04/07/2026
আজকের ম্যাচ নিয়ে কিছু বলতেই হয়। আর্জেন্টিনার দুর্বলতা এবং লেকিংস নিয়ে যখন কথা বলছিলাম কমেন্টে সবাই বলতেছিলেন আরে ভাই চিল কিছুই হবে না। এখন চিল কেন কাউয়া থাকার কথা না। আজকের ম্যাচের ভুল যা হয়েছে আর্জেন্টিনার প্রথমত মিডফিল্ডে ম্যাক এলিস্টার চরম লেভেলের হতাশ করেছে। লিভারপুলের ৫০% পারফরমেন্স যদি সে ডেলিভারি করতে পারতো আর্জেন্টিনা কে এটা সাফার করতে হতো না। আর স্কালনির হাতে যখন মিডফিল্ডের এত অপশন ছিল তখন উচিত ছিল তৎক্ষণাৎ সাবস্টিটিউশন করে ম্যাচের রেজাল্ট বের করে নেওয়া। কারণ এসব দলের সাথে আপনি যত দেরি করবেন রেজাল্ট বের করতে ততো বেশি প্যারা দিবে আপনাকে। তারপর মিসটেক হল আপনি গোল দেওয়ার পর খেলা স্লো করে ফেলেছেন। আপনি অবনান্ট কে ডিফেন্ড না করে, প্রেস না করে আপনি তাকে সুযোগ দিচ্ছেন লাইক কাম অন হিট মি। এই সুযোগে দুইটা গোলই হয়েছে। আর্জেন্টিনা গোল দেওয়ার পর যা খেলেছে সেটা রীতিমতো বাংলাদেশও খেলবে না। আর এই খেলা যদি অব্যাহত থাকে মন শক্ত রাখুন আর্জেন্টিনা বেশিদূর যেতে পারবে না পরের রাউন্ডে বিদায় নিতে হতে পারে। এটাই বাস্তব সত্যি মন চাইলে মানেন না হলে না মানেন আপনার ব্যাপার।
কপি পোষ্ট ছোট ভাই Wahid Ahmed