Tahsim Billah Rubel

Tahsim Billah Rubel মধ্যবিত্তের ছেলে আমি দেখেছি বাস্তবতা
ধরেছি কলম লিখবো বলে জীবনের কথা।
তাহসিম বিল্লাহ ( রুবেল) Tahsim Billah Rubel

হাফিজ সিরাজুল ইসলামের বর্তমান অবস্থা আগের চাইতে উন্নত,সবাই ওনার জন্য দোয়া করবেন।
20/08/2026

হাফিজ সিরাজুল ইসলামের বর্তমান অবস্থা আগের চাইতে উন্নত,সবাই ওনার জন্য দোয়া করবেন।

হাফিজ সিরাজুল ইসলাম কিছুটা সুস্থতা অনুভব করছেন, যদিও মুখের অপারেশন এখনো বাকি।এবং তিনি সকলের কাছে দোয়া চেয়েছেনআল্লাহ যেন ...
18/08/2026

হাফিজ সিরাজুল ইসলাম কিছুটা সুস্থতা অনুভব করছেন, যদিও মুখের অপারেশন এখনো বাকি।
এবং তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন
আল্লাহ যেন ওনাকে সুস্থ করে তোলেন
আমিন 🤲🤲।

ড্রাইভারের সাক্ষাৎকার দেখলাম সবাই দেখি শিক্ষিত, মার্জিত ও ট‍্যালেন্টেড। তাদের কথাবার্তা ও মিডিয়া ফেস করার ক‍্যাপাবিলিটি ...
18/08/2026

ড্রাইভারের সাক্ষাৎকার দেখলাম সবাই দেখি শিক্ষিত, মার্জিত ও ট‍্যালেন্টেড। তাদের কথাবার্তা ও মিডিয়া ফেস করার ক‍্যাপাবিলিটি অনেক টকশো বক্তার চেয়ে কম মনে হল না।

মেইন রুটে অন‍্য বাসের সাথে পাল্লা দিয়ে ড্রাইভিং করার মত যথেষ্ট ক‍্যাপেবল বলেই তারা মনে করছেন এবং সাহস পাচ্ছেন, কারণ তারা প্রত‍্যেকে ছিলেন বিভিন্ন ড্রাইভিং স্কুলের ইনিস্ট্রাকটর। তারা হাতে কলমের পাশাপাশি রুটেও ড্রাইভিং ট্রেনিং করিয়ে আসছেন বহুদিন ধরে। পাশাপাশি, গত ১মাস যাবত বড় গাড়ি রুটে চালানোর ট্রেনিং নিয়েছেন।

অর্থাৎ, যথেষ্ট প্রশিক্ষণ দিয়েই তাদের ফিল্ডে নামানো হয়েছে, তারপরেও এক্সিডেন্ট হলে হতেও পারে, সেটা স্বাভাবিক ব্যাপার।

এক শ্রেণী ইতিমধ্যেই এই নারী ড্রাইভিং এর বিরোধিতায় ফতোয়া নিয়ে হাজির হয়েছে, হোক, তাদের কথায় তো আর দুনিয়া থেমে থাকে না। তাদের কথা মানলে দেশে এখনো টিকা দেওয়া, এলোপ‍্যাথি চিকিৎসা নেয়া, মুবাইল, টেলিভিশন, ইন্টারনেট ব্যবহার সবই হারাম থাকতো, সবাই মিলে রোহিঙ্গাদের মত জীবন যাপন করতাম।

যাইহোক, এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছে, এই ড্রাইভিং নিয়ে মানুষের কটু কথাকে ভয় পান কিনা?

জবাবে সে বলছে, তাদের কথা শুনলে কি আর এতদিন ড্রাইভিং instructor হিসেবে কাজ করতে পারতাম? আজ, দুতালা বাসের মত বড় গাড়ি চালানোর সাহস করতে পারতাম?
যাইহোক শুভকামনা রইল তাদের জন্য।

অবশেষে দেশে চলে এলো নিজাম উদ্দিন ভাইয়ের লা"শ এবং একই ফ্লাইটে আরো দুইজন সহ আসলো সিলেটের ৩ প্রবাসীর লা"শ১। জৈন্তাপুর উপজেল...
18/08/2026

অবশেষে দেশে চলে এলো নিজাম উদ্দিন ভাইয়ের লা"শ এবং একই ফ্লাইটে আরো দুইজন সহ আসলো সিলেটের ৩ প্রবাসীর লা"শ
১। জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের গর্দনা গ্রামের নিজাম উদ্দিন
২। কানাইঘাট বড় চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামের একজন
৩ / ও সুনামগঞ্জ জেলার একজন

তারা সবাই টাকার মেশিন ছিলেন আহ 😭😭
আল্লাহ যেন তাদের জান্নাত দান করেন
আমিন 🤲🤲।

নারীদের নিরাপত্তা ও নারী যাত্রীদের স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে রাজধানীতে বিশেষ গোলাপি রঙের ‘মহিলা বাস’ চালু করছে ...
17/08/2026

নারীদের নিরাপত্তা ও নারী যাত্রীদের স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে রাজধানীতে বিশেষ গোলাপি রঙের ‘মহিলা বাস’ চালু করছে বিআরটিসি। আগামী মঙ্গলবার থেকে চলাচল শুরু করবে এবং বাসগুলো পরিচালনায় থাকবেন নারী চালক ও নারী কন্ডাক্টর।

যুবসমাজ কিভাবে নষ্ট হচ্ছে দেখেন 🥲🥲ছেলেটার বাড়ি নাকি জৈন্তাপুর উপজেলার ৩ নং চারিকাটার কাদলে, আশপাশের মানুষ সবাই সচেতন হয়ে...
17/08/2026

যুবসমাজ কিভাবে নষ্ট হচ্ছে দেখেন 🥲🥲
ছেলেটার বাড়ি নাকি জৈন্তাপুর উপজেলার ৩ নং চারিকাটার কাদলে, আশপাশের মানুষ সবাই সচেতন হয়ে এদের বিরুদ্ধে না দাড়ালে একদিন আপনার আমার পরিবারে ও পৌছে যাবে, তাই দ্রুত এদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া উচিৎ।

হায়রে স্বপ্ন হায়রে কেরিয়ার 🥲 সবই অন্ধকারে ডুবলো গ্রীস যাওয়ার পথে ভূমধ্যসাগরের পানিতে ডুবে নি'হ'ত ৯ বাংলাদেশী এবং এর মধ্য...
17/08/2026

হায়রে স্বপ্ন হায়রে কেরিয়ার 🥲 সবই অন্ধকারে ডুবলো
গ্রীস যাওয়ার পথে ভূমধ্যসাগরের পানিতে ডুবে নি'হ'ত ৯ বাংলাদেশী এবং এর মধ্যে ৭ জন সুনামগঞ্জের।

সৌদি প্রবাসী নিজাম উদ্দিন ভাইয়ের লা"শ অশেষে দীর্ঘ অপেক্ষার পর আগামি মঙ্গলবারে দেশে আসবে, নিজাম উদ্দিন ভাইয়ের লা"শ দেশে আ...
16/08/2026

সৌদি প্রবাসী নিজাম উদ্দিন ভাইয়ের লা"শ অশেষে দীর্ঘ অপেক্ষার পর আগামি মঙ্গলবারে দেশে আসবে, নিজাম উদ্দিন ভাইয়ের লা"শ দেশে আনতে যাদের অবধান রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, শেষ বারের মত যেন ওনার পরিবার ও স্বজনরা ওনাকে দেখতে পারে, এবং আল্লাহ তায়ালা যেন ওনাকে জান্নাত দান করেন আমিন 🤲🤲

কাজের মেয়ে তাহমিনা কে নির্ধোষ বলছেন নিহত সাত্তার সাহেবের মেয়ে সেলিনা সুলতানা। সিলেট নগরীর রায়নগর এলাকার মিতালী আবাসিক এল...
16/08/2026

কাজের মেয়ে তাহমিনা কে নির্ধোষ বলছেন নিহত সাত্তার সাহেবের মেয়ে সেলিনা সুলতানা।
সিলেট নগরীর রায়নগর এলাকার মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসায় সংঘটিত ট্রিপল মা"র্ডারের ঘটনায় নিহত এম. এ. সাত্তারের মেয়ে সেলিনা সুলতানা (৫৪) বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় এজাহার
দাখিল করেছেন।

এজাহারে সেলিনা সুলতানা উল্লেখ করেন, তিনি যুক্তরাজ্য প্রবাসী এবং গত ১৩ আগস্ট ২০২৬ বাংলাদেশে আসেন। দাফন-কাফন শেষে আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে ১৪ আগস্ট থানায় অভিযোগ দায়ের করেন, সেখানে নেই বাবুলের নাম

এজাহারের বর্ণনা অনুযায়ী, দীর্ঘদিন ধরে রায়নগর এলাকার ভূমি নিয়ে তাদের পরিবারের সঙ্গে ইম্পালস বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলামের বিরোধ ও একাধিক মামলা চলছিল। ভূমি ও মামলা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তার বাবা এম. এ. সাত্তার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন সময়ে হুমকি দেওয়ার অভিযোগও এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, ২৯ জানুয়ারি ২০২৫ তারিখে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম আমিন হোসেনসহ আরও কয়েকজন তাদের পিত্রালয়ে গিয়ে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেন। এ ঘটনায় সেলিনা সুলতানা থানায় সাধারণ ডায়েরি করেন।

এজাহারে ১৮ মে ২০২৫ তারিখের একটি ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে। সেদিন সিলেট জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে মুহাম্মদ তৌহিদুল ইসলামকে মারধর এবং তার বাবা এম. এ. সাত্তারকে লাঞ্ছিত করার অভিযোগ করা হয়। এ ঘটনায় পরবর্তীতে মামলা দায়েরের কথাও এজাহারে উল্লেখ রয়েছে।
সর্বশেষ ২৮ জুলাই ২০২৬ ও ৩০ জুলাই ২০২৬ তারিখেও মা"মলা প্রত্যাহারকে কেন্দ্র করে হুমকি দেওয়ার অভিযোগ করেন সেলিনা সুলতানা।

এজাহারে বলা হয়েছে, ১২ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে রায়নগরের মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার দ্বিতীয় তলায় নিজ বাসভবনে তার বৃদ্ধ বাবা এম. এ. সাত্তার, মা সুরাইয়া বেগম এবং গৃহকর্মী তাহমিনা বেগমকে হ"ত্যা করা হয়। একই সঙ্গে বাসা থেকে ভূমি ও মামলা সংক্রান্ত কাগজপত্র, জিডির কপি ও দলিলাদি নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

গুরুত্বপূর্ণ বিষয় হলো—বাদী সেলিনা সুলতানা তার এজাহারে পুলিশের আলোচিত ‘সেনসেশন’ বাবুল মিয়ার নাম উল্লেখ করেননি। এজাহারে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ‘পূর্বপরিকল্পিতভাবে অত্যন্ত পেশাদার অজ্ঞাত ভাড়াটিয়া খু"নী’ হিসেবে উল্লেখ করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং খোয়া যাওয়া কাগজপত্র ও দলিলাদি উদ্ধারের আবেদন করা হয়েছে।

নোট: উপরের বক্তব্যগুলো সেলিনা সুলতানার দাখিল করা এজাহারে উল্লেখিত অভিযোগ ও বর্ণনার ভিত্তিতে সাজানো হয়েছে। অভিযোগগুলো তদন্ত ও আদালতের প্রক্রিয়ায় প্রমাণিত হওয়ার বিষয়।
সংগৃহিত

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউনদরবস্ত ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের  মানিকপাড়া দক্ষিণ মহল্লা নিবাসী, জনাব রিয়াজুল হক ইন...
16/08/2026

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন
দরবস্ত ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মানিকপাড়া দক্ষিণ মহল্লা নিবাসী, জনাব রিয়াজুল হক ইন্তেকাল করিয়াছেন।আল্লাহ যেন ওনাকে জান্নাত দান করেন
আমিন 🤲🤲।

Address

Nurpur, Dorbost, Jantapur Sylhet
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Tahsim Billah Rubel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tahsim Billah Rubel:

Shortcuts

Share