Sujon Media Hub

Sujon Media Hub বস্তু নিষ্ট সংবাদ প্রচারণায় আমাদের পথ চলা।

কানাইঘাটে ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা কানাইঘাট প্রতিনিধি :কানাইঘাটে জাতীয়তাবাদী ছাত্রদল ৩নং...
30/08/2026

কানাইঘাটে ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

কানাইঘাট প্রতিনিধি :কানাইঘাটে জাতীয়তাবাদী ছাত্রদল ৩নং দিঘীরপার পূর্ব ইউনিয়ন শাখার উদ্দ্যোগে
এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
৩০ আগষ্ট রবিবার আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমরান আহমদ এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সহ-সভাপতি সাজ উদ্দিন সাজু, ইউনিয়ন বিএনপি সভাপতির নুর উদ্দিন, কানাইঘাট উপজেলা বিএনপির উপদেষ্টা মাছুম আহমদ,উপজেলা মুক্তিযুদ্ধা দলের সিনিয়র সহ-সভাপতি জয়নুল আবেদীন।
উপজেলা ছাত্রদলের আহবায়ক মোয়াজ্জেম হোসেন আল আমিন সদস্য সচিব, রাসেল আহমদ চৌধুরী, এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি হাফিজ আহমদ সুজন, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ বাহার,মালিক নাহার স্কুল এন্ড কলেজের সভাপতি জাফরুল্লাহ ফাহমিদ, শাহবাগ স্কুল এন্ড কলেজের সভাপতি আনাছুর রাহমান রনি
অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদল নেতা মিজানুর রাহমান, কামরান আহমদ, তানিম আহমদ ছাত্রদল নেতা সোহাগ আলম, রনি,আব্দুল হামিদ, হাবিবুর রাহমান, সাহিন আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য কামনা করেন।

ওয়ালটন কোম্পানির ফ্রিজের কিস্তির টাকা পরিশোধে বিলম্বিতা নিয়ে কথা কাটাকাটির জের ধরে এনসিপির উপজেলা চেয়ারম্যান প্রার্থী  হ...
24/08/2026

ওয়ালটন কোম্পানির ফ্রিজের কিস্তির টাকা পরিশোধে বিলম্বিতা নিয়ে কথা কাটাকাটির জের ধরে এনসিপির উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাফিজ বুরহান উদ্দীন ইউসুফ আহত হয়েছেন।

আ"হ"ত এনসিপি নেতার দাবী , নিজ বাসায় গিয়ে কানাইঘাট ওয়ালটন শাখার কর্মকর্তা, কর্মচারীরা তার উপরে হামলা করেছে।

কানাইঘাট সীমান্ত দিয়ে ৮ রোহিঙ্গাকে ভারতে পাচারের চেষ্টাকালে গ্রেফতারকৃত ৪ মানব পাচারকারীর বিরুদ্ধে মামলাকানাইঘাট প্রতিনি...
18/08/2026

কানাইঘাট সীমান্ত দিয়ে ৮ রোহিঙ্গাকে ভারতে পাচারের
চেষ্টাকালে গ্রেফতারকৃত ৪ মানব পাচারকারীর বিরুদ্ধে মামলা
কানাইঘাট প্রতিনিধিঃ
সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে ৮ রোহিঙ্গাকে ভারতে পাচারের চেষ্টাকালে থানা পুলিশের হাতে গত সোমবার গ্রেফতারকৃত ৪ মানব পাচারকারী সদস্যকে মামলা দায়েরের মাধ্যমে মঙ্গলবার (১৮ আগস্ট) আদালতে প্রেরণ করা হয়েছে। রোহিঙ্গাদের আইনী প্রক্রিয়ার মাধ্যমে পুলিশি হেফাজতে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে পাঠানো হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানিয়েছেন। মানব পাচারকারী ৪ সদস্যরা হল উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদপ‚র্ব ইউনিয়নের এরালীগুল রাঙ্গীছড়া গ্রামের নজরুল ইসলামের পুত্র হাছান আহমদ, বড়খেওড় গ্রামের পাতা মিয়ার পুত্র সাদ্দাম হোসেন, দক্ষিণ সুনামগঞ্জের পাইকাপন গ্রামের মৃত হেদায়েতুল ইসলামের পুত্র রফিক মিয়া ও নেত্রকোনা সদর উপজেলার মঈনপুর গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র এখলাছ উদ্দিন। এছাড়াও মানব পাচার কাজে ব্যবহৃত দুইটি অটোরিক্সা সিএনজি জব্দ করা হয়। উল্লেখ্য সোমবার কানাইঘাট উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের কুওরের মাটি এলাকা থেকে স্থানীয় লোকজন তাদের আটক করেন। পরে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে থানায় নিয়ে আসেন। আটককৃত ঐ ৮ নারী-পুরুষকে ঐ মানব পাচারকারী সদস্যরা কানাইঘাটের দনা সীমান্ত এলাকা দিয়ে অবৈধ ভাবে ভারতে পাচারের করার কথা ছিল।

কানাইঘাট উপজেলার ৩নং দিঘীরপার পূর্ব ইউনিয়নের পুর্ব কুওরের মাটি গ্রামে জনতার হাতে ৮ রোহিঙ্গা ও ২ পাচারকারী ও ২টি সিএনজি স...
17/08/2026

কানাইঘাট উপজেলার ৩নং দিঘীরপার পূর্ব ইউনিয়নের পুর্ব কুওরের মাটি গ্রামে জনতার হাতে ৮ রোহিঙ্গা ও ২ পাচারকারী ও ২টি সিএনজি সহ ট্রাইভার আটক ।

সিলেটের কানাইঘাটে পুলিশের  বিশেষ অভিযানে মাদক ও নগদ টাকাসহ  ইয়াবা  উদ্ধার,
16/08/2026

সিলেটের কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও নগদ টাকাসহ ইয়াবা উদ্ধার,

আসন্ন স্থানীয় নির্বাচনে তরুণদের সর্বোচ্ছ অংশগ্রহন দেখবো বলে আশা করছি। সেই প্রত্যাশা থেকেই, ছাত্রদল থেকে (দলীয় সমর্থন নিয়...
11/08/2026

আসন্ন স্থানীয় নির্বাচনে তরুণদের সর্বোচ্ছ অংশগ্রহন দেখবো বলে আশা করছি।
সেই প্রত্যাশা থেকেই, ছাত্রদল থেকে (দলীয় সমর্থন নিয়ে) যারা (কানাইঘাট-জকিগঞ্জের ইউনিয়ন/মেম্বার) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন,
তাদের অফিসিয়াল মার্কা সহ প্রথম ব্যানারটা থাকবে আমার সৌজন্যে -
ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরী।

কানাইঘাটে এসএসসি ফলাফলে ২২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার ৫৮.৭৭ শতাংশ, শীর্ষে বীরদল এনএম একাডেমি।
10/08/2026

কানাইঘাটে এসএসসি ফলাফলে ২২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার ৫৮.৭৭ শতাংশ, শীর্ষে বীরদল এনএম একাডেমি।

জকিগঞ্জে মানুষের কল্যাণে কাজ করা বিভিন্ন সামাজিক সংগঠনকে একটি সমন্বিত প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসার উদ্যোগ নেওয়ার কথা জা...
09/08/2026

জকিগঞ্জে মানুষের কল্যাণে কাজ করা বিভিন্ন সামাজিক সংগঠনকে একটি সমন্বিত প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জের সঙ্গে সংশ্লিষ্ট জোবায়ের আহমদ।
বিস্তারিত কমেন্টে।

🩸 মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত: সাহেদ আহমদ রাসেলের সহযোগিতায় বারহালে ৫ শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সম্প...
07/08/2026

🩸 মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত: সাহেদ আহমদ রাসেলের সহযোগিতায় বারহালে ৫ শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সম্পন্ন

মানুষ মানুষের জন্য—এই মহান অঙ্গীকারকে হৃদয়ে ধারণ করে সুরমা বিজনেস গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক সাহেদ আহমদ রাসেলের সার্বিক সহযোগিতায় এবং বারহাল ছাত্র পরিষদ ও মানবসেবা জকিগঞ্জ-এর যৌথ উদ্যোগে ০৬ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার) দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

কর্মসূচির প্রথম পর্ব সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শাহবাগ হাইস্কুল অ্যান্ড কলেজে এবং দ্বিতীয় পর্ব দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত বারহাল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

সুরমা নদীর ভয়াবহ ভাঙনে বিলীন হওয়ার পথে উজান বারাপৈত গ্রাম।সিলেট জেলার কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ৫ন...
06/08/2026

সুরমা নদীর ভয়াবহ ভাঙনে বিলীন হওয়ার পথে উজান বারাপৈত গ্রাম।
সিলেট জেলার কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উজান বারাপৈত গ্রামে অব্যাহত নদীভাঙনে বসতবাড়ি ও জনজীবন চরম হুমকির মুখে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।

Address

Sylhet
3100

Telephone

+8801772631225

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sujon Media Hub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sujon Media Hub:

Shortcuts

Share