Sylhet Online press Club

Sylhet Online press Club সিলেট অনলাইন প্রেসক্লাবের অফিসিয়াল পেজ।

বাল্কহেড শ্রমিকদের ওপর হামলা ও চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলনসিলেট ও সুনামগঞ্জ নৌপথে বাল্কহেড শ্রমিকদের ওপর সন্ত্রাস...
16/06/2026

বাল্কহেড শ্রমিকদের ওপর হামলা ও চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিলেট ও সুনামগঞ্জ নৌপথে বাল্কহেড শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলা, বেপরোয়া চাঁদাবাজি ও প্রশাসনের অসহযোগিতার প্রতিবাদে সিলেট অনলাইন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নৌযান শ্রমিকরা।

আজ মঙ্গলবার (১৬ জুন ২০২৬) সন্ধ্যায় সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্রমিকদের পক্ষ থেকে এই তীব্র ক্ষোভ ও জানমালের নিরাপত্তার দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে শ্রমিকদের পক্ষে বাংলাদেশ নৌযান শ্রমিক সংগঠনের গোয়ানঘাট শাখা সভাপতি সুমন আহমেদ অভিযোগ করেন, তারা সিলেট ও সুনামগঞ্জ অঞ্চল থেকে বালু, পাথর ও কয়লা দেশের বিভিন্ন নৌবন্দরে স্বল্প মূল্যে পরিবহন করে উন্নয়ন কাজে অবদান রাখছেন। কিন্তু সিলেট-সুনামগঞ্জ লাইন থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুট পর্যন্ত বিভিন্ন পয়েন্টে তারা প্রতিনিয়ত চাঁদাবাজ চক্রের হাতে চরম হেনস্থা, মারধর ও সর্বস্ব হারানোর শিকার হচ্ছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৩ জুন গোয়াইনঘাট উপজেলায় বালু আনতে গেলে একদল চাঁদাবাজ জাহাজে এসে শ্রমিকদের ভয়-ভীতি প্রদর্শন করে। এ নিয়ে পরদিন ১৪ জুন বিকেলে গোয়াইনঘাট বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কার্যালয়ে শ্রমিক ও নেতৃবৃন্দ মিলে সমাধানের জন্য আলোচনা করছিলেন। ঠিক সেই মুহূর্তে গোয়াইনঘাটের কুখ্যাত চাঁদাবাজ আব্দুল আলিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে ট্রলারযোগে এসে আন্দোলনরত শ্রমিকদের ওপর বর্বরোচিত হামলা চালায়।

শ্রমিকদের অভিযোগ, এই হামলার পর তারা গোয়াইনঘাট থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ কোনো আইনি সহযোগিতা তো করেইনি, উল্টো তাদেরকে থানার বারান্দা থেকে বের করে দেয়।

এমনকি ছাতক নৌ পুলিশ ফাঁড়ির আইসি এবং গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে বারবার নিরাপত্তা চেয়েও কোনো সুরাহা মেলেনি। এই সুযোগে চাঁদাবাজ চক্র পুলিশের নামে ৫ হাজার টাকা, ইউনিয়ন ট্যাক্সের নামে ২ হাজার টাকা এবং হিজড়াবাহিনী দিয়েও জোরপূর্বক চাঁদা আদায় করছে।

বক্তব্যে নৌপথে চলমান চাঁদাবাজির এক ভয়াবহ চিত্র তুলে ধরে শ্রমিকরা বলেন, গোয়াইনঘাট থেকে একটু সামনে এগোলেই বিআইডব্লিউটিএ-এর নামে চলন্ত নৌকা থেকে প্রতি ফুট হিসেবে ১ টাকা করে কেটে নেওয়া হচ্ছে, যা দেশের ইজারার ইতিহাসে নজিরবিহীন জুলুম। এরপর সালুটিকর ও বাদাঘাটের মধ্যবর্তী স্থানে শ্রমিকদের মারধর করে ৪ থেকে ৫ হাজার টাকা এবং ছাতক এলাকায় পৌঁছালে আবারও বিআইডব্লিউটিএ-এর নামে চলন্ত নৌকা থেকে এককালীন ৮ হাজার টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। একই বাল্কহেড থেকে দুইবার অবৈধভাবে টাকা নেওয়া হচ্ছে।

তারা অভিযোগ করেন, এই চাঁদাবাজির সাথে ইজারাদাররাও জড়িত। চাঁদাবাজরা প্রকাশ্যেই দম্ভোক্তি করে যে, প্রশাসন তাদের কিছুই করবে না। গত ১৪ জুন নৌ পুলিশ সিলেট অঞ্চলের দায়িত্বশীল ও জেলা পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করার পরও এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।

উদ্ভূত পরিস্থিতিতে নৌযান শ্রমিকরা প্রশাসনের কাছে ৪টি সুনির্দিষ্ট দাবি জানিয়েছেন :
১. সিলেটের গোয়াইনঘাটে দ্রুত একটি স্থায়ী বা অস্থায়ী নৌ পুলিশ ফাঁড়ি স্থাপন করতে হবে।
২. রাতে লোড পয়েন্টগুলোতে নৌ পুলিশের টহল জোরদার করতে হবে।
৩. সকল ধরনের অবৈধ চাঁদা ও ‘মার্কা’র নামে চাঁদাবাজি অবিলম্বে বন্ধ করতে হবে।
৪. সরকারি নিয়মের বাইরে বিআইডব্লিউটিএ-এর নামে অতিরিক্ত টাকা আদায় বন্ধ করতে হবে।

সংবাদ সম্মেলন থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, অনতিবিলম্বে এই নৌ-সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ না হলে শ্রমিকরা যেকোনো সময় সব ধরনের পণ্য পরিবহন বন্ধ করে যুগপৎ কর্মবিরতি দিতে বাধ্য হবেন। একই সাথে সিলেটের গোয়াইনঘাটকে ব্যবসার জন্য একটি সম্পূর্ণ ‘অনিরাপদ এলাকা’ হিসেবে ঘোষণা করা হবে।
নিরাপত্তা নিশ্চিত করতে শ্রমিকরা বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), নৌ পুলিশ প্রধান, সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও গোয়েন্দা সংস্থাসমূহের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বাল্কহেড শ্রমিকদের মাঝে সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন,মো: রাতুল ইসলাম, রাসেল, সোহেল,জামাল,শাহিন,ফারুক।

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং ভুক্তভোগী বাল্কহেড শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ওসমানীনগরের লাকি বেগমের সংবাদ সম্মেলননিজের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ ও অপপ্রচারকারীকে গ্রেফতার দাবীনিজের বিরুদ্ধে সামাজিক য...
08/06/2026

ওসমানীনগরের লাকি বেগমের সংবাদ সম্মেলন
নিজের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ ও অপপ্রচারকারীকে গ্রেফতার দাবী

নিজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা, মানহানিকর তথ্য প্রচার করে সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের কুজগীপুর গ্রামের গৌছ মিয়ার মেয়ে লাকি বেগম। একই ভাবে তিনি অপপ্রচারকারীকে গ্রেফতার করে আইনের আওতায় আনারও দাবী জানান। সোমবার (৮ জুন) বিকেল সাড়ে তিনটায় সিলেট অনলাইন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন সিলেট নগরীর ধোপাদিঘীরপাড় এলাকার বাসিন্দা শামীম খানের পুত্র শাহাদাত খান তার বিরুদ্ধে বিভিন্ন ভাবে অপপ্রচার চালাচ্ছেন। অপপ্রচারের কারণে তিনি সামাজিক, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শুধু তাই নয় এসব ঘটনার প্রতিকার এবং ন্যায়বিচার পাওয়ার লক্ষ্যে তিনি সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেও কোনো প্রতিকার পাননি বলেও সংবাদ সম্মেলনে দাবী করেন।
তিনি বলেন, সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ২৫(১) (২) ও ২৭ অনুযায়ী মামলা দায়েরের পাশাপাশি ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ধারা ১৫৪ অনুসারে গত ১২ এপ্রিল ওসমানীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ধারা ৭/৯(৪) (খ)/৩০ অনুযায়ী একটি অভিযোগ দায়ের করেন। বিষয়গুলো আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনে লাকি বেগম বলেন, ‘মামলা দায়ের করা হলেও প্রশাসন আসামীকে গ্রেফতার করছে না। উল্টো আসামী পলাতক থাকা অবস্থায় বিভিন্ন অপকর্ম, অনলাইন হয়রানি এবং বিভ্রান্তিমূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে।’
তিনি অভিযোগ করেন, ‘অভিযুক্ত শাহাদাত খানের বিরুদ্ধে বিভিন্ন প্রতারণামূলক কর্মকান্ড এবং কথিত হানিট্র্যাপ চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও বিভিন্ন মহলে আলোচিত হয়েছে।’ তিনি বলেন, ‘এসব অভিযোগের সত্যতা যাচাই এবং প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য নিরপেক্ষ ও পেশাদার তদন্ত অত্যন্ত জরুরি। কারণ কোনো অভিযোগ সত্য হলে তার বিচার হওয়া যেমন প্রয়োজন, তেমনি অভিযোগ মিথ্যা হলে সেটিও স্পষ্ট হওয়া দরকার।’
লাকি বেগম বলেন, ‘একজন সাধারণ নারী ও বিচারপ্রার্থী নাগরিক হিসেবে জানতে চাই একাধিক অভিযোগ ও মামলা থাকা সত্ত্বেও অভিযুক্তকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি কেন? দীর্ঘদিন পলাতক থাকার পরও তার অবস্থান শনাক্ত করা যাচ্ছে না কেন? নাকি অন্য কোনো কারণে তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিলম্ব হচ্ছে?’
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইন সকল নাগরিককে সমান অধিকার এবং ন্যায় বিচার পাওয়ার নিশ্চয়তা প্রদান করেছে। সেখানে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা প্রভাবশালী মহল আইনের ঊর্ধ্বে হতে পারে না। একজন সাধারণ নাগরিক হিসেবে আমি কেবল আইনের যথাযথ প্রয়োগ এবং ন্যায় বিচার প্রত্যাশা করি।’
তিনি ন্যায় বিচারের স্বার্থে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত হোক এবং আইনের আলোকে প্রকৃত সত্য উদঘাটনের জন্য সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। তিনি বলেন, ‘আমি আইন ও বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রাখি। আমি বিশ্বাস করি, যথাযথ তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে সত্য উদঘাটিত হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে আমি আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে বিচারপ্রার্থীদের আস্থা আরও সুদৃঢ় করবেন।’
সংবাদ সম্মেলনে অভিযোগকারীর সঙ্গে তাঁর মা সুনাবান বিবি উপস্থিত ছিলেন।

সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ পেলেন ১০ সাংবাদিকসিলেটে কর্মরত আরো ১০ জন সাংবাদিককে সদস্যপদ প্রদান করেছে সিলেট অনলাইন ...
03/06/2026

সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ পেলেন ১০ সাংবাদিক

সিলেটে কর্মরত আরো ১০ জন সাংবাদিককে সদস্যপদ প্রদান করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব।

বুধবার সিলেট অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক দেলোয়ার হাসেন মান্না স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

নতুন সাধারণ সদস্যরা হলেন- চ্যানেল এস এর সিলেট ব্যুরো প্রধান মোঃ আজিজুর রহমান, আজকের সিলেট এর নিজস্ব প্রতিবেদক মাহফুজ কাউসার ছাদি, দৈনিক শ্যামল সিলেট এর সিনিয়র ফটো সাংবাদিক মোঃ আজমল আলী, বাংলাওয়ান টিভি (ইউএসএ) এর সিলেট প্রতিনিধি মোঃ লতিফুর রহমান উজ্জল, দৈনিক একাত্তোরের কথা এর ফটো সাংবাদিক মোঃ সাইদুর রহমান।

সহযোগী সদস্যরা হলেন- দৈনিক বর্তমান এর সিলেট প্রতিনিধি জুলকার নাইন সাইরাস, আলোর দিগন্ত এর সিলেট প্রতিনিধি মোঃ ইসমাঈল হোসেন, জুমবাংলা এর সিলেট প্রতিনিধি সুয়েব আহমদ, দৈনিক সিলটের সংবাদ এর স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম, বাংলাদেশ মিডিয়া এর মাল্টিমিডিয়া রিপোর্টার মোঃ আবু মুছা সরকার।

বার্তা প্রেরক
দেলওয়ার হোসেন মান্না
দপ্তর সম্পাদক
সিলেট অনলাইন প্রেসক্লাব

03/06/2026
দেশ ও প্রবাসের সকলকে সিলেট অনলাইন প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছাপবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে দেশ ও প্রবাসের সকলের প্রতি ঈদের শুভে...
27/05/2026

দেশ ও প্রবাসের সকলকে সিলেট অনলাইন প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে দেশ ও প্রবাসের সকলের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার।

বুধবার গণমাধ্যমে প্রেরিত এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,কোরবানি আমাদেরকে আত্মত্যাগ আর আল্লাহর প্রতি নিঃশর্ত ভালোবাসার শিক্ষা দিয়ে থাকে।তারা বলেন,ত্যাগ ও সহমর্মিতার মহান শিক্ষা নিয়ে ঈদ আমাদের মাঝে আসে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে।

বিবৃতিতে নেতৃবৃন্দ ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিয়ে একটি বৈষম্যহীন, নিরাপদ এবং ন্যায়ভিত্তিক ও সমতার বাংলাদেশ বিনির্মাণে একসাথে কাজ করতে সকলের প্রতি আহবান জানান।

তারা পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের সকল সদস্য,বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সকল সাংবাদিক ও গণমাধ্যমকর্মী, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ীসহ দেশ ও প্রবাসের সকলের প্রতি ঈদের শুভেচ্ছা জানান। “ঈদ মোবারক”।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিলেট অনলাইন প্রেসক্লাবের গভীর শোকবাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, সাবেক প্র...
30/12/2025

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিলেট অনলাইন প্রেসক্লাবের গভীর শোক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার বলেন, “বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন সাহসী, ত্যাগী ও আপসহীন গণতান্ত্রিক নেত্রীকে হারাল। তাঁর নেতৃত্ব, সংগ্রাম ও দেশপ্রেম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, “তিনবারের সফল প্রধানমন্ত্রী হিসেবে তিনি শুধু রাষ্ট্র পরিচালনাই করেননি, বরং গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। নারীর ক্ষমতায়নে তাঁর অবদান অনস্বীকার্য।”

নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, বিএনপির নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।

আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং শোকাহত সবাইকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেন—আমিন।

প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম।আজ (১৫ ডিসেম্বর) সোমবার, সন্ধ্যা ৬টায় মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সিলেট ...
15/12/2025

প্রিয় সহকর্মীবৃন্দ,
আসসালামু আলাইকুম।

আজ (১৫ ডিসেম্বর) সোমবার, সন্ধ্যা ৬টায় মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সিলেট অনলাইন প্রেসক্লাব-ইকরা ট্রাভেলস এন্ড ট্যুরস বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: সারওয়ার আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি জনাব মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব),বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য জনাব মো: মোকাম্মেল হক ও ইকরা ট্রাভেলস এন্ড ট্যুরস এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: আব্দুল কাদির।

বিজয় দিবসের আলোচনা সভা ও খেলার উদ্বোধনী অনুষ্ঠানে যথাসময়ে সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করছি।

-সাধারণ সম্পাদক

দোকান ভাড়া নিয়ে মালিক পক্ষকে হয়রানী করছেন বিএনপি নেতা আহমদ রেজাবিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজার বিরু...
24/11/2025

দোকান ভাড়া নিয়ে মালিক পক্ষকে হয়রানী করছেন বিএনপি নেতা আহমদ রেজা

বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজার বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ এনে নগরীর নাইওরপুল এলাকার বাসিন্দা আলহাজ্ব মো: সাইফুল হক বদরুল বলেছেন, বিএনপি নেতা আহমদ রেজা আমার মার্কেটে দোকান ভাড়া নিয়ে দোকানটি জোরপূর্বক দখল করে আছেন, তাকে কিছুতেই সরাতে পারছি না।

সোমবার বিকালে সিলেট অনলাইন প্রেসক্লাবের ড: রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে নাইওরপুলস্থ বঙ্গবীর ৩৬ এর বাসিন্দা এই ব্যবসায়ী লিখিত বক্তব্যে বলেন, নগরীর পূর্ব মিরাবাজারস্থ আমার নামীয় আলহাজ্ব মো. সাইফুল হক বদরুল মার্কেট ফার্ণিচার ব্যবসার জন্য ভাড়া দিয়ে চরম হয়রানীর সম্মুখীন হচ্ছি। বিয়ানীবাজার উপজেলার পশ্চিম গুঙ্গাদিয়া গ্রামের মুহাম্মদ আতিকুর রেজার পুত্র বিএনপি নেতা আহমদ রেজা ওই মার্কেট ভাড়া নিয়ে মিথ্যাচার ও প্রতারনার আশ্রয় নিয়েছে। ৫ বছর মেয়াদী দোকান চুক্তিনামার মেয়াদ শেষ হওয়া সত্বেও আহমদ রেজা জোরপূর্বক আমার মার্কেট দখল করে আছে। মার্কেট তার কাছ থেকে উদ্ধার করতে হলে আমার কাছে ১ কোটি টাকা চাঁদা দাবি করেছেন। আমার অনুমতি ছাড়াই দোকানের দরজা, গ্রীল, শাটার ইত্যাদিতে সংস্কার কাজ করিয়ে জোরপূর্বক নিজের দখল প্রতিষ্ঠার অপচেষ্ঠায় লিপ্ত। তাই আমি নিরুপায় হয়ে আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি। আহমদ রেজা তার রাজনৈতিক পরিচয় লুকিয়ে আমার কাছ থেকে দোকান ভাড়া নেন। জাতির বিবেক সাংবাদিক ভাইদের কাছে আমার এই দুর্ভোগের কথা তুলে ধরে মার্কেট উদ্ধারে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

তিনি আরো বলেন, আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি, ২০২০ সালের ১ মার্চ আলহাজ্ব মো. সাইফুল হক বদরুল মার্কেট ফার্ণিচার ব্যবসার জন্য ভাড়া নেন বিয়ানীবাজার উপজেলা বিএনপি সভাপতি আহমদ রেজা। তার বর্তমান বাসস্থান হচ্ছে শাহপরাণ থানাধীন উর্মী ৪১/বি শিবগঞ্জ এবং ব্যবসায়ীক ঠিকানা-জালালাবাদ ফার্ণিচার, পূর্ব মিরাবাজার,সিলেট। ৫ বছর মেয়াদী চুক্তিপত্রে মাসিক ভাড়া নির্ধারিত হয় ১ লক্ষ ৩০ হাজার টাকা এবং ভাড়ার মেয়াদকাল নির্ধারণ হয় ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। জামানত হিসেবে জমা রাখেন ৬ লক্ষ টাকা। এর এক বছর পরেই রেজার অনুরোধে ২০২১ সালে আগস্ট মাসের ভাড়া বাবদ ১ লক্ষ টাকা কর্তন করলে তার জামানতের পরিমাণ দাঁড়ায় ৫ লক্ষ টাকায়। ওই চুক্তিপত্রের শর্তানুযায়ী ভাড়াটিয়াকে তিন মাস আগে দোকান ছাড়ার জন্য নোটিশ প্রদানের কথা উল্লেখ রয়েছে। আমি চুক্তিনামার আলোকে দোকান ভাড়ার মেয়াদ পূর্ণ হওয়ার তিনমাস আগে ব্যবসাপাতি স্থানান্থর করে দোকান ছাড়তে প্রথমে মৌখিক অনুরোধ জানাই। এতে তিনি ক্ষিপ্ত হলে লিখিত এবং পরবর্তীতে তার কাছে উকিল নোটিশ প্রেরণ করি। তাতেও আহমদ রেজা কোন অবস্থাতেই দোকান না ছাড়ার হুমকী দিয়ে দোকান দখলমুক্ত করতে হলে আমার কাছে ১ কোটি টাকা চাঁদা দাবি করে। আমি বিষয়টি স্থানীয় মুরুব্বিদের অবগত করি। স্থানীয় সালিশ ব্যক্তিবর্গ দোকান উদ্ধারে উদ্যোগ নিলেও আহমদ রেজার একগুয়েমির কারণে সেই চেষ্টা ব্যর্থ হয় ।

তিনি আরো বলেন, আপনারা জেনে অবাক হবেন, আমার ভাড়াটিয়া দোকান জবর দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে। সে আমাকে নানা ভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। যার কারণে জানমালের নিরাপত্তায় আমি গত ২৯ মার্চ কতোয়ালী থানায় একটি জিডি এন্ট্রি দায়ের করি। কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শামসুল হাবীব বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পান ও আদালতে প্রসিকিউশন দাখিল করেন। আহমদ রেজা অসৎ উদ্দেশ্যে ভাড়া নিয়ন্ত্রক সহকারী জজ আদালতে আমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মিথ্যা ও কাল্পনিক অভিযোগ এনে দায়ের করা এই মামলাটি সম্পূর্ণ দূরভিসন্দিমূলক।

তিনি বলেন, তার সাথে দোকান ভাড়ার বিষয়টি সু-স্পষ্টভাবে তিনশত টাকার নন জুডিশিয়ার স্ট্যাম্পে লিখিতভাবে এবং স্বাক্ষীদের সম্মুখে এই চুক্তিনামা সম্পাদিত হয়েছে। যা দিনের আলোর মতো স্পষ্ট। অথচ, রেজা এখন জামানতের টাক। ১২ লক্ষ টাকা প্রদান করেছে এবং আয়করের দোহাই দিয়ে ১০ বছরের চুক্তির কথা বলে ফায়দা হাসিলের চেষ্টা করছে। যা মিথ্যাচার ও প্রতারনার শামিল বলে মনে করি। এছাড়া, চুক্তিনামা কোথাও উল্লেখ নেই চুক্তির মেয়াদ শেষ হলে তিনি মামলা করতে পারবেন। দোকান ভাড়া দিয়ে আমি এমন হয়রানীর সম্মুখিন হব তা কল্পনাও করিনি। এক পর্যায়ে আমি নিরুপায় হয়ে গত ১৪ এপ্রিল মহানগর হাকিম আদালতে চাঁদাবাজি ও দোকান দখলের অভিযোগে আহমদ রেজাকে প্রধান আসামী করে মামলা দায়ের করি। মামলায় আরো ৩ জন আসামীর নাম উল্লেখ রয়েছে। আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কতোয়ালী
থানাকে নির্দেশ প্রদান করেছেন। আহমদ রেজা জোরপূর্বক দোকান মেরামত ও সংস্কার কাজ করলে আমি বাধা প্রদান করি। আমার নিষেধ সত্বেও আগ্রাসী কর্মকান্ড চালিয়ে গেলে সিনিয়র সহকারী জজ আদালতে অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা চাইলে আদালত তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। এছাড়া, বিগত ১৩ সেপ্টেম্বর এসব বিষয়ে প্রতিকার চেয়ে সিলেটের জেলা প্রশাসক বরাবরেও একটি লিখিত অভিযোগ দায়ের করি।

মার্কেটের মালিক আরো বলেন, আমার ভাড়াটিয়া আহমদ রেজা উচ্চ শিক্ষিত ও বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকলেও তার পরধন লিতা আমাকে হতবাক করে দিয়েছে।রাজনীতিতে তার মতো ব্যক্তিকে দিয়ে সাধারণ মানুষ কতটুকু উপকৃত হবে তা সহজেই অনুমান করা যায়। আমার দোকান ছাড়তে ১ কোটি টাকা চাঁদা দাবি করে। অন্যতায় দোকান ছাড়বে না বলেও হুশিয়ারী দিয়ে সিলেট শহরে এ ভাবে অনেকের কাছ থেকে কৌশলে রেজা চাঁদা আদায় করেন বলেও জানান। আমি তার বিরুদ্ধে সিলেট জেলা বিএনপি এবং মহানগর বিএনপির দায়িত্বশীলদের কাছে লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পাইনি। রেজা সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য হওয়ায় তার বিরুদ্ধে আইনজীবী সমিতি কার্যালয়ে অভিযোগ দিয়েও কোন সুফল পাইনি। আহমদ রেজা বিভিন্ন লোকজনকে হয়রানী ও আইন পরিপন্থী নানা কর্মকান্ডে লিপ্ত। ২০২২ সালে তার বিরুদ্ধে ১০ লাখ টাকার চেক ডিজনার মামলা দায়ের হয় আমলগ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, জগন্নাথপুর সুনামগঞ্জে। মামলাটি দায়ের করেন জগন্নাথপুর কেশবপুর (শ্রীরামপুরের) মো. আলী রাজা। এ ছাড়া, ২০২১ সালে মীরাবাজার আগপাড়া
মৌসুমি ৮২ নম্বর বাসায় ভাড়া থাকাকালে চুরি করে বিদ্যুৎ সংযোগের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। ওই মামলায় বিদ্যুৎ বিভাগের দাবিকৃত ৪ লাখ ৯৭ হাজার ৭৩৬ টাকা ন্যাশনাল ব্যাংকে পরিশোধ করে বিদ্যুৎ আদালত থেকে খালাস পান। ২০২০ সালে হোটেল সুপ্রিমের পাশে আমার শো রুমের পাশ থেকে আমার মালিকানাধীন ৬টি বিদ্যুৎ মিটার হাওয়া হয়ে যায়। আমার ধারণা তিন কর্মচারীসহ এতেও তার সংশ্লিষ্টতা রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ভুক্তভোগীর পুত্র আবির আহমেদ, স্থানীয় মুরব্বী ছাদ উদ্দিন, সাজ্জাদ আহমদ।

সিলেট অনলাইন প্রেসক্লাবের  প্রবাসী সদস্য জাবেদ আহমদকে স্মারক ও নোট বুক দিচ্ছেন প্রেসক্লাব সভাপতি গোলজার আহমদ হেলাল -২৪/১...
24/11/2025

সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রবাসী সদস্য জাবেদ আহমদকে স্মারক ও নোট বুক দিচ্ছেন প্রেসক্লাব সভাপতি গোলজার আহমদ হেলাল -২৪/১১/২৫

বাংলাদেশে 'আয়নাঘর' কালচার আর দেখতে চাই না : অধ্যাপক ড. এ এম সরওয়ার  উদ্দিন চৌধুরীশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...
06/08/2025

বাংলাদেশে 'আয়নাঘর' কালচার আর দেখতে চাই না : অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী বলেছেন, জুলাই বিপ্লবের এক বছর পূর্ণ হল। জুলাইয়ের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করি, আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। সাংবাদিকতা সত্যের মধ্যে থাকতে হবে। বিগত ১৭ বছর অনেক মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ববরণ করেছে। ফ্যাসিস্ট হাসিনা সরকার আয়নাঘর তৈরী করে নিরীহ নিরপরাধ মানুষদের নির্যাতন করছে।শিক্ষার্থীদের আন্দোলনে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তিনি বলেন, আয়নাঘর কালচার আর বাংলাদেশে আমরা ফিরে দেখতে চাই ন। আমরা যে যেখানেই আছি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি না কেনো সাদাকে সাদা বলতে হবে।অনলাইন গণমাধ্যম পৃথিবীতে দ্রুত এগোচ্ছে। এটি সাইন্স এন্ড কম্পিউটার রিলেটেড।এখানে এআই এর গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। আমি সিলেট অনলাইনে প্রেসক্লাব এর সাফল্য কামনা করি। তিনি শাবিপ্রবিতে জার্নালিজম বিভাগ খোলার পরিকল্পনার কথা জানান।

সোমবার বিকেলে চব্বিশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের গৃহীত কর্মসূচির অংশ হিসেবে জুলাই পুনর্জাগরন আলোচনা, শহীদ পরিবারকে সম্মাননা ও শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান এবং নতুন সদস্যদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে ক্লাব সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য আফতাব চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেন, ২০২৪ সালের ১৯ জুলাই আমরা একদিকে মিছিল শুরু করেছি আর অন্যদিকে তুরবকে গুলি করে হত্যা করা হলো। জুলাই-আগস্টে যে হত্যাকাণ্ড ঘটেছে সকল হত্যাকাণ্ডের বিচার হতে হবে। বাংলাদেশের সৃষ্টির পর থেকে আমরা যেই বাংলাদেশ চেয়েছিলাম, আমরা একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ব, আমরা সেই রাষ্ট্র গড়তে পার নি। একটি বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন নিয়ে এদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হয়নি। বিগত দিনে আমরা দেখলাম একদিকে সম্পদের পাহাড় গড়া হচ্ছে, অন্যদিকে ব্যাংক লোটপাট হচ্ছে। ফ্যাসিবাদের পতনের পর এখন আমরা সকল মানুষকে নিয়ে আগামীর সুন্দর দেশ গড়তে পারি, এটাই হোক আমাদের বৈষম্যহীন বাংলাদেশ।

সভাপতির বক্তব্যে সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল বলেন, বিগত ছাত্র নাগরিক অভ্যুত্থানকালে অনলাইন গণমাধ্যম অগ্রণী ভুমিকা রেখেছে। অনলাইন মিডিয়ায় সর্বস্তরের জনগণের মত প্রকাশের ব্যাপক সুযোগ আছে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- শহীদ সাংবাদিক এটিএম তুরাবের বড় ভাই আবু জাবুর, চ্যানেল আই এর সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকি, এবি পার্টি যুব বিভাগ সিলেট মহানগরের সভাপতি তানজিল নাফি, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, কোষাধ্যক্ষ তাওহিদুল ইসলাম, কার্যকরি পরিষদ সদস্য মো. আব্দুল হাছিব প্রমূখ।

শহীদ সাংবাদিক এটিএম তুরাবের পরিবারের পক্ষে অনুভূতি ব্যাক্ত করেন তাঁর বড়ভাই আবু জাবুর, নতুন সদস্যদের পক্ষ থেকে অনুভূতি ব্যাক্ত করেন বাংলাদেশ বেতারের সিলেট জেলা সংবাদদাতা এম.এ রহিম এবং শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড বিজয়ী দৈনিক শ্যামল সিলেটের মাল্টিমিডিয়া রিপোর্টার আলী হায়দার সিদ্দিকী মিদুল।

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত শহীদ সাংবাদিক এটিএম তুরাবের পরিবারকে সম্মাননা এবং বিগত জুলাই আন্দোলনের বস্তুনিষ্ঠ সংবাদ সাহসিকতার সহিত পরিবেশন করার জন্য দৈনিক শ্যামল সিলেট এর মাল্টিমিডিয়া রিপোর্টার আলী হায়দার সিদ্দিকী মিদুলকে সিলেট অনলাইন প্রেসক্লাব ঘোষিত 'শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড' প্রদান করা হয়। সবশেষে সিলেট অনলাইন প্রেসক্লাবের নতুন ১৬জন সদস্যদের মধ্যে সদস্য সনদ বিতরণ করা হয় এবং ফুল দিয়ে বরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য মো. কামরুল আলম, এমএ ওয়াহিদ চৌধুরী, দেবব্রত রায় দিপন, তারেক আহমদ খান, দেলোয়ার হোসেন মান্না, আব্দুল হান্নান, সুবর্ণা হামিদ, মো. তাইনুল ইসলাম, জনি কান্ত শর্মা, ইব্রাহিম খান রনি, এহিয়া আহমদ, মাহমুদ পারভেজ খান, ফাহিম আহমদ, ছানার আলী সানোয়ার, মোহাম্মদ নুরুল আলম, শেখ জাবেদ আহমদ, অলিউর রহমান, খায়রুল আমিন রাফসান, মহছিন আহমদ রনি ও নাহিদ আহমদ প্রমূখ।

অনুষ্ঠান শেষে জুলাই বিপ্লবে আত্মদানকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
-(০৪/০৮/২৫)

Address

মধুবন সুপার মার্কেট (৪র্থ তলা), বন্দর বাজার, সিলেট।
Sylhet
SYLHET-3100

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet Online press Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sylhet Online press Club:

Share