Sbd-Tv

Sbd-Tv Online TV

24/08/2026

সিলেট সদর উপজেলার বানাগাঁওয়ে প্রবাসী জমি দখলের অভিযোগে সংবাদ সন্মেলন

06/08/2026

ক্যাপশন: বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নব- নির্বাচিত সভাপতি আমির হোসেনের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে গাছের চারা রোপণ করছেন ব্যবসায়ী সমিতির নব- নির্বাচিত নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ী,সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ

ক্যামেরা: আরমান আহমদ চৌধুরী
রিপোর্ট : ফারুক আহমদ চৌধুরী

31/07/2026

সিলেটে ‘ফিজা এন্ড কোং প্রাঃ লিমিটেড’-এর নতুন শোরুম উদ্বোধন আজ

নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীতে ফিজা এন্ড কোং প্রাইভেট লিমিটেড-এর পরিবেশক মেসার্স ব্রাদার্স এন্টারপ্রাইজ-এর নতুন শোরুম উদ্বোধন ৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) দুপুর ২টা ৩০ মিনিটে নতুন এ শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্বোধন উপলক্ষে শুভানুধ্যায়ী, ক্রেতা, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। একই দিনে সকাল ৯টা ৩০ মিনিটে পবিত্র কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম বাবুল । শোরুমটি সিলেট -জকিগঞ্জ রোড, কদমতলী, সিলেট-এ অবস্থিত।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, নতুন এই শোরুমের মাধ্যমে গ্রাহকদের আরও উন্নত ও মানসম্মত সেবা প্রদান সম্ভব হবে।

তাছাড়া ও রয়েছে নিত্য প্রয়োজনীয় পন্য ও দেশী বিদেশি পারফিউম,সহ বেকারি,ও উন্নত মানের ফাস্ট ফুড। আরো রয়েছে উদ্বোধন উপলক্ষে ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে "আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা" শাখার শুভেচ্ছা বার্তা*স্টাফ রিপোর্টার ::  ত্যাগ ও কুরবানির মহিমা...
26/05/2026

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে "আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা" শাখার শুভেচ্ছা বার্তা*

স্টাফ রিপোর্টার :: ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে "আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা" শাখার পক্ষ থেকে শহিদ পরিবার, আহত জুলাই যোদ্ধা, সারা দেশের এবং প্রবাসে অবস্থানরত সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানানো হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে আজ দেওয়া এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, ঈদুল আজহা আমাদেরকে ত্যাগ, ধৈর্য, ভ্রাতৃত্ব ও সাম্যের শিক্ষা দেয়। এই মহান দিনে আমরা মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের আশায় কুরবানি করি এবং সমাজের অসহায়-বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর শপথ গ্রহণ করি।

বার্তায় জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একইসাথে আহত জুলাই যোদ্ধাদের আশু সুস্থতা কামনা করে বলা হয়, শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের কল্যাণে "আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা" শাখা সর্বদা পাশে থাকবে।

সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ঈদের আনন্দ সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। দেশ-প্রবাসে অবস্থানরত প্রতিটি মুসলমান শান্তি ও নিরাপত্তার সাথে ঈদ উদযাপন করবেন। "আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা" শাখা ন্যায়, সত্য ও মানবতার পক্ষে অটল থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

পরিশেষে সংগঠনের পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলা হয়, ত্যাগের এই মহান উৎসব সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক।

*বার্তা প্রেরক,*
*"আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা" শাখা*
*সিলেট*

আহবায়কঃ আলাল আহমদ
সদস্য সচিবঃ এম এ মতিন

নুরুল ইসলাম নাবিল :: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৪,৫, ও ৬ নং ওয়ার্ডবাসীর সেবা করার লক্ষ্যে কাজ করার অঙ্গিকার নি...
06/03/2026

নুরুল ইসলাম নাবিল :: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৪,৫, ও ৬ নং ওয়ার্ডবাসীর সেবা করার লক্ষ্যে কাজ করার অঙ্গিকার নিয়ে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন সুলতানা আক্তার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এখন সারাদেশের চলছে সিটি কর্পোরেশন পর্যায়ে নির্বাচনের দমকা হাওয়া। তারই প্রক্ষিতে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে চলছে ব্যাপক প্রস্তুতি।

এরই মধ্যে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলগুলোর শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের তোড়জোড়। এরই মধ্যে সরকার দলীয়, বিএনপি -জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রচার মুলক ফেস্টুন নগরীর সর্বত্র দেখা যাচ্ছে। কেউ মেয়র প্রার্থী আবার কেউ কাউন্সিলর।



এরই ধারাবাহিকতায় সিলেট সিটি কর্পোরেশনের ৪.৫.ও ৬ নং ওয়ার্ডের মধ্যে কাউন্সিলর পদপ্রার্থীদের অনেকেই তাদের নির্বাচনী প্রচারনা শুরু করেছেন। এদের অনেকেই ওয়ার্ডের মধ্যে সর্ব মহলে পরিচিত ও প্রশংসনীয়।


৪.৫.ও ৬ নং ওয়ার্ডে ও চলছে নির্বাচনী প্রস্তুতি। এতে সিলেট সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীসহ ওয়ার্ডবাসীর মুখে মুখে আলোচনায় উঠে এসেছে একটি নাম সুলতানা আক্তারের নাম।

এলাকায় নিজে পরিচালনা করেন, আঁখি মনি লেডিস টেইলারিং। তাছাড়া বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, খেলাধূলা, সহ মানবিক কাজে নিজেকে সম্পৃক্ত রয়েছেন বলে জানা যায়।

এব্যাপারে ৪.৫.ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী সুলতানা আক্তার বলেন,আমি সব সময় নিজেকে মানব সেবায় নিয়োজিত করতে চাই। কিন্তু আমার পারিবারিক অবস্থান থেকে প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারিনি। মানব সেবায় কাজ করতে মন মানষিকতার পাশাপাশি আর্থিক সচ্ছলতা ও পৃষ্ঠপোষকতার প্রয়োজন।

সেক্ষেত্রে আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জনসেবার লক্ষ্যে কাজ করতে কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছি। আমার আশা ও বিশ্বাস এলাকা ও ওয়ার্ডের বাসিন্দারা তাদের পবিত্র আমানত মুল্যবান ভোট দিয়ে বিজয়ী করে ওয়ার্ডবাসীর সেবা, নাগরিক অধিকারসহ ও মাদক ও সন্ত্রাস মুক্ত মডেল ওয়ার্ড গড়তে আমাকে সহযোগিতা করবেন। এখানে

একটি কথা না বললেই নয় আমাদের ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে যারা মাদকাসক্ত তরুণ, যুবক, কিশোর সহ বিভিন্ন শ্রেনীর মানুষ রয়েছেন, তারা আমাদের ভাই, বন্ধু, ভাতিজা, চাচা। আমরা সবাই মিলে তাদেরকে মাদকাসক্তির অন্ধকার জীবন থেকে ভালবাসা ও অনুপ্রেরণা দিয়ে সুন্দর জীবনের পথ দেখাব। এদের কে ঘৃনার নয় ভালবাসা দিয়ে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে চাই।

তিনি আরো জানান,সুলতানা আক্তার জানান, আমি আমার অবস্থান থেকে ৪.৫. ও ৬নং ওয়ার্ডবাসীর সেবায় কাজ করতে চাই। আমার মুল উদ্দেশ্য জনসেবা। কাউন্সিলর হয়ে নিজের ভাগ্য পরিবর্তনের কোন ইচ্ছে নেই। আমার নির্দিষ্ট সম্পদ ভোগ করে জীবনের বাকি সময় জনসেবা মুলক কাজ করে যেতে চাই।



আমি ওয়ার্ডবাসী সহ সর্বস্তরের জনসাধারণ ও দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করি। আপনাদের সহযোগিতা ও পবিত্র আমানত ভোট দিয়ে আপনাদের সেবা করার জন্য নির্বাচিত করার আহবান জানাই।

সাবেক যুবলীগ ও বর্তমান যুবদলের নেতা দুই ভাইয়ের মদদে শিমুলের জোয়ার ব্যবসা রমরমা সিলেট নগরীর পশ্চিম কাজলশাহ এলাকায় শিমুলের...
28/02/2026

সাবেক যুবলীগ ও বর্তমান যুবদলের নেতা দুই ভাইয়ের মদদে শিমুলের জোয়ার ব্যবসা রমরমা

সিলেট নগরীর পশ্চিম কাজলশাহ এলাকায় শিমুলের শীলং তীরের বানিজ্য রমরমা। প্রতিদিন সন্ধ্যা নামার সাথে সাথে শুরু হয় আর শেষ হয় মধ্যরাতে।

জানাযায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শিমুলের শীলং তীরের বানিজ্য চলতো তার বড় ভাই যুবলীগ নেতা বাবুল আহমদ বাবলার ( কালা বাবলা) ও ছোট ভাই ৩ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা খোকন আহমদ খোকার মদদে। তাই প্রশাসনিক ঝামেলা সামলে নির্বিঘ্নে ব্যবসা করে শিমুল।

বর্তমানে শিমুলের ছোট ভাই ৩ নং ওয়ার্ড যুবদলের নেতা মঈনুল ইসলাম মিনুর শেল্টারে চলে তাদের ব্যবসা। তিন ভাই তিন শিফটে তীরের বানিজ্য করে।

এর আগে বিগত সময়ে ডিবি পুলিশের অভিযানে বেশ কয়েকজন সহ তিন ভাই আটক হলে রাতারাতি মোটা অংকের টাকা দিয়ে বেরিয়ে আসে। শিমুলের জোয়ার বোর্ডের ম্যানেজার দোলন বাবুর মাধ্যমে চলে বোর্ড।

সরজমিন প্রতিবেদন কালে নাম প্রকাশে অনিচ্ছুক জৈনক ব্যক্তি জানান, লামা বাজার ফাঁড়ি ও কতিপয় সাংবাদিক মেনেজ করে চলে শিমুলের জোয়ার ব্যবসা।


শিমুলের শিলং তীরে নগীর বাগবাড়ী, এতিমস্কুল, লালা দীঘির পাড় সহ কয়েকটি এলাকায় স র্ব না শ

শিমুলের জুয়ার সেই তীরে বিদ্ধ হয়ে সর্বনাশ ঘটছে আশপাশের এলাকায়র নানা পেশা ও বয়সী মানুষের। কয়েক বছর ধরে বাগবাড়ী চৌধারী টিলা গোরস্তানের সংলগ্ন এলাকায় প্রকাশ্যে দিন-রাত চলে ব্যবসা। এতে সক্রিয় হয়ে ওঠেছে এই জুয়াড়ি চক্রের সদস্যরা। জুয়াড়িরা এজেন্টের মাধ্যমে বিক্রি করে থাকে টিকেট। আর এজেন্টদের কাছ থেকে টিকেট (নম্বর) কিনে সর্বস্বান্ত হচ্ছেন নিম্ন আয়ের মানুষ। জুয়ার টিকেট কিনে সারাদিনের পরিশ্রমের টাকা তুলে দিচ্ছেন দোলন বাবুর হাত ধরে শিমুলের হাতে।


এব্যাপারে জনসাধারণ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করে শিমুলের জোয়ার বোর্ড উচ্ছেদের দাবী জানান।

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে  ৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদে  আলোচনায় কামরুজ্জামান দিপু ২৪ শের গন অভ্যুত্থান ও স্বৈরা...
27/02/2026

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদে আলোচনায় কামরুজ্জামান দিপু

২৪ শের গন অভ্যুত্থান ও স্বৈরাচারী শেখ হাসিনার পলায়নের পর দেড় বছর পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাস সৃষ্টি করে আড়াই যুগ পর জাতীয়তাবাদী দল বিএনপি রা্ষ্ট্রীয় ক্ষমতায় আসে।

জাতীয় সংসদ নির্বাচনের পর এবার সিটি কর্পোরেশন নির্বাচনের পালা। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সিসিকের ৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী পদে এক সময়ের তুখোড় ছাত্রনেতা ও সামাজিক ব্যক্তিত্ব কামরুজ্জামান দিপুর নাম আলোচনায় সবার আগে। তার সাথে দলীয় ও বিভিন্ন অবস্থান থেকে বেশ কয়েকজন প্রার্থীর নাম ও রয়েছে।

তবে ওয়ার্ডবাসীর মুখে কামরুজ্জামান দিপুর নাম ছাড়া ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদী, ইমদাদ হোসেন চৌধুরী, আফছার খান সহ একাধিক নেতৃবৃন্দ ও কামরুজ্জামান দিপু কে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।

এক নজরে কামরুজ্জামান দিপুর রাজনৈতিক ও সামাজিক পরিচয় ও অভিষেক তুলে ধরা হয়েছে।

রাজনৈতিক পরিচয়:: ১৯৮৯ থেকে রাজনৈতিক অভিষেক জাসদ ছাত্রলীগ দিয়ে ২০০১ জাতীয়তাবাদী দল বিএনপি যোগদান করেন।পরবর্তীতে দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের জড়িত ছিলেন।

এছাড়াও ৯০ এর স্বৈরাচার এরশাদ সরকার পতনে সামনের সারিতে নেতৃত্ব দিয়ে বিশেষ ভুমিকা পালন করেন।

এক নজরে কামরুজ্জামান দিপুর বর্নাঢ্য জীবন :::

আহবায়ক জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল কতোয়ালী থানা শাখা ২০২৫ ইং। সাবেক সহ সভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখা ২০১৬ ইং। সাবেক সভাপতি জাসাস সিলেট মহানগর শাখা

সদস্য পদ ::: সদস্য সেচ্ছাসেবক দল সিলেট মহানগর ১ম সদস্য ২০২৩ ইং। সদস্য জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখা ২০১৭ ইং। সাবেক সদস্য জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখা ২০০৩ ইং। কার্যকরী সদস্য রোগী কল্যাণ সমিতি, সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট। কার্যকরী সদস্য বায়তুন নূর জামে মসজিদ, নরশিংটিলা, বাগবাড়ী। কার্যকরী সদস্য জামেয়া ফারুকীয়্যাহ, সিলেট। আজীবন সদস্য:: কেন্দ্রিয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেট, নজরুল একাডেমী সিলেট, সাইক্লোন সিলেট। কার্যকরী সদস্য রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট।
আজীবন সদস্য সাইক্লোন, সিলেট। আজীবন সদস্য প্রবীন হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান, সিলেট। আজীবন নবীগঞ্জ কল্যাণ সমিতি, সিলেট। আজীবন নিউ মিসমেটিক সোসাইটি অব বাংলাদেশ। আহবায়ক কমিটির সদস্য প্রমুক্ত একতা যুব সংঘ

তাছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের একাধিক সাধারণ সম্পাদক পদে নিযুক্ত রয়েছেন ::

সাধারণ সম্পাদক দূর্জয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা, সিলেট। সাধারন সম্পাদক মরহুমা হাজী আফতারা বিবি চৌধুরী ট্রাষ্ট। সাধারণ সম্পাদক নরশিংটিলা উন্নয়ন ও পঞ্চায়েত কমিটি কমিটি, বাগবাড়ী।

এব্যাপারে কামরুজ্জামান দিপু জানান, আমি নিজেকে জনস্বার্থে বিলিয়ে দিতে চাই। জনাব তারেক রহমানের নির্দেশ অনুযায়ী বিএনপির রাজনীতি ও রাষ্ট্র পরিচালনা কতটুকু জনস্বার্থে তা প্রকাশ পুর্বক জন সাধারনের সেবায় নির্বাচিত হয়ে কাজ করতে চাই।

তিনি আরো বলেন, ওয়ার্ডবাসী সহ দলীয় নেতাকর্মীদের ও সর্বস্তরের জনগণ ও সকলের পবিত্র আমানত ভোট দিয়ে আমাকে জনপ্রতিনিধি করতে সহযোগিতা কামনা করি।

প্রভাবশালী রাজনৈতিক নেতার ছত্র-ছায়ায় নগরীর ৫ নং ওয়ার্ড খাসদবীর দারুস সালাম এলাকায় কথিত সেচ্ছা সেবক দল নেতার মশাহিদ ও মাম...
27/02/2026

প্রভাবশালী রাজনৈতিক নেতার ছত্র-ছায়ায় নগরীর ৫ নং ওয়ার্ড খাসদবীর দারুস সালাম এলাকায় কথিত সেচ্ছা সেবক দল নেতার মশাহিদ ও মামা কামরানের ইয়াবা ব্যবসা জমজমাট..... বিস্তারিত আসছে

Address

Amborkhana. Darussalam
Sylhet
3100

Telephone

+8801636365530

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sbd-Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sbd-Tv:

Shortcuts

Share

Category