Amader kotha

Amader kotha ক্ষুদ্র পরিসরে হলেও জনগণের পক্ষে ❝আম?

জাতীয় ছাত্রদল সিলেট জেলা আহবায়ক শুভ আজাদ শান্ত তার বক্তব্যে বলেন, বাংলাদেশে নারী ও শিশু ধর্ষণ, হত্যা ভয়াবহ আকার ধারণ করে...
23/05/2026

জাতীয় ছাত্রদল সিলেট জেলা আহবায়ক শুভ আজাদ শান্ত তার বক্তব্যে বলেন, বাংলাদেশে নারী ও শিশু ধর্ষণ, হত্যা ভয়াবহ আকার ধারণ করেছে। একের পর এক ধর্ষণ, গণধর্ষণ, নির্যাতন, নারী ও শিশু হত্যার ঘটনা প্রমাণ করছে এ ধরনের অপরাধ অনেক ক্ষেত্রেই কার্যত অপ্রতিরোধ্য অবস্থায় পৌঁছে গেছে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)-এর তথ্যমতে গত ১৬ মাসে দেশে অন্তত ৫৮০ শিশু ধর্ষণের শিকার হয়েছে, হত্যা করা হয়েছে ৪৮৩ জনকে। একই সময়ে আরও অন্তত ৩১৮ জন যৌন নিপীড়নের শিকার হয়েছে। উদ্বেগজনক বিষয় হচ্ছে, অধিকাংশ ঘটনায় বিচারহীনতা, দীর্ঘসূত্রতা ও প্রভাবশালীদের ছত্রচ্ছায়া অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে। ধর্ষণের মতো জঘন্য অপরাধের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।’

বিচারহীনতার সংস্কৃতি ভেঙে অপরাধীদের প্রতি রাষ্ট্রের কঠোর অবস্থান দৃশ্যমান না হলে এ ধরনের অপরাধ কমানো সম্ভব নয় বলে বক্তারা মন্তব্য করেন।

দেশের মুসলমান সম্প্রদায় যখন ঈদের আনন্দ-উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত, তখন সিলেটের হোটেল-রেস্টুরেন্টসহ দেশের ব্যক্ত...

23/05/2026
23/05/2026

ধর্ষনের দায় রাষ্ট্রকে নিতে হবে!
শুভ আজাদ, আহবায়ক, জাতীয় ছাত্রদল সিলেট জেলা।

23/05/2026

ঈদ বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে শ্রমিক সমাবেশ

শ্রমিকের শ্রম-ঘামে মালিকের মুনাফা, অথচ ঈদে শ্রমিকের ঘরে নেই আনন্দ

দেশের মুসলমান সম্প্রদায় যখন ঈদের আনন্দ-উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত, তখন হোটেল-রেস্টুরেন্টসহ দেশের ব্যক্তিমালিকানাধীন স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তা ও দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।
আসন্ন পবিত্র ঈদুল আজহায় সকল শ্রমিকদের বকেয়া মজুরি, আইনানুগ উৎসব বোনাসের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ২২ মে বিকেল ৫টায় সুরমা পয়েন্টে জমায়েত হয়ে বিক্ষোভ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির দপ্তর সম্পাদক রমজান আলী পটু, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ শাহপরান থানা কমিটির সভাপতি খোকন আহমদ, জাতীয় ছাত্রদল সিলেট জেলা কমিটির আহবায়ক শুভ আজাদ (শান্ত), সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুনু মিয়া সাগর, সিলেট সদর উপজেলা স’মিল শ্রমিক সংঘের সহ-সভাপতি লুৎফুর রহমান, সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের অন্যতম নেতা শাহীন আহমদ, মো. সোহেল রানা।
বক্তারা বলেন, শ্রমিকদের হাড়ভাঙা পরিশ্রমে মালিকশ্রেণি বছরের পর বছর বিপুল মুনাফা অর্জন করছে। ঈদকে কেন্দ্র করে মালিকরা যখন জাঁকজমকপূর্ণ আয়োজন করে, তখন সেই প্রতিষ্ঠানের শ্রমিকদেরই ন্যায্য বেতন-বোনাসের দাবিতে রাস্তায় নামতে হয়। বাংলাদেশ শ্রম আইন-২০০৬ (অদ্যাবধি সংশোধিত)-এর ধারা ২ (২ক) এবং-এর বিধি ১১১ (৫) অনুযায়ী শ্রমিকদের উৎসব বোনাস প্রদান বাধ্যতামূলক। কিন্তু বাস্তবে প্রতিবছর ঈদ এলেই শ্রমিকদের বেতন-বোনাস আদায়ের জন্য আন্দোলন, মিছিল, মানববন্ধন ও মালিকদের দ্বারে দ্বারে ধর্ণা দিতে হয়। যে শ্রমিক সারা বছর মালিকের প্রতিষ্ঠানে শ্রম দিয়ে মুনাফা সৃষ্টি করে, ঈদের সময় সেই শ্রমিকের ঘরেই অভাব-অনটন বিরাজ করে।
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের জীবন চরম সংকটে পড়েছে। চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎ, বাসাভাড়া ও পরিবহন ব্যয়সহ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলেও শ্রমিকদের মজুরি সেই অনুপাতে বাড়েনি। ফলে শ্রমজীবী মানুষের জীবনে নাভিশ্বাস অবস্থা। অর্ধাহার-অনাহারে দিন কাটানো অসংখ্য শ্রমিক পরিবারের পক্ষে ঈদের ন্যূনতম আনন্দটুকুও নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
শ্রমিকরা যখন ন্যায্য মজুরি ও বোনাসের দাবিতে আন্দোলনে নামে, তখন মালিকশ্রেণির স্বার্থরক্ষায় প্রশাসন, শিল্প পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা দমন-পীড়নের পথ বেছে নেয়। অথচ শ্রমিকদের শ্রম ছাড়া শিল্প-কারখানা, হোটেল রেস্টুরেন্ট বা ব্যবসা প্রতিষ্ঠান একদিনও চলতে পারে না। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার কোনো বিকল্প নেই। একইসাথে বক্তারা শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

জাতীয় ছাত্রদল সিলেট জেলা আহবায়ক শুভ আজাদ শান্ত তার বক্তব্যে বলেন, বাংলাদেশে নারী ও শিশু ধর্ষণ, হত্যা ভয়াবহ আকার ধারণ করেছে। একের পর এক ধর্ষণ, গণধর্ষণ, নির্যাতন, নারী ও শিশু হত্যার ঘটনা প্রমাণ করছে এ ধরনের অপরাধ অনেক ক্ষেত্রেই কার্যত অপ্রতিরোধ্য অবস্থায় পৌঁছে গেছে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)-এর তথ্যমতে গত ১৬ মাসে দেশে অন্তত ৫৮০ শিশু ধর্ষণের শিকার হয়েছে, হত্যা করা হয়েছে ৪৮৩ জনকে। একই সময়ে আরও অন্তত ৩১৮ জন যৌন নিপীড়নের শিকার হয়েছে। উদ্বেগজনক বিষয় হচ্ছে, অধিকাংশ ঘটনায় বিচারহীনতা, দীর্ঘসূত্রতা ও প্রভাবশালীদের ছত্রচ্ছায়া অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে। ধর্ষণের মতো জঘন্য অপরাধের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি ভেঙে অপরাধীদের প্রতি রাষ্ট্রের কঠোর অবস্থান দৃশ্যমান না হলে এ ধরনের অপরাধ কমানো সম্ভব নয় বলে মন্তব্য করেন।

সারা দেশে শিশু হত্যা-ধর্ষণে উদ্বেগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসারা দেশে ধারাবাহিকভাবে ঘটে চলা শিশু হত্যা, ধর্ষণ ও নির্যা...
22/05/2026

সারা দেশে শিশু হত্যা-ধর্ষণে উদ্বেগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

সারা দেশে ধারাবাহিকভাবে ঘটে চলা শিশু হত্যা, ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে গণতান্ত্রিক মহিলা সমিতি সিলেট জেলা। একই সঙ্গে এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শুক্রবার (২২ মে) সংগঠনটির সিলেট জেলা আহবায়ক মিনারা বেগম ও যুগ্ম আহবায়ক পারভীনা আক্তার ও তানিয়া বেগমের সই করা এক বিবৃতিতে এ উদ্বেগ ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় একের পর এক শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের ঘটনা জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। তার মরদেহের একটি অংশ প্রতিবেশীর ঘরের খাটের নিচে এবং মাথা বাথরুমে পাওয়া যায়।
সংগঠনটি আরো জানায়, গত ৬ মে সিলেট সদর উপজেলার জালালাবাদ এলাকায় চার বছর বয়সী শিশু ফাহিমা আক্তারকে ধর্ষণচেষ্টার পর শ্বাসরোধে হত্যা করা হয়।
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)-এর তথ্যমতে গত ১৬ মাসে দেশে অন্তত ৫৮০ শিশু ধর্ষণের শিকার হয়েছে এবং হত্যা করা হয়েছে ৪৮৩ জনকে। একই সময়ে আরও অন্তত ৩১৮ জন যৌন নিপীড়নের শিকার হয়েছেন। গণমাধ্যমের তথ্যমতে ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত দেশে অন্তত ১ হাজার ৮৯০ জন শিশু ও কিশোরী নির্যাতনের শিকার হয়েছে। লভলভ
নেতৃবৃন্দ আরও বলেন, বর্তমান সরকার অর্থনৈতিক-রাজনৈতিক, সাংস্কৃতিক-সামাজিক তথা সামগ্রিক সংকট দূর করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সংকট যেখানে ছিল সেই তিমিরেই রয়ে যায়। নারী নির্যাতন, নারী ও শিশু ধর্ষণ, নারী পাচার, খুন, সাইবার বুলিং, ইভটিজিং ইত্যাদি ঘটনা না কমে তা বেড়েই চলছে।
বিবৃতিতে অবিলম্বে সকল শিশু হত্যা ও ধর্ষণের ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। একইসঙ্গে নারী ও শিশু নির্যাতন দমন আইনের যথাযথ, ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা, বিনামূল্যে আইনি সহায়তা, ক্ষতিপূরণ, চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

ঈদ বোনাসের দাবিতে নগরিতে হোটেল শ্রমিক ইউনিয়নের মিছিলআসন্ন ঈদুল আযহায় হোটেল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ ও উৎসব বোনাস প্রদ...
20/05/2026

ঈদ বোনাসের দাবিতে নগরিতে হোটেল শ্রমিক ইউনিয়নের মিছিল

আসন্ন ঈদুল আযহায় হোটেল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ ও উৎসব বোনাস প্রদানের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন। ২০ মে বিকেল ৫টায় সুরমা পয়েন্টে জমায়েত হয়ে এক বিক্ষোভ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার প্রদক্ষিণ করে পুনরায় কোর্ট পয়েন্টে জেলা কমিটির সভাপতি মো. ছাদেক মিয়ার সভাপতিত্বে এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুনু মিয়া সাগরের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির দপ্তর সম্পাদক রমজান আলী পটু, জাতীয় ছাত্রদল সিলেট জেলা আহবায়ক শুভ আজাদ শান্ত, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমান আলী, বন্দরবাজার আঞ্চলিক কমিটির সভাপতি সাহাব উদ্দিন, বাবনা আঞ্চলিক কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ ভূইয়া, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির প্রচার সম্পাদক সুনু মিয়া, জিন্দাবাজর আঞ্চলিক কমিটির প্রচার সম্পাদক নাঈম আহমদ মোল্লাসহ প্রমুখ।

বক্তারা বলেন আসছে পবিত্র উৎসব ঈদ উল আযহা। দেশের মুসলমান সম্প্রদায় ঈদ আনন্দ উৎসবে মেতে উঠলেও হোটেল সেক্টরে কর্মরত শ্রমিকরা সে আনন্দ থেকে বারংবার বঞ্চিত হয়ে আসছে। শ্রমিকদের হাড়ভাঙ্গা খাটুনিতে মালিকপক্ষ মহাধুমধামে বাজারের সবথেকে বড় গরু দিয়ে ঈদ উৎসব উদযাপন করলেও যার শ্রম-ঘামে মুনাফার পাহাড় গড়ে তুলছে সেই শ্রমিকদের ঈদের আইন অধিকার হতে বঞ্চিত করা হয়। বাংলাদেশ শ্রমআইন-২০০৬ (অদ্যাবধি সংশোধিত)-এর ধারা ২ (২ক) এবং বাংলাদেশ শ্রমবিধি-২০১৫ এর বিধি-১১১ (৫) অনুযায়ী সকল শ্রমিককে উৎসব বোনাস প্রদান বাধ্যতামূলক করা হয়েছে। অথচ প্রতি বছর ঈদ আসলে বেতন-বোনাসের দাবিতে হোটেল শ্রমিকদের আন্দোলন সংগ্রাম করতে হয়ে। মালিকের প্রতিষ্টানে সারা বছর কাজ করে মুনাফা সৃষ্টি করে দিলেও ঈদ আসলে প্রতিবারই শ্রমিকদের রাস্থায় মিছিল মিটিং, মালিকদের নিকট ধর্ণা দিতে হয়। শ্রমিকদের এই অসহায়ত্বের কথা বলার একমাত্র অবলম্বন হচ্ছে রাজপথ।
সমাবেশ থেকে অনতিবিলম্বে সকল হোটেল শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ ও উৎসব বোনাস প্রদানের প্রেক্ষিতে মালিকদের প্রতি উদাত্ত আহবান জানান পাশাপাশি শ্রমিকদের ন্যায় সংগত আইনি পাওনা পরিশোধের প্রেক্ষিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর সমূহের প্রতি দৃষ্টি আকর্ষন করেন।
বক্তারা বলেন বর্তমান সময়ে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে বাজারদরের সঙ্গে সংগতিপূর্ণ মজুরির দাবিতে শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই।


বার্তা প্রেরক
রাশেদ আহমদ ভূইয়া
প্রচার সম্পাদক
০১৭৪১-৬১৭৪১৭
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন

17/05/2026

কমরেড আব্দুর রউফ মুকুলের শোকসভায় বক্তব্য রাখছেন শোকসভা আয়োজক কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকাশ দত্ত।

16/05/2026

আমরা প্রতিনিয়ত শোষণের শিকার হচ্ছি..... অথচ উপলব্ধি করতে পারছি না।

16/05/2026

আমেরিকার জনগণের জন্য শোকবার্তা পাঠানোর সময় হলেও বাংলাদেশে হাম আক্রান্ত হয়ে শত শত শিশু মারা গেলে উনার (ডা. মোহাম্মদ ইউনুস) কোনো ভ্রুক্ষেপ নেই।

Address

Sylhet

Telephone

+8801990169587

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amader kotha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amader kotha:

Share