22/01/2022
সেল হচ্ছেনা হতাশ?
আপনি যে পন্য সেল দিতে পারছেন না অপরজন কিন্তু ঠিকই প্রচুর সেল দিচ্ছে! তাহলে আপনার কেন সেল হচ্ছেনা?
নীচে দুইটি শপের বিবরন দিচ্ছি দেখেন তো আপনার শপটি কোন কেটাগরীর মধ্যে পড়ে?
শপ নং-১.কোয়ালিটি পন্যের বিশাল কালেকশন কিন্তু সঠিকভাবেসাজানো নয়।ক্রেতাকে তার পন্য ক্রয়ের জন্য ঐ শপে প্রবেশের পর তাকে অনেক খোজাখুজি করে তার কাংখিত পন্য দেখতে হয়।কাংখিত পন্যের সঠিক তথ্য উপস্থাপন করা হয় না।ক্রেতা ঐ শপে প্রবেশের সাথে সাথে তাদেরকে স্বাগত জানানো হয় না।ক্রেতার কোন প্রশ্নের যথাযথ রেসপন্স করা হয় না।সেলসম্যান শুধু “কিনুন” “কিনুন” বলে যান।
শপ নং-২.কোয়ালিটি পন্য দ্বারা সঠিকভাবে সাজানো ঘুছানো শপ।সপটি সাজানো ঘুছানো বলে ক্রেতা সহজেই তার কাংখিত পন্য পেয়ে যায়।পন্যের সঠিক তথ্য বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। ক্রেতা ঐ শপে প্রবেশের সাথে সাথে তাদেরকে স্বাগত জানানো হয়।ক্রেতার পন্য রিলেটেড সব প্রশ্নের উত্তর সঠিকভাবে দেয়ার চেস্টা করা হয়। সেলসম্যানরা শুধু শুধু কিনুন,কিনুন না বলে পন্যের গুণাগুন উপস্থাপন করা হয়।
অনলাইন বিজনেসের অন্যতম মাধ্যম হলো page. এই পেইজটি কতটুকু সাজানো ও ঘুছানো বা ক্রেতা রেসপন্স সম্পন্ন, খেয়াল করেছেন? এখন বলুন আপনার ভার্চ্যুয়েল শপটি কোন ক্যাটাগরির?
একজন ডিজিটাল মার্কেটার হিসাবে ফেইসবুকের পেইজ কিভাবে সাজাতে পারেন তার কিছু বিষয় উল্ল্যেখ করছি । আশাকরি নতুন যারা Online Business করতে চাচ্ছেন তারা কিছুটা উপকৃত হবেন।
ফেসবুক পেজ সাজাতে যা যা করনীয়ঃ
বর্তমানে আমাদের মধ্যে শতকরা ৯৫ জনের বিজনেস সম্পুর্নরূপে ফেসবুক পেজ নির্ভর। এর মধ্যে অনেকেই আছেন ফেইসবুক পেইজ কিভাবে সাজাতে হয় তা তারা বুঝতে পারছেন না। তাদের জন্য আমার অভিজ্ঞতা থেকে সেগুলো লিস্ট আকারে শেয়ার করলাম।
ফেসবুক পেজ সাজাতে অনেক কাজ করা লাগে।
যেমনঃ স্টেপঃ ১
১। পেজের জন্য লোগো,
২। পেজের কভার ব্যানার / ভিডিও
৩। সার্ভিস / শপ সেকশনে ইনফো দিতে হবে
৪। এ্যাবাউট পেজে কনটেন্ট/ইনফো দিতে হবে + কভার ফটো অ্যাড করতে হবে
৫। মেসেঞ্জার সেটআপ
৬। হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশন
৭। অটো ম্যাসেজ রেস্পন্ডার সেটআপ করন
৮। পেজের সাথে সামজস্যা রেখে শুরুর দিকে প্রতিদিন ৩-৫টা করে পোস্ট দিতে হবে
৯। আপনার ফ্রেন্ডলিস্টের সবাইকে পেজে ইনভাইট করা
১০। পেজ থেকে ব্র্যান্ড নামে গ্রুপ তৈরি করে পেজের সবাইকে ইনভাইট করা
স্টেপঃ ২
১। ফেসবুক পেজ প্রমোট করা
২। প্রয়োজনে পোস্ট বুস্টিং
৩। ফেসবুকে লাইভে এসে কথা বলুন
৪। প্রোডাক্টের রিভিউ লেখা
৫। অফার দিন + প্রোডাক্ট নিয়ে মতামত দেয়ানেয়া করা
Facebook Business পেজ সাজান, ব্যবসা বাড়ান!
সবার সহজ ও নিরাপদ ফেইসবুকিং এর প্রত্যাশায়-💞
DigiTalk
Committed to each solution.💞