Voice from Ratargul - By Momina

Voice from Ratargul - By Momina Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Voice from Ratargul - By Momina, Video Creator, Sylhet.

এই পেইজে আমি, একজন মা, নারী ও একজন গ্রামীণ জীবনযাপনকারী হিসেবে আমার প্রতিদিনের জীবনের গল্প বলি—আমার সন্তানদের সাথে সময় কাটানো, গরু-হাঁস-মুরগি পালন, রান্নাঘরের গন্ধ, প্রকৃতির ছোঁয়া আর মায়ের ভালোবাসায় গড়া সহজ সরল জীবন,,

03/11/2025

আজ তিন নভেম্বর ভিষণ এক্সাইটেড রাত পোহালেই বাড়ি ফিরবো,,
কিন্তু কে জানতো আমার আনন্দের ঘনঘটা মুহুর্তটাই বিষাধে রুপ বদলাবে,,
আমার জীবন থেকে প্রথম কোনো প্রিয় মানুষ হাড়িয়ে যায়, " যাকে আমি কোনো সার্থ ছাড়াই ভালোবাসতাম,,সে আমার নানি,,যার মৃত্যু আমাকে স্তব্ধ করে দিয়েছিলে,,তার মৃত্যুর এক মাস পরও আমি স্বাভাবিক হতে পারি নি,
একমাস পর আমার এইচএসসি ব্যবহারিক পরীক্ষা ছিল, আমার বাড়ি থেকে পয়ত্রিশ কিলোমিটার দূরে একহলে,কিন্তু আমি ব্যবহারিক খাতা ভুলে রেখে যা-ই, বাসে বসে ভিষণ কেঁদেছি, আজও মনে পড়লে প্রচুর কাঁদি,এখনো কাঁন্না করছি, ভিষণ মিস করি আমি তাকে,,সে চলে যায় আমার ওপর তার ভিষণ অভিমান,, আমি বাড়ি ফিরবো সেটা জানতে পেরেই সে আল্লাহর ডাকে পাড়ি জমায়,দিনটা ছিল ৪-১১-২০২২,রোজ শুক্রবার,,

আমি শুধু এটুকুই চাই ভালো থেকো তুমি,পরপারে ভালো থেকো,,

#নানি #নানিরভালোবাষা
#অভিমান #মৃত্যু

19/10/2025

😥😥😥দেশকে অচল করার পায়তারা চলছে,,
সবাই সাবধান,,

18/10/2025

বয়স কুড়ি বছরের মেয়েটা,, বাবা মায়ের বড় মেয়ে,অভাবের তাড়নায় পড়া লেখা ও সেভাবে হয়ে ওঠেনি,
নিম্ন মধ্যবিত্ত বেশিরভাগ পরিবারে একি চিত্র, এক পরিবারে তিন কি চারজন ভাইবোন থাকলে একজন কে পড়াশুনা করে উচ্চশিক্ষিত করালেও, বাকিদের হাই স্কুলের গন্ডি ফেড়োনো হয় না,

সেই রকমই এক পরিবারের বড় মেয়ের কথা বলছি,হয়তো কুড়ি কি বাইশ বয়স,দেখত সুুন্দরী না হলেও মায়াবী চেহেরা,,
তবে গরীব বাবা মায়ের চিন্তা ভালো কোনো পরিবার থেকে মেয়ের সম্বন্ধ আসছে না,

বেশ কিছু দিন পর মেয়েটার বিয়ে ঠিক হয়, তাদেরই পাশের গ্রামের একটি ছেলের সাথে, কিন্তু মেয়ের মাথায় তো হাজারও চিন্তা ছেলের বাড়ির দেনা - পাওনা সহ হাজারও আবদার তার গরীব বাবা কিভাবে সামলে ওঠবে এই ভেবে,,

কিন্তু মেয়ে তো দেখতে আহা মরি সুন্দরী না,ছেলের বাড়িতে অন্যান্য বউদের সাথে মিলবে না,
তাই মেয়েটাকে তার পরিবার থেকেই মোটা হওয়ারর জন্য ইনজেকশন দেওয়া হয়, যেন বিয়ে টা কোনো ভাবেই না ভাঙ্গে,

চিন্তা করা যায় আজকের যুগে দাড়িয়ে কুরবানির র পশুর মতো অধিক লাভের আশায় অসাধু ব্যবসায়ীরা যেভাবে পশুর সাথে আচরন করে,ঠিক তেমনি এখানে শুধু প্রেক্ষাপট ভিন্ন,,

তবে কি দিনদিন আমাদের ভেতরের মানবতা মরে যাচ্ছে,,😥😥😥😥😥😥😥😥😥😥
#গরীবের #মেয়ে

15/10/2025

“একটা চড়”

কথা কাটাকাটির এক পর্যায়ে হঠাৎ ছেলেটি মেয়েটিকে চড় মেরে বসে।
অনাকাঙ্ক্ষিত সেই চড়, মেয়েটা যেন বিশ্বাসই করতে পারে না —
চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে।
কিছু বলে না, শুধু চোখে জল এসে জমে।

রাগ, কষ্ট—সবকিছু গিলে নেয় সে,
কারণ এখন ঝগড়া বাড়ালে কিছুই থাকবে না।
ধীরে গিয়ে ছেলেটাকে জড়িয়ে ধরে।

ছেলেটা থমকে যায়।
আবেগে ভেসে যায় দু’জনেই —
চড়ের শব্দ মিলিয়ে যায় নিঃশব্দ ক্ষমার ভেতর।
#চড় #ক্ষমা

15/10/2025

😀😀😀😀আমার এক ভাবি আজ কথায় কথায় বলছিলেন,,যে শীত পরের,, "আমার পুরির লাগি একটা গোলোসারিন তেল আনতাম"

এই গোলো সারিন তেলটা কিতা কেউ জানলে আমাকে কমেন্টে জানাবেন প্লিজ 😄😄😄😄😄

13/10/2025
11/10/2025

🌸 আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস 🌸
আমার জীবনের সবচেয়ে সুন্দর আশীর্বাদ — আমার তিনটি কন্যা 💖
ওদের হাসিতেই আমার সকাল, ওদের স্বপ্নেই আমার আশা।
ওরা শুধু আমার সন্তান না, ওরা আমার পৃথিবীকে রঙে ভরিয়ে দেওয়া তিনটি আলোকরশ্মি ✨

প্রতিটি কন্যাশিশু যেন ভালোবাসা, সম্মান আর সুযোগ পায় —
এই হোক আমাদের প্রতিজ্ঞা 💪🌍

#আন্তর্জাতিককন্যাশিশুদিবস #আমারগর্ব #মায়েরভালোবাসা

10/10/2025

🎂✨
জন্মদিনে এত এত টাকা খরচ না করে,
প্রতি জন্মদিনে যদি মাত্র এক হাজার টাকা করে জমিয়ে রাখি,
তাহলে ২৫ বছর পর জমে যাবে ২৫ হাজার টাকা 💰

বয়স বাড়বে, স্মৃতি জমবে, আর সাথে সাথে একটু করে সঞ্চয়ও হবে ❤️
কারণ, ছোট ছোট অভ্যাসই বড় পরিবর্তন আনে 🌱

#জন্মদিনেরভাবনা #সঞ্চয় #জীবনেরগণিত

08/10/2025

👉আমি ডাক্তার পেশাটাকে সম্মান করি, একদম মনের গভীর থেকে"এর মানে এই নয় যে আমি অন্য পেশাকে সম্মান করিনা।।

আমার কাছে একজন ডাক্তার মানে শুধু রোগ নির্ণয় করে সঠিক ঔষধ প্রয়োগ ই নয়,,ডাক্তার মানে তার ভাষায় এবং ব্যবহারে রোগীকে বোঝার এবং বুঝানোর মতো এক অপার ক্ষমতার নাম ডাক্তার।। 🧑‍🔬🧑‍🔬

আমি কিছু দিন আগে আমার মেঝো মেয়েকে নিয়ে " সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে ভর্তি ছিলাম , বেশ কিছু দিন,, তো এই কিছুদিনের কিছু তিক্ত অভিজ্ঞতা থেকে বলছি"

আমার মেয়েকে আমি মেডিকেলে নিয়ে গিয়েছিলাম সে জ্বরের কারনে কোনো খাবার খাচ্ছিলো না,

ভর্তি হওয়ার পর কোনো সিট খালি পাওয়া যায়নি, আমরা কেবিন ছেয়েছিলাম তবে বাচ্ছাদের নাকি কেবিন দেওয়া হয়না, ঠিক আছে আমরা তাও মেনে নিয়েছিলাম অনেক সময় পর মাসি এসে একটা সিট দিলো তাও হসপিটালের মেঝেতে আরেকজনের সাথে শিয়ারে,,কোনো মতে আমার কোলে এক বছরের একটা ছোট বাচ্ছা নিয়ে আমি বসে ছিলাম আমার অসুস্থ মেয়েটার পাশে,,

কিন্তু অমানবিতার চরম পর্যায় আমার কাছে মনে হয়ে ছিল ওই সময়টা, যখন নার্স আমাকে ঔষধ, স্যালাইন,এবং ক্যানেলা,কস্টিব ইত্যাদি বাহির থেকে আনতে বললো,এখন আমি একা মানুষ আমার কোলের বাচ্চাকে কি করবো আর আমার অসুস্থ চার বছরের বাচ্চাকে কার দায়িত্বে রেখে যাবো কিছুই বুঝতে পারছিলাম না,আমি যে বাচ্চাকে একা বেডে রেখে যাবো ফিরে এসে আমার বাচ্চাকে পাবো কি না এটার নিশ্চয়তা আমাদের মেডিকেল সিস্টেমে নেই,যাই হোক অনেক কষ্টের পর আমি ঔষধ গুলো বাহির থেকে আনিয়ে দেই,

তার পর নার্স ইনজেকশন দিবে বললো বাচ্ছাকে নিয়ে এসো এখন আমার বাচ্ছা জ্বরের কারনে না খেয়ে ক্লান্ত, সে হাটতে পারছে না, আমি কোলে আরেকটা বাচ্ছা নিয়ে কিভাবে বাচ্ছাকে নিয়ে নার্স স্টেশন এ যাবো এই প্রশ্ন আমাদের সচেতন নাগরিক সমাজকে?

এই মুহুর্তে দাড়িয়ে নিজেকে কতটা অসহায় লেগেছে তা আর আপনাদের নাই বা বলি,

নার্স এই একটা শব্দের অর্থ কতই না মর্যাদা পূর্ণ " সেবিকা,, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের সরকারি হাসপাতাল গুলোর ৯৮ % নার্সদের ব্যবহার খারাপ,,
তারা সদ্য মারা যাওয়া সন্তানের র মায়ের সাথেও সহানুভূতি প্রকাশ করেনা,দূর যা যা একটা অবস্থা,, একটা ইনজেকশন দেয়ানোর জন্য বাচ্চাকে খুলে নিয়ে তাদের কাছে যেতে হয়, স্যালাইন শেষ হলেও একি অবস্থা, এটা শুধু সিলেট এম এজি ওসমানী মেডিকেল এর কথা বললাম, বাকি গুলোর অবস্থা তো আর যানি না,,তবে দু একজন নার্স ছিলেন খুবই ভালো বলতে গেলে অমায়িক,, ,,

আর আমাকে যদি কেউ জানতে চান যে ডাক্তার রা কেমন ছিলেন, আমি এক কথায় উত্তর দেবো অসাধারন, আমি হাসপাতাল থাকা অবস্থায় যতজন ডাক্তার দেখেছি তাদের প্রত্যেকের ব্যবহার একজন থেকে অন্যজনেরটা আরো ভালো,,ডাক্তার রা তাদের সর্বোচ্চ দিয়ে একজন রোগী কে সেবা দিয়েছেন দেখেছি, বিশেষ করে ইন্টান ডাক্তার রা অনেক কষ্ট করেন,কিন্তু তাদের ব্যবহারে বুঝার ওপায় নেই তা,

আমি এই দায় কাউকেই দেব,না,আসলে আমাদের মেডিকেল সিস্টেম ভালো না😥😥😥

#ডাক্তার #নার্স
#সিলেট, #ওসমানীমেডিকেল

06/10/2025

এই মোতা মহিলা,,
এই বাক্য টা দ্বারা কি বোঝানো হয় কেউ জেনে থাকলে বলবেন প্লিজ,,

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice from Ratargul - By Momina posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category