Provat Somir Tv

Provat Somir Tv আসসালামু আলাইকুম
প্রিয় দর্শকমণ্ডলী! সবাইকে আমাদের পেইজে স্বাগতম জানাচ্ছি। বিভিন্ন ইসলামিক প্রোগ্রাম লাইভ করা হয়। সুন্নীয়তের প্রচারের জন্য আমাদের সাথে থাকুন।

27/10/2025

নামাজ শান্তি মনে পড়লে
জীবন শান্তিময় হবে।

……… আল্লামা ফুলতলী রহঃ

11/04/2025

"মার্চ ফর গাজা" সফল করুন
--মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী

শিক্ষাব্যবস্থা নিয়ে ষড়যন্ত্রকারীরা দেশকে মেধাশূন্য করতে চায়-----মাহবুবুর রহমান ফরহাদবাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার...
26/08/2023

শিক্ষাব্যবস্থা নিয়ে ষড়যন্ত্রকারীরা দেশকে মেধাশূন্য করতে চায়
-----মাহবুবুর রহমান ফরহাদ

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ বলেন, অধ্যাবসায়ীদের আল্লাহ ব্যর্থ করেন না, দশ বছরের ফল আপনারা হাতে পেয়েছেন। কিন্তু এ সফলতা চূড়ান্ত নয় শিক্ষাসমুদ্রে প্রবেশ করেছেন মাত্র, আরো বহুদূর যেতে হবে। আপনাকে আমাকে সফল হতে হবে, এসমাজ ব্যর্থদের জায়গা দেয় না। আমাদের শিখার জন্য বেশি করে পড়তে হবে। শিক্ষার মাধ্যমে ব্যক্তির নৈতিক, চারিত্রিক, আত্মিক, সাংস্কৃতিক ও সামাজিকসহ সমস্ত দিকের বিকাশ হয়।

তিনি আরো বলেন, শিক্ষা মানুষকে আলোকিত করে, দায়িত্বশীল ও ন্যায়নীতি নির্ভরতার প্রতি প্রত্যয়ী করে। মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে দেশ, সমাজ ও অর্থনীতিকে স্বনির্ভর ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে। মূল্যবোধের অবক্ষয় রোধ, আত্মমর্যাদা জাগ্রত করার এবং কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণে অটল থাকার শক্তি যোগায় যে শিক্ষা, খোদ সেই শিক্ষাব্যবস্থা সমূলে ধ্বংস করার পায়তারা চলছে। চলাটাই স্বাভাবিক, কেননা এরা দেশকে মেধাশূন্য করতে চায়। যখনই দেশের শিক্ষাব্যবস্থার উপর আঘাত এসেছে, তালামীযে ইসলামিয়া বরাবর ঘরে না বসে ময়দানে নেমে এসেছে। যদি এই চক্রান্ত বন্ধ না হয়, ছাত্রসমাজ ও দেশবাসী ঘরে বসে থাকবে না।

২৬ আগস্ট ২০২৩, শনিবার, দুপুরে ছাতকের ধারণ নতুন বাজার দাখিল মাদরাসা মিলনায়তনে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলাধীন ছাতক (উত্তর) উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি উত্তীর্ণ কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা সভাপতি মামনুর রশিদ মামুনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল আহাদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের উপাধ্যক্ষ জনাব মহি উদ্দিন, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, সুনামগঞ্জ জেলা আল ইসলাহ'র সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল বাছিত, সংগঠনের সাবেক কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুল হাসান জুয়েল ও কেন্দ্রীয় সদস্য মো. গাউছুল আলম।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মো. মুহাইমিনুল হক।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাবুরগাও দারুল কুরআন দাখিল মাদরাসার সুপার মাওলানা কামরুজ্জামান, শাহসুফি মোজাম্মিল আলী দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুস সালাম, সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি আবু হেনা ইয়াছিন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ নাঈম, সহ-সাংগঠনিক সম্পাদক আবু তাহের, প্রচার সম্পাদক ফয়ছল আহমদ, অর্থ সম্পাদক মুহাম্মদ শাহজাহান, সিলেট মহানগরীর ২৩নং ওয়ার্ড সভাপতি নুরুল হাসান, ছাতক (দক্ষিণ) উপজেলা সভাপতি তারেক আহমদ রাজু, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের সভাপতি কামরুল হাসান ও ছাতক উত্তর উপজেলা আল ইসলাহ'র সহ প্রচার সম্পাদক কবির আহমদ কাসেমী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাখা সহ-সভাপতি জাবেদ আহমদ সাদী, সহ-সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান মুন্সী, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আব্দুল গফফার আল হাছান, সহ-প্রচার সম্পাদক শাহ মুহাম্মদ রেজাউল করিম রেজা, তোয়াহেদ, তাইদুল ইসলাম,অর্থ সম্পাদক সেবুল আহমদ, অফিস সম্পাদক আলী হোসেন, প্রশিক্ষণ সম্পাদক রিহাদ জাহান অপু, সহ-শিক্ষা ও সংস্কৃতিক সম্পাদক নুর আলম, হাফিজুর রহমান আবুল হাসনাত প্রমুখ।

আকিদা ও আমল সংশোধনের জন্য তালামীযে ইসলামিয়া অনুপম কাফেলা ---মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলীবাংলাদেশ আনজুমানে আল ইসলাহ'র...
19/08/2023

আকিদা ও আমল সংশোধনের জন্য তালামীযে ইসলামিয়া অনুপম কাফেলা
---মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ'র যুগ্ম মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেন, আমরা সবাই সফল হতে চাই, কিন্তু আমাদেরকে জানতে হবে সফলতার মাপকাঠি কী? পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়াই সফলতার একমাত্র মাপকাঠি নয়। পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েও অনেকে জীবনে সফলতার স্বাক্ষর রাখতে অক্ষম হয়ে পড়ে। সফল হতে হলে আমাদেরকে মহানবীর আদর্শে জীবনকে সাজাতে হবে। এক্ষেত্রে আকিদা ও আমল সংশোধন করার জন্য তালামীযে ইসলামিয়া একটি অনুপম কাফেলা। তালামীযে ইসলামিয়া হচ্ছে আউলিয়ায়ে কিরামের দুআয় ধন্য এক মকবূল সংগঠন এবং এ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য, পথ পরিক্রমা সুস্পষ্ট। বর্তমান সময়ে অনেক অখ্যাত ও বিভ্রান্ত মতবাদের মানুষ আমাদের তরুণদেরকে বিপথে পরিচালিত করতে তৎপর। যে কারণে মিডিয়ায় আমরা দেখি, জঙ্গীবাদের অভিযোগ থেকে বাঁচার জন্য, অভিভাবকরা তার সন্তান ধর্মচর্চার ধারে কাছে নেই বলে ঘোষণা করছে। আমাদেরকে সত্যের পক্ষে ও জুলুমের বিপক্ষে সোচ্চার থাকতে হবে।

তিনি হাদীসে রাসূলের উদ্ধৃতি দিয়ে আরো বলেন, সেই ভালো মুসলিম, যে অহেতুক কাজ ছেড়ে দেয়। তাই আমাদেরকে ইন্টারনেট ও মোবাইল ব্যবহারে অহেতুক সময় ব্যয় না করে সৃজনশীল কাজে সময় ব্যয় করতে হবে। ইন্টারনেট ব্যবহার যে আজকে একটি মহামারীতে পরিণত হয়েছে, এটা শুধু আমরা বলছি না, সকল চিন্তাশীল মানুষই এ বিষয়ে একমত।

১৯ আগস্ট, শনিবার, বাদ যুহর সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর আয়োজিত দাখিল ও এসএসসি উত্তীর্ণ কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তালামীযে ইসলামিয়া বরাবর মেধাবীদের উৎসাহ প্রদান করে। আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেদেরকে দেশের মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। আপনাদের মাঝেই আমরা আগামীর সুদ, ঘুষ ও দুর্নীতিমুক্ত সুনাগরিকদের বাংলাদেশের স্বপ্ন দেখি।

সিলেট মহানগরীর সভাপতি আতিকুর রহমান সাকের এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুসাইন আহমদ ও সহ-সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান এর যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মো. কুতবুল আলম, সিলেট মহানগর আল ইসলাহ'র সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, সিলেট সরকারি আলিয়া মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা জিয়াউল হক চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. হেদায়াতুল্লাহ আল হাদী, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম মনোয়ার হোসেন ও কেন্দ্রীয় অফিস সম্পাদক কাওছার হামিদ সাজু।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-অফিস সম্পাদক মারুফ আহমদ, সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মদ নূর হোসেন, স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক রেদওয়ান রাশেদ, সিলেট মহানগরীর সাবেক সভাপতি মাওলানা এনাম উদ্দিন আহমদ, সিলেট (পূর্ব) জেলা সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমান ও শাবিপ্রবির সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল নায়ীম।

শাখা সাংগঠনিক সম্পাদক আরিফ হোসাইন সামাদ এর স্বাগত বক্তব্যে সূচিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট (পশ্চিম) জেলার সহ-সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক শেখ রেদওয়ান হোসেন, ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাহবুব হাসান চৌধুরী সামাদ, সিলেট (পূর্ব) জেলার সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ আলম, দারুল আজহার মডেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মনজুরে মাওলা, আলহাজ্ব অছিয়ত আলী করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুল মুকিত, মাওলানা ইমরান আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সহ-সভাপতি এম শামছ উদ্দিন, আতিকুল ইসলাম রেদওয়ান, সহ-সাধারণ সম্পাদক আজাদ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাকিবুর রহমান, মো. আফজল হোসেন, প্রচার সম্পাদক এইচ কে এম নোমান, অর্থ সম্পাদক মাহমুদুর রহমান, সুনামগঞ্জ জেলার অফিস সম্পাদক আবু সুফিয়ান, শাবিপ্রবির তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সামাদ, শাখার শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হাসান রাসেল, সদস্য- জায়েদুল ইসলাম, এস এম জাকারিয়া আহমদ, নাইম আহমদ, দিলোয়ার হোসেন, দক্ষিণ সুরমা সরকারি কলেজ সভাপতি দুলাল আহমদ, ৭নং ওয়ার্ড সভাপতি জুবায়ের আহমদ, ৮নং ওয়ার্ড সভাপতি ময়নুল ইসলাম মুন্না, ১৬নং ওয়ার্ড সভাপতি মারুফ আহমদ, ২০নং ওয়ার্ড সভাপতি আশরাফুল ইসলাম, ২১নং ওয়ার্ড সভাপতি আব্দুল মুনতাসির খান, ২২নং ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান, ২৪নং ওয়ার্ড সভাপতি ইমাম উদ্দিন মানিক, ৩৭নং ওয়ার্ড সভাপতি আব্দুল হাফিজ ইমন, কুলাউড়া উপজেলার সহ-সভাপতি শামছুল ইসলাম, মুরারিচাঁদ কলেজ (এমসি) শাখা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ওমর, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা শাখা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মদনমোহন কলেজ সাধারণ সম্পাদক মো. আব্দুল মুনিম, ২৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক এস এম আলী আহমদ, ২৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক খালেদ আহমদ, ২৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আরকান খান মোহন, ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মারুফ আহমদ প্রমূখ।

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.)  উপলক্ষ্যে হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) লিখিত "মুনতাখাবুস সিয়র" পাঠ প্রতিযোগিতা- ২...
16/08/2023

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) লিখিত "মুনতাখাবুস সিয়র" পাঠ প্রতিযোগিতা- ২০২৩

মাওলানা সাঈদী সাহেবের ইন্তিকালতালামীযে ইসলামিয়ার শোক সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সুবক্তা মাওলানা দেলওয়...
15/08/2023

মাওলানা সাঈদী সাহেবের ইন্তিকাল
তালামীযে ইসলামিয়ার শোক

সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সুবক্তা মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদী ১৪ আগস্ট, ২০২৩ দিবাগত রাতে ইন্তিকাল করেছেন। তার ইন্তিকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ ও সাধারণ সম্পাদক মনজুরুল করিম মহসিন। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

10/08/2023

যে সঙ্গীত শিল্পিকে ডিলেট করতে বাধ্য করা হয়েছিল।
" মা ফাতেমার নয়নমনি, হযরত আলীর জান"

দ্বীনের প্রকৃত আদর্শ বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে  ----মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ'র...
10/08/2023

দ্বীনের প্রকৃত আদর্শ বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে
----মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ'র সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, বর্তমানে বাংলাদেশে ওয়ায-নসীহত তুলনামূলক বেশি হয়ে থাকে, কিন্তু দেখা যায় বেশিরভাগ বক্তার বক্তব্য থেকে মানুষজন উপকৃত হওয়ার চেয়ে ক্ষতিগ্রস্তই বেশি হয়। এর কারণ হচ্ছে ঐ সকল বক্তাগণ ইসলামের সঠিক আকিদা বিষয়ে যথাযথ জ্ঞান লাভ না করে ভ্রান্ত আকিদা প্রচার করে। যার ফলে সাধারণ মানুষ বিভ্রান্তির শিকার হয়ে ঈমানহারা হচ্ছে।এমতাবস্থায় দ্বীনের প্রকৃত আকীদা ও আদর্শ বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে।সমাজের সকল অঙ্গনে আল্লাহর রাসূলের আদর্শ ছড়িয়ে দিয়ে আলোকিত সমাজ গঠনে কাজ করতে হবে।
তিনি বলেন, তালামীযে ইসলামিয়া সুন্দরের প্রতিনিধিত্বকারী সংগঠন। এ সংগঠনের কর্মীরা ইমাম হোসাইন (রা.) এর আদর্শে উজ্জীবিত। এরা দ্বীনের জন্য নিজের জীবন বিলিয়ে দিতে পারে কিন্তু বাতিলের কাছে আপোষ করে না।

৯ আগস্ট ২০২৩, বুধবার, সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ। তিনি বলেন, কিছু পথভ্রষ্ট ব্লগার অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে ইসলামবিদ্বেষী মনোভাব প্রকাশ করছে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ লেখা তুলে ধরার দুঃসাহস করছে। তাদের এ অপকর্ম ও আস্ফালন নবীপ্রেমিক মুসলমানদের আঘাত দিয়েছে। দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে যদি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া যায় তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামের বিপক্ষে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে যারা এ রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায় তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কেন বন্ধ করে দেওয়া হয় না? এই ব্লগারদের চিহ্নিত করে সরকারকে তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

জেলা সভাপতি মুহাম্মদ কুতুব আল ফরহাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ রেদওয়ান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ কবি কালাম আজাদ, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা নজমুল হুদা খান, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আজির উদ্দিন পাশা, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ'র সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শেহাব উদ্দিন আলীপুরী, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা হুমায়ূনুর রহমান লেখন ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. জাহেদুর রহমান।

সম্মেলনে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ- অফিস সম্পাদক মারুফ আহমদ, সাবেক কেন্দ্রীয় সহ-অফিস সম্পাদক হাফিয তৌরিছ আলী, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক কবির আহমদ, সিলেট মহানগরীর সভাপতি আতিকুর রহমান সাকের, সিলেট (পূর্ব) জেলার সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমান, মৌলভীবাজার জেলা সভাপতি আলী রাব্বি রতন, সুনামগঞ্জ জেলা সভাপতি মো. মুহাইমিনুল হক ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান।

শাখা সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম শিহাবের স্বাগত বক্তব্যে সূচিত সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, সিলেট (পূর্ব) জেলার সাধারণ সম্পাদক হোসাইন আহমদ ও সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ আলম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শাখা সহ-সভাপতি রেজাউল করিম, মো. হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সাজু, সাংগঠনিক সম্পাদক মাহবুব খান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, খালেদ আহমদ, মৌলভীবাজার জেলার সহ-প্রচার সম্পাদক আবুল হোসেন, শাখার সহ-প্রচার সম্পাদক রইস উদ্দীন, গিয়াস উদ্দিন, অর্থ সম্পাদক ইমরান আহমদ সুফি, অফিস সম্পাদক ফয়সল ইসলাম, সহ-অফিস সম্পাদক আব্দুল হান্নান, রেদওয়ান রাজা, সহ-প্রশিক্ষণ সম্পাদক আব্দুল মুকিত জুমান, বায়জীদ আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুব হোসেন, সহ- শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ইমদাদুর রহমান মুক্তা, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আল আমীন, জেলা সদস্য শামসুল ইসলাম, আবু ছালেহ হোসাইন, শেখ শাহজাহান, বালাগঞ্জ উপজেলা সভাপতি মারুফ আলম তালুকদার মিজু, মোগলাবাজার থানা সভাপতি নাজমুল হোসেন রাজন, দক্ষিণ সুরমা থানা সভাপতি নিজাম উদ্দিন, সিলেট সদর (পূর্ব) উপজেলা সভাপতি আলমগীর হোসাইন, সিলেট সদর (পশ্চিম) উপজেলা সভাপতি আহকামুল ইসলাম বুলবুল, বিশ্বনাথ (উত্তর) উপজেলা সভাপতি হাফিজুর রহমান, বিমানবন্দর থানা সভাপতি আব্দুস সালাম, কোম্পানীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক শরীফ আহমদ মাহদি, বিশ্বনাথ দক্ষিণ উপজেলার সাধারণ সম্পাদক শোয়াইবুল ইসলাম, চান্দাইরপাড়া ফাযিল মাদরাসার সভাপতি মিজানুর রহমান, রাখালগঞ্জ দারুল কুরআন ফাযিল মাদরাসার সভাপতি আশরাফুল ইসলাম চৌধুরী প্রমুখ।

তালামীযে ইসলামিয়ার খিদমাত সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে ---মাহবুবুর রহমান ফরহাদবাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় ...
04/08/2023

তালামীযে ইসলামিয়ার খিদমাত সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে
---মাহবুবুর রহমান ফরহাদ

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ বলেন, শামসুল উলামা হযরত আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (র.) তালামীযে ইসলামিয়া প্রতিষ্ঠা করেছেন ছাত্রসমাজে নবীপ্রেমের শিক্ষা দিতে। আজ সেই খিদমাত বাংলার সীমানা পেরিয়ে বিশ্বের বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে। দুনিয়ার বিভিন্ন প্রান্তে তালামীযে ইসলামিয়ার কর্মীরা দ্বীনি কাজ করে যাচ্ছেন। যারা প্রবাসে পাড়ি জমিয়েছেন, তারা বিদেশের মাটিতেও থেমে নেই। সেখানে তারা আহলে সুন্নাত ওয়াল জামাআতের দাওয়াতী কাজ চালিয়ে যাচ্ছেন। নিজের অবস্থান থেকে দ্বীনি কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। তালামীযে ইসলামিয়ার কর্মক্ষেত্র আজ বিশ্বময়।

৩ আগস্ট'২৩, বৃহস্পতিবার বাদ মাগরিব সিলেট নগরীর অভিজাত একটি হোটেলের কনফারেন্স হলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত সাবেক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাবিপ্রবির সভাপতি ইয়াহইয়া আহমদ'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নায়ীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় অফিস সম্পাদক কাওছার হামিদ সাজু, স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক রেদওয়ান রাশেদ ও কেন্দ্রীয় সদস্য গাউছুল আলম।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের শাবিপ্রবির সাবেক সহ-সভাপতি ইমাদুল ইসলাম, মাজহারুল হক মাছুম, আবু সাঈদ ও আব্দুল বাসিত।

আরও বক্তব্য রাখেন শাবিপ্রবির সহ-সভাপতি মো. আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক জুবেল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, প্রচার সম্পাদক জিবান আহমদ, সহ-প্রচার সম্পাদক তাহমিদ জাহান দেলওয়ার, অফিস সম্পাদক আফসার হোসেন ও সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখা অর্থ সম্পাদক ফখরুল ইসলাম, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল মালেক চৌধুরী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সামাদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাসান আহমদ, সাকিবুল ইসলাম, সদস্য জাহেদুর রহমান, মোহাম্মদ আলী, মনসুর আহমদ, মুমিন আহমদ নিশান, আক্তার হুসাইন কায়েছ, নোমান আহমদ প্রমূখ।

মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার দরসে হাদীস ও তারবিয়ত মাহফিলে দরস ও তারবিয়ত  প্রদান করছেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ'র মুহ...
03/08/2023

মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার
দরসে হাদীস ও তারবিয়ত মাহফিলে দরস ও তারবিয়ত প্রদান করছেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ'র মুহতারাম সভাপতি, হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Provat Somir Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category