Mily's World

Mily's World "Mily’s World "– ভালোবাসার ছোঁয়ায় সাজানো প্রতিটি মুহূর্ত!"❤️❤️

এই যে ভাইয়ারা,কিপটামি বন্ধ করুন।অন্যের বউকে ইনবক্সে এসে হাই হ্যালো না করে,প্রোডাক্ট অর্ডার করুন।না হয় বিয়ের পর টের পাবেন...
10/06/2026

এই যে ভাইয়ারা,কিপটামি বন্ধ করুন।
অন্যের বউকে ইনবক্সে এসে হাই হ্যালো না করে,
প্রোডাক্ট অর্ডার করুন।
না হয় বিয়ের পর টের পাবেন,
বউকে মেনেজ করা কি কঠিন কাজ।
আগে থেকে অনলাইন অর্ডার করা শিখুন কেমন!😇

30pcs 3D Cat-Eye Gilt French False NailsABS Material Personalized Creative Wearable Whitening Nails Fingers😊            ...
10/06/2026

30pcs 3D Cat-Eye Gilt French False Nails
ABS Material Personalized Creative Wearable Whitening Nails Fingers😊

Restock, Nordic Makeup Mirror Ins Vintage Decorative Mirror Plastic Cosmetic Mirror Room Home Decor Espejos Decorativos ...
10/06/2026

Restock,
Nordic Makeup Mirror Ins Vintage Decorative Mirror Plastic Cosmetic Mirror Room Home Decor Espejos Decorativos Beauty Tools 1pcs

mini card perfume😊
10/06/2026

mini card perfume😊

New exclusive party clawsColor type : 3 কি কিউট তাই না!😊😇
10/06/2026

New exclusive party claws
Color type : 3
কি কিউট তাই না!😊😇

এত লোকের ভিড়ে মানুষ কেন আপনার কাছ থেকেই প্রোডাক্ট কিনবে? 🤔​অনলাইন স্ক্রোল করলেই এখন হাজারো পেজ, হাজারো বিক্রেতা। একই রকম...
07/06/2026

এত লোকের ভিড়ে মানুষ কেন আপনার কাছ থেকেই প্রোডাক্ট কিনবে? 🤔

​অনলাইন স্ক্রোল করলেই এখন হাজারো পেজ, হাজারো বিক্রেতা।
একই রকম জিনিস তো অনেকেই তৈরি বা বিক্রি করছেন,
তাহলে আপনি কেন Mily's World-কে ই বেছে নেবেন? বাকিদের থেকে আমাদের স্পেশাল কী আছে?
​উত্তরটা খুব সহজ—আমরা শুধু প্রোডাক্ট বিক্রি করি না, আমরা নিখাদ ভালোবাসা আর ভরসা তৈরি করি। ❤️

​✨ ১. সততা ও নিজস্বতা: বাজারে হাজারো
অপশন মিললেও,
মিলি'স ওয়ার্ল্ড-এর প্রতিটি হ্যান্ডমেইড চুড়ির পেছনে থাকে সম্পূর্ণ নিজস্ব ক্রিয়েটিভিটি আর কঠোর পরিশ্রম।
আমরা অন্যের অন্ধ অনুকরণে নয়,
আমাদের নিজস্ব স্বকীয়তায় বিশ্বাসী।

​✨ ২. ফিনিশিং ও কোয়ালিটি:
আমাদের প্রতিটি হাতের কাজের চুড়ির ফিনিশিং এবং স্থায়িত্ব আমরা নিজেরা শতভাগ নিশ্চিত করে তবেই আপনাদের হাতে তুলে দিই।
কারণ আমরা বিশ্বাস করি,
নিখুঁত কাজই আমাদের আসল পরিচয়।

​✨ ৩. ক্রেতার সন্তুষ্টি ও সুন্দর সম্পর্ক: আমাদের কাছে প্রতিটি কাস্টমার একেকজন শুভাকাঙ্ক্ষী।
আপনাদের পছন্দ-অপছন্দকে সর্বোচ্চ সম্মান জানানো এবং সঠিক সেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য।
​সবাই হয়তো শুধু ব্যবসা করে,
কিন্তু মিলি'স ওয়ার্ল্ড আপনাদের সাথে একটি সুন্দর ভালোবাসার সম্পর্ক তৈরি করে।
আর এই সততা ও ভালোবাসাই আমাদের বাকিদের চেয়ে আলাদা এবং স্পেশাল করে তোলে। ✨

​আপনার সুন্দর চয়েসের পাশে সবসময় আছে Mily's World।
আমাদের এক্সক্লুসিভ হ্যান্ডমেইড চুড়ির কালেকশন দেখতে ও অর্ডার করতে আজই ইনবক্স করুন! 💌

আজকের দিনটা যেন একটু বেশিই কঠিন ছিলো আমার জন্য ।গতকাল সেহরি না খেয়ে রোজা রাখা, আর আজ দুপুরে ঘুম থেকে উঠে তাড়াহুড়োয় এক কা...
06/06/2026

আজকের দিনটা যেন একটু বেশিই কঠিন ছিলো আমার জন্য ।
গতকাল সেহরি না খেয়ে রোজা রাখা, আর আজ দুপুরে ঘুম থেকে উঠে তাড়াহুড়োয় এক কাপ চাও কপালে জোটেনি।
ক্লাসে চলে গেছি।
তার ওপর বাইরের এই তীব্র,
অসহ্য রোদ যেন শরীরের শেষ শক্তিটুকুও
শুষে নিয়েছে।
​বিকেলে ক্লাস থেকে ফিরে এই পর্যন্ত—টানা এতগুলো
ঘণ্টা ধরে অন্ধকার ঘরে চোখ বুজে শুয়ে আছি।
তীব্র মাথা ব্যথায় মনে হচ্ছে চারপাশটা থমকে গেছে। এই কষ্টটা কতটা অসহ্য,
তা হয়তো প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই। মহান আল্লাহ তাআলা যেন এমন কষ্ট কাউকে না দেন।
​ব্যথার তীব্রতায় প্রায় ৭ ঘণ্টা ধরে অফলাইনে।
ইনবক্সে অনেকেই নক দিয়েছেন আমি রিপ্লে দিতে পারিনি বলে দু:খিত!
পেজে কোনো আপডেট দিতে পারিনি,
কোনো পোস্ট করা হয়নি।
আপনারা যারা আমার কাজের সাথে যুক্ত,
যারা প্রতিদিন আমার পোস্টের অপেক্ষা করেন,
তাদের এই সাময়িক অনাকাঙ্ক্ষিত বিরতির জন্য আন্তরিকভাবে দুঃখিত।
​শরীরটা একটু সুস্থ হলেই ইনশাআল্লাহ্ আবার আপনাদের মাঝে চেনা রূপে ফিরে আসবো,
নতুন কাজ নিয়ে কথা হবে।
ততক্ষণ পর্যন্ত আমার পেজের সাথেই থাকুন।
​সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি। ভালো থাকুন সবাই।
এই গরমে নিজেদের শরীরের যত্ন নিবেন।​✨

04/06/2026

নেশা মানেই বাজে।
সেটা হোক ম"দের নেশা, কারো প্রতি মায়ার নেশা কিংবা কাজের নেশা।
​এই যে হাতের চুড়িগুলো দেখছেন,
এগুলো কিন্তু আজ বানাইনি।
বেশ কিছুদিন আগে নিজের মনের সমস্ত
ভালোবাসা ঢেলে,
রাত-দিন এক করে শুধু নিজের জন্য বানিয়েছিলাম।
আজ হুট করেই এই পুরোনো কাজটার দিকে তাকিয়ে কেমন যেন একটা মায়া লাগলো।
ব্যস্ততার দুনিয়ায় নিজের তৈরি জিনিসের দিকে তাকালে যে কী অদ্ভুত একটা শান্তি পাওয়া যায়,
তা বলে বোঝানো যাবে না।
আজকাল এইগুলো নিয়ে ডুবে থাকবে ভালো লাগে।
আমি মানসিক শান্তি অনুভব করি।
মনে হয় নিজের এই পাগলামি বা
নেশাটাই হয়তো আমাকে বাঁচিয়ে রাখে।
​আমার এখন বিজনেস রেখে
রাতদিন নিজের জন্যই চুড়ি এটা সেটা বানাতে
ইচ্ছে করে।❤️
চোখের সামনে যা পাই,
সেটাকে ই নতুন রূপ দিতে ইচ্ছে করে।
এমন কি মাঝরাতে লাইট অন করে বসে যাই,গ্লু
কুন্দন নিয়ে।😊
এইভাবে চললে বেশিদিন নাই,
আমার বিজনেস চাঙ্গে উঠবে! 🤣😄🫣

03/06/2026

🌅 "সূর্য ডোবার মানে শেষ নয়,
বরং নতুন আলোয় ফেরার প্রতিশ্রুতি।" 💫❤️🍀

"আসসালামু আলাইকুম! আশা করি সবাই ভালো আছেন।​আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তাদের জন্য খুশির সংবাদ! ঈদের ছুটির ক...
31/05/2026

"আসসালামু আলাইকুম!
আশা করি সবাই ভালো আছেন।
​আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তাদের জন্য খুশির সংবাদ!
ঈদের ছুটির কারণে আমাদের অর্ডারের কার্যক্রম সাময়িক বন্ধ থাকলেও, মিলি'স ওয়ার্ল্ড এখন থেকে আবারও আপনাদের অর্ডার গ্রহণ করা শুরু করছে।
​আর এবার আপনাদের জন্য থাকছে দারুণ সব কালেকশন!
আমাদের সিগনেচার হ্যান্ডমেইড চুড়ির পাশাপাশি এই গরমের কথা মাথায় রেখে মিলি'স ওয়ার্ল্ড নিয়ে এসেছে খুবই আরামদায়ক ও ট্রেন্ডি সুতি টু-পিস এবং থ্রি-পিস কালেকশন।
​আপনার পছন্দের পণ্যটি অর্ডার করতে আজই আমাদের ইনবক্স করুন।
আপনাদের ভালোবাসায় আমাদের পথচলা।
সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ!"❤️😊
আর হ্যাঁ, ঈদ কেমন কাটলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না!🌹🌻🍀👜🥻🛍️👒👑









​ #সুতি_থ্রিপিস
​ #আরামদায়ক_পোশাক

Address

Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mily's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share