25/10/2025
একটি জরুরি ঘোষণা।
সম্মানিত গোয়াইনঘাট উপজেলাবাসী,
আসসালামু আলাইকুম।
আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন বাধ্যতামূলক।
আগামী ০৭ দিনের মধ্যে ০১ বছরের কম বয়সী সকল শিশুর জন্ম নিবন্ধন ও ব্যক্তির মৃত্যু নিবন্ধন জরুরি ভিত্তিতে করতে হবে। নতুবা ০১ বছর বয়স পর শিশুর জন্ম নিবন্ধন ও ব্যক্তির মৃত্যু নিবন্ধন করতে পারবেন না। জন্ম নিবন্ধন সনদ ব্যতীত টিকা প্রদান, ভবিষ্যতে স্কুলে ভর্তি কিংবা পাসপোর্ট তৈরি করতে পারবেন না।
আদেশক্রমে:
জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট, সিলেট।