AAR Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AAR, Digital creator, Sylhet.

ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন..মোল্লারগাঁও উত্তরবাড়ি নিবাসী রাজমিস্ত্রীর ঠিকাদার জনাব বাবুল মিয়া সাহেবের স্ত্রী ...
05/08/2026

ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন..
মোল্লারগাঁও উত্তরবাড়ি নিবাসী রাজমিস্ত্রীর ঠিকাদার জনাব বাবুল মিয়া সাহেবের স্ত্রী অদ্য রাত সাড়ে ৯ ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছেন।
মরহুমার জানাযার নামাজ আগামীকাল সকাল ১১ ঘটিকার সময় মোল্লারগাঁও জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হইবে। এতে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করি।

30/07/2026

আমার শুভাকাঙ্ক্ষী যে বা যারা আমার কোনো কথাবার্তা অথবা আচরণে কষ্ট পেয়ে থাকলে আল্লাহর ওয়াস্তে মাফ করবেন। কখন জানি আমার/ আপনার মৃত্যু নামক ডাক চলে আসে।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মোল্লারগাঁও আঞ্চলিক শাখার দায়িত্বশীল  #হাফিজ_জাহেদ_আহমদ ছাদিছ জামাতের পরীক্ষায় অংশগ্...
26/07/2026

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মোল্লারগাঁও আঞ্চলিক শাখার দায়িত্বশীল #হাফিজ_জাহেদ_আহমদ ছাদিছ জামাতের পরীক্ষায় অংশগ্রহণ করে দ্বিতীয় বিভাগে পাশ করেছে। সবাই তার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ যেনো তাকে পবিত্র কুরআনের খাদিম হিসেবে কবুল করেন। আমিন। 🤲

11/07/2026

আলহামদুলিল্লাহ..
কারবালার তাৎপর্য, আমাদের করণীয় ও ঈসালে সাওয়াব মাহফিলের সূচনালগ্নে পবিত্র কুরআন শরীফের খতম করছেন অত্র মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
আয়োজনে : মোল্লারগাঁও লতিফিয়া ছাদ উদ্দিন হিফযুল কুরআন দাখিল মাদ্রাসা।

১১ জুলাই ২০২৬, শনিবার।

11/07/2026

পাহাড় হাইকিং.

সফল হোক।
09/07/2026

সফল হোক।

এক বৈঠকে সম্পূর্ণ পবিত্র কুরআন মাজিদ তিলাওয়াত করে অনন্য কৃতিত্ব অর্জন করলেন হাফেজা নাঈমা আক্তার জুলি।সিলেট সদর উপজেলার ম...
29/06/2026

এক বৈঠকে সম্পূর্ণ পবিত্র কুরআন মাজিদ তিলাওয়াত করে অনন্য কৃতিত্ব অর্জন করলেন হাফেজা নাঈমা আক্তার জুলি।

সিলেট সদর উপজেলার মনোরম পরিবেশে অবস্থিত ঐতিহ্যবাহী মোল্লারগাঁও লতিফিয়া ছাদ উদ্দিন হিফযুল কুরআন দাখিল মাদরাসা দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটিতে বর্তমানে দুটি বিভাগ চালু রয়েছে—

✅ হিফয বিভাগ
✅ আলিয়া বিভাগ

উভয় বিভাগে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। এর মধ্যে হিফয বিভাগে অর্ধশতাধিক ছাত্র-ছাত্রী কুরআনে হাফেজ হওয়ার লক্ষ্যে অধ্যয়ন করছে।

১১ই মহররম ১৪৪৮ হিজরি, মোতাবেক ২৭ জুন ২০২৬, শনিবার, হিফয বিভাগের মেধাবী শিক্ষার্থী হাফেজা নাঈমা আক্তার জুলি এক অসাধারণ কৃতিত্বের নজির স্থাপন করেন। সেদিন সকাল ৫টা ৩৮ মিনিটে পবিত্র কুরআনুল কারিমের খতম (দাওরা) শুরু করে বিরতিসহ বিকেল ৫টা ৮ মিনিটে সূরা আন-নাস তিলাওয়াতের মাধ্যমে সম্পূর্ণ কুরআন মাজিদ তিলাওয়াত শেষ করেন। এভাবে তিনি টানা ১০ ঘণ্টা ১৫ মিনিটে এক বৈঠকে সম্পূর্ণ কুরআন শরীফ তিলাওয়াত সম্পন্ন করেন।

অত্র মাদরাসার সুপার হাফিজ মাওলানা আশরাফুল হক চৌধুরী-এর নিকট এক বৈঠকে সম্পূর্ণ কুরআন শরীফ মুখস্থ শুনিয়ে তিনি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ মেধার স্বাক্ষর রাখেন। এটি জুলির জীবনের অন্যতম বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে তিনি মাদরাসার সম্মানিত শিক্ষক হাফিজ হাবিবুল্লাহ, হাফিজ নুরুল আলম এবং হাফিজ মাওলানা খালেদ আহমদ-এর নিকট আরও পাঁচটি দাওরা সফলভাবে সম্পন্ন করেছিলেন।

জুলির এই অসাধারণ অর্জনে তাঁর মা-বাবা, আত্মীয়-স্বজন, উস্তাদবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে মাদরাসার প্রতিষ্ঠাতা ও যুক্তরাজ্য প্রবাসী হযরত মাওলানা মো. ছাদ উদ্দিন বলেন, জুলির এ কৃতিত্বে পরিবার, প্রতিষ্ঠান এবং পুরো এলাকার মুখ উজ্জ্বল হয়েছে।

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ, সিলেট সদর উপজেলার সভাপতি ও সিরাজুল ইসলাম আলিম মাদরাসার স্বনামধন্য উপাধ্যক্ষ মাওলানা ক্বারী নুরুল হক সাহেব বলেন,
হাফেজা নাঈমা আক্তার জুলির এ অনন্য কৃতিত্ব প্রশংসনীয়। মহান আল্লাহ তাআলা তাঁকে উত্তম প্রতিদান দান করুন।

এক বিবৃতিতে মাদরাসার সুপার হাফিজ মাওলানা আশরাফুল হক চৌধুরী বলেন, হাফেজা নাঈমা আক্তার জুলি সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোল্লারগাঁও গ্রামের বাসিন্দা জনাব শামসুদ্দিন ও সামছি বেগম-এর সর্বকনিষ্ঠ সন্তান। তিনি ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড, সুলতানুল হুফ্ফাজ বোর্ডসহ বিভিন্ন বোর্ড পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন।

তিনি আরও জানান, মাদরাসা প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত সকল শিক্ষার্থীর মধ্যে হাফেজা নাঈমা আক্তার জুলিই সর্বপ্রথম এক বৈঠকে সম্পূর্ণ পবিত্র কুরআন শরীফ তিলাওয়াতের গৌরব অর্জন করেছেন।

আল্লাহ তাআলা হাফেজা নাঈমা আক্তার জুলির ইলম, আমল ও জীবনে আরও বরকত দান করুন এবং তাঁকে কুরআনের খেদমতে কবুল করুন—আমীন।

তথ্য সংগ্রহে :
শাহারিয়া আহমদ মুন্না ও রাসেল আহমদ।
তারিখ : ২৯ জুন ২০২৬ ইংরেজি।

Welcome to Muhammad Ashraful Haque Chowdhury vai elected by Organisation Secretary by Bangladesh Anjumane Talamije Islam...
24/06/2026

Welcome to Muhammad Ashraful Haque Chowdhury vai elected by Organisation Secretary by Bangladesh Anjumane Talamije Islamia Sylhet West Zila Branch. 🌸🌼💖

বাংলাদেশ আনজুমানে তালামীজে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত মুহাম্মদ আশরাফুল হক চৌধুরী ভাইকে স্বাগতম। 🌸🌼💖

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when AAR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share