GMC Tv

GMC Tv সত্য প্রচারে আপোষহীন

18/09/2026

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় সাহাদাত হোসেন কামাল খানকে সংবর্ধনা

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার! গোলাপগঞ্জে চাঁদাবাজির বানোয়াট খবর সত্য নয়, বাস্তবতা নয় নিছক ষড়যন্ত্র....!নিজস্ব...
17/09/2026

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার! গোলাপগঞ্জে চাঁদাবাজির বানোয়াট খবর সত্য নয়, বাস্তবতা নয় নিছক ষড়যন্ত্র....!

নিজস্ব প্রতিবেদক, গোলাপগঞ্জ:

গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাঁদাবাজির নামে যে সংবাদ প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক মোঃ খালেদ আহমেদ ।

একজন কর্মরত সাংবাদিককে সমাজে হেয়প্রতিপন্ন করতে, তার পেশাগত সুনাম ধ্বংস করতে একটি মহল পরিকল্পিতভাবে এই মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সাংবাদিকতার মতো মহান পেশাকে ব্যবহার করে একজন সাংবাদিকের বিরুদ্ধেই যখন এমন ভিত্তিহীন সংবাদ প্রচার করা হয়, তখন প্রশ্ন ওঠে—সাংবাদিক সমাজ কি তবে নিরাপদ নয়?

মোঃ খালেদ আহমেদ দাবি করেন, ন্যূনতম অনুসন্ধান বা তার বক্তব্য না নিয়েই একতরফাভাবে সংবাদটি প্রচার করা হয়েছে, যা সাংবাদিকতার মূল নীতি-নৈতিকতার সুস্পষ্ট লঙ্ঘন। ব্যবহৃত সিসিটিভি ফুটেজও প্রকৃত ঘটনার বিকৃত ও খণ্ডিত উপস্থাপন মাত্র বলে তিনি অভিযোগ তোলেন।
সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলের একাংশ উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের ভাষ্য—সহকর্মী সাংবাদিকের বিরুদ্ধে যাচাই ছাড়া এ ধরনের সংবাদ প্রচার ভবিষ্যতে যে কারও বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে, যা সামগ্রিকভাবে সাংবাদিকতা পেশার জন্যই ক্ষতিকর।

মোঃ খালেদ আহমেদ এ বিষয়ে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন এবং দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে প্রকৃত তথ্য যাচাইয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।

গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাব: নতুন কমিটিতে ছানু সভাপতি, হারিছ সম্পাদক ও কামাল সাংগঠনিককলমের ডগায় সত্যের আলো, গোলাপগঞ্জে ন...
02/09/2026

গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাব: নতুন কমিটিতে ছানু সভাপতি, হারিছ সম্পাদক ও কামাল সাংগঠনিক

কলমের ডগায় সত্যের আলো, গোলাপগঞ্জে নতুন কমিটির জয় হলো! গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. ছানু মিয়া, সাধারণ সম্পাদক পদে হারিছ আলী এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কামাল খাঁন।

নবগঠিত এই কমিটিকে ঘিরে চারদিকে আনন্দের বন্যা বইছে। গোলাপগঞ্জ উপজেলাবাসীর পক্ষ থেকে নতুন নেতৃত্বকে জানানো হয়েছে প্রাণঢালা শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। শুভানুধ্যায়ীদের প্রত্যাশা, এই দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে প্রেসক্লাব আরও বেগবান হবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার দীপ্ত আলোয় গোলাপগঞ্জ উপজেলার উন্নয়নে তারা অনন্য ভূমিকা রাখবেন—এমনটাই বিশ্বাস সবার।

01/09/2026

গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান-২০২৬ | সরাসরি সম্প্রচার

একজন বয়স্ক সিএনজি চালকের সঙ্গে এক তরুণীর দুর্ব্যবহারের ভিডিওটি দেখে সত্যিই হতাশ হয়েছি। কোনো বিরোধ বা ভুল বোঝাবুঝি হলেও এ...
31/08/2026

একজন বয়স্ক সিএনজি চালকের সঙ্গে এক তরুণীর দুর্ব্যবহারের ভিডিওটি দেখে সত্যিই হতাশ হয়েছি। কোনো বিরোধ বা ভুল বোঝাবুঝি হলেও একজন বাপের বয়সী মানুষের গায়ে প্রকাশ্য রাস্তায় বারবার হাত তোলা কোনোভাবেই গ্রহণযোগ্য আচরণ হতে পারে না।
সিএনজি চালকের কোনো ভুল হয়ে থাকলেও বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান করা যেত। মানুষ মাত্রই ভুল করতে পারে। ভুল হলে তাকে বোঝানো, প্রয়োজনে ক্ষমা চাওয়া বা দুঃখ প্রকাশের সুযোগ দেওয়া এটাই সভ্য সমাজের আচরণ।
আরও দুঃখজনক বিষয় হলো, আশপাশে থাকা কয়েকজন ভিডিও ধারণকারী ব্যক্তি পরিস্থিতি শান্ত করার পরিবর্তে ক্যামেরা তাক করে ঘটনাটিকে যেন আরও উসকে দিচ্ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার জন্য কোনো উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে উৎসাহিত করা দায়িত্বশীলতার পরিচয় নয়।
তবে একটি বিষয় স্পষ্ট করা জরুরি একজনের আচরণের দায় পুরো নারী সমাজের ওপর চাপানোও ন্যায়সংগত নয়। একজন নারী যেমন সম্মান পাওয়ার অধিকার রাখেন, তেমনি একজন শ্রমজীবী পুরুষও সম্মান পাওয়ার অধিকার রাখেন।
অন্যায় যদি হয়ে থাকে, তার প্রতিবাদ হোক; কিন্তু প্রতিবাদের ভাষা যেন আরেকটি অন্যায় বা সহিংসতায় পরিণত না হয়। আসুন, আমরা উত্তেজনা নয় শান্তি, মানবিকতা, পারস্পরিক সম্মান ও দায়িত্বশীল আচরণকে উৎসাহিত করি।

31/08/2026

গণ গণ বিদ্যুৎ লোড শুটিং এবং সিলেট আইন-শৃঙ্খলা অবনতির প্রতিবাদে মানববন্ধন ঐতিহাসিক বন্দর বাজার সিলেট।

29/08/2026
28/08/2026

সাংবাদিকতার উপর কর্মশালা

28/08/2026

আলহামদুলিল্লাহ
মিডিয়া ইনস্টিটিউট এন্ড ট্রেনিং এর প্রশিক্ষকদের মাধ্যমে এবং সিলেট প্রেসক্লাব এর আয়োজনে "সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ২০২৬" ট্রেনিং চলছে।

Address

Sylhet

Telephone

+8801723556038

Website

Alerts

Be the first to know and let us send you an email when GMC Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category