Sabbir's Creation

Sabbir's Creation Welcome to my official page.

The beauty of Sylhet never be equal with others!The Bird's eye on beautiful Sylhet!
10/09/2022

The beauty of Sylhet never be equal with others!

The Bird's eye on beautiful Sylhet!

যেথায় সুখ মিলে দুঃখ ঘুচে!
29/10/2021

যেথায় সুখ মিলে দুঃখ ঘুচে!

এক,দুই,তিন, আরও,অসংখ্য জীবন ভিন্ন মানুষের ভিন্নতর যাপন।সর্বাভরণ এই পৃথিবী তবুও কখনো কখনো জীবনকে করে দেয় নিঃস্ব,নিঃসঙ্গ। ...
19/10/2021

এক,দুই,তিন, আরও,অসংখ্য জীবন ভিন্ন মানুষের ভিন্নতর যাপন।
সর্বাভরণ এই পৃথিবী তবুও কখনো কখনো জীবনকে করে দেয় নিঃস্ব,নিঃসঙ্গ।
সবকিছুর ভীড়েও অনুভুতি গুলো খুব একলা, একা তার যেন কোথাও কেউ নেই!

💔💔💔
18/10/2021

💔💔💔

15/10/2021

পার্শ্ববর্তী দেশ ভারত যেইখানে কিছু দিন পরপরই মুসলিম নির্যাতনের খবর পাওয়া যায়। তখন আমরা ৯৫% মুসলমানদের দেশ বাংলাদেশে বসে আমাদের মুসলিম ভাইদের কষ্টে মর্মাহত হই। তাদের ব্যথায় ব্যাতিত হই। এই দেশে বসে তখন আমরা আমাদের সোচ্চার আওয়াজ তুলি। তখন মসজিদ, মন্দির, পাড়ার চায়ের দোকান, টিভি টকশোতে এই নিয়ে আড্ডায় মাতি৷ শোকে কাতর হয়ে প্রশ্ন ছেড়ে দেই যে "কেন তারা দেশের নাগরিক হয়েও শুধুমাত্র ধর্মের জন্য নির্যাতনের শিকার হবে? কেন তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান নির্বিঘ্নে করতে পারবেনা? মুসলমান রা সেখানে সংখ্যালঘু বলেই কি এই নির্যাতনের শিকার?

পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের উপরে নির্যাতনের কথা ত্য কারোই ভুলে যাবার কথা না। তারাও তাদের দেশের নাগরিক হওয়া সত্যেও তারা সংখ্যালঘু হওয়ায় তাদের সাথে নির্যাতনের পাশাপাশি দেশ থেকেই বিতাড়িত হতে হলো। তখন আমরা ৯৫% মুসলমান এর দেশের মানুষ তাদের কষ্টে মর্মাহত হই। তাদের জন্য যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করি। তারা তাদের দেশে মুসলিম হওয়ার জন্য নির্যাতনের শিকার হয়। আমরা তখন বলি যে কেমনে পারে সেইদেশ এর মানুষ এইভাবে মুসলমান ভাইদের উপর নির্যাতন চালাইতে। কেউ কেউ ত্য সোজাই বলে দেয় যে 'তারা কি মানুষ, তাদের কি কোনো মানবতা নাই'। আমরা কত কি না করলাম। তখনও আর এখনও আমরা এই রোহিঙ্গা ইস্যুতে কথা বলি। বিশ্বের কাছে তাদের দেশের নাগরিক হওয়া সত্যেও কেন এরকম নির্যাতন করা হলো তার প্রশ্ন ছুড়ে দেই। তারা কি তাইলে সংখ্যালঘু হওয়ায় তাদের ভাগ্যে এইসব? শোকে কাতর হয়ে প্রশ্ন ছেড়ে দেই যে "কেন তারা দেশের নাগরিক হয়েও শুধুমাত্র ধর্মের জন্য নির্যাতনের শিকার হবে? কেন তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান নির্বিঘ্নে করতে পারবেনা? মুসলমানরা সেখানে সংখ্যালঘু বলেই কি এই নির্যাতনের শিকার?

৯৫% মুসলমানদের দেশ বাংলাদেশ। এখানে মুসলমান ছাড়াও সকল ধর্মের মানুষ এইখানে সুখে শান্তিতে বসবাস করে। সবাই যার যার ধর্ম পালন করে। এই দেশের নাগরিক হিসেবে আমরা ৯৫% মুসলমানদের যেমন আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করার অধিকার আছে ঠিক তেমনি ৫% অন্যান্য ধর্মের মানুষদেরও তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করার অধিকার আছে। অন্যদেশে যখন এরকম সংখ্যালঘু হওয়ায় মুসলিমরা নির্যাতনের শিকার হয় ঠিক তেমনি এই দেশে ৫% অন্যান্য ধর্মও সংখ্যালঘু। সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ওই দেশ গুলা যেরকম সংখ্যালঘু মুসলমানদের সাথে যেই অমানবিকতা করে সেই কাজ গুলা কি আমরাও আমাদের দেশের সংখ্যালঘু অন্যান্য ধর্মের মানুষদের সাথে করতেছিনা?

একজন ইহুদি মসজিদের নামাজের জায়গায় দাঁড়িয়ে প্রশ্রাব করতে দেখে ওমর (রাঃ) তরবারি হাতে নিয়ে এগিয়ে গেলেন ওই ইহুদি কে মারতে। তখন রাসূল (সাঃ) ওমর (রাঃ) কে বাধা দিয়ে বললো প্রশ্রাব করার মাঝখানে বাধা দিলে লোকটা কষ্ট পাবে। সুবহানাল্লাহ 🥰
একবার চিন্তা করে দেখুন যেই রাসূল এত বড় ক্ষমাশীল সেই রাসূলের উম্মত হয়ে আমরা কেনো এত উগ্র মানসিকতার??

কুমিল্লায় যেটা ঘটেছে সেটার তদন্ত হতে না দিয়ে সারা দেশে যেই পরিমান তান্ডব চালানো হয়েছে সেটা মোটেও কাম্য নয়।
৯৫% মুসলমানের দেশে কুরআন অবমাননা করার দুঃসাহস আমার মতে কোন প্রকৃত হিন্দু সম্প্রদায়ের কারো নেই।
আর যদি করেও থাকে তাহলে তদন্ত হতে দেন। ওদের (হিন্দুদের) সবচেয়ে বড় উৎসব দূর্গাপুজায় কেনো এত রক্তারক্তি??? লাভ কি হচ্ছে???

পবিত্র কুরআন অবমাননা করা হয়েছে। আমাদের প্রতিটা মুসলমানের কলিজায় আঘাত লেগেছে। কিন্তু আপনি যে ওই ঘটনার কোন তথ্য প্রমান না পেয়ে প্রতিটা পুজা মণ্ডপে ভাঙচুর মারামারি করছেন এতে লাভ টা কি হচ্ছে বা কার হচ্ছে একবার ভেবে দেখেছেন???
তারা কি বাংলাদেশে ভেসে আসছে???
আপনার যতটুকু অধিকার আছে এই দেশে থাকার তাদের ও ততটুকুই অধিকার আছে থাকার।
সুতরাং না জেনে না বুঝে কোন বিষয় নিয়ে উগ্র হবেন না। এতে করে ইসলামকে অন্য ধর্মের মানুষ ছোট করে দেখে। ভয় পায় তারা আমাদেরকে।

মানবিক হতে শিখুন। উগ্রতা পরিহার করুন। এটাই ইসলাম। আর ইসলাম মানেই শান্তি। যা সর্বদা সর্বক্ষণ সর্বক্ষেত্রে বিরাজমান।

Address

Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sabbir's Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share