Daily Zakiganj

Daily Zakiganj "সত্যের সাথে সবসময়"

প্রকাশকঃ মিডিয়া এসোসিয়েট জকিগঞ্জ
সম্পাদকঃ মো. মিজানুর রহমান

কার্যালয়ঃ হাসপাতাল গেইট, জকিগঞ্জ উপজেলা, সিলেট।
(1)

সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুলডেইলি জকিগঞ্জ ডেস্কঃআসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির...
04/09/2026

সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল

ডেইলি জকিগঞ্জ ডেস্কঃ
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেয়রপ্রার্থী ঘোষণা করা হয়েছে। মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুলকে সিসিক মেয়রপ্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে দলটি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট মহানগর জামায়াত আয়োজিত এক দিনব্যাপী সমাবেশে দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের বিষয়টি ঘোষণা করা হয়।

সিলেট মহানগরীর থানা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্যদের দিনব্যাপী 'শিক্ষা শিবির'-এ প্রধান অতিথির বক্তব্যে দলের পক্ষে এই ঘোষণা দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এ. টি. এম. আজহারুল ইসলাম এমপি।

দিনব্যাপী ‘শিক্ষা শিবির’ চলাকালে ড. বাবুলের নাম ঘোষণা করে তাঁর জন্য কাজ করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন তিনি।

সাত মাসে সাড়ে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ: পুলিশডেইলি জকিগঞ্জ ডেস্কঃচলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সারা দেশে ১৫ ...
04/09/2026

সাত মাসে সাড়ে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ: পুলিশ

ডেইলি জকিগঞ্জ ডেস্কঃ
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সারা দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হয়েছে। তাদের মধ্যে ২ হাজার ৩৮ জনের সন্ধান এখনো মেলেনি।
আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, ওই সময়ে নিখোঁজ ১৩ হাজার ৬৭৯ শিশুকে উদ্ধার করা হয়েছে অথবা তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ, নিখোঁজ শিশুদের ১৩ শতাংশের সন্ধান এখনো মেলেনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ হয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়। এসব সংবাদে নিখোঁজ শিশুদের পরবর্তী অবস্থা, অর্থাৎ কতজন উদ্ধার হয়েছে বা পরিবারের কাছে ফিরে এসেছে, সে তথ্য উল্লেখ না থাকায় শিশু নিখোঁজের পূর্ণাঙ্গ চিত্র প্রতিফলিত হয়নি। এতে এ বিষয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
বিভ্রান্তি নিরসন ও বিষয়টি আরও স্পষ্ট করতে পুলিশ সদর দপ্তর সংশ্লিষ্ট থানার মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিষয়টি যাচাই-বাছাই করেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত শূন্য থেকে নয় বছর বয়সী শিশু নিখোঁজের বিষয়ে ৪৭৪টি জিডি হয়েছে। তাদের মধ্যে ৪০৬ জনকে উদ্ধার করা হয়েছে এবং ৬৮ জনকে এখনো উদ্ধার করা যায়নি।
একই সময়ে ১০ থেকে ১৭ বছর বয়সী শিশু নিখোঁজের জিডি হয়েছে ১৫ হাজার ২৪৩টি। তাদের মধ্যে ১৩ হাজার ২৭৩ জনকে উদ্ধার করা হয়েছে এবং ১ হাজার ৯৭০ জন এখনো উদ্ধার হয়নি।
পুলিশের ভাষ্য, শূন্য থেকে নয় বছর বয়সী শিশুরা সাধারণত পরিবারের সদস্যদের সঙ্গে অপরিচিত স্থানে ঘুরতে গিয়ে পথ ভুলে, পরিবারের সদস্যদের নাম-ঠিকানা বলতে না পারায় এবং একাকী বাসায় ফিরতে গিয়ে অন্য কোথাও চলে যাওয়ার কারণে নিখোঁজ হয়।
অন্যদিকে, ১০ থেকে ১৭ বছর বয়সীদের নিখোঁজ হওয়ার পেছনে অভিমান, পড়ালেখার চাপ, অনৈতিক কাজে জড়িয়ে লজ্জার ভয়ে পালিয়ে থাকা, স্বাধীন জীবনযাপনের আকাঙ্ক্ষা, পরিবারের সদস্যদের কাছ থেকে অর্থ বা অন্য কোনো সুবিধা আদায়ের কৌশল, পারিবারিক কলহ ও অশান্তি এবং বন্ধু বা সহপাঠীদের প্রভাবের মতো কারণ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানিয়েছে, বর্তমানে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে অনলাইন জিডি সুবিধা চালু রয়েছে। ফলে নিখোঁজের বিষয়ে জিডির সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালে নিখোঁজের বিষয়ে ১৭ হাজার ৮০৮টি জিডি হয়েছিল। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ১৬ হাজার ৪১৪ এবং ২০২৫ সালে ২২ হাজার ৫৫০।

সূত্র: ডেইলি স্টার

জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো 'জকিগঞ্জ অনলাইন টিভি'ডেইলি জকিগঞ্জ ডেস্কঃউৎসবমুখর ও বর্ণাঢ্য আ...
03/09/2026

জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করলো 'জকিগঞ্জ অনলাইন টিভি'

ডেইলি জকিগঞ্জ ডেস্কঃ
উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ এবং জিপিএ-৪ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে জকিগঞ্জের জনপ্রিয় সংবাদ মাধ্যম 'জকিগঞ্জ অনলাইন টিভি'

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় জকিগঞ্জ উপজেলা অডিটরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে জকিগঞ্জ অনলাইন টিভির আয়োজিত এ ব্যতিক্রমী উদ্যোগ সর্বমহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

জকিগঞ্জ অনলাইন টিভির পরিচালক তানিম আহমেদের সার্বিক পরিচালনা ও আহমেদ সাইদের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও জকিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, সুরমা গ্রুপের চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক শাহেদ আহমেদ রাসেল ,খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মখলিছুর রহমান, জনকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জকিগঞ্জ উপজেলা যুব বিভাগের সভাপতি আবিদুর রহমান, মাসুম আহমেদ কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মাসুম আহমদ, সিলেট জেলা ছাত্রশিবিরের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাজির আহমেদ আফজল। প্রত্যাশা ফোরামের সেক্রেটারি সালাউদ্দিন মাহমুদ, জামিয়া ইসলামিয়া জকিগঞ্জের প্রিন্সিপাল শাহরিয়ার হোসাইন, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমেদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি আহসান হাবিব লায়েক, ডেইলি জকিগঞ্জ এর সম্পাদক মিজানুর রহমান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মুকিত, কোষাধ্যক্ষ তারেক আহমদ , কালের কণ্ঠের রিপোর্টার আজাদুর রহমান, আইএলটিএস জোনের সিইও ও ফাউন্ডার মিলাদ হোসেন,ও সোয়েব মাহমুদ।

এছাড়া উপস্থিত ছিলেন জেড টিভির সম্পাদক আব্দুস শহীদ শাকির, স্বপ্নের টিভির নির্বাহী পরিচালক সাইফুর রহমান, জকিগঞ্জ টিভির হেড অব নিউজ আয়মান হুসাইন, তাহসিন বিডির এম এ হায়দার, সাপ্তাহিক সবুজ প্রান্তের রিপোর্টার ওবায়দুল্লাহ তালুকদার এবং জকিগঞ্জ অনলাইন টিভির রিপোর্টার মনির আহমদ আহম সহ স্থানীয় বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, অভিভাবক ও সংবর্ধিত কৃতি শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ইউনিভার্সাল কলেজ সিলেটের একাডেমিক কো-অর্ডিনেটর রেজাউল করিম।

সংবর্ধনা সভায় বক্তারা বলেন, সংবাদের পাশাপাশি জকিগঞ্জ অনলাইন টিভি যেভাবে শিক্ষা ও সামাজিক কল্যাণে ভূমিকা রাখছে তা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের সামাজিক উদ্যোগ তরুণ সমাজকে দেশগঠনে ও মেধা বিকাশে দারুণভাবে অনুপ্রাণিত করবে। বক্তারা অনলাইন চ্যানেলটির এ ধরনের গঠনমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন: আহ্বায়ক জুবের, সদস্য সচিব হাবিবডেইলি জকিগঞ্জ ডেস্ক:জাতীয় ছাত্রশক্তির জকিগ...
30/08/2026

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন: আহ্বায়ক জুবের, সদস্য সচিব হাবিব

ডেইলি জকিগঞ্জ ডেস্ক:
জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এই কমিটিতে আবু ওমর জুবেরকে আহ্বায়ক এবং মোঃ হাবিবুর রহমান (তালুকদার)-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন আরও চারজন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আবু হানিফ সাদিক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে জাকারিয়া আহমেদ মিরাশি, মূখ্য সংগঠক হিসেবে উজ্জল হোসেন এবং সংগঠক হিসেবে সৈয়দ কামিল আহমদ দ্বায়িত্ব পেয়েছেন।

দায়িত্ব গ্রহণের পর এক যৌথ বিবৃতিতে আহ্বায়ক আবু ওমর জুবের ও সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান তালুকদার বলেন, "বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আজাদির চেতনাকে ধারণ করে জকিগঞ্জে ন্যায়, ইনসাফ ও আদর্শভিত্তিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য।"
নেতৃবৃন্দ শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার জোরালো দাবি জানান। শিক্ষার্থীরা যাতে সুশৃঙ্খল ও জনকল্যাণমুখী রাজনীতির মাধ্যমে অধিকার আদায় করতে পারে, সে লক্ষ্যে স্থানীয় সর্বস্তরের জনগণের দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন তারা।

#ছাত্রশক্তি #জকিগঞ্জ #সিলেট #রাজনীতি #ডেইলিজকিগঞ্জ

30/08/2026

নারীকে লাথির ভিডিও ভাইরাল: ম্যাজিস্ট্রেট বা ভোক্তা অধিকার কর্মকর্তার দাবি সঠিক নয়

বিস্তারিত প্রতিবেদনে...

জকিগঞ্জে ছাত্রশিবির বারহাল ইউনিয়ন শাখার উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিতডেইলি জকিগঞ্জ ডেস্ক: এসএসসি, দাখিল ও সম...
23/08/2026

জকিগঞ্জে ছাত্রশিবির বারহাল ইউনিয়ন শাখার উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

ডেইলি জকিগঞ্জ ডেস্ক: এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জকিগঞ্জ উপজেলার ০১ নং বারহাল ইউনিয়ন শাখা। শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি ও ভবিষ্যতে দেশ গড়ার কারিগর হিসেবে উৎসাহিত করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি নাজমুল হাসান সিকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা পূর্ব শাখার সেক্রেটারি আহবাব হোসেন মুরাদ।
এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাজির আহমেদ আফজাল, সাহিত্য সম্পাদক, সিলেট জেলা পূর্ব শাখা। আহমদ রশিদ চৌধুরী, সাবেক ছাত্রকল্যাণ সম্পাদক, সিলেট জেলা পূর্ব শাখা। ফয়জুল ইসলাম চৌধুরী, সভাপতি, বারাহাল ডিগ্রি কলেজ গভর্নিং বডি।

এসময় বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং পড়ালেখার পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও সামাজিক মূল্যবোধে বলীয়ান হয়ে আগামী দিনে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। পরবর্তীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।

জকিগঞ্জে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ: জেলা প্রশাসকের কাছে আবেদনডেইলি জকিগঞ্জ ডেস্ক:সিলেটের জকিগঞ্জ উপজেলার ২নং বী...
23/08/2026

জকিগঞ্জে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ: জেলা প্রশাসকের কাছে আবেদন

ডেইলি জকিগঞ্জ ডেস্ক:
সিলেটের জকিগঞ্জ উপজেলার ২নং বীরশ্রী ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ডিলার নিয়োগ প্রক্রিয়ায় ভুয়া তথ্য উপস্থাপন ও চরম অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্তপূর্বক আইনানুগ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট জেলা প্রশাসক (ডিসি) বরাবর একটি লিখিত অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
গত ২৩ আগস্ট বীরশ্রী ইউনিয়নের ফিয়াইপুর গ্রামের বাসিন্দা নাইমুল ইসলাম (পিতা: নিয়ামত আলী) এই লিখিত অভিযোগপত্রটি জমা দেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, জকিগঞ্জের ২নং বীরশ্রী ইউনিয়নে টিসিবি ডিলারশিপ পাওয়ার জন্য ‘মেসার্স মাহদী খাদ্য ভাণ্ডার’-এর প্রোপ্রাইটর মোহাম্মদ সাদ হাসান সাদী নামের এক ব্যক্তি আবেদন করেছেন। তবে তিনি মূলত সুলতানপুর ইউনিয়নের বাসিন্দা এবং বীরশ্রী ইউনিয়নের ভিঙ্গাইর বাজারের কোনো নিয়মিত ব্যবসায়ী নন। অভিযোগ অনুযায়ী, বীরশ্রী ইউনিয়নে ডিলার হিসেবে নিয়োগ পাওয়ার উদ্দেশ্যে তিনি ভিঙ্গাইর বাজারের অপর এক ব্যবসায়ী মকবুল হোসেনের দোকানকে নিজস্ব ব্যবসায়িক ঠিকানা হিসেবে দেখিয়ে ট্রেড লাইসেন্স ও প্রত্যয়নপত্র সংগ্রহ ও দাখিল করেছেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির প্রত্যক্ষ সহযোগিতা ও সুপারিশের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।

অভিযোগকারী নাইমুল ইসলাম জানান, সংশ্লিষ্ট দোকান মালিকের বক্তব্যের ভয়েস রেকর্ড তাদের কাছে সংরক্ষিত রয়েছে, যা তদন্তকারী কর্তৃপক্ষের কাছে প্রমাণ হিসেবে উপস্থাপন করা সম্ভব। এ ঘটনায় ভিঙ্গাইর বাজারের ব্যবসায়ী সুলতান আহমদ, কামরুল হাসান, সুরুজ মিয়া ও তাজুল ইসলামসহ অন্যান্য স্থানীয় ব্যবসায়ীরা সাক্ষী হিসেবে রয়েছেন।

অভিযোগপত্রে ভুয়া তথ্য, অসত্য প্রত্যয়নপত্র ও ভুয়া ঠিকানা ব্যবহারের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের জন্য আবেদন জানানো হয়। একই সাথে, কোনো প্রকার বিধি বহির্ভূত কার্যক্রম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং স্বচ্ছ ও সুষ্ঠু প্রক্রিয়ায় টিসিবি ডিলার নিয়োগের দাবি জানান এলাকাবাসী।

#জকিগঞ্জ #সিলেট #দূর্ণীতি #টিসিবি

22/08/2026

'কুশিয়ারার দুই তীর: এক ইতিহাস, এক নদী এবং মানচিত্রের ক্ষত'
- যেভাবে জকিগঞ্জ হারালো তার জৌলুশ...
(বিস্তারিত প্রতিবেদনে)

21/08/2026

"যেকোনো গ্রামীণ অবকাঠামো থেকে পিছিয়ে আছে জকিগঞ্জ পৌরসভা; সমন্বিত উদ্যোগ গ্রহণ করা গেলে মডেল পৌরসভায় পরিণত করা সম্ভব"
-- ইমরান হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী ও সম্ভাব্য মেয়র পদপ্রার্থী

18/08/2026

জকিগঞ্জে ছাত্রশিবিরের এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত।

Address

Zakiganj Upazila
Sylhet
3190

Alerts

Be the first to know and let us send you an email when Daily Zakiganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Zakiganj:

Shortcuts

Share