MiliVerse

MiliVerse There Is No Might Or Power Except By ALLH ��

26/12/2025
23/11/2025

02/10/2025

🥹❤️একদিন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি নিয়মিত ইস্তিগফার করবো এবং সূরা নূহের একটি আয়াতকে জীবনে বাস্তবায়ন করবো ও তা গভীরভাবে অনুভব করবো। যখনই আমার উদ্যম কমে যেত, আমি নিজেকে সেই আয়াত ও আল্লাহর ওয়াদার কথা মনে করাতাম। আমি প্রতিদিন ১০,০০০ বার ইস্তিগফার করতাম।

আমি তখন টাকার খুব প্রয়োজন ছিল, মনে মনে চেয়েছিলাম ১০,০০০ রিয়াল আমার হাতে থাকুক। দেড় মাস পর আল্লাহ আমাকে ২,০০০ রিয়াল মাসিক দিলেন, দ্বিতীয় মাসে ৫,০০০ রিয়াল, তারপর মাসিক আয় ৩০,০০০ রিয়ালে পৌঁছে গেল 🥹।

লা ইলাহা ইল্লাল্লাহ! আল্লাহর দান বিস্ময়কর — আমি অল্প চেয়েছিলাম, তিনি অনেক বেশি দিলেন। ছয় মাসে আমার আয় ১,৭০,০০০ রিয়াল ছাড়িয়ে গেছে। এর বাইরে আমাকে হঠাৎ হঠাৎ এমন উপহার ও ফলমূল আসতে লাগলো যেগুলো আমি কখনো চাইওনি। আল্লাহর খয়রাত, দান আর সহজীকরণ দেখে আমি হতবাক হয়ে গিয়েছিলাম।

এখন আমি প্রতিদিন ২০,০০০ থেকে ৩০,০০০ বার ইস্তিগফার করি। আমি নিজেকেই চ্যালেঞ্জ করছি — আগে কখনো এত বেশি করতে পারিনি। ইনশাআল্লাহ আমি আমার পরের কাহিনীও লিখবো

©

02/10/2025

পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম (PCOS): আধুনিক প্রজন্মের এক নীরব মহামারি

বর্তমান সময়ে মেয়েদের স্বাস্থ্য সমস্যার তালিকায় যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় আসছে, তা হলো পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম বা PCOS। একসময় এটি সীমিত সংখ্যক নারীর সমস্যা মনে হলেও, এখন পুরো একটি প্রজন্ম এই সমস্যার শিকার হচ্ছে।

PCOS কী?
========
PCOS হলো নারীদের একটি হরমোনজনিত সমস্যা, যেখানে শরীরের স্বাভাবিক হরমোন ব্যালান্স নষ্ট হয়ে যায়। এর ফলে ডিম্বাশয়ে ছোট ছোট সিস্ট তৈরি হয় এবং মাসিক চক্রসহ নারীর প্রজনন ও শারীরিক নানা দিক প্রভাবিত হয়।

PCOS-এর সাধারণ লক্ষণসমূহ
======================
মাসিক অনিয়মিত হওয়া বা বন্ধ হয়ে যাওয়া
ওজন কমতে না চাওয়া বা অকারণে বেড়ে যাওয়া
অতিরিক্ত চুল পড়া বা মুখে অস্বাভাবিক লোম গজানো
হরমোনাল ইমব্যালেন্সের কারণে ঘনঘন মুড সুইং
ব্রণ, ত্বকের কালচে দাগ বা অন্যান্য ত্বক সমস্যা

কেন এত বাড়ছে PCOS?
==================
বিশেষজ্ঞরা বলছেন, আমাদের জীবনযাপনের ধরনই এই সমস্যার মূল কারণ।

সারাদিন বসে থাকা ও শরীরচর্চার অভাব
ফাস্ট ফুড, চিনি ও অস্বাস্থ্যকর খাবারের প্রতি নির্ভরতা
রাত জাগা ও ঘুমের অভাব
অতিরিক্ত মোবাইল, ল্যাপটপ ও স্ক্রিন টাইম
মানসিক চাপ ও উদ্বেগ

এসব অভ্যাস শরীরের ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়িয়ে দেয়। এর ফলে হরমোন সিস্টেম নষ্ট হয় এবং মেয়েদের পিরিয়ড ও প্রজনন স্বাস্থ্যে গুরুতর প্রভাব ফেলে।

মানসিক প্রভাবও কম নয়
শুধু শারীরিক দিকেই নয়, PCOS মানসিক স্বাস্থ্যের ওপরও মারাত্মক প্রভাব ফেলে।
ঘনঘন মুড সুইং
ডিপ্রেশন
আত্মবিশ্বাস কমে যাওয়া
এসব কারণে একজন নারীর ব্যক্তিগত জীবন, সম্পর্ক ও ক্যারিয়ারেও সমস্যা দেখা দেয়।

কেন এটিকে সামাজিক স্বাস্থ্য সমস্যা বলা হচ্ছে?
==================================
কারণ এটি শুধু একজন নারীর সমস্যা নয়। নারীর প্রজনন স্বাস্থ্য ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গেও জড়িত। আজকের তরুণীরা যদি ব্যাপক হারে PCOS-এ আক্রান্ত হয়, তাহলে আগামী প্রজন্ম আরও ভয়াবহ স্বাস্থ্যঝুঁকির মুখে পড়বে।

করণীয়
=======
নিয়মিত শরীরচর্চা করা
স্বাস্থ্যকর খাবার খাওয়া, বিশেষ করে শাকসবজি ও ফাইবারসমৃদ্ধ খাদ্য
পরিমিত ঘুম নিশ্চিত করা
মানসিক চাপ কমানোর চেষ্টা করা
প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া

উপসংহার
========
PCOS এখন আর কোনো ব্যক্তিগত রোগ নয়; এটি পুরো সমাজের জন্য একটি বড় হেলথ ক্রাইসিস। তাই এখনই সচেতন হওয়া, জীবনযাত্রায় পরিবর্তন আনা এবং স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। অন্যথায় পরবর্তী প্রজন্মকে এর চরম মূল্য দিতে হতে পারে।



30/09/2025

পুরো একটা জেনারেশন pcos/pcod তে ভুগছে..!জীবনটাকে একদম শেষ করে দেয়,,কেমন যে লাগে,কিছুই ভালো লাগে না,হঠাৎ মন খারাপ,হঠাৎ রাগ,কিন্তু কেন হয় কিসের জন্য হয় সেটা নিজেই বুঝি,অন্য কাউকে বুঝাতে পারি না,বাহির থেকে সবাই মনে করে ভালো আছি,কিন্তু ভিতর টা শেষ হয়ে যায়🙃

28/09/2025

🧒 শিশুদের কিছু সাধারণ সমস্যা ও প্রাথমিক চিকিৎসা গাইডলাইন 🩺
(ঘরেই রাখুন, সময়মতো কাজে আসবে!)

---

🔥 জ্বর হলে
🔹 Drop Napa / Ace / Renova
📌 ওজন × ০.২ = মিলি → প্রতি ৬ ঘণ্টা পর পর (জ্বর ১০০°F/+ হলে)

🔹 Syp Napa / Ace / Renova
📌 প্রতি ৮ কেজির জন্য ১ চামচ, ৪ কেজির জন্য ½ চামচ → প্রতি ৬ ঘণ্টা পর পর

---

🤧 সর্দি / ঠান্ডা / এলার্জি হলে
🔹 Syp Tofen / Fenat / Toti
👶 ৬মাস - ৩বছর: ½ চামচ × ২ বেলা
👧 ৩বছর+: ১ চামচ × ২ বেলা

---

👃 নাক বন্ধ বা সর্দির জন্য ড্রপ
🔹 Drop Solo / Norsol / Nosomist
👶 ০-২ বছর: ২ ফোঁটা করে উভয় নাসিকায়, ২-৬ ঘণ্টা পর পর (প্রয়োজনে)

🔹 Drop Rynex / Xylocon / Oxynex 0.025%
👧 ২ বছর+: ২ ফোঁটা করে দিনে ২-৩ বার (সর্বোচ্চ ৫ দিন)

---

🗣️ কফযুক্ত কাশি
🔹 Drop Ambrox / Ambolyt / Mucosol
👶 ০-৬ মাস: ০.৫ মিলি × ২ বেলা
👶 ৬-১২ মাস: ১ মিলি × ২ বেলা
👧 ১-২ বছর: ১.২৫ মিলি × ২ বেলা

🔹 Syp Ambrox / Ambolyt / Boxol
👧 ২-৫ বছর: ½ - ১ চামচ × ৩ বেলা
👧 ৫-১০ বছর: ১ - ১.৫ চামচ × ৩ বেলা

---

😮‍💨 শুকনো কাশি
🔹 Drop Mirakof / Miraten / Bukof
👶 ২-১২ মাস: ০.৫ মিলি × ৩-৪ বেলা
👧 ১-৩ বছর: ১ মিলি × ৩-৪ বেলা

🔹 Syp Mirakof / Miraten / Bukof
👧 ৩-৬ বছর: ১ চামচ × ৩ বেলা
👧 ৬-১২ বছর: ২ চামচ × ৩ বেলা

---

🪱 কৃমি হলে
🔹 Syp Alben / Almex
👶 ১-২ বছর: ১ চামচ (রাতে) → ১ম দিন ও ৭ দিন পর
👧 ২ বছর+: ২ চামচ (রাতে) → প্রতি ৪-৬ মাস পর পর
⚠️ লক্ষণ ছাড়া না খাওয়ানোই ভালো

---

💩 ডায়রিয়া হলে
🔹 Syp Zinc / Ziton / Zesup
📌 প্রতি ১০ কেজিতে ১ চামচ, ৫ কেজিতে ½ চামচ → ২ বেলা × ১৪ দিন

🔹 ORS স্যালাইন
📌 যত কেজি, তত চামচ পানির সাথে → প্রতিবার পাতলা পায়খানা বা বমি হলে

---

😔 অরুচি হলে
🔹 Syp Bicozin I
👶 ১ বছরের কম: ½ চামচ × ১ বেলা (১ মাস)
👧 ১ বছরের বেশি: ১-২ চামচ × ১ বেলা (১ মাস)

🔸 বিকল্প: Syp Zinc / Ziton / Zesup → পূর্বের নিয়মে ১ মাস পর্যন্ত

---

📌 বি. দ্রঃ
এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করে টাইমলাইনে রেখে দিন। প্রয়োজনে আপনার হাতের কাছেই থাকবে! 🧾

🟦 Collected

---

যেদিন থেকে আমি জানতে পেরেছি, আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না, সেদিন থেকে আমার হৃদয়ে একটা অদ্ভুত প্রশান্তি...
27/09/2025

যেদিন থেকে আমি জানতে পেরেছি, আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না, সেদিন থেকে আমার হৃদয়ে একটা অদ্ভুত প্রশান্তি তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ।

সেদিন থেকে আমি কাউকে নিজের প্রতিদ্বন্দি ভাবিনা, কারও ভালো দেখে আমি আফসোস করি না। জীবনে যা যা পাইনি তার কোনটাই আমার রিজিকে ছিলোনা বিশ্বাস করেছি এবং সেজন্য আফসোস হয়নি আর কোনদিন। আমি একটা শান্তির দীর্ঘশ্বাস ছেড়ে সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি।

নিজের রিজিক নিয়ে দুশ্চিন্তার কিচ্ছু নেই। আমার বা আপনার ভাগেরটুকু কেও নিতে পারবেনা, এই অধিকার আল্লাহ তায়ালা কাউকে দেননি।
"রিজিকের ফায়সালা আসমানে হয়, জমিনে না।"

আর হ্যা! শুধু খাদ্যদ্রব্যই কিন্তু রিজিক নয়! পরিবারের সুখশান্তি, পেশাজীবনের সফলতা, নেক জীবনসঙ্গী, নেক সন্তান, উত্তম আখলাক, টাকা পয়সা, নেককার বন্ধুও রি'জিকের অন্তর্ভুক্ত।
©️

বিশ্বাস করুন!! টাকা ছাড়া জীবন ভয়ংকর রকমের অসুন্দর।💔টাকা ছাড়া সম্পর্ক- ভালোবাসা দেখানো যায় না, আন্তরিকতা প্রকাশ করা য...
27/09/2025

বিশ্বাস করুন!! টাকা ছাড়া জীবন ভয়ংকর রকমের অসুন্দর।💔

টাকা ছাড়া সম্পর্ক- ভালোবাসা দেখানো যায় না, আন্তরিকতা প্রকাশ করা যায় না,সম্পর্ক টিকিয়ে রাখা যায় না, মানুষের আপন হওয়া যায় না।

মা বাবা,ভাই বোন,আত্মীয়স্বজন,প্রিয় মানুষটা,বন্ধু-বান্ধব সবার কাছে প্রিয় হতে পারবেন যদি আপনার নিজের একান্ত টাকা থাকে।

টাকা ছাড়া পৃথিবীতে আদৌও কিচ্ছু হয় না। টাকা আপনার, তো দুনিয়া আপনার হাতেই।
টাকার অভাব সবচেয়ে বড় অভাব।

তাই কষ্ট করে হলেও টাকা উপার্জন করার চেষ্টা করেন। অন্তত নিজের শখ গুলো পূরণ করার জন্য হলেও।

মানুষ অনেক কথাই বলবে, কিন্তু আপনার ও আপনার চারপাশের প্রয়োজন, শখ, ইচ্ছে গুলো পূরণ করার বেলায় আপনার আপনাকেই রাখতে হবে। ❤️

তাই খোটার ভাগিদার না হয়ে বরং নিজে করুন নিজের জন্য, দেখবেন অন্যরাও খুশি থাকবে, আপনার কদরও করবে। 🌸

বাস্তবতা ❤️

Address

Sreemangal
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when MiliVerse posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share