Md Movazul Hoque

Md Movazul Hoque একজন উদ্যোক্তা | স্বপ্ন দেখি, বাস্তব করি | Tea business | Founder & CEO: Monepore.com

জীবনের প্রতি ইতিবাচক এবং আশাবাদী থাকতে হবে।
05/05/2026

জীবনের প্রতি ইতিবাচক এবং আশাবাদী থাকতে হবে।

শেখার দরজা বন্ধ করে দিলে উন্নতির দরজাও বন্ধ হয়ে যায়।Md Movazul Hoque ০২/০৫/২৬
02/05/2026

শেখার দরজা বন্ধ করে দিলে উন্নতির দরজাও বন্ধ হয়ে যায়।

Md Movazul Hoque
০২/০৫/২৬

নিজের কাজে এতটাই ব্যস্ত থাকি যে-দুশ্চিন্তা করার সময় পাই না!Md Movazul Hoque ০১/০৫/২৬
01/05/2026

নিজের কাজে এতটাই ব্যস্ত থাকি যে-দুশ্চিন্তা করার সময় পাই না!

Md Movazul Hoque
০১/০৫/২৬

সঠিক সময় কখন আসবে, সেই অপেক্ষায় সময় নষ্ট না করে– আজই শুরু করুন আপনার সফলতার যাত্রা।
30/04/2026

সঠিক সময় কখন আসবে, সেই অপেক্ষায় সময় নষ্ট না করে– আজই শুরু করুন আপনার সফলতার যাত্রা।

কাজ করলেই কাজ হয়। শুধু ভাবতে থাকলেই হবে না, শুরু করলেই পরিবর্তন আসে। তাই শুরুটা শুরু করে ফেলতে হবে। তাহলেই কাজ শুরু হবে।...
28/04/2026

কাজ করলেই কাজ হয়। শুধু ভাবতে থাকলেই হবে না, শুরু করলেই পরিবর্তন আসে। তাই শুরুটা শুরু করে ফেলতে হবে। তাহলেই কাজ শুরু হবে।

অনেকেই প্ল্যান করে, চিন্তা করে, স্বপ্ন দেখে, কিন্তু কাজ শুরু করে না। আর যারা চুপচাপ শুরু করে দেয়, তারাই একদিন সফলতার গল্প বুনতে শুরু করে এবং সাকসেসের পথে এগিয়ে যায়।

ভুল হবে, হতেই পারে। ধীরে ধীরে এগোবেন—এটাও স্বাভাবিক। কিন্তু থামা যাবে না। কারণ, থেমে থাকলে কিছুই হবে না।

মনে রাখবেন– Perfect হওয়ার অপেক্ষা করলে, শুরুটাই কখনো হবে না। আর শুরু না হলে কাজও হবে না। কাজ না হলে সাকসেসও আসবে না।

তাই আজই শুরু করুন।
ছোট কাজ, ছোট পদক্ষেপ, ছোট অগ্রগতি চলতে থাকুক...কিন্তু থামবেন না।

কারণ সত্যিটা খুব সহজ!
কাজ করলেই কাজ হয়, আর কাজ না করলে শুধু আফসোসের ঝুলি ভারী হয়।



Md Movazul Hoque
২৭/০৪/২৬

কাজ করতে করতে এতটাই ব্যস্ত থাকি যে, আমাকে নিয়ে কে কি ভাবলো, কে কি সমালোচনা করলো, এগুলো শোনার, এগুলো জানার, এগুলো বুঝার,...
26/04/2026

কাজ করতে করতে এতটাই ব্যস্ত থাকি যে, আমাকে নিয়ে কে কি ভাবলো, কে কি সমালোচনা করলো, এগুলো শোনার, এগুলো জানার, এগুলো বুঝার, এগুলো নিয়ে চিন্তা করার, ভাবনা করার, কোন সুযোগ আমার কাছে নাই।

আমি শুধু আমার কাজ নিয়েই ব্যস্ত থাকি এবং ব্যস্ত থাকতে চাই। কারণ আমি বিশ্বাস করি, আমি সাকসেস মানেই আমার পরিবার সাকসে, আমার সমাজ সাকসেস এবং আমার দেশ সাকসেস।

সো, আমি কিভাবে কাজ করলে সাকসেস আসবে, সেই চিন্তায় বিভোর থাকি। সাকসেস আমার লাগবেই লাগবে।

তাই আপনারা সমালোচনা করতে থাকুন আর আমি কাজ করতে থাকি। কারণ সাকসেসের মঞ্চে আমার গল্প শুনে হাততালি দেওয়ার মতো পর্যাপ্ত মানুষ লাগবে।

সুতরাং চিনতে আপনাদের সমালোচনা চালিয়ে যান আর আমি আমার কাজ চালিয়ে যাই। দেখা হবে বিজয়ের মঞ্চে ইনশাআল্লাহ!

Md Movazul Hoque
২৬/০৪/২৬

সমালোচনা হবেই–এটাই স্বাভাবিক।কারণ আপনি কিছু করছেন, এগোচ্ছেন, দৃশ্যমান হচ্ছেন। আর যে এগোয়, তাকেই মানুষ বিচার করে।আপনি চাই...
25/04/2026

সমালোচনা হবেই–এটাই স্বাভাবিক।
কারণ আপনি কিছু করছেন, এগোচ্ছেন, দৃশ্যমান হচ্ছেন। আর যে এগোয়, তাকেই মানুষ বিচার করে।

আপনি চাইলে এটাকে এভাবে দেখুন—সমালোচনা মানে আপনি নজরে আছেন, সমালোচনা মানে আপনি আলাদা কিছু করছেন, সমালোচনা মানে আপনার প্রভাব তৈরি হচ্ছে।

সব সমালোচনা খারাপ না। কিছু সমালোচনা আপনাকে আরও ভালো হতে সাহায্য করবে, আর কিছু শুধুই উপেক্ষা করার মতো।

জেনে রাখুন–যারা কিছুই করে না, তাদের নিয়ে কেউ কোনো কথা বলে না।

আপনি থামবেন না। কাজ চালিয়ে যান। একদিন এই সমালোচনাই আপনার সফলতার গল্পের অংশ হয়ে যাবে।

Md Movazul Hoque
২৫/০৪/২৬

21/04/2026
জীবন কাউকে বিনামূল্যে কিছু দেয় না এবং দিবেও না। এটা যত তাড়াতাড়ি বুঝবেন, তত তাড়াতাড়ি বদলে যাবে আপনার চিন্তা, আপনার পথ, আপ...
20/04/2026

জীবন কাউকে বিনামূল্যে কিছু দেয় না এবং দিবেও না। এটা যত তাড়াতাড়ি বুঝবেন, তত তাড়াতাড়ি বদলে যাবে আপনার চিন্তা, আপনার পথ, আপনার ভবিষ্যৎ।

আপনি যা চান, তার জন্য আপনাকেই লড়তে হবে। কেউ এসে আপনার স্বপ্ন পূরণ করে দিয়ে যাবে না। কেউ আপনাকে টেনে উপরে তুলবে না। কেউ আপনার কষ্ট বুঝে আপনাকে সফল বানিয়ে দেবে না। আপনারটা আপনাকেই করতে হবে। আপনার স্বপ্নপূরণের জন্য আপনাকেই লড়াই করতে হবে।

প্রতিটা অর্জনের পেছনে থাকে পরিশ্রম, প্রতিটা সাফল্যের পেছনে থাকে অনেক অনেক ত্যাগ, আর প্রতিটা হাসির পেছনে থাকে অনেক না বলা গল্প।

যারা অপেক্ষা করে, তারা পায় না।
যারা চেষ্টা করে, তারাই একদিন পায়।

তাই আজ থেকেই শুরু করুন— অজুহাত নয়, অ্যাকশন নিন। অপেক্ষা নয়, কাজ করুন। মনোযোগ দিয়ে কাজ করুন। কাজে ফাঁকি দিয়েন না। সিরিয়াস ভাবে নিজের কাজে ফোকাস দিন।

কারণ জীবনের নিয়ম একটাই—
আপনি যতটা দেবেন, জীবন আপনাকে ঠিক ততটাই ফিরিয়ে দেবে।

Md Movazul Hoque
২০/০৪/২৬

কাজ না করলে ভাত নাই! এই কথাটা শুধু একটা বাক্য না, এটা বাস্তবতার সবচেয়ে বড় কঠিন সত্য।জীবন কাউকে বিনামূল্যে কিছুই দেয় না, ...
19/04/2026

কাজ না করলে ভাত নাই! এই কথাটা শুধু একটা বাক্য না, এটা বাস্তবতার সবচেয়ে বড় কঠিন সত্য।

জীবন কাউকে বিনামূল্যে কিছুই দেয় না, দিবেও না। এটাই সত্য। এখানে প্রতিটা হাসির পেছনে থাকে ঘাম, প্রতিটা সফলতার পেছনে থাকে নির্ঘুম রাত, আর প্রতিটা ভালো থাকার পেছনে থাকে নিরন্তর পরিশ্রম।

অনেকেই স্বপ্ন দেখে… কিন্তু সবাই সেই স্বপ্নের জন্য লড়াই করে না। সবাই লড়াই করতে পারে না।
মনে রাখবেন—খালি স্বপ্ন পেটে ভাত দেয় না, কাজই দেয়। কাজ করতেই হবে। বিকল্প নাই।

আজ যদি আপনি ক্লান্ত হয়ে থেমে যান, কাল আপনার জায়গা অন্য কেউ নিয়ে নেবে। আজ যদি আপনি অজুহাত খুঁজেন, কাল আপনার জীবনও অজুহাতে ভরে যাবে। এর চেয়ে নির্মম বাস্তব সত্য আর হতে পারেনা।

তাই সিদ্ধান্ত নিন!
আপনি কি কষ্টকে ভয় পাবেন, নাকি কষ্টকে ব্যবহার করে নিজের জীবন বদলে ফেলবেন? বদলানোর জন্য কাজ করুন, সিরিয়াস হয়ে কাজ করুন।

কাজ করুন…
নিজের জন্য, পরিবারের জন্য, আপনার স্বপ্নপূরণের জন্য।

কারণ দিনের শেষে একটা সত্যই দাঁড়িয়ে থাকে—
👉 কাজ না করলে, ভাত নাই!

Md Movazul Hoque
১৯/০৪/২৬

14/04/2026

জীবন বদলাতে পাঁচ ওয়াক্ত নামাজ মিস করবেন না!

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Movazul Hoque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share