22/08/2026
দলের দাসত্ব, নেতার চামচামি আর পা চাটার পরিণতি কী হতে পারে যুবকদের আজ সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত।
বিশ্বজিৎ হ%ত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি, ছাত্রলীগ কর্মী রফিকুল ইসলাম শাকিল। ২০১২ সাল থেকে কারাগারে থাকা শাকিল প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় এসেছেন।
একসময়কার টগবগে তরুণ আজ এক যুগেরও বেশি সময় কারাগারের গ্লানি টানতে টানতে ক্লান্ত। চুল-দাড়ি সাদা হয়ে গেছে, বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে। যে বয়সে সংসার করার কথা, সন্তানদের নিয়ে ব্যস্ত থাকার কথা৷ সেই বয়সে তার ঠিকানা কারাগার।
হয়তো তার সেই সময়ের প্রেমিকা আজ অন্য কারও ঘরে সংসার করছে। আর সবচেয়ে নির্মম বাস্তবতা বাবা এক যুগেরও বেশি সময় সন্তানের মুখ দেখার অপেক্ষায় চোখের পানি ফেলেছেন, অথচ শেষ পর্যন্ত সন্তানকে কাছে পেয়েছেন মায়ের জানাজার দিন!
আর যাদের খুশি করতে গিয়ে, যাদের কথায় বা প্রভাবে সে এই পথে পা বাড়িয়েছিল তারা আজ কোথায়?
অনেকে হয়তো স্ত্রী-সন্তান নিয়ে বিদেশে আরাম-আয়েশে জীবন কাটাচ্ছেন। কিন্তু যে তরুণ তাদের রাজনীতির বলি হলো, তার জীবনের হারানো সময়গুলো কি কেউ ফিরিয়ে দিতে পারবে? তার যৌবন, পরিবার, স্বাভাবিক জীবন কোনোটাই তো আর ফিরে আসবে না।
রাজনীতিতে আদর্শের জায়গায় যখন অন্ধ আনুগত্য, নেতার চামচামি আর ক্ষমতার পেছনে ছোটা জায়গা করে নেয়, তখন শেষ পরিণতি কতটা ভয়াবহ হতে পারে শাকিলের জীবন হয়তো তারই একটি নির্মম উদাহরণ।
নেতার জন্য নিজের জীবন নষ্ট করার আগে, একবার ভেবে দেখো নেতা তোমার পাশে থাকবে তো? নাকি বিপদে পড়লে তুমি একাই #নেতা #বিশ্বজিৎ