16/05/2026
তুমি যা ভাবছো, সেটা হয়তো ঠিক নয়। ভুলে যাও—কারণ তারও একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। অকারণে কেন মিথ্যে মায়ার জালে নিজেকে জড়িয়ে রাখছো? যে সম্পর্কের কোনো ভবিষ্যৎ ছিল না, নেই, আর হয়তো কখনো হবেও না, সেখানে এমন কী পেয়েছিলে যে আজও নিজেকে সেই স্মৃতির কারাগারে বন্দী করে রেখেছো?
একবার নিজের ভবিষ্যতের কথা ভাবো। তোমার সাথে শুধু তোমার জীবন নয়, আরও অনেক মানুষের স্বপ্ন, আশা আর অনুভূতি জড়িয়ে আছে। সময় থাকতে নিজেকে নিয়ে ভাবো, নিজেকে গুছিয়ে নাও। কারণ সে তো অনেক আগেই তোমাকে ভুলে গেছে—কয়েক বছরের ব্যবধান পেরিয়ে তোমাকে হয়তো ধুলো জমা অতীতের একটি স্মৃতি ভেবে রেখে দিয়েছে। হয়তো অনেক আগেই তার জীবনের গল্পে তোমার অধ্যায়ের সমাপ্তি ঘটেছে।
যে রাতগুলোতে ঘণ্টার পর ঘণ্টা কথা হতো, যে অনুভূতিগুলো একসময় খুব আপন মনে হতো—হয়তো সেগুলো ছিল শুধুই সাময়িক সময় কাটানোর একটি পথ। তাই আবেগের জালে নিজেকে আর আটকে রেখো না, বাস্তবতাকে গ্রহণ করো। বরং তার জন্য দোয়া করো—সে যেন তোমার থেকেও হাজার গুণ বেশি সুখী হয়। আর তুমিও এমন একদিন খুঁজে পাও, যেখানে তোমার অনুভূতির সত্যিকারের মূল্য থাকবে।