Jr Saleh Ahmed

Jr Saleh Ahmed নারে তাকবীর আল্লাহু আকবার।

31/05/2026
20/05/2026

সিলেট বিভাগীয় তাহরিকে খাতমে নুবুয়তের ১০১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন

সিলেট প্রতিনিধি:
গত ১৮ই মে সকাল ১১ ঘটিকায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ হোটেল প্যারালাক্সে অনুষ্ঠিত এক সভায় আল্লামা মুফতী ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী (পীর সাহেব জৈনপুরী) এর হাতে গড়া সংগঠন “তাহরিকে খাতমে নুবুয়ত”-এর সিলেট বিভাগীয় ১০১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আব্দুর নুর মোহন, সাধারণ সম্পাদক মাওলানা খাইরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান হৃদয় এবং অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জগন্নাথপুরের মোঃ সালেহ আহমদ।
সভায় বক্তারা বলেন, আকিদায়ে খতমে নুবুয়তের সুরক্ষা, ইসলামের প্রচার এবং মুসলিম উম্মাহর ঈমানি চেতনাকে জাগ্রত করতে তাহরিকে খাতমে নুবুয়ত দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন কমিটির নেতৃত্বে সিলেট বিভাগের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
এদিকে নবনির্বাচিত অর্থ সম্পাদক মোঃ সালেহ আহমদ বলেন, “খুবই সুন্দর ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে কমিটি গঠন হয়েছে। এই কমিটি ইসলামের প্রচার, সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং একটি সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করবে ইনশাআল্লাহ।” তিনি নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অহংকারী মানুষ চেনার উপায় হলো তাদের অতিরিক্ত আত্মতুষ্টি এবং অন্যকে ছোট করার মানসিকতা। মনে রাখবেন, মাটির তৈরি মানুষ একদিন ...
21/04/2026

অহংকারী মানুষ চেনার উপায় হলো তাদের অতিরিক্ত আত্মতুষ্টি এবং অন্যকে ছোট করার মানসিকতা। মনে রাখবেন, মাটির তৈরি মানুষ একদিন মাটিতেই মিশে যাবে, শুধু থেকে যাবে তার ব্যবহার।

Address

441 Abedin Vila, Subid Bazar, Londoni Road
Sylhet
3100

Telephone

+8801734004844

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jr Saleh Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jr Saleh Ahmed:

Share