Star Sylhet

Star Sylhet লাইভ প্রোগ্রামের জন্য সরাসরি যোগাযোগ,
মোবাইল --01710891950/ 01715119336

গোলাপগঞ্জের নালিউরীতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী লিটন আহমেদ এর মতবিনিময় সভা সম্পুর্ণ ।পরিকল্পিত উন্নয়ন ও জবাবদিহিতার মাধ...
02/08/2026

গোলাপগঞ্জের নালিউরীতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী লিটন আহমেদ এর মতবিনিময় সভা সম্পুর্ণ ।

পরিকল্পিত উন্নয়ন ও জবাবদিহিতার মাধ্যমে
গোলাপগঞ্জকে বদলে দিতে চাই
------লিটন আহমদ

গোলাপগঞ্জ উপজেলা নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যন পদপ্রার্থী ও সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ বলেছেন, পরিকল্পিত অবকাঠামোগত উন্নয়ন ও জবাবদিহিতার মাধ্যমে গোলাপগঞ্জকে বদলে দিতে চাই। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ ও আধুনিক উপজেলা গড়ে তোলার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে উপজেলা পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। মানুষের প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে পরিকল্পিতভাবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

শনিবার (১ আগস্ট) রাতে গোলাপগঞ্জ উপজেলার নালিউরী গ্রামবাসী আয়োজিত মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথা বলেন।

ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল মাস্টারের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক স্বপনের পরিচালনায় নালিউরী গণমিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেনীপেশার বিপুল সংখ্যক জনতা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জুশেদ আহমদ, নালিউরী গণমিলনায়তনের উপদেষ্টা কবির উদ্দিন, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লিটন আহমদ, ওয়ার্ড বিএনপির নেতা আলমগীর হোসেন, আফরোজ আলী, যুবদল নেতা সাব্বির আহমদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আশফাক আহমদ চৌধুরী ও প্রবাসী বিএনপি নেতা আব্দুল মুমিন প্রমূখ।

নালিউরী গণমিলনায়তনের সহ-সাধারণ সম্পাদক জালাল আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি হাবিবুর রহমান নাঈম।

26/07/2026

ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুশীলনরত খেলোয়াড়দের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী লিটন আহমদের সৌজন্য সাক্ষাৎ-

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুশীলনরত স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী লিটন আহমদ।

সাক্ষাৎকালে তিনি খেলোয়াড়দের খোঁজখবর নেন এবং তাদের নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা ও খেলাধুলার প্রতি আন্তরিকতা বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, একটি সুস্থ, মাদকমুক্ত ও সচেতন সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের খেলাধুলার মাধ্যমে নিজেদের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের সুযোগ তৈরি করতে হবে।

এ সময় উপস্থিত খেলোয়াড়রা লিটন আহমদকে পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং এলাকার ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সাক্ষাৎ শেষে তিনি খেলাধুলার সার্বিক উন্নয়ন এবং তরুণদের পাশে থেকে কাজ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

22/07/2026

"এডভোকেট আব্দুর রহমান চৌধুরী মডেল মাদ্রাসা"

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষিপাশা বাসস্ট্যান্ড বাজারে স্থাপিত হয় এই প্রতিষ্ঠান অল্প দিনে ছাত্র ছাত্রীদের বিশাল উন্নতি লাভ করে, এগুলো দেখে বাচ্চাদের সহায়তা করতে এগিয়ে আসেন আমেরিকা প্রবাসী এমরুল পারভেজ এমরান ।

"সকল বাচ্চাদের ড্রেস উপহার দেওয়া হয়"

আগ্রহীগন সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
21/07/2026

আগ্রহীগন সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

18/07/2026

আজ ১৮/০৭/২৬ ইং বুধবার সিলেট বিকাল ৪ টা থেকে প্রচুর বৃষ্টি সিলেট কদম তলী পেয়েন্ট থেকে তুলা।

16/07/2026

১৫ বছরের অধিক সময়ে ফ্যা'সি'বা'দ- বি'রু'দ্ধী রাজপথের লড়াকু সৈনিক গোলাপগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী লিটন আহমেদ কে নিয়ে কয়েস লোদীর বক্তব্য...........

দলের প্রতিটি কর্মসূচিতে রা'জ'প'থে ছিলেন যুব দলের এই নেতা...........


14/07/2026

দক্ষিণ লক্ষিপাশা গ্রামের কৃতি সন্তান সাহেদ আহমেদ এর উদ্যোগে আয়োজিত,এডভোকেট আব্দুর রহমান চৌধুরী হিফজুল কোরআন মডেল মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত.......

পরিচালনায় মাওঃ শহিদুল হক সাহেব,
লক্ষিপাশা,গোলাপগঞ্জ সিলেট।


11/07/2026

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ গ্রামে পাহাড় ধসে ক্ষয়ক্ষতি হওয়া জায়গা পরিদর্শনে আসেন
জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জুলাই যোদ্ধা গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী..........

জনাব লিটন আহমদ"

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ৭ নং লক্ষণাবন্দ ইউনিয়ন শাখা। কাউন্সিল অধিবেশন। সভাপতি মাওলানা আব্দুস সোবহান সাহেব ও সাধারণ সম্...
18/05/2026

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ৭ নং লক্ষণাবন্দ ইউনিয়ন শাখা। কাউন্সিল অধিবেশন। সভাপতি মাওলানা আব্দুস সোবহান সাহেব ও সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম সাহেব।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন গোলাপ গন্জ জাতীয় ইমাম সমিতির সম্মানিত সভাপতি জনাব মাওলানা আব্দুল মতিন সাহেব ও গোলাপ গন্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক সাহেব। তারিখ ১৮/০৫/২০২৬ ইং রোজ সোমবার স্হান লক্ষণাবন্দ ক্লাব পয়েন্ট কেন্দ্রীয় জামে মসজিদ।

আলহামদুলিল্লাহ আজ ০৬/০৪/২০২৬ ইং লক্ষিপাশা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার ২০২৬ ইং সনের ছাত্র সংসদ গঠন করা হয়েছে। ১১ সদস্য ...
06/04/2026

আলহামদুলিল্লাহ আজ ০৬/০৪/২০২৬ ইং লক্ষিপাশা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার ২০২৬ ইং সনের ছাত্র সংসদ গঠন করা হয়েছে। ১১ সদস্য বিশিষ্ট কমিটিতে যারা আছেন।
০১/সভাপতি আশরাফুল ইসলাম সাঈদ। দাখিল দশম শ্রেণী।
০২ / সহ সভাপতি সাঈদ আহমদ। দাখিল দশম শ্রেণী।
০৩/ সাধারণ সম্পাদক আলীসান আহমদ। দাখিল নবম শ্রেণি।
০৪ / সহ সাধারণ সম্পাদক আব্দুর রহিম। দাখিল অষ্টম শ্রেণি।
০৫ / সাংগঠনিক সম্পাদক মেহদি হাসান মুন্না। দাখিল দশম শ্রেণী।
০৬ / প্রচার সম্পাদক মুন্তাছির আহমদ। সপ্তম শ্রেণী।
০৭ / সহ প্রচার সম্পাদক মুমিন আহমদ সপ্তম শ্রেণী।
০৮ / অর্থ সম্পাদক আব্দুল হামিদ। দাখিল দশম শ্রেণী।
০৯ / সহ অর্থ সম্পাদক রুহান আহমদ। নবম শ্রেণী।
১০/ সদস্য নুরে আলম শুভ। দাখিল অষ্টম শ্রেণি।
১১/ নুরুল দাখিল ষষ্ঠ শ্রেণি।
আল্লাহ তালা তাদের কে মাদ্রাসার খেদমত করার তৌফিক দান করুন (আমিন)

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Star Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share