতভাবে কারোর দ্বারা কেউ মারা গেলে তার ক্ষতিপূরণ হচ্ছে ১০০ উট বা সমপরিমাণ অর্থ প্রদান। বর্তমানে এর বাজার মূল্য কম করে হলেও ২৫ কোটি টাকার ওপর। এরপরও তোমাদের কাছে শরীয়াহ আইন ভালো নয়। ভালো শুধু মরার পর ভিক্ষার মতো ৫ লাখ টাকা অনুদান দেওয়া "জোর যার মুল্লুক তার" সিস্টেম। থাকো তোমার ভালো নিয়ে।

©

01/10/2025

কাতারের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদেশে ....

ইফতারের বাকি আর মাত্র দশ মিনিট। রাস্তায় প্রচন্ড জ্যাম। আজ আর বাসায় গিয়ে ইফতার করা সম্ভব হবে না, গাড়িতেই প্রস্তুতি নিচ্ছি...
10/03/2025

ইফতারের বাকি আর মাত্র দশ মিনিট। রাস্তায় প্রচন্ড জ্যাম। আজ আর বাসায় গিয়ে ইফতার করা সম্ভব হবে না, গাড়িতেই প্রস্তুতি নিচ্ছি। প্রস্তুতি বলতে পানির বোতল হাতে নিয়ে আজানের অপেক্ষা। হঠাৎ জানালা দিয়ে বাইরে চোখ গেল। দেখি মোটর সাইকেলের পিছনে বসে এক মেয়ে একহাত দিয়ে সামনের ছেলেটাকে জড়িয়ে ধরে বসে আছে। এটা ব্যাপার না, ব্যাপার হইল আরেকহাতে সে ধুমসে সিগারেট টানতেছে।

রোজার মাস, ব্যাস্ত রাস্তা, তা-ও আবার ইফতারের আগমুহূর্তে। এমন একটা সময়ে এরকম দৃশ্য দেখে আশেপাশের অনেক লোকেরই দেখলাম চক্ষু কপালে। কিন্তু ওদের কোন ভ্রুক্ষেপ নেই। এরইমধ্যে বয়স্ক এক লোক সম্ভবত কাছে গিয়ে কিছু একটা বলার চেষ্টা করল। বয়স্ক লোকটা তার সাথে যখন কথা বলছিল আমার মনে হলো মেয়েটা তখন ইচ্ছে করেই ধোঁয়ার কুন্ডলি পাকিয়ে লোকটার মুখের সামনে ছাড়ছে। মেয়েটা ধমকের সুরে কিছু বলায় বয়স্ক লোকটা ফিরে এসে নিজের রিক্সায় বসলেন।

গাড়ি এখন ধীরগতিতে চলছে। কিছুক্ষণ পর মাগরিবের আজান হলো। আশেপাশের সবাই ইফতার করছে ভাগযোগ করে, যার কাছে যা আছে। হাতে থাকা বোতল থেকে একঢোক পানি খেলাম। জানালা দিয়ে তাকিয়ে দেখি সেই মেয়েটাই আবারও গাড়ির পাশে এসে থামল। আজানের সঙ্গে সঙ্গে খুব কায়দা করে আরেকটা সিগারেট ধরাল। ভাবখানা এমন যে সে-ও ইফতার করছে সবার মত।

আমি যে পাক্কা ঈমানদার তা না। কিন্তু এরকম দৃশ্য দেখলে মনে হয় ঠাটায়া যদি দুইটা থাপ্পর দিতে পারতাম, শান্তি পাইতাম। কিন্তু ভদ্রলোক যে!

©️

07/10/2024
ক্বারী আহমাদ বিন ইউসুফের কাছে আজান ও কেরাতের প্রশিক্ষণ নিচ্ছেন পুলিশ সদস্যরা
10/07/2024

ক্বারী আহমাদ বিন ইউসুফের কাছে আজান ও কেরাতের প্রশিক্ষণ নিচ্ছেন পুলিশ সদস্যরা

ঢাকায় ব্যাটারিচালিত আটোরিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ
20/05/2024

ঢাকায় ব্যাটারিচালিত আটোরিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ

ঢাকা মহানগরীর সড়কে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চলাচল করতে পারবে বলে জানিয়েছেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওব....

মাত্র ৯৪ দিনে পুরো কুরআন মুখস্থ করল ৯ বছরের নুসাইব
14/05/2024

মাত্র ৯৪ দিনে পুরো কুরআন মুখস্থ করল ৯ বছরের নুসাইব

মাত্র ৯৪ দিনে পুরো কুরআনুল কারীম মুখস্থ করেছে রাজধানী ঢাকার বৃহত্তর মিরপুরের রূপনগরে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান ...

১৪ মে | আজকের নামাযের সময়সূচি
14/05/2024

১৪ মে | আজকের নামাযের সময়সূচি

নামায ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ। প্রত্যেক মুসলমানের জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত নামায আদায় করা ফরজ। কিয়ামতের দিন...

০৭ মে | আজকের নামাযের সময়সূচি
07/05/2024

০৭ মে | আজকের নামাযের সময়সূচি

নামায ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ। প্রত্যেক মুসলমানের জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত নামায আদায় করা ফরজ। কিয়ামতের দিন...

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when I Love You ALLAH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share