Channel Of Sylhet

Channel Of Sylhet সিলেট বিভাগের সকল খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন
(1)

ইস্তিগফার: যে আমল জীবনের সব বন্ধ দরজাগুলো খুলে দেয়।আপনার কখনো কি এমন হয়েছে— সব চেষ্টা করেও জীবনের সমস্যাগুলোর কোনো সমা...
09/06/2026

ইস্তিগফার: যে আমল জীবনের সব বন্ধ দরজাগুলো খুলে দেয়।

আপনার কখনো কি এমন হয়েছে— সব চেষ্টা করেও জীবনের সমস্যাগুলোর কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না?
কারো সংসারে টাকার অভাব লেগেই আছে। কারো ঘরে শান্তি নেই—ছোট ছোট বিষয় নিয়ে প্রতিদিন ঝগড়া।
কেউ বছরের পর বছর চেষ্টা করেও সন্তান লাভ করতে পারছেন না। আবার কেউ কঠোর পরিশ্রম করেও জীবনে তেমন কোনো বরকত দেখতে পাচ্ছেন না।
এমন সময় মানুষ সাধারণত নতুন পথ খোঁজে—নতুন পরিকল্পনা করে, নতুন উপায় খোঁজে, মানুষের কাছে সাহায্য চায়।

কিন্তু ইসলামের ইতিহাসে এমন এক ঘটনা আছে, যেখানে মানুষের এত ভিন্ন ভিন্ন সমস্যার জন্য একজন আলেম মাত্র একটি সমাধান দিয়েছিলেন। তিনি ছিলেন তাবেয়ী যুগের মহান আলেম— Hasan al-Basri (রহ.)।

একদিন তাঁর কাছে কয়েকজন মানুষ তাদের বিভিন্ন সমস্যার কথা নিয়ে এলেন।
প্রথম ব্যক্তি এসে বললেন,
“হুজুর, আমাদের এলাকায় অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে না। জমি শুকিয়ে যাচ্ছে, মানুষ কষ্টে আছে।”
হাসান বসরী (রহ.) বললেন, আল্লাহর কাছে ক্ষমা চাও। বেশি বেশি ইস্তিগফার করো।

এরপর দ্বিতীয় ব্যক্তি এসে বললেন,
আমার সংসারে খুব অভাব। যতই চেষ্টা করি, রিযিকে কোনো বরকত দেখি না। তাকেও তিনি একই কথা বললেন—“ইস্তিগফার করো।

এরপর তৃতীয় একজন এলেন। তিনি বললেন,
আমার বাগানের গাছগুলো শুকিয়ে যাচ্ছে। অনেক চেষ্টা করেও ফসল ভালো হচ্ছে না।
হাসান বসরী (রহ.) তাকেও বললেন—ইস্তিগফার করো।

এরপর চতুর্থ একজন ব্যক্তি এলেন। তিনি কিছুটা কষ্টের সাথে বললেন, আমি অনেক বছর ধরে সন্তান চাইছি। আল্লাহ যেন আমাকে একটি সন্তান দান করেন, এই দোয়া করুন।
তাকেও তিনি একই কথা বললেন—ইস্তিগফার করো।

সেখানে উপস্থিত লোকজন তখন সত্যিই অবাক হয়ে গেলেন। তারা ভাবতে লাগলেন— এত ভিন্ন ভিন্ন সমস্যা, অথচ সমাধান একটাই! তাদের একজন অবশেষে জিজ্ঞেস করলেন, হুজুর, কেউ খরার কথা বলছে, কেউ অভাবের কথা বলছে, কেউ আবার সন্তানের জন্য দোয়া চাইছে। অথচ আপনি সবাইকে একই কথা বললেন—ইস্তিগফার করো! এর কারণ কী?

হাসান বসরী (রহ.) তখন অত্যন্ত সুন্দর একটি উত্তর দিলেন। তিনি বললেন, আমি আমার নিজের পক্ষ থেকে কিছু বলিনি। আমি শুধু পবিত্র কুরআনের সেই আয়াতের ওপর আমল করতে বলেছি, যেখানে
Nuh (আ.) তাঁর জাতিকে বলেছিলেন— তারপর তিনি কুরআনের সেই আয়াতটি তিলাওয়াত করলেন, যা আছে
সূরা নুহ-এ:

আমি বললাম, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল।
তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি বাড়িয়ে দেবেন, এবং তোমাদের জন্য বাগ-বাগিচা ও নদী-নালা সৃষ্টি করবেন।
(সূরা নূহ: ১০–১২)
এই আয়াতগুলোতে আল্লাহ যেন আমাদের একটি গভীর সত্য শিখিয়ে দিয়েছেন— মানুষের অনেক দুঃখ, অভাব এবং বিপদের পেছনে কখনো কখনো আমাদের নিজের গুনাহও কারণ হয়ে দাঁড়ায়।

আর যখন মানুষ সত্যিকার অর্থে আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন—যা সে কল্পনাও করেনি। তাই ইস্তিগফার শুধু গুনাহ মাফের আমল নয়। এটি মানুষের জীবনে বরকত নিয়ে আসে, রিযিক বৃদ্ধি করে, সমস্যা সহজ করে, এবং আল্লাহর রহমতকে মানুষের জীবনের দিকে টেনে আনে।

আজ যদি আপনার জীবনে কোনো সমস্যা থাকে—রিযিকের কষ্ট, মানসিক অশান্তি, পারিবারিক সমস্যা, কিংবা কোনো অপূর্ণ ইচ্ছা— তাহলে আজ থেকেই একটি ছোট অভ্যাস শুরু করুন। দিনে যতবার পারেন বলুন—
আস্তাগফিরুল্লাহ। হয়তো আপনি সঙ্গে সঙ্গে পরিবর্তন দেখবেন না। কিন্তু ধীরে ধীরে দেখবেন— আল্লাহ এমনভাবে আপনার জীবনের জটিলতাগুলো খুলে দিচ্ছেন, যেভাবে আপনি কখনো ভাবেননি।
কারণ সত্যিই—
ইস্তিগফার এমন একটি চাবি, যা জীবনের অনেক বন্ধ দরজা খুলে দিতে পারে।

অভিনন্দন তরুন বোলার রেদওয়ান রাহাত!
26/05/2026

অভিনন্দন তরুন বোলার রেদওয়ান রাহাত!

21/05/2026

📢 নিয়োগ বিজ্ঞপ্তি 📢

মীরশংকর দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা, কুলাউড়া, মৌলভীবাজার এর জন্য একজন যোগ্য প্রধান শিক্ষক আবশ্যক।

✅ যোগ্যতা:
• হাফেজ ও মাওলানা হতে হবে
• হুফ্ফাজ ট্রেনিং প্রাপ্ত হতে হবে
• মাদ্রাসা পরিচালনা ও শিক্ষাদানে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে

📍 কর্মস্থল:
মীরশংকর দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা

যোগাযোগ
• whatsapp 01734-178614
• 📞 call 01825716306

আগ্রহী প্রার্থীদের দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ

16/05/2026

কুরবানির জন‍্য তিনটি বিশাল বড় গরু বিক্রি হবে
পানিধার বড়লেখায়! 🔥
ভিডিও না দেখলে মিস করবেন 😍
📞 +880 17 6521 6354

13/05/2026

কুরবানির জন্য আলিশা ডেইরী ফার্ম এ প্রস্তুত করা হয়েছে পানিধার এর রাজা,সুলতান, টাইগার
যোগাযোগ : আরাফাত চৌধুরী পানিধার বড়লেখা 01765216354।

দক্ষিণ সুরমার তেলিবাজারে ট্রাক ও ট্রাক্টরের সংঘর্ষে ৮টি তাজা প্রাণ ঝরে গেলো!তাদের মধ্যে ছয়জনই সুনামগঞ্জ জেলার, নিহতদের ম...
03/05/2026

দক্ষিণ সুরমার তেলিবাজারে ট্রাক ও ট্রাক্টরের সংঘর্ষে ৮টি তাজা প্রাণ ঝরে গেলো!

তাদের মধ্যে ছয়জনই সুনামগঞ্জ জেলার, নিহতদের মধ্যে দুইজন নারী এবং সহোদরও রয়েছেন।

আজ ভোর ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেলিবাজারে ঘটে এই মর্মান্তিক দূর্ঘটনা।

অত্যন্ত হৃদয়বিদারক এই দূর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন সকলের সহায় হোন।

আগামীকাল জুড়ী ইনডোরে রাত ৮টায় এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।মোকাবেলা করবে হাজী আব্দুল কাইয়ুম ফাউন্ডেশন বনাম হক ট...
29/04/2026

আগামীকাল জুড়ী ইনডোরে রাত ৮টায় এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।
মোকাবেলা করবে হাজী আব্দুল কাইয়ুম ফাউন্ডেশন বনাম হক টেলিকম, মিলি প্লাজা, কুলাউড়া।

উক্ত ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল অফ সিলেট।

টানা বৃষ্টিতে হাকালুকি হাওরের বুরো ক্ষেত পানিতে তলিয়ে গেছে
29/04/2026

টানা বৃষ্টিতে হাকালুকি হাওরের বুরো ক্ষেত পানিতে তলিয়ে গেছে

মিনি স্টেডিয়ামঅনেকেই দেখতেছি শেয়ার দিচ্ছেন মনের দুঃখ চাপা কষ্ট তুলে ধরছেনআসলেই আমরা হতভাগা আমাদের আর হলোনা একটা মিনি স্ট...
24/04/2026

মিনি স্টেডিয়াম

অনেকেই দেখতেছি শেয়ার দিচ্ছেন মনের দুঃখ চাপা কষ্ট তুলে ধরছেন

আসলেই আমরা হতভাগা আমাদের আর হলোনা একটা মিনি স্টেডিয়াম

জাতীয় পর্যায় থেকে শুরু করে তৃনমূল পর্যায় আমাদের ক্রীড়াঙ্গনে এত পারফর্ম কৃতিত্ব থাকা স্বত্বেও কুরুমের বেড়াজালে অনুমোদন আটকে হলোনা আর স্টেডিয়াম

গতদিন ক্রীড়া সংস্থার মিটিংয়ে আমাদের ২/১জন ভাই মাঠের দুঃখ তুলে ধরেন

আমি অবশ্য উনাদের দুঃখের কথা স্মরণ করিয়ে বলি মাঠ নিয়ে অনেক বলেছি আর বলার দরকার নাই বরং অন্য প্রসঙ্গে কথা বললে হয়ত খেলোয়াড়দের কিছু লাভ হবে।

আশার কথা আর শুনতে বাদ লাগে,এমনকি খেলোয়াড়দের সাথে এবিষয়ে কথা বললে উল্টো হাসিঠাট্টা হয়

আমি আমার ক্রিকেট শুরুর ১ম দিক থেকে স্টেডিয়ামের কথা শুনে আসছি,সেটা প্রায় ২১/২২ বছর আগের কথা।

জানিনা এর কত আগে থেকে এনিয়ে কথা হচ্ছিল

যাইহোক হয়ত কোন একদিন হতে পারে বড়লেখা উপজেলায় ভালো একটি মাঠ

আশায় বুক পেতে দেখি
আমিনুল ইসলাম ,

নিজস্ব প্রতিবেদক, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বড়লেখা উপজেলার নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই ধারাবাহি...
11/04/2026

নিজস্ব প্রতিবেদক, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বড়লেখা উপজেলার নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় সুজানগর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনাব লিয়াকত হাসানের নাম ঘোষণা করা হয়েছে। প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, জনাব লিয়াকত হাসান দীর্ঘ দিন ধরে সুজানগর ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। এলাকায় একজন সৎ, যোগ্য এবং পরোপকারী ব্যক্তি হিসেবে তার বিশেষ পরিচিতি রয়েছে। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাকে মনোনীত করায় তৃণমূলের কর্মীরা মনে করছেন, সাধারণ মানুষের ভোটে জয়লাভের মাধ্যমে তিনি ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় জনাব লিয়াকত হাসান বলেন, "আলহামদুলিল্লাহ, দল আমার ওপর যে আস্থা রেখেছে, আমি তার মর্যাদা রক্ষা করার চেষ্টা করব। সুজানগর ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। আমি সাধারণ মানুষের পাশে থেকে সেবা করতে চাই। জনগণের দোয়া ও সমর্থন পেলে আমরা একটি সুন্দর আগামী উপহার দিতে পারব।"
প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে জানানোর পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন সমর্থকরা বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে লিয়াকত হাসানকে নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে সুজানগর ইউনিয়নে জামায়াতের শক্ত অবস্থান রয়েছে এবং সুষ্ঠু ভোট হলে লিয়াকত হাসান মূল প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে থাকবেন।

ইউনিয়নের বেশ কয়েকজন ভোটারের সাথে কথা বলে জানা গেছে, তারা এমন একজন প্রতিনিধি চান যিনি এলাকার রাস্তাঘাট উন্নয়ন, মাদক নির্মূল এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় আপোষহীন থাকবেন। লিয়াকত হাসানের পরিচ্ছন্ন রাজনৈতিক জীবন এই নির্বাচনে তাকে বাড়তি সুবিধা দেবে বলে মনে করছেন সাধারণ ভোটাররা।

আসন্ন নির্বাচনে সকল দলের অংশগ্রহণে একটি অবাধ ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় এলাকাবাসী।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Channel Of Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share