Sylhet.bd.24

Sylhet.bd.24 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sylhet.bd.24, Digital creator, Sylhet.

৭ মার্চ ২০২৫ বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে উদয়পুর গ্রামে বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে অগ্নি সংযোগে দুটি...
07/03/2025

৭ মার্চ ২০২৫
বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে উদয়পুর গ্রামে বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে অগ্নি সংযোগে দুটি বসত ঘর সম্পুর্ন ভস্মিভুত হয়। খবর পেয়ে খোঁজ নিতে ঘটনা স্হল পরিদর্শনে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য সিলেট জেলা নায়েবে আমীর সিলেট ২ (বিশ্বনাথ ও ওসমানী নগর )নির্বাচনী এলাকার সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যাপক আব্দুল হান্নান তিনি তাদের সার্বিক খোঁজ খবর নেন এবং ধর্য্যসহকারে আল্লাহর সাহায্য প্রার্থনার পরামর্শ দেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গৃহ- পুনঃ নির্মাণের জন্য ৬ বান্ডিল ঢেউটিন প্রদানের ঘোষণা দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা আমীর খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী বিশ্বনাথ উপজেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারী মোহাম্মদ আশিকুর রহমান উপজেলা মজলিসে শুরার সদস্য লামাকাজী ইউনিয়ন আমীর মোহাম্মদ আব্দুল আলী সেক্রেটারী জুয়েল আহমেদ জামায়াত নেতা মঈন উদ্দিন ,আবু তুরাব , মতিউর রহমান ,আলী আহমেদ , আনোয়ার হোসেন প্রমুখ।

মার্চ ২০২৫ বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে উদয়পুর গ্রামে বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে অগ্নি সংযোগে দুটি ব...
07/03/2025

মার্চ ২০২৫
বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে উদয়পুর গ্রামে বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে অগ্নি সংযোগে দুটি বসত ঘর সম্পুর্ন ভস্মিভুত হয়।
খবর পেয়ে আজ ৭ মার্চ শুক্রবার সেই বাড়িতে তাদের খোজ খবর নিতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার মজলিশে সূরার অন্যতম সদস্য বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর খাজাঞ্চী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জননেতা নিজাম উদ্দিন সিদ্দিকী।
জনাব নিজাম উদ্দিন সিদ্দিকী সেই শোকাহত পরিবারের খোজ খবর নেন, এবং সকল পরিস্থিতিতে ধৈর্যের মাধ্যমে আল্লাহর উপর খুশি আর রাজি থাকার পরামর্শ দেন।

বিশ্বনাথ উপজেলার ১ নং লামাকাজী ইউনিয়নে জামিল আহমদ নাহিয়ান ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দিচ্ছেন বিশ্...
28/02/2025

বিশ্বনাথ উপজেলার ১ নং লামাকাজী ইউনিয়নে জামিল আহমদ নাহিয়ান ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দিচ্ছেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর খাজাঞ্চী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জননেতা নিজাম উদ্দিন সিদ্দিকী।

সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।
27/02/2025

সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।

27/02/2025

পবিত্র রমজান মাসে নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার দাবিতে শ্রমিক ফেডারেশনের বি'ক্ষো'ভ সমাবেশ!!

26/02/2025

বিয়ের কনে দেখতে হলে খুব সকালে যাবেন, কারণ তখন বিউটি পার্লার গুলো বন্ধ থাকে।

25/02/2025
*ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ভাষা দিবসের আলোচনা সভা*আগস্ট বিপ্লবের পরও আজও বৈষম্য দূর হয়নি* এ এইচ এম হামিদুর রহমান আযাদ...
24/02/2025

*ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ভাষা দিবসের আলোচনা সভা*

আগস্ট বিপ্লবের পরও আজও বৈষম্য দূর হয়নি
* এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

৫২-এর ভাষা আন্দোলন জাতি হিসাবে আমাদের জন্য গর্বের এবং প্রেরণার উৎস’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

তিনি আজ সকাল ১০টায় রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনের কাউন্সিল হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা ও মাওলানা ইয়াছিন আরাফাত এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোহাম্মদ জামাল উদ্দীন,মোস্তাফিজুর রহমান ও প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার প্রমুখ।

এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, ভাষা আন্দোলনের কথা আসলে ১৯৫২-এর ২১ ফেব্রুয়ারি কথা উঠলেও এর পেছনেও রয়েছে অনেক অজানা ইতিহাস। রাষ্ট্রভাষা বাংলার প্রথম দাবি ওঠে ব্রিটিশ শাসনামলে ১৯১১ সালে। মূলত, রংপুর শিক্ষা সম্মেলনে নওয়াব আলী চৌধুরি ব্রিটিশ সরকারের কাছে প্রথম এ দাবি উপস্থাপন করেন। এরপর ১৯১৮ সালে শান্তি নিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দিকে ভারতের রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করেন। ড. মুহাম্মদ শহীদুল্লাহ এ দাবির প্রতিবাদ করে বাংলাকে রাষ্ট্রভাষার জোরালো দাবি উত্থাপন করেন। ১৯৩৬ সালে একই দাবি উত্থাপন করেন মাওলানা আকরাম খাঁ। ১৯৪৬ সালে আলীগড় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য জিয়াউদ্দীন উর্দ্দুকে রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করলে ড. মুহাম্মদ শহীদুল্লাহ এ প্রস্তাবের প্রতিবাদ করে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার জোরালো দাবি করেন। ঔপনিবেশিক শাসনের অবসানের পর পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ এবং পরবর্তীতে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান উর্দ্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার প্রস্তাব করলে জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে। দুর্বার ছাত্র আন্দোলন গড়ে ওঠে।

ভাষা আন্দোলনে শহীদ অধ্যাপক গোলাম আযমের অবদানের কথা উল্লেখ করে বলেন, অধ্যাপক গোলাম আযম ছিলেন ভাষা আন্দোলনের সম্মুখ সারির নেতা। তিনি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ডাকসুর নির্বাচিত জিএস হিসেবে লিয়াকত আলী খানের কাছে স্মারক লিপিও পেশ করেছিলেন। তিনি ভাষা আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে বারবার গ্রেফতার, কারাবরণ ও কলেজের চাকুরী হারিয়েছিলেন। কিন্তু হীনমন্যতার কারণে তাকে মূল্যায়ন করা হয়নি বরং ডাকসুর জিএসদের নাম ফলক থেকে তার নাম মুুছে ফেলা হয়েছে। কিন্তু ফলক থেকে নাম মুছে ফেলেই দেশ, জাতি ও ভাষা আন্দোলনে তার অবদান মুছে ফেলা যাবে না। তিনি হীন্যমনতা পরিহার করে সরকারকে অধ্যাপক গোলাম আযমের প্রাপ্য সম্মান দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে দেশ ও জাতি নতুন দিশা পেলেও দেশ এখনো বৈষম্যমুক্ত হয়নি। এমন দিশা আমরা ১৯৭৫ সালের ৭ নভেম্বর পেয়েছিলাম। সেদিন সিপাহী-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশকে আধিপত্যবাদ মুক্ত করেছিলো। কিন্তু সে ধারাবাহিকতা রক্ষা হয়নি। বিগত প্রায় সাড়ে ১৫ বছর দেশ ও জাতির ঘাড়ে আওয়ামী স্বৈরাচারের জগদ্দল পাথর চেপে বসেছিলো। দেশকে পরিণত করা হয়েছিল জুলুম- নির্যাতন, খুন-ধর্ষণ এবং দুর্নীতি-লুটপাটের অভয়ারণ্যে। কথিত বিচারের নামে প্রহসন করে জাতীয় নেতাদের একের পর এক হত্যা করা হয়েছিলো। কিন্তু আগস্ট বিপ্লবের পরও আজও বৈষম্য দূর হয়নি। সকল রাজবন্দী মুক্তি লাভ করলেও অসুস্থ জননেতা এটিএম আজহারুল ইসলাম এখনো কারাগারে অন্তরীণ রয়েছেন। তিনি অবিলম্বে জননেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি, দলীয় নিবন্ধন ও প্রতীক ফিরে দিতে সরকারের প্রতি জোর দাবি জানান।অন্যথায় দুর্বার গণআন্দোনের মাধ্যমে জনগণ দাবি আদায় করেই ছাড়বে।
হামিদ আযাদ বলেন, আওয়ামী- ফ্যাসিবাদীরা পতনের আগের রাষ্ট্রের সকল অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। তাই রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারের আগে কোন নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে না। সংস্কার ছাড়া নির্বাচন হলে অর্জিত বিপ্লব ও বিজয় ব্যর্থ হবে। তাই সবার আগে দরকার রাষ্ট্রীয় সংস্কার এবং স্থানীয় সরকার নির্বাচন। একই সাথে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু করতে হবে। বিশ্বের ৬২ টি দেশে এ পদ্ধতি চালু আছে এবং তারা এর সুফল পাচ্ছে। এ পদ্ধতির মাধ্যমে দক্ষ সাংসদের মাধ্যম সংসদ সমৃদ্ধ হবে। তিনি সুখী, সমৃদ্ধ, ক্ষুধা, দারিদ্র, অপশাসন ও দুঃশাসন মুক্ত নতুন বাংলাদেশ গড়তে সকলকে একদফায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে ভাষা আন্দোলনের ইতিহাস বিকৃত করা হয়েছে। ভাষা আন্দোলনের অগ্রসৈনিক অধ্যাপক গোলাম আযম হলেও তাকে অবমূল্যায়ন করে ইতিহাসের এক কালো অধ্যায়ের সৃষ্টি করা হয়েছে। তাকে ‘২১ পদক থেকেও বঞ্চিত করা হয়েছে। তিনি সকল প্রকার হীনমন্যতা পরিহার করে শহীদ অধ্যাপক গোলাম আযমকে তার প্রাপ্য সম্মান দেওয়ার আহ্বান জানান।

24/02/2025

Good evening

23/02/2025

নারী সুন্দর কারণ সে মা হওয়ার সৌভাগ্য নিয়ে জন্মায়।

Address

Sylhet
3130

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet.bd.24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share