Cnn online TV

Cnn online TV সত্য প্রকাশে আমরা সর্বদা তৎপর।

28/09/2026

লালদিঘীর পাড় বিজনেস ফোরাম এর আত্মপ্রকাশ অনুষ্ঠান

25/09/2026

আগামী ১১ অক্টোবর দূপুর ২ ঘটিকায় লন্ডনের দ্য অ্যাট্রিয়াম হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন ২০২৬।

সিলেটবাসীর এই উৎসবকে সফল করতে সংগঠন এর কেন্দ্রীয় কমিটির চূড়ান্ত প্রস্তুতি সভা গতকাল সেন্ট্রাল লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং কো- কনভেনর মসুদ আহমদ ও অর্থ সচিব আসরাফ মিয়ার যৌথ পরিচালনায় সফলভাবে সম্পন্ন হয়েছে।
উক্ত সভায় অতিথি হিসেবে সংগঠনের প্রেট্রন ড. হাসনাত এম হোসেইন, ও অপর প্রেট্রন কে এম আবু তাহের চৌধুরী, সাউথ ইষ্ট এর কনভেনর হারুনুর রশিদ, সদস্য সচিব তাজুল ইসলাম, সাবেক মেয়র ফুলজার আহমেদ, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নুরুল ইসলাম, কবি নুরজাহান শিল্পী, শাহ শাফি, সৈয়দ তানজম সুয়েব, আব্দুর রহিম রনজু, সৈয়দ কাহের,আহমেদ সাদিক মুক্তার আলী,সৈয়দ সায়েম করিম,আব্দুস বাছিত রাফি,গিয়াস উদ্দিন, আব্দুল মুহিত, ইসলাম উদ্দিন, আব্দুল মালিক, আবুল কালাম আজাদ, আব্দুল মুকিত, আলি হোসেন, শেখ মিজানুর রহমান, ও আহাদ আলী গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মুফতি সৈয়দ মাহমুদ আলী।

সভায় খসড়া সংবিধান অনুমোদন, নির্বাচন কমিশন গঠন ও রিজিওনাল প্রতিনিধি এবং ভোটিং ডেলিগটস এর তালিকা চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

সভার সভাপতি কেন্দ্রীয় কনভেনর মকিস মনসুর প্রবাসে সিলেটবাসীর উন্নয়ন,পারস্পরিক সম্পর্কের ঐক্য সুদৃঢ় করা ও প্রবাসীদের দাবি দাওয়ার ক্যাম্পেইনে সংগঠনকে এগিয়ে নিতে গ্রেটার সিলেটবাসীর সম্মেলনে সবাইকে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরুধ জানিয়েছেন। ,

সিলেট নগরীতে দুর্বৃত্তদের নৃশংস হামলায় দীপ্ত ঘোষ (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার কর...
24/09/2026

সিলেট নগরীতে দুর্বৃত্তদের নৃশংস হামলায় দীপ্ত ঘোষ (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নগরীর মির্জাজাঙ্গাল এলাকার ‘হোটেল নির্বান ইন’-এর সন্নিকটে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

আহত দীপ্ত ঘোষ নগরীর ভাতালিয়া মেডিকেল রোড এলাকার বাসিন্দা শ্রীবাস ঘোষের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মির্জাজাঙ্গাল এলাকায় অবস্থান করছিলেন দীপ্ত ঘোষ। এ সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আকস্মিকভাবে তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। হামলার পর তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত সটকে পড়ে। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দীপ্ত ঘোষের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা কালক্ষেপণ না করে দ্রুত তাকে জরুরী অস্ত্রোপচারের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি ওটিতে চিকিৎসাধীন ছিলেন।

হামলার প্রকৃত কারণ এবং ঘটনায় জড়িতদের পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। প্রকাশ্য দিবালোকে ব্যস্ত এলাকায় এমন নৃশংস হামলার ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এদিকে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামলার কারণ উদঘাটন এবং জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ।

24/09/2026

গোবিন্দগঞ্জে ছাত্রদল-ছাত্রশিবিরের মুখোমুখি সংঘর্ষ।

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবঘোষিত কমিটিকে ২ নং ওয়ার্ড যুবদলের অভিনন্দননিজস্ব প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল স...
23/09/2026

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবঘোষিত কমিটিকে ২ নং ওয়ার্ড যুবদলের অভিনন্দন

নিজস্ব প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার সদ্য ঘোষিত আংশিক কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর যুবদলের সদস্য এবং ২ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আহমেদ আদনান।

এক অভিনন্দন বার্তায় আহমেদ আদনান নবগঠিত কমিটির নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন যে, এই শক্তিশালী ও গতিশীল নেতৃত্বের মাধ্যমে সিলেটে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান ও সুসংগঠিত হবে।

আহমেদ আদনান তাঁর বার্তায় সিলেট জেলা যুবদলের সভাপতি মোঃ মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি মির্জা সম্রাট, সাধারণ সম্পাদক হাজী মোঃ দিনার, সিনিয়র সহসভাপতি কয়েস আহমদ ও সিনিয়র সহসভাপতি এমদাদুল হক স্বপনসহ নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে বিশেষ শুভেচ্ছা জানান।

তিনি বলেন, নবঘোষিত এই কমিটি সিলেটের যুবসমাজকে ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদী দলের হাতকে আরও শক্তিশালী করবে। রাজপথের পরিচ্ছন্ন ও ত্যাগী নেতাদের সমন্বয়ে গঠিত এই কমিটি আগামী দিনের যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে।

তিনি নবগঠিত কমিটির সর্বাঙ্গীন সাফল্য ও সুস্থতা কামনা করেন এবং সিলেটে জাতীয়তাবাদী যুবদলকে সুসংগঠিত রাখতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

22/09/2026

গতকাল ২১ সেপ্টেম্বর নগরীর টিলাগড় সিএনজি স্ট্যান্ডের সিএনজি ড্রাইভারদের সহযোগিতায় ১৯ পিস ইয়াবা ও ১টি চাকুসহ তিতাস নামের এক বক্তিকে আটক করেছে শাহপরান থানা পুলিশ।

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লমধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট ...
20/09/2026

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল—প্রতিটি জ্বালানির দাম লিটারে ২০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন মূল্য নির্ধারণের তথ্য জানানো হয়।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা দামে বিক্রি হবে।

এর আগে ৩১ আগস্ট সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়েছিল। সে সময় প্রতি লিটার ডিজেলের দাম ছিল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা।

জ্বালানি বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে গত মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্য হারে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য দ্বিগুণেরও বেশি বাড়লেও জনস্বার্থ বিবেচনায় সরকার দেশে একই হারে মূল্য বৃদ্ধি করেনি।

জ্বালানি বিভাগ আরও জানায়, গত মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।

আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও দেশের জ্বালানি খাতের আর্থিক চাপ বিবেচনায় নিয়ে নতুন করে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সিলেট মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণা মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি ও দেলোয়ার হোসেন দিনারকে সাধারণ সম্পাদক
20/09/2026

সিলেট মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণা মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি ও দেলোয়ার হোসেন দিনারকে সাধারণ সম্পাদক

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন আংশিক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদ। নতুন এই কমিটিতে মোহাম্মদ...
20/09/2026

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন আংশিক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদ। নতুন এই কমিটিতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আবদুস সালাম টিপুকে সাধারণ সম্পাদক করে সিলেট জেলা। Bangladesh Nationalist Party-BNP BNP Media Cell

হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬-নিউরোচেক প্রো প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম এর যোগদানশ‌হিদুল ইসলাম, প্রতি‌বেদক:পাকিস্তানের ...
19/09/2026

হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬-নিউরোচেক প্রো প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম এর যোগদান

শ‌হিদুল ইসলাম, প্রতি‌বেদক:

পাকিস্তানের করাচিতে ৩ দিনব‌্যা‌পি ২৩তম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ সম্প্রতি ১০ হ‌তে ১২ সে‌প্টেম্বর পাকিস্তানের বৃহত্তম বার্ষিক স্বাস্থ্য ও চিকিৎসা শিল্প বিষয়ক সভায় বিভিন্ন দেশের চিকিৎসক ও গবেষকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।

যুক্তরাজ্যভিত্তিক স্বাস্থ্য প্রযুক্তি প্রতিষ্ঠান নিউরোচেক প্রো-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী (সিইও) ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভূত চট্টগ্রা‌মের কৃ‌তি সন্তান তানহা তাবাসসুম "ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে স্বাস্থ্যসেবার রূপান্তর" এই বছরের প্রতিপাদ্যের অধীনে, পাকিস্তান সেন্টার ফর ডিজিটাল হেলথ এবং পাকিস্তানের জাতীয় স্বাস্থ্য পরিষেবা, প্রবিধান ও সমন্বয় মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত চতুর্থ আন্তর্জাতিক ডিজিটাল স্বাস্থ্য সম্মেলনে একজন আন্তর্জাতিক বক্তা হিসেবে যোগদান করেন।

তানহা তাবাসসুম ব‌লেন, পাকিস্তানের জাতীয় স্বাস্থ্য পরিষেবা বিষয়ক ফেডারেল মন্ত্রী, সৈয়দ মুস্তফা কামালের সাথে সাক্ষাৎ করা এবং দেশের ডিজিটাল স্বাস্থ্য খাতের ভবিষ্যৎ সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি শোনাও আমার জন্য একটি বিশেষ সৌভাগ্যের বিষয় ছিল।

যুক্তরাজ্যের এডিএইচডি এবং অটিজম মূল্যায়নের প্রথম অ্যাপ নিউরোচেক প্রো-এর প্রতিষ্ঠাতা এবং সিইও হিসেবে, আমি উপস্থিত সকলের সামনে একটি সমস্যা তুলে ধরি: রোগ নির্ণয়ের জন্য অপেক্ষার কারণ কোনো অসুবিধা নয়, বরং এমন একটি ব্যবস্থা যা আজকের চাহিদার বিশালতার জন্য কখনোই তৈরি হয়নি এবং নিউরোচেক প্রো এই শূন্যস্থানটিই পূরণ করে। এটি সম্পূর্ণ প্রক্রিয়াটিকে একটি রেকর্ডে রাখে, যার ফলে রোগীরা স্বাধীনভাবে শুরু করতে পারেন এবং চিকিৎসকরা সরাসরি রোগ নির্ণয়ে যেতে পারেন।

একটি উল্লেখযোগ্য বিষয় ছিল পাকিস্তানের সরকারি কর্মকর্তা, এনজিও এবং স্বাস্থ্যসেবা নেতাদের সাথে একটি গোলটেবিল বৈঠক, যা পাকিস্তানের স্বাস্থ্য বিষয়ক সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্য কর্মসূচির প্রধান নির্বাহী কর্মকর্তা মাননীয় মুহাম্মদ আরশাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। সেখানে আমি পাকিস্তানে স্নায়ুবিকাশজনিত রোগ নির্ণয়ের অগ্রগতি সাধনের বিষয়ে আমার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলাম।

এত বড় ব্যবধান কোনো একটি প্ল্যাটফর্ম একা পূরণ করতে পারে না; প্রযুক্তি সুযোগের পরিধি বাড়ায়, কিন্তু কেবল তারাই এটিকে সত্যিকার অর্থে এগিয়ে নিয়ে যায়, যারা একসাথে কাজ করতে ইচ্ছুক। পাকিস্তানের চিকিৎসক সম্প্রদায়ের কাছ থেকে আমি যে আন্তরিকতা পেয়েছি—যা বিচারবুদ্ধির সাথে আপোস না করে প্রযুক্তিকে কীভাবে অন্তর্ভুক্ত করা যায়, তার উপর দৃষ্টি নিবদ্ধ করেছে, প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হবে কি না তার উপর নয়—তা এই অঞ্চলকে অন্যদের থেকে এগিয়ে রেখেছে।

উল্লেক্ষ‌্য তানহা তাবাসসুম বাংলাদেশী বি‌শিষ্ট কূটনীতিক এবং যুক্তরাজ্যে, মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের সফল সা‌বেক রাষ্ট্রদূত আবিদা ইসলামের পুত্রবধূ।

প‌রি‌শে‌ষে তানহা তাবাসসুম, আমন্ত্রণ জানানোর জন্য এবং করাচিতে পুরো সময়টা উষ্ণ আতিথেয়তার জন্য ড. জাকিউদ্দিন আহমেদকে বিশেষ ধন্যবাদ জানান। এটি পাকিস্তানে আমার প্রথম সফরও ছিল, এবং করাচি আমার মনে এক গভীর ছাপ রেখে গেছে।

https://neurocheckpro.com

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cnn online TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category