29/10/2019
শিক্ষা সম্পর্কিত বাণী, শিক্ষা সম্পর্কিত উক্তি, শিক্ষা বিষয়ক উক্তি, বাণীঃ
০১। পড় তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন
– আল কুরআন
০২। আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো।
– নেপোলিয়ন বোনাপার্ট
০৩। এদেশে সবাই শিক্ষানুরাগী ও সমাজসেবক : দারোগার শোকসংবাদেও লেখা হয়, ‘তিনি শিক্ষানুরাগী ও সমাজসেবক ছিলেন’
– হুমায়ূন আজাদ
০৪। আগে প্রতিভাবানেরা বিদেশ যেতো; এখন প্রতিভাবানেরা নিয়মিত বিদেশ যায়।
– হুমায়ূন আজাদ
০৫। আজকালকার আধিকাংশ পি এইচ ডি অভিসন্দর্ভই মনে আশার আলো জ্বালায়; মনে হয় এখানেই নিহিত আমাদের শিক্ষাসমস্যা সমাধানের বীজ। প্রথম বর্ষ অনার্স শ্রেণীতেই এখন পি এইচ ডি কোর্স চালু করা সম্ভব, এতে ছাত্ররা আড়াই বছরে একটি ডক্টরেট ডিগ্রি পেতে পারে। এখানকার অধিকাংশ ডক্টরেটই স্নাতকপূর্ব ডক্টরেট; অদূর ভবিষ্যতে উচ্চ-মাধ্যমিক ডক্টরেটও পাওয়া যাবে।
– হুমায়ূন আজাদ
০৬। শিক্ষার শেকড়ের স্বাদ তেঁতো হলেও এর ফল মিষ্টি।
– এরিস্টটল
০৭। জানা সত্ত্বেও মেনে না চলার চেয়ে না জানাই ভালো।
– টেনিসন
০৮। মূর্খের উপাসনা অপেক্ষা জ্ঞানীর নিদ্রা শ্রেয়
– আল হাদিস
০৯। যে কখনও ভুল করেনা। সে নতুন কিছু করার চেষ্টা করে না।
– অ্যালবার্ট আইনস্টাইন
১০। একজন ঘুমন্ত ব্যক্তি আরেকজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না।
– শেখ সাদি
১১। অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। এটা যদি সবাই জানত তাহলে কেউ অজ্ঞ হত না।
– শেখ সাদি
১২। আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞানতাকে আবিষ্কার করি।
– শেলী
১৩। অন্যদের ভুল থেকে শিক্ষাগ্রহণ করুন এবং সেইরকম মানুষ হয়ে যাওয়া থেকে নিজেকে বিরত রাখুন যাদের ভুলগুলো থেকে অন্যেরা শিক্ষাগ্রহণ করে।
– শাইখ ইয়াসির ক্বাদী