Chader buri

Chader buri no

প্রবাস আসলে... দেশ ও দেশের মানুষকে ভুলে যাওয়ার জায়গা নয়।প্রবাস হচ্ছে মৃত ব্যক্তির মত আশা করা.... যে জীবিতরা তার জন্য দোয়...
05/06/2024

প্রবাস আসলে... দেশ ও দেশের মানুষকে ভুলে যাওয়ার জায়গা নয়।
প্রবাস হচ্ছে মৃত ব্যক্তির মত আশা করা....
যে জীবিতরা তার জন্য দোয়া করুক।
আর প্রবাসীরা চায় দেশ ও দেশের মানুষ তাদেরকে দোয়া ও যোগাযোগ করুক।
কারন প্রবাসী না হলে বুঝা যায়না যে নিজেকে কতটুকু অসহায় মনে হয়। এক সময় আমিও ভাবতাম প্রবাসে গেলে মানুষ কিছু কিছু আপনজনকে ভুলে যায়। এখন উপলব্ধি করতে পারি, প্রবাস মানে এক বুক অভিমান : কেউ খবর নে না🥲
আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন ও ধৈর্য শক্তি বাড়িয়ে দিন।।

28/03/2023

চলুন জানাযার নামাজ শিখে নেই।।

28/03/2023

এক বেহেশতী সাহাবির কথা।।মিজানুর রহমান আজহারী

15/08/2022
আলেকজান্ডার দ্যা গ্রেট বেঁচেছিলেন মাত্র ৩২ বছর ।এত বড় এই যোদ্ধা মারা গিয়েছিলেন সামান্য জ্বরে আক্রান্ত হয়ে, নিজের সাম্...
29/08/2021

আলেকজান্ডার দ্যা গ্রেট বেঁচেছিলেন মাত্র ৩২ বছর ।
এত বড় এই যোদ্ধা মারা গিয়েছিলেন সামান্য জ্বরে আক্রান্ত হয়ে, নিজের সাম্রাজ্যের বাইরে অন্য রাজ্যে ।
খুব ইচ্ছা ছিল তাঁর নিজের প্রাসাদে ফিরে মারা যাবেন। কিন্তু মৃত্যু তাঁকে সেই সময় বা সুযোগ কোনটিই দেয়নি!

মৃত্যুশয্যায় আলেকজান্ডার দ্যা গ্রেট তাঁর জেনারেলদের ডেকে নিয়ে, তাঁর তিনটি শেষ ইচ্ছার কথা বলেছিলেন..

🔵 তাঁর কফিন কবরস্থানে বহন করে নিয়ে যাবে, তাঁর সাম্রাজ্যের শ্রেষ্ঠ ডাক্তারেরা।

🔵 তাঁকে বহন করার রাস্তাজুড়ে ছড়িয়ে দেয়া হবে তার অগাধ সম্পদ টাকা স্বর্ণ মনি-মুক্তা, যা কিছু তিনি তার ঈর্ষণীয় সাফল্যমন্ডিত জীবনে অর্জন করেছিলেন।
এবং
🔵তাঁর হাত দুটো কফিন থেকে বাইরের দিকে ঝুলিয়ে দেয়া হবে ।

আলেকজান্ডারের এই অদ্ভূত ইচ্ছাগুলো শুনে তাঁর এক জেনারেল অবাক হয়ে তাঁকে প্রশ্ন করলে, আলেকজান্ডার ব্যাখা করলেন...........

"🔴আমি চাই পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তারেরা আমার কফিন বহন করুক, যাতে মানুষ উপলব্ধি করতে পারে যে, মৃত্যু যখন আসবে তখন পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তারেরা একসঙ্গে মিলেও সারিয়ে তুলতে পারবে না কাউকে!

🔴আমি চাই আমার কবরস্থানে যাওয়ার পথ সম্পদে ছড়িয়ে থাকুক, যাতে সবাই দেখতে পায় যে এই দুনিয়ায় অর্জিত সম্পদ দুনিয়াতেই থেকে যাবে!

🔴আমি চাই আমার হাত দুইটা কফিন থেকে বাইরের দিকে ঝুলে থাকুক, যাতে মানুষ শিক্ষাগ্রহণ করতে পারে যে আমরা এই দুনিয়ায় খালি হাতে এসেছিলাম, যখন সময় ফুরিয়ে যাবে তখন আবার খালি হাতেই চলে যাবো ।"

আমাদের সবারই মনে রাখা উচিৎ, আমরা আমাদের ধনসম্পদ নিয়ে যতোই অহংকার করি না কেন! এই দুনিয়ায় এসেছিলাম খালি হাতে, যেতেও হবে খালি হাতে! অল্প কদিনের মেহমান হয়ে পৃথিবীতে এসে, আমাদের মাথা যেনো ক্ষমতা, রূপ যৌবন, ধন- দৌলত আর টাকার অহংকারে নষ্ট হয়ে না যায়!

মানুষ মারা গেলে সাথে করে কিছু নিয়ে যেতে পারে না ঠিকই! তবে রেখে যেতে পারে তার কাজ এবং নিরহংকারী অমায়িক ব্যবহার। যা একজন মানুষকে মৃত্যুর পরও বাঁচিয়ে রাখে হাজার বছর।

বিছানা একটু ময়লা হলে আমরা কতো চিল্লাই। একটু পানি পরলে কত কি করি। বড় বড় দালান কোঠা বানানোর জন্য প্রতিযোগিতা হয়। আর শেষ ঘু...
29/08/2021

বিছানা একটু ময়লা হলে আমরা কতো চিল্লাই। একটু পানি পরলে কত কি করি। বড় বড় দালান কোঠা বানানোর জন্য প্রতিযোগিতা হয়। আর শেষ ঘুমানোর জায়গাটা এমন হয় টাকা পয়সা কিছুই সাথে যাবে না শুধু যাবে আমল।❤️🥀
আল্লাহ আমাদের হেদায়েত দান করুন।
__আমিন❤️❤️

09/08/2021
10/10/2020

পঁচিশ টি প্রশ্ন আর
রাসূলুল্লাহ (সাঃ)
এর উত্তর:
(সংগ্রহ)

১. প্রশ্নঃ আমি ধনী হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, অল্পতুষ্টি অবলম্বন কর; ধনী হয়ে যাবে।

২. প্রশ্নঃ আমি সবচেয়ে বড় আলেম (ইসলামী জ্ঞানের অধিকারী) হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, তাক্বওয়া (আল্লাহ্ ভীরুতা) অবলম্বন কর, আলেম হয়ে যাবে।

৩. প্রশ্নঃ সম্মানী হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, সৃষ্টির কাছে চাওয়া বন্ধ কর; সম্মানী হয়ে যাবে।

৪. প্রশ্নঃ ভাল মানুষ হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, মানুষের উপকার কর।

৫. প্রশ্নঃ ন্যায়পরায়ণ হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, যা নিজের জন্য পছন্দ কর; তা অন্যের জন্যেও পছন্দ কর।

৬. প্রশ্নঃ শক্তিশালী হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, আল্লাহর উপর ভরসা কর।

৭. প্রশ্নঃ আল্লাহর দরবারে বিশেষ মর্যাদার অধিকরী হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, বেশী বেশী আল্লাহকে স্মরণ (জিকির) কর।

৮. প্রশ্নঃ রিযিকের প্রশস্ততা চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, সর্বদা অযু অবস্থায় থাকো।

৯. প্রশ্নঃ আল্লাহর কাছে সমস্ত দোয়া কবুলের আশা করি!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, হারাম খাবার হতে বিরত থাকো।

১০. প্রশ্নঃ ঈমানে পূর্ণতা কামনা করি!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, চরিত্রবান হও ৷

১১. প্রশ্নঃ কেয়ামতের দিন আল্লাহর সাথে গুনামুক্ত হয়ে সাক্ষাৎ করতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, জানাবত তথা গোসল ফরজ হওয়ার সাথে সাথে গোসল করে নাও।

১২. প্রশ্নঃ গুনাহ্ কিভাবে কমে যাবে?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, বেশী বেশী ইস্তেগফার (আল্লাহর নিকট কৃত গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা) কর।

১৩. প্রশ্নঃ কেয়ামত দিবসে আলোতে থাকতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, জুলুম করা ছেড়ে দাও।

১৪. প্রশ্নঃ আল্লাহ্ তা’য়ালার অনুগ্রহ কামনা করি!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, আল্লাহর বান্দাদের উপর দয়া-অনুগ্রহ কর।

১৫. প্রশ্নঃ আমি চাই আল্লাহ্ তা’য়ালা আমার দোষ-ত্রুটি গোপন রাখবেন!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, অন্যের দোষ-ত্রুটি গোপন রাখ।

১৬. প্রশ্নঃ অপমানিত হওয়া থেকে রক্ষা পেতে চাই ?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, যিনা (ব্যভিচার) থেকে বেঁচে থাকো।

১৭. প্রশ্নঃ আল্লাহ্ এবং তাঁর রাসূল (সাঃ) এর নিকট প্রিয় হতে চাই ?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, যা আল্লাহ্ এবং তাঁর রাসূলের (সাঃ) এর নিকট পছন্দনীয় তা নিজের জন্য প্রিয় বানিয়ে নাও।

১৮. প্রশ্নঃ আল্লাহর একান্ত অনুগত হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, ফরজ সমূহকে গুরুত্বের সহিত আদায় কর।

১৯. প্রশ্নঃ ইহ্সান সম্পাদনকারী হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, এমন ভাবে আল্লাহর এবাদত কর যেন তুমি আল্লাহকে দেখছ অথবা তিনি তোমাকে দেখছেন।

২০. প্রশ্নঃ ইয়া রাসূলুল্লাহ! (সাঃ) কোন বস্তু গুনাহ্ মাফে সহায়তা করবে?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন,
ক) কান্না। (আল্লাহর নিকট, কৃত গুনাহের জন্য)
খ) বিনয়।
গ) অসুস্থতা।

২১. প্রশ্নঃ কোন জিনিষ দোযখের ভয়াবহ আগুনকে শীতল করবে?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, দুনিয়ার মুছিবত সমূহ।

২২. প্রশ্নঃ কোন কাজ আল্লাহর ক্রোধ ঠান্ডা করবে?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, গোপন দান এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা।

২৩. প্রশ্নঃ সবচাইতে নিকৃষ্ট কি?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, দুশ্চরিত্র এবং কৃপণতা।

২৪. প্রশ্নঃ সবচাইতে উৎকৃষ্ট কি?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, সচ্চরিত্র, বিনয় এবং ধৈর্য্য।

২৫. প্রশ্নঃ আল্লাহর ক্রোধ থেকে বাঁচার উপায় কি?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, মানুষের উপর রাগান্বিত হওয়া পরিহার কর।

আল্লাহ্ তা’য়ালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন ।

লিখক হাফিজ মুহাম্মদ জমির আলী।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chader buri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category