Beanibazar Reporter's Unity

Beanibazar Reporter's Unity Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Beanibazar Reporter's Unity, Media/News Company, BeaniBazar, Sylhet.

বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির সদস্য পদে আবেদনপত্র আহবানবিয়ানীবাজার উপজেলার সাংবাদিকদের অন্যতম সর্ববৃহৎ সংগঠন বিয়ানীবাজ...
21/08/2025

বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির সদস্য পদে আবেদনপত্র আহবান

বিয়ানীবাজার উপজেলার সাংবাদিকদের অন্যতম সর্ববৃহৎ সংগঠন বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির নতুন সদস্য নেওয়া হবে। এ লক্ষ্যে সদস্য হতে ইচ্ছুকদের কাছ থেকে আবেদনপত্র আহবান করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় পৌরশহরের একটি রেস্তোরাঁর হলরুমে অনুষ্ঠিত সংগঠনের কার্যনির্বাহী কমিটির জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দৈনিক পত্রিকা, টেলিভিশন, অনলাইন পত্রিকা ও বার্তা সংস্থার সাংবাদিকদের পাশাপাশি নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকরাও সদস্য হতে আবেদন করতে পারবেন।

সভাপতি এহসান করিম খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাজুর পরিচালনায় স্থানীয় এক রেস্তোরাঁয় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির সম্মানিত সদস্য সিনিয়র সাংবাদিক আহমেদ ফয়সাল ও তোফায়েল আহমেদ, সহ সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদ, কার্যনির্বাহী সদস্য তানভীর এলাহী মজুমদার, তাজবির আহমদ ছাইম ও আহমদ রেজা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন আহমেদ রনি, সাংগঠনিক সম্পাদক জয়নুল ইসলাম, কোষাধ্যক্ষ এস আর শহিদ, ফাহিম আহমদ, মোকাব্বির হোসেন, তাহের আহমদ, জয়নুল ইসলাম, তানভির আহমদ, মনজুরুল হাসান, শাকির হোসেন, মাহফুজ আহমদ, মাহবুব আহমদ, মাহমুদুর রহমান চৌধুরী, ছালেহ আহমদ প্রমুখ।

সভার সিদ্ধান্ত অনুসারে আগামী ২২ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ে আগ্রহীরা সংগঠনের অস্থায়ী কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। এছাড়াও আগ্রহীরা প্রয়োজনে সংগঠনের সাধারণ সম্পাদকের (০১৮৭৯-৬৯০২৬৪) মোবাইল নম্বরে যোগাযোগ করে সংগ্রহ ও জমা দিতে পারবেন।

বার্তা প্রেরক,
শহিদুল ইসলাম সাজু
সাধারণ সম্পাদক
বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটি।
মোবাইল: ০১৭০৩-৪০১২৪৫

বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির জরুরি সভা...
21/08/2025

বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির জরুরি সভা...

ঈদ মোবারক
31/03/2025

ঈদ মোবারক

বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটির দ্বিতীয় সাধারণ সভা। সাংগঠনিক বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণসহ নানা কর্মসূচি পালনে...
14/10/2024

বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটির দ্বিতীয় সাধারণ সভা। সাংগঠনিক বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণসহ নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত সভায় গৃহীত হয়।

শুভ জন্মদিন মোহাম্মদ আব্দুল হামিদসহ সভাপতি, বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটি
04/09/2024

শুভ জন্মদিন
মোহাম্মদ আব্দুল হামিদ
সহ সভাপতি, বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটি

কার্যনির্বাহী কমিটি : ২০২৪-২৭ বর্ষ
29/08/2024

কার্যনির্বাহী কমিটি : ২০২৪-২৭ বর্ষ

'সম্প্রীতির বিয়ানীবাজার গঠনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক'- বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটিসারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আ...
08/08/2024

'সম্প্রীতির বিয়ানীবাজার গঠনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক'

- বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটি

সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কারণে তৎকালীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ এবং এরই পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্ট বিয়ানীবাজারে সংঘটিত কিছু অনাকাঙ্খিত ঘটনায় উদ্বিগ্ন বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটি। আমরা চাই, বিয়ানীবাজারে সকল ক্ষেত্রে সৌহার্দ্য ও সম্প্রীতি এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক।

বিয়ানীবাজার উপজেলায় সরকারি স্থাপনা এবং থানায় অগ্নিকাণ্ড ও ভাংচুরের ঘটনা দুঃখজনক উল্লেখ করে নেতৃবৃন্দরা, আমাদের বিশ্বাস এ ধরনের কর্মকান্ড বিয়ানীবাজারে যেন পুনরাবৃত্তি না ঘটে। আসুন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকি। একইসাথে গত ৫ আগস্ট গুলিতে তিনজন যুবক নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন নেতৃবৃন্দ।

সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, সরকারি বিভিন্ন অফিস থেকে লুন্টিত বিভিন্ন মালামাল বিয়ানীবাজারের সম্মানার্থে আবার ফের দেয়ার আহ্বান জানাচ্ছি। এক্ষেত্রে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গন এবং সুশিল সমাজের নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

বৈষম্যবিরোধী আন্দোলনে সিলেটে পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের গুলিতে নিহত বিয়ানীবাজারের সন্তান দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সিলেট প্রতিনিধি ও দৈনিক জালালাবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার আবু তাহের মোহাম্মদ তুরাবের আত্মার মাগফেরাত কামনা করার পাশাপাশি তার মৃত্যুর সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।

এ সময় বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি এহসান করিম খোকন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাজু বলেন, রাজনীতির ঊর্ধ্বে বহুকাল থেকে সম্প্রীতি মেনে চলেন বিয়ানীবাজারবাসী। আমরা আশা করি এ ধারা অব্যহত রেখে বিয়ানীবাজারকে এগিয়ে নিয়ে যেতে দলমতের ঊর্ধ্বে উঠে সবাই এক সাথে কাজ করবেন। এ ছাড়াও বিয়ানীবাজারের পরিবেশ শান্ত ও সুশৃঙ্খল রাখতে সকলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সচেষ্ট থাকবেন।

প্রেস বিজ্ঞপ্তি

26/04/2024

বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি এহসান, সম্পাদক সাজু

❤️❤️
26/04/2024

❤️❤️

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিয়ানীবাজার ...

Address

BeaniBazar
Sylhet
১২৩৪

Website

Alerts

Be the first to know and let us send you an email when Beanibazar Reporter's Unity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share