NSP Sylhet

NSP Sylhet Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NSP Sylhet, News & Media Website, Sylhet.

20/04/2019

সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়ার পর যখন তাঁর মরদেহ বাহিরে রাখা হল, তখন একদল মানুষ সেখানে এসে এই মানুষটার মৃতদেহের ওপরে থুতু ছিটিয়েছিল, যারা প্রত্যেকেই ইরাকের নাগরিক; পক্ষান্তরে তার নিরাপত্তায় নিয়োজিত সেই ১২ জন আমেরিকান সেনা সদস্যের প্রত্যেকেই কেঁদেছিল।

ইন্দিরা গান্ধীর পরিণতি হয়েছিল আরও করুণ। শত্রুর গুলিতে না, তার মৃত্যু হয়েছিল নিজেরই দেহরক্ষীর গুলিতে।

বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের দেহ নামাতে যে লোকটি কবরে নেমেছিল, বঙ্গবন্ধুর মাতার মৃত্যুতে যে লোকটি মাটিতে শুয়ে কান্নায় গড়াগড়ি করেছিলো, শেখ কামালের বিয়ের উকিল বাপ যে মানুষটি ছিলো, ১৯৭৫ সালের ১৪ই আগস্ট দুপুরে যে লোকটি বাসা থেকে তরকারী রান্না করে নিয়ে গিয়ে বঙ্গবন্ধুকে খাইয়েছিলো তারপরের দিন ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে সেই লোকই খুন করেছিল যার নাম খন্দকার মোশতাক...

ইতিহাসের পৃষ্ঠায় পৃষ্ঠায়, এক একটা সাম্রাজ্যের পতন হয়েছে তাদের সব চাইতে কাছের মানুষদের হাত ধরে। সৌদি আরবের বাদশা ফয়সাল যখন তার ভাইপোকে আলিঙ্গন করার উদ্দেশ্যে দু হাত বাড়িয়ে দিলেন, প্রতিউত্তরে হঠাৎই পকেট থেকে পিস্তল বের করে পরপর তিনটা গুলি করে বসলেন।

গোয়েন্দারা আসামী সনাক্ত করার জন্য অনেক গুলো পদ্ধতি অবলম্বন করে থাকে, তার একটি হল প্রত্যেককেই সন্দেহের দৃষ্টিতে দেখা। সব চাইতে বেশি সন্দেহ তাকে করা যাকে মনে হবে সব চাইতে কম সন্দেহজনক।

ইতিহাস আমাদের বার বার শিখিয়ে গেছে, মানুষের জীবনের সব চাইতে বড় যে শত্রু তাকে কখনোই চেনা যায় না, সে থাকে সব থেকে কাছের বন্ধুর মত করে।

আপনার ব্যক্তিগত জীবনেও তাই...

আপনি সব চাইতে বেশি প্রতারিত হবেন আপনার কাছের মানুষদের কাছ থেকে। আপনাকে সব চাইতে বেশি কষ্ট দেয়া মানুষের তালিকা করলে সেখানে শত্রু না, আপন মানুষদের নাম দেখতে পাবেন। শত্রু কখনো বিশ্বাস ঘাতক হয় না, বিশ্বাসঘাতকতা করে কেবল আপন মানুষরাই।

07/01/2019

#ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর সদস্যদের ভাগ্য খোলার আবেশে মন্রী,প্রতি মন্রী, উপমন্রী ও এম.পি মহোদয়গনের আশ্বাস।
ন্যাশনাল সার্ভিস কর্মসুচীর উপযুক্ত সদস্যদের কেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে না জানতে চেয়ে জাতীয় ন্যাশনাল সার্ভিস একতা কল্যান পরিষদ রুল জারি করেছেন হাইকোর্টে।

সেই সঙ্গে ওই পদে তাদেরকে নিয়োগ দিতে সরকারের নিস্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না-তাও জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী ৪ সপ্তাহের মধ্যে মন্ত্রী পরিষদ সচিব, সংস্থাপন সচিব, শিক্ষা সচিব, অর্থ সচিব, যুব ও ক্রীড়া সচিবকে এই রুলের জবাব দিতে আদেশ দিয়েছে হাইকোর্ট।

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ন্যাশনাল সার্ভিস কর্মসুচীর সাবেক ৪২ জন সদস্যের দায়ের করা রিট আবেদনে এই রুল জারি করা হয়েছে। ওই রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে গত সোমবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী এ্যাডভোকেট মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জল ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এর্টনি জেনারেল বশির আহমেদ।
আদালতে দায়েরকৃত প্রজ্ঞাপনটি বেশি বেশি করে শেয়ার করার জন্য অনুরোধ করা হল।
অনুরোধক্রমেঃ-ন্যাশনাল সার্ভিস জকিগঞ্জ, সিলেট।

01/01/2019

সিলেট -৫ (জকিগন্জ -কানাইঘাট) আসনে নৌকা মার্কার প্রতিনিধি ডঃ হাফিজ আহমদ মজুমদার বেসরকারি ভাবে নির্বাচিত হওয়ায় প্রাণঢালা অভিনন্দন।

শুভকামনা
ন্যাশনাল সার্ভিস জকিগঞ্জ, সিলেট।

16/08/2018

ন্যাশনাল সার্ভিস জকিগঞ্জ সিলেট -এর কর্মীদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে মানববন্ধনের মাধ্যমে আমাদের কর্মকালকে স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির জন্য জকিগঞ্জ সহ সারা বাংলাদেশে এক হয়ে কাজ করা দরকার। সকলের সহযোগিতা কামনা করছি।

16/08/2018

ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর সকল কর্মীদের চাকুরী স্থায়ীকরণ ও মেয়াদ বৃদ্ধির জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রয়োজন। সকলের প্রতি আহবান আমরা ঐক্যবদ্ধ হয়ে স্মারকলিপি ও মানববন্ধনের মাধ্যমে আমাদের দাবি আদায় করবো। সকলের সহযোগিতা কামনা করছি।

Address

Sylhet
3190

Website

Alerts

Be the first to know and let us send you an email when NSP Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share