NFSC - Sylhet metro BookZone

NFSC - Sylhet metro BookZone 'নট ফর সেল ক্লাব' অনুমোদিত এই বুকজোনটিতে ক্লাব কর্তৃক পরিবেশিত বা প্রকাশিত বইসমূহ পাওয়া যায়।

সৃজনশীল প্রকাশকের সাথে NFSC(প্রকাশক ও পাঠকের মধ‌্যবর্তী দূরত্ব নিরসনে NFSC কর্তৃক গৃহীত সহযাত্রা)৩০ জুন ২০২৩-এ আমাদের সক...
06/04/2023

সৃজনশীল প্রকাশকের সাথে NFSC
(প্রকাশক ও পাঠকের মধ‌্যবর্তী দূরত্ব নিরসনে NFSC কর্তৃক গৃহীত সহযাত্রা)

৩০ জুন ২০২৩-এ আমাদের সকল সদস‌্যদের জন‌্য নতুন ওয়েবসাইট আসতে যাচ্ছে; যেখানে সকল সদস‌্য আমাদের সাথে সংযুক্ত হওয়া সকল প্রকাশনীর কাছ থেকে ন্যূনতম ৩৫% কমিশনে তাঁর প্রকাশনার সকল বই সরাসরি সংগ্রহ করতে পারবেন; এবং একবারে ৫০০ টাকার অধিক বই সংগ্রহ করলেই কুরিয়ার খরচ ছাড়াই বাংলাদেশের যেকোনো স্থানে বই পেতে পারবেন!

আমরা আশাবাদী ২০২৪ সালের মধ‌্যে বাংলাদেশের বেশীরভাগ প্রকাশনী, প্রকাশক ও পাঠকের এই মেলবন্ধনের যাত্রায় নিজেকে সংযুক্ত করতে আগ্রহ প্রকাশ করবেন; এই পদক্ষেপের সূত্রপাতে আজ থেকেই আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন…

চৈতন্য প্রকাশন
https://www.facebook.com/Chaitanya14

@বাউণ্ডুলে প্রকাশনী
https://www.facebook.com/profile.php?id=100075910651675

এই পোস্টটি দৃশ‌্যমান হবার পর থেকে ক্লাবের সকল সদস‌্যগণ প্রকাশনী দ্বয়ের পেজ থেকে উল্লেখিত সুবিধায় সকল বই সংগ্রহ করতে পারবেন।

‘মক্কায় মুহম্মদ (সা.)’ কালেক্টর’স এডিশন (ম্যাপ সংস্করণ); ক্লাব প্রকাশ: ৬***মতামত‘মক্কায় মুহম্মদ (সা.)’ বা ‘মুহম্মদ অ্যাট...
11/07/2022

‘মক্কায় মুহম্মদ (সা.)’
কালেক্টর’স এডিশন (ম্যাপ সংস্করণ); ক্লাব প্রকাশ: ৬
***
মতামত
‘মক্কায় মুহম্মদ (সা.)’ বা ‘মুহম্মদ অ্যাট মক্কা’ বইটির মূল লেখক ‘ডব্লিউ এম ওয়াট’। তিনি এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে আরবি সাহিত্য ও ইসলামি শিক্ষা বিষয়ের সুনামধন্য অধ্যাপক ছিলেন। লেখকের জন্ম ১৯০৯ সালের ১৪ মার্চ, মৃত্যুবরণ করেন ২০০৬ সালের ২৪ অক্টোবর।
এই বইটিতে মুহম্মদ (সা.)-এর মক্কা জীবনের ইসলামের ইতিহাস নির্মোহভাবে তুলে ধরার সর্বোচ্চ প্রয়াস ঘটিয়েছেন লেখক ‘ডব্লিউ এম ওয়াট’। বইটি শিক্ষার্থীসহ ইতিহাস জানতে আগ্রহী বাংলা ভাষাভাষি সব মানুষকে ইংরেজিতে পড়তে হয়। এই প্রথমবার পাঠকের উদ্যোগে ‘নট ফর সেল ক্লাব’ বইটির বাংলা অনুবাদ করেছে। ব্যতিক্রমী এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে।
বাংলায় অনুবাদ বইটি সহজলভ্য হলে পণ্ডিত, গবেষক ও আরবি, ইসলামি স্টাডিজসহ বিভিন্ন বিষয়ের শিক্ষার্থীদের সহায়ক হিসেবে কাজে লাগবে। এই বইয়ে শিক্ষার্থীরা তাদের পাঠ্যসূচির অনেক বিষয়ের খুঁটিনাটি সমাধান খুঁজে পাবেন। শুধু শিক্ষার্থী নয়, মুহম্মদ (সা.) এর মক্কা জীবনের ইতিহাস জানতে আগ্রহী সব মানুষের জন্য বইটি গুরুত্বপূর্ণ। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বইটি পড়ানো হয়।
‘নট ফর সেল ক্লাব’ নিজেদের উদ্যোগে বই প্রকাশ করে জ্ঞান তৃষ্ণা মেটানোর পাশাপাশি বইটি সুলভমূল্যে পাঠকের হাতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে, জেনে আনন্দিত হলাম। গ্রন্থটি পাঠে মুহম্মদ (সা.) এর মক্কা জীবনের ইতিহাস এবং মক্কার ভূ-রাজনৈতিক ইতিহাসের খুঁটিনাটি জানার কৌতুহল মেটাবে বাঙালি পাঠকদের। নট ফর সেল ক্লাবের উদ্যোগ সফল হোক।
নূর মোহাম্মদ আলম
পরিচালক
গবেষণা বিভাগ,
ইসলামিক ফাউন্ডেশন।

বই আসবে আমাদের পাগল করতে;সমগ্র বাংলাদেশের প্রতিটি থানা জয় করতে!তাই কিছুটা পাগলামী করা অন্যায় অবশ্যই নয়! জুন প্রস্তত;সইতে...
01/06/2022

বই আসবে
আমাদের পাগল করতে;
সমগ্র বাংলাদেশের প্রতিটি থানা
জয় করতে!

তাই কিছুটা
পাগলামী করা অন্যায় অবশ্যই নয়!

জুন প্রস্তত;
সইতে পারবেন জুলাই?

বিঃদ্রঃ
বইটির ৩৬ ইঞ্চি ম্যাপ সংস্করণ সংগ্রহের নিশ্চয়তা পাবেন কেবলমাত্র জুন মাসের “পারফিউম/আউট অফ দ্যা ডার্ক” কালেক্টর’স এডিশনে অংশ নেওয়া কার্যকরী এবং অতিথি সদস্যদগণ!

26/03/2022
বুদ্ধ: গ্রাফিক গাইড (পরিমার্জন প্রসঙ্গ) সম্পর্কে Not For sale club এর বার্তা--------------------------------------------...
28/09/2021

বুদ্ধ: গ্রাফিক গাইড (পরিমার্জন প্রসঙ্গ) সম্পর্কে Not For sale club এর বার্তা
-----------------------------------------------------

*

১৯৯৯ সাল থেকে আজ পর্যন্ত বিশ্বব্যাপী প্রশংসা ও একাধিক বিশ্ববিদ্যালয়ের পাঠ্য হিসাবে বিবেচিত, একইসাথে আরবি, তার্কিশ (তুর্কি), ডাচ, স্প্যানিশ, নরওয়েজিয়ান (নশক্), পার্সিয়ান (ফার্সি) ভাষায় অনুবাদ হয়ে আন্তর্জাতিকভাবে ১৫ লক্ষ কপির বেশী বিক্রিত বৌদ্ধ মতালম্বী ও বুদ্ধ গবেষক Jane Hope রচিত Introducing Buddha বইটির ২০০৫ সালের ৫ম সংস্করণকে নট ফর সেল ক্লাবের অনুবাদক ও সম্পাদনা পরিষদ বাংলায় অনুবাদ এবং রঙ সম্পাদনা করে ক্লাবের সদস্যদের জন্য “বিক্রয়ের জন্য নয়” প্রকাশনা হিসাবে নিয়ে আসে!

ক্লাবের দৃৃষ্টিতে অনুবাদগত ছোটখাট ত্রুটি ছাড়া “বুদ্ধ: গ্রাফিক গাইড” বাংলা সংস্করণে বিশেষ কোনো ভুলভ্রান্তি নেই; তবে বইয়ের ১২৬ এবং ১২৮ পৃষ্ঠায় মূল বইয়ের অনুরূপ/হুবুহু থাকা দুটো দৃশ্যকল্প এবং বাংলাদেশে বসবাস করা বৌদ্ধ ধর্মমতের থেরবাদী ভাবধারার কিছু ভাবনার সাথে ভিন্নমতের জন্য “বুদ্ধ: গ্রাফিক গাইড” গ্রন্থটিকে বিরোধিতার মুখোমুখি হতে হয়!

বলে রাখা ভালো: ক্লাব কেবলমাত্র তার সদস্যদের জন্য “কালেক্টর’স এডিশন” হিসাবে বই নির্মাণ করে এবং ক্লাবের বই নীতিগতভাবেই “বিক্রয় এবং হস্তান্তর নিষিদ্ধ”। বুদ্ধকে ভালোবাসার জায়গা থেকে ১১টি বৌদ্ধ বিহারে ১১টি অতিরিক্ত কপি সম্মানসূচক দান করতে গিয়েই “নট ফর সেল ক্লাব” প্রথমে আলিঙ্গন এবং পরে পৃষ্ঠটান ঘটনাক্রমের অভিজ্ঞতা পায়!

বুদ্ধ: গ্রাফিক গাইড একটি আন্তর্জাতিক মানের বই; বাংলাদেশে প্রচলিত বৌদ্ধ ধর্মের একটি মতবাদকে সমর্থন দিতে এই বই রচিত হয়নি। ধর্ম-মত-নির্বিশেষে সব সাধারণ প্রাপ্তবয়স্ক মানুষের কাছে সংক্ষেপে বুদ্ধের জীবনী, দীক্ষা এবং বৌদ্ধ ধর্মের ইতিহাস তুলে ধরার উদ্দেশে বইটি লেখা হয়েছে। বইটিতে বৌদ্ধ ধর্মের বিভিন্ন উপধারা, মতবাদ নিয়েও সংক্ষেপে আলোচনা করা হয়েছে; এতে বাংলাদেশ, ভারত, শ্রীলংকায় বিদ্যমান রক্ষণশীল মতবাদ “থেরবাদ” নিয়ে যেমন আলোচনা আছে তেমনি তিব্বতীয়, চীনা বৌদ্ধ ধর্ম নিয়েও আলোচনা আছে।

বুদ্ধ: গ্রাফিক গাইড পাঠ করে একজন অবৌদ্ধ খুব সহজেই বুদ্ধ এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে ধারণা পেতে পারেন। প্রসঙ্গত: ৫৯ গ্রন্থ (২৫ খণ্ড) বাংলা ত্রিপিটক পড়া সবার পক্ষে সম্ভব নয়; এমনকি স্বয়ং বৌদ্ধদের মাঝেও খুব কম সংখ্যক ব্যক্তিই পূর্ণাঙ্গ ত্রিপিটকের হাজার হাজার পৃষ্ঠা পাঠ করেছেন।

বুদ্ধের জীবন, দীক্ষা, বৌদ্ধ ধর্মের ইতিহাস এবং বিশ্ব জুড়ে বৌদ্ধ ধর্মের বিস্তার সম্পর্কে জানার জন্য “বুদ্ধ: গ্রাফিক গাইড”-এর মতো সহজ বাংলায় লেখা আর একটি বইও সম্ভবত নেই। এটি কোনো ধর্মগ্রন্থ নয়, এটি নন-ফিকশন ধারার বই এবং এই বইটি বাংলা নন-ফিকশন অনুবাদ অঙ্গনে একটি মাইলফলক হবার দাবী রাখে!

এতকিছুর পরেও ক্লাব বাংলাদেশে বসবাসকারী বৌদ্ধ ধর্মমতের থেরবাদী অংশের আপত্তিগুলো আমলে নিয়ে “বুদ্ধ: গ্রাফিক গাইড” গ্রন্থটির সংশোধিত ২য় পেপারব্যাক সংস্করণ উভয়-পক্ষের আলোচনার ভিত্তিতে পূণরায় নির্মাণ করার পদক্ষেপ নিয়েছে এবং আলোচনা ফলপ্রসু করতে অনুবাদক ও সম্পাদনা পরিষদের ৪ সদস্যের একটি দল গঠন করেছে! ক্লাবের এই দল মূল বইটির সাথে বাংলা অনুবাদটির ভুলভ্রান্তিগুলো পর্যালোচনা করবে এবং ১২৬ ও ১২৮ পৃৃষ্ঠার দৃশ্যকল্পদুটিকে ঢেকে দেবার বিষয়ে পদক্ষেপ নেবে!

“নট ফর সেল ক্লাব” আশাকরে এই পদক্ষেপ গ্রহণের মাধ্যমে “বুদ্ধ: গ্রাফিক গাইড” গ্রন্থটি নিয়ে সবার সকল ধরণের বিব্রত অবস্থা পূণরায় ভালোবাসায় রূপান্তরিত হবে!

“সব্বে সত্তা সুখীতা ভবন্তু!
জগতের সকল প্রাণী সুখী হোক!”

Address

Sylhet City
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when NFSC - Sylhet metro BookZone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NFSC - Sylhet metro BookZone:

Share