MARUF AHMED

MARUF AHMED فداك ابي وامي يارسول الله

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে সিলেট মহানগরীতে তালামীযে ইসলামিয়ার মুবারক র‍্যালী অনুষ্ঠিত। ২৬-০৮-২০২৬বাংলাদেশ,সি...
26/08/2026

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে সিলেট মহানগরীতে তালামীযে ইসলামিয়ার মুবারক র‍্যালী অনুষ্ঠিত।

২৬-০৮-২০২৬
বাংলাদেশ,সিলেট

26/08/2026
ঈদে মীলাদুন্নবী সা. কে ‘ঈদ’ বলা হয় কেন?---মারজান আহমদ চৌধুরীইসলামে ঈদ মাত্র দুটি। তাহলে ঈদে মীলাদুন্নবীকে ‘ঈদ’ বলা হয় ক...
25/08/2026

ঈদে মীলাদুন্নবী সা. কে ‘ঈদ’ বলা হয় কেন?
---মারজান আহমদ চৌধুরী

ইসলামে ঈদ মাত্র দুটি। তাহলে ঈদে মীলাদুন্নবীকে ‘ঈদ’ বলা হয় কেন? এই ঈদের নামায কখন পড়া হয়?

ইসলামে ঈদ মাত্র দুটি– এ কথাটি মূর্খতার পরিচায়ক। ইসলামে ‘শারঈ ঈদ’ দুটি– ঈদুল ফিতর ও ঈদুল আদ্হা। শারঈ দ্বারা উদ্দেশ্য হচ্ছে, যা ইসলামী শরীআহ কর্তৃক আবশ্যকীয়, এবং এর হুকুম-আহকাম শরীআহ কর্তৃক নির্ধারিত। শাব্দিক অর্থে ইসলামে আরও অনেক ঈদ রয়েছে। ঈদ শব্দের অর্থ খুশির প্রত্যাবর্তন, অর্থাৎ যে খুশি ফিরে ফিরে আসে। একবার আবদুল্লাহ ইবন আব্বাস (রা.) সূরা মায়িদার ৩ নং আয়াত তিলাওয়াত করছিলেন। তখন এক ইয়াহুদী বলল, যদি এ আয়াত আমাদের জন্য নাযিল হত, তাহলে আমরা ওই দিনকে ঈদের দিন হিসেবে গ্রহণ করতাম। ইবন আব্বাস (রা.) বললেন,
فَإِنَّهَا نَزَلَتْ فِي يَوْمِ عِيدٍ فِي يَوْمِ جُمُعَةٍ وَيَوْمِ عَرَفَةَ
“এ আয়াতটি (আমাদের) ঈদের দিনেই নাযিল হয়েছে। এটি নাযিল হয়েছে শুক্রবার, আরাফার দিন।” (তিরমিযী, হাদীস নং ৩০৪৪)

অর্থাৎ আয়াতটি যেদিন নাযিল হয়েছে, সেদিন ছিল শুক্রবার এবং তারিখ ছিল ৯ই যিলহজ্জ তথা আরাফার দিন। ইবন আব্বাস (রা.) শুক্রবার এবং আরাফার দিনকে ঈদের দিন বলেছেন। বছরে শুক্রবার আসে ৫২টি, আরাফাহ আসে একবার। ৫৩টি ঈদ তো এখানেই হয়ে গেল। যারা বলেন, ঈদে মীলাদুন্নবী ‘ঈদ’ হলে সেই ঈদের নামায কখন পড়া হয়? আমরা তাদেরকে জিজ্ঞেস করছি, আরাফার দিনও তো ঈদের দিন। সেই ঈদের নামায কখন পড়া হয়?

বস্তুত, মুসলমানদের যে কোনো খুশির দিনকে শাব্দিক অর্থে ঈদ বলা যায়। পবিত্র কুরআনে (সূরা মায়িদা, আয়াত-১১৪) হযরত ঈসা (আ.) এর একটি দুআ রয়েছে, যেখানে তিনি আসমান থেকে খাদ্য অবতীর্ণ করার জন্য আরয করেছেন। সাথে বলেছেন, খাদ্য অবতীর্ণ হলে তা পূর্বাপর সবার জন্য ঈদ হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে, হযরত ঈসা (আ.) যখন ‘ঈদ’ বলেছেন, তখন কি তিনি সেই ঈদের আলাদা নামাযও আদায় করেছেন? জবাব হচ্ছে, না। কারণ তিনি শারঈ অর্থে ঈদ বলেননি। বলেছেন শাব্দিক অর্থে। একইভাবে আমরাও ১২ই রবিউল আউয়ালকে ঈদে মীলাদুন্নবী বলি। শারঈ ঈদ হিসেবে নয়, বরং শাব্দিক অর্থে খুশির দিন বুঝানোর জন্য।

নতুন ধর্ম প্রতিমন্ত্রী নিয়ে  মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলীর উদ্বেগ গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার...
23/08/2026

নতুন ধর্ম প্রতিমন্ত্রী নিয়ে মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলীর উদ্বেগ

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় উদ্বেগ প্রকাশ করেছেন হযরত আল্লামা ফুলতলী (র.) এর সুযোগ্য ছাহেবজাদা, দারুল ফিকর ওয়াল ইফতা আল ইসলামী বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী। এক বিবৃতিতে তিনি বলেন, শামীম কায়সার লিংকন আহলে হাদীস মতবাদের অনুসারী। এ মতের অনুসারীরা কুরআন ও হাদীসের মনগড়া ব্যাখ্যা করেন, মাযহাবকে অস্বীকার করেন এবং “তাকলীদ করা শিরক“ এই ফতওয়া প্রদানের মাধ্যমে মাযহাব অনুসারীদের মুশরিক বলে আখ্যা দেন। অথচ এ দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান হানাফী মাযহাবের অনুসারী, যারা কুরআন-সুন্নাহ‘র ব্যাখ্যায় সলফে সালিহীনের মতকে অনুসরণ করেন। আহলে হাদীস ঘরানার একজন হিসাবে দেশের সংখ্যাগরিষ্ট জনগোষ্ঠীর আকীদা, আদর্শ ও আমলের বিরুদ্ধে শামীম কায়সারের সুষ্পষ্ট অবস্থান রয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মতো একটি স্পর্শকাতর মন্ত্রণালয়ে তার মতো একজন ব্যক্তির দায়িত্বশীল হওয়া স্বভাবতই দেশের সংখ্যাগরিষ্ট মুসলিম জনগোষ্ঠীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা লক্ষ্য করেছি শামীম কায়সার ধর্ম প্রতিমন্ত্রী হতে পারেন এমন খবর ছড়িয়ে পড়লে আলিম-উলামার অনেকেই তাকে এ মন্ত্রণালয়ের দায়িত্বে না দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছিলেন। কিন্তু সে আহবান উপেক্ষা করে সরকার দেশের মানুষের ধর্মীয় অনুভূতির বিপক্ষে অবস্থান নিয়েছেন বলে আমরা মনে করি। এটি সরকারের জন্য শুভ হবে না। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি যেহেতু মসজিদ-মাদ্রাসা, হজসহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রমের সঙ্গে এ মন্ত্রণালয়ের সরাসরি সম্পৃক্ততা রয়েছে সেহেতু এদেশের মানুষের দ্বীনী চর্চার সাথে সামঞ্জস্যপূর্ণ ও উলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য অন্য কোনো ব্যক্তিকে এ দায়িত্বে পুনর্বিবেচনা করার জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি।

22/08/2026

Every one of us will die, and all of us will have to go to the grave. This is the truth. No one can escape death

আনজুমানে আল ইসলাহ কানাডার উদ্দ্যোগে তারবিয়াত ও দোয়া মাহফিল। প্রধান অতিথি,আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলি।
21/08/2026

আনজুমানে আল ইসলাহ কানাডার উদ্দ্যোগে তারবিয়াত ও দোয়া মাহফিল।
প্রধান অতিথি,আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলি।

আলহামদুলিল্লাহ!  দারুল কিরাত মাজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইউকে'র সেন্ট্রাল ব্রাঞ্চ দারুল হাদিস লাতিফিয়ায় জুম এর মাধ্যমে (অনলা...
16/08/2026

আলহামদুলিল্লাহ!
দারুল কিরাত মাজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইউকে'র সেন্ট্রাল ব্রাঞ্চ দারুল হাদিস লাতিফিয়ায় জুম এর মাধ্যমে (অনলাইন) আম মশক প্রদান করেন উস্তাযুল কুররা হযরত আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী।

১৪ আগস্ট, ২০২৬
লন্ডন।

আজ আমরা কোনো মৃত মানুষের লাশ দেখলে ভয় পাই…রাতে কবরস্থানের পাশ দিয়ে হেঁটে গেলে বুকটা কেঁপে ওঠে।অন্ধকার কবর, নীরবতা আর মৃত...
09/08/2026

আজ আমরা কোনো মৃত মানুষের লাশ দেখলে ভয় পাই…
রাতে কবরস্থানের পাশ দিয়ে হেঁটে গেলে বুকটা কেঁপে ওঠে।
অন্ধকার কবর, নীরবতা আর মৃত্যুর কথা মনে হলেই শরীর শিউরে ওঠে।

কিন্তু কখনো কি নিজেকে সেই লাশের জায়গায় দাঁড় করিয়ে দেখেছেন?

আজ যে লাশটাকে দেখে আমরা ভয় পাচ্ছি,
একদিন সেই লাশটাই তো আমাদের হবে।

আজ যে কবরের পাশ দিয়ে যেতে ভয় লাগে,
একদিন সেই অন্ধকার কবরের ভেতরেই আমাদের একা যেতে হবে।

সেদিন পাশে থাকবে না বাবা-মা,
থাকবে না ভাই-বোন, বন্ধু কিংবা প্রিয় মানুষগুলো।
থাকবে না টাকা-পয়সা, বাড়ি-গাড়ি, মোবাইল, সম্মান কিংবা দুনিয়ার কোনো ব্যস্ততা।

সবাই ফিরে যাবে…
আর আমরা থেকে যাবো একা—
একটি অন্ধকার, নীরব কবরের ঘরে।

দুনিয়ার অনেক কিছুই মিথ্যা হতে পারে,
অনেক স্বপ্ন অপূর্ণ থাকতে পারে,
অনেক পরিকল্পনা বদলে যেতে পারে—
কিন্তু মৃত্যু একদিন আসবেই।

আল্লাহ বলেন:

“কুল্লু নাফসিন যাইকাতুল মাওত।”
অর্থাৎ, “প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।”

আজ আমরা অন্যের জানাজায় দাঁড়াই,
কাল হয়তো অন্যরা আমাদের জানাজায় দাঁড়াবে।

আজ আমাদের ঘর থেকে কেউ কবরস্থানে যায়,
একদিন হয়তো আমাদেরই নিথর দেহ চারজন কাঁধে করে নিয়ে যাবে।

তাই প্রশ্নটা হলো—
মৃত্যু হবে কি না, সেটা প্রশ্ন নয়।
প্রশ্ন হলো, মৃত্যুর পরের সেই একাকী জীবনের জন্য আমরা কতটুকু প্রস্তুত?

আজই ফিরে আসি আল্লাহর দিকে।
আজই তওবা করি।
আজই নামাজকে আঁকড়ে ধরি।
কারণ মৃত্যুর কোনো বয়স নেই,
কোনো সময়সূচি নেই,
কোনো পূর্ববার্তা নেই।

হয়তো যে রাতটাকে আমরা সাধারণ রাত মনে করছি,
সেটাই হতে পারে আমাদের দুনিয়ার শেষ রাত।

একদিন আমিও লাশ হবো…
একদিন আমাকেও কবরে নামানো হবে…
আর সেদিন আমার সঙ্গে যাবে শুধু আমার আমল।

হে আল্লাহ, সেই অন্ধকার কবরকে আমাদের জন্য নূরে ভরে দিন।
মৃত্যুর আগে তওবার তাওফিক দিন,
মৃত্যুর সময় ঈমানের সঙ্গে কবুল করুন,
এবং কবর ও আখিরাতের কঠিন আজাব থেকে আমাদের হেফাজত করুন।
আমিন।

Address

Lakshana Bond, Poscim Para, Chowdhury Bazar, Golapgonj
Sylhet
3160

Alerts

Be the first to know and let us send you an email when MARUF AHMED posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category