03/08/2026
জরুরি মানবিক আবেদন
গত প্রায় এক মাস ধরে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হরিপুর, তাড়ুহাটি এলাকায় ঘুরাঘুরি করছেন। তার নিজের নাম-ঠিকানা কিছুই জানা যাচ্ছে না, তিনি নিজে বলতেও অক্ষম। তার মৃগী রোগ (epilepsy) আছে বলে জানা গেছে এবং বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো নয়, দুই পা ফুলে গেছে।
গতকাল জাফলং ফেরত এক পর্যটক (মিজান ভাই, স্বপরিবারে) হরিপুর বাজার, তাড়ুহাটিতে চা-নাস্তা করার সময় তাকে চিনে ফেলেন এবং জানান —
🔹 তার ভাইদের নাম জুলহাস ও মতি
🔹 বাড়ি: ঢাকা, শাহজানপুর
কেউ চিনে থাকলে বা পরিচিত কেউ থাকলে দ্রুত যোগাযোগ করে তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন।
স্থানীয় প্রশাসনের প্রতি আবেদন: তার শারীরিক অবস্থা বিবেচনা করে অনতিবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নিয়ে তাকে চিকিৎসা সেবা প্রদান এবং তার পরিবারের কাছে নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে। প্রয়োজনে শনাক্তকারী ব্যক্তি (মিজান) এর সাথে যোগাযোগ করা যেতে পারে।
⚠️ বিঃদ্রঃ স্থানীয়ভাবে আমরা তাকে দেখাশোনা বা দায়িত্ব নেওয়ার মতো অবস্থানে নেই। এই পোস্টের একমাত্র উদ্দেশ্য দ্রুত তার পরিবারের কাছে খবর পৌঁছানো ও প্রশাসনিক সহায়তা নিশ্চিত করা।
📍 লোকেশন: হরিপুর বাজার, তাড়ুহাটি, জৈন্তাপুর, সিলেট
ঢাকা শাহজানপুরের ভাইয়েরা, একটু নিজ এলাকায় প্রচার করুন, হয়তো এভাবেই পরিবার খুঁজে পাওয়া যাবে। 🙏