Rat jaga pakhi

Rat jaga pakhi সুন্দর সুন্দর গল্প পড়তে পেইজে লাইক দিন।

11/09/2026

সকাল পেরিয়ে দুপুরের দ্বারপ্রান্তে—
নীরব প্রকৃতির মাঝে নিজেকে সাজিয়ে তোলা....

09/09/2026

অনেকদিন পর পুঁথি পাঠ। যারা হাজার বছর ধরে উপন্যাস পড়েছেন, তাদের টুনি, মন্তু বুড়ো মকবুল, আমেনা, ফাতেমা, আম্বিয়া, ফকিরের মা, আবুল, হালিমা, গনু মোল্লা চরিত্র ভেসে উঠবে চোখ।

#হাজার_বছর_ধরে #জহির_রায়হান

09/09/2026

ভাঙার গান :
কারার ঐ লৌহ-কবাট
- কাজী নজরুল ইসলাম [১৮৯৯-১৯৭৬]


কারার ঐ লৌহ-কবাট
ভেঙে ফেল, কর রে লোপাট
রক্ত-জমাট
শিকল-পুজোর পাষাণ-বেদী!
ওরে ও তরুণ ঈশান!
বাজা তোর প্রলয়-বিষাণ!
ধ্বংস-নিশান
উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি।


গাজনের বাজনা বাজা!
কে মালিক? কে সে রাজা?
কে দেয় সাজা
মুক্ত-স্বাধীন সত্যকে রে?
হা হা হা পায় যে হাসি
ভগবান পরবে ফাঁসি?
সর্বনাশী
শিখায় এ হীন তথ্য কে রে?


ওরে ও পাগলা ভোলা!
দে রে দে প্রলয়-দোলা
গারদগুলা
জোরসে ধরে হেঁচকা টানে!
মার হাঁক হায়দরি হাঁক,
কাঁধে নে দুন্দুভি ঢাক
ডাক ওরে ডাক
মৃত্যুকে ডাক জীবন পানে!


নাচে ঐ কাল-বোশেখি,
কাটাবি কাল বসে কি?
দে রে দেখি
ভীম কারার ঐ ভিত্তি নাড়ি!
লাথি মার, ভাঙ রে তালা!
যত সব বন্দি-শালায়—
আগুন জ্বালা,
আগুন জ্বালা, ফেল উপাড়ি।

© সংগৃহিত।।

07/09/2026

বড় মেয়ে
অধীর কুমার রায়

বাবার অসুখ, মায়ের কাশি
সংসার চলা অনেক দায়,
শখ আহলাদ ছেড়ে দিয়ে
যামিনী রোজই খাটতে যায়।

চুল পেকেছে, বয়স বাড়ে
বিয়ের পিঁড়ি জুটল না তো,
মাসের শেষে টাকা এলেও
অভাব তবু ছুটল না তো!

তবুও পাড়ার লোকের মুখে
শুনতে তো হয় অনেক কথা,
মেয়ে হয়ে জন্মানোতেই
রইল কেবল বুকের ব্যথা।

(আমার লেখা ভালো লাগলে দিয়ে পাশে থাকুন)

#কবিতা

05/09/2026

আমি চ’লে যাবো—তবু জীবন অগাধ
তোমারে রাখিবে ধ’রে সেইদিন পৃথিবীর ’পরে;
আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য করে।

—জীবনানন্দ দাশ

04/09/2026

-“ওই গুলো কি বাবা?”

মুহিব ঘাড় নামিয়ে মেয়ের দিকে তাকালো। আলতো হেঁসে বললো,

-“ওইগুলো মেঘ মা!”

মেয়েটা উচ্ছ্বসিত হয়ে উঠলো। এর আগে এত কাছ থেকে সে কখনো মেঘ দেখে নি।

-“আমি কি এগুলো ধরবো?”

মেয়ের কথায় আবারো হাসলো মুহিব৷ বললো,

-“ধরতে পারলে ধরো।”

বাবার অনুমতি পেয়ে ছোট্ট মেয়েটা মেঘ ধরতে চাইলো। তবে হাতে পানির কয়েকটা বিন্দু ছাড়া কিছুই এলো না তার। সে মুখ গোমড়া করে নিলো। মন খারাপ করে বললো,

-“বাবা, আমি তো মেঘ ধরতে পারছি না।”

#তোমার_যাব_যাব_মন
অবশেষে তারা পাহাড়ে⛰️❤️

03/09/2026

দুনিয়াটা হলো কতোগুলো স্বার্থপরের আড্ডাখানা। অন্যকে দিয়ে নিঃশেষ হয়ে যেতে পারো তুমি, কিন্তু তোমার প্রয়োজনে কারো কাছ থেকে একটা কানাকড়িও পাবে না।

—জহির রায়হান।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rat jaga pakhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share