Jahed Ahmed 2

Jahed Ahmed 2 চলো আকাশ ছুয়ে দেখি
চলো বাংলাদেশটাকে বুকের ভেতর ধারণ করি
এটাই তো আমার দেশ এটাই তো আমাদের দেশ ভালোবাসার বাংলাদেশ 🇧🇩👌 আমি মাটির সাথে মিশে যাবো

03/07/2026

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাংশের কর্মী-সমর্থকেরা কারিনা কায়সারের মৃত্যুতে উল্লাস প্রকাশ করছেন।কার্যক্রম নিষিদ্ধ দল...
19/05/2026

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাংশের কর্মী-সমর্থকেরা কারিনা কায়সারের মৃত্যুতে উল্লাস প্রকাশ করছেন।
কার্যক্রম নিষিদ্ধ দলটি কেবল রাজনৈতিকভাবে নয়, নৈতিকভাবেও পরাজিত হয়েছে।

১৩ মে নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মৃত্যুবরণ করেন। মুক্তিযুদ্ধে তিনি ছিলেন ১ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার। তিনি আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ের নেতা, অর্থাৎ সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন।

রাষ্ট্র তাঁর দায়িত্ব ভোলেনি। রাষ্ট্রীয় গার্ড অব অনার দিয়ে, হাজারো মানুষের উপস্থিতিতে তাঁকে সসম্মানে বিদায় জানানো হয়। স্থানীয় বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা সেই মুহূর্তে সহাবস্থানের নজির রেখেছেন। শান্তিপূর্ণ শেষবিদায় আয়োজ মন্তব্য পরিশ্রম করেছেন।

একইভাবে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে মৃত্যুবরণ করেন। দুদকের কাছে তাঁর বিরুদ্ধে ১০২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন ও দুর্নীতির প্রমাণ রয়েছে বলে জানা গেছে। তবু তাঁর মৃত্যুতে রাষ্ট্র হাজারো মানুষকে জানাজায় সমবেত হওয়ার সুযোগ দিয়েছে। তাঁর রাজনৈতিক প্রতিপক্ষরা তাঁর মরদেহকে অবমাননা করেননি।

একইভাবে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে মৃত্যুবরণ করেন। দুদকের কাছে তাঁর বিরুদ্ধে ১০২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন ও দুর্নীতির প্রমাণ রয়েছে বলে জানা গেছে। তবু তাঁর মৃত্যুতে রাষ্ট্র হাজারো মানুষকে জানাজায় সমবেত হওয়ার সুযোগ দিয়েছে। তাঁর রাজনৈতিক প্রতিপক্ষরা তাঁর মরদেহকে অবমাননা করেননি।

নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন এ বছরের ফেব্রুয়ারি মাসে মৃত্যুবরণ করেন। তিনিও দলের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তাঁর মৃত্যুতে আজীবনের রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশরীর তাঁর বাড়িতে উপস্থিত হয়ে শেষশ্রদ্ধা জানান।

তুলনাটা সামনে আনা দরকার

কিন্তু আওয়ামী লীগের একটি অংশ এই মানবিক সত্যটুকু ভুলে গেছে। যারা একসময় দেশের উন্নয়নের ঝান্ডা উড়িয়েছে, সোনার বাংলাদেশ গড়ার কথা বলেছে, তাদের একাংশ আজ একজন তরুণীর মৃতদেহকে নিয়ে কুৎসিত মন্তব্য করছে।
কারিনা কায়সার তাঁর সাহসী ভূমিকার জন্য যে সম্মানের ভাগীদার, আমরা তা তো দিতে পারিনি। বরং তাঁর মা-বাবার কাছে আমরা প্রমাণ করেছি যে আমরা কারিনা কায়সারের মতো যোদ্ধাদের যোগ্য নই।

০১.মাওলানা রুমির নিমন্ত্রণে গুরু শামস তাব্রিজি এলেন এক রাতে। খাওয়াদাওয়া শেষে, রুমির কাছে মদের আবদার করে বসলেন গুরু।রুমি ...
29/04/2026

০১.
মাওলানা রুমির নিমন্ত্রণে গুরু শামস তাব্রিজি এলেন এক রাতে। খাওয়াদাওয়া শেষে, রুমির কাছে মদের আবদার করে বসলেন গুরু।

রুমি স্তব্ধ! "গুরু, আপনি মদ্যপান করেন?"

তাব্রিজির শান্ত জবাব, "হ্যাঁ।"

শিষ্য ইতস্তত, যেতে চান না মদ আনতে— "মদ আনতে গেলে তো আমার মানসম্মান সব শেষ হয়ে যাবে! সমাজে আমার একটা সম্মান আছে গুরু।"

গুরু পরামর্শ দিলেন— "কোনো সেবককে পাঠাও, নিয়ে আসবে।"

রুমি হতভম্ব— "এ কী করে সম্ভব! ওদের কাছে আপনার-আমার মানমর্যাদা যে ধূলোয় মিশে যাবে!"

"তাইলে তুমি নিজেই যাও"— নাছোড় নির্বিকার শামস তাব্রিজির আদেশ।

০২.
বেরিয়ে পড়লেন ভয়ার্ত, বিব্রত মাওলানা রুমি। লুকিয়েচুরিয়ে হাঁটা ধরলেন মদ্য-পল্লীর দিকে। চারদিকে তাকিয়ে, ঢুকে গেলেন শুঁড়িখানায়। মদ-ভর্তি একটি বোতল কিনে, আলখাল্লার ভিতরে লুকিয়ে, বেরিয়ে এলেন তিনি দ্রুত। জনৈক পরিচিত দেখে ফেললো তাকে, মদ কিনতে।

ছড়িয়ে পড়লো খবর।

তাকে অনুসরণ করতে লাগলো বিরাট জনতার দল, চুপচাপ, অন্ধকারে।

মসজিদের দুয়ারে আসতেই, হাহাকার করে উঠলো অনুসৃত দলের এক রুষ্ট কণ্ঠে, "হায় ইমাম, মদ কিনে আনলেন কোন্‌ সাহসে আপনি! হায়!"

আলখাল্লার নিচ থেকে, লুকোনো মদের বোতল উদ্ধার করলো ক্ষিপ্ত জনতা। শুরু করলো থুতু নিক্ষেপ, হাত তুললো কেউকেউ, সম্মানিত-পাগড়ি টেনে ফেলে দিলো ধূলোয়।

রুমির মুখে শব্দ নেই, তিনি অপরাধবোধে ও ভয়ে নির্বাক। ক্ষুব্ধ জনতার ক্রোধ বাড়তে থাকলো, মাওলানাকে হ'ত্যার ইচ্ছে পোষণ করলো কেউকেউ।

তখনই মসজিদ থেকে বেরিয়ে এলেন গুরু শামস তাব্রিজি। ক্ষুব্ধ স্বরে ধিক্কার জানালেন উন্মত্ত জনতাকে— "ধিক্‌ তোমাদের! ধিক্‌! তোমরা কোন্‌ বিবেকে ভেবে নিলে যে, মাওলানা জালালুদ্দিন রুমির মতো মানুষ মদ্যপান করেন? এ-ই তোমাদের বিবেচনা? খোকো ওই বোতল, ওটায় আছে সিরকা, রান্নার জন্য। খোলো।"

বোতলটি খোলা হলো। ওটা সিরকায় ভর্তি।

রুমি নিজেই অবাক!

মারমুখী জনতা স্তম্ভিত, লজ্জিত, অনুতপ্ত। নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে বিদায় নিলো তারা।

০৩.
মসজিদে প্রবেশ করলেন গুরু-শিষ্য।

শামস তাব্রিজি জানালেন শিষ্যকে— "আসার সময় শুঁড়িওয়ালাকে বলে রেখেছিলাম, তুমি এলে সে যেন তোমাকে সিরকা-ভর্তি বোতল দেয়।"

মাওলানা রুমি অভিমান করলেন— "কেন আমার সম্মান নিয়ে এমন ক্রীড়া করলেন আপনি?"

উত্তর দিলেন শামস— "যাতে তুমি এ শিখতে পারো যে: মানুষের দেওয়া সম্মান মূলত একধরণের মোহ। সামান্য একটু সন্দেহের বশবর্তী হয়ে যারা তোমাকে চরম অপমান করলো, প্রায় মেরেই ফেলেছিলো, তারা তো তোমাকে কখনো সম্মানই করেনি। মানুষের এই সম্মান নিয়েই তুমি গর্ব করতে? মাওলানা, সৃষ্টির কাছ থেকে সম্মান খোঁজা বন্ধ করো; সম্মানপ্রাপ্তির চেষ্টা করো স্রষ্টার কাছ থেকে, অনুগত হও কেবল স্রষ্টার কাছে, যাঁর বিবেচনা মোহের মতো যখনতখন পরিবর্তিত হয় না। মানুষ সম্মান করে নিজ স্বার্থে; সম্মানকে অপমানে পরিবর্তন করতেও দু'বার ভাবে না, তাও নিজ স্বার্থেই।"

সংগৃহিত

বিবেক কে সুস্থ রাখুন:★৩০ ডিগ্রি তাপমাত্রায় ক্রিকেট খেলতে পারি, কিন্তু এসি ছাড়া তারাবীহ নামাজ পড়তে পারি না!★রেস্টুরেন্...
05/03/2026

বিবেক কে সুস্থ রাখুন:
★৩০ ডিগ্রি তাপমাত্রায় ক্রিকেট খেলতে পারি,
কিন্তু এসি ছাড়া তারাবীহ নামাজ পড়তে পারি না!
★রেস্টুরেন্টে খেয়ে ওয়েটারকে ১০০ টাকা বকশিস দিতে পারি,
কিন্তু রেস্টুরেন্টের সামনে রৌদ্রে দাড়িয়ে থাকা ভিক্ষুকটিকে ১০ টাকা দিতে পারি না!
★ বাড়ির দারোয়ান কে ৭ হাজার টাকা বেতন দিতে পারি,
কিন্তু মসজিদের ইমাম সাহেবের ৩০০ টাকা বেতন দিতে পারিনা!
★ঈদের শপিং এ নিজের বাচ্চার জন্য ১০ হাজার টাকা বাজেট রাখতে পারি,
কিন্তু বাড়িতে কাজের মেয়েটির জন্য ১ হাজার টাকা বাজেট রাখতে পারি না!
★শপিং মলে মানসম্মানের ভয়ে দরাদরি না করে ১ হাজার টাকার জিনিস দেড় হাজার টাকায় কিনতে পারি,
কিন্তু তরকারি বাজারে ৩০ টাকার টমেটো ৩২ টাকা চাইলেই বিক্রেতাকে মেরে বসি!
★২০০ টাকার বাস ভাড়া ২০০০ টাকা দিয়ে কার নিয়ে যেতে পারি,
কিন্তু রিক্সাওয়ালা ১০ টাকার ভাড়া ১৫ টাকা চাইলেই থাপ্পর দিতে দেরি করি না!
★শরীর পরিস্কার রাখার জন্য হাজার টাকার সাবান/ ফেইসওয়াস ব্যবহার করতে পারি,
কিন্তু সম্পদ পরিস্কার/পবিত্র করার জন্য দরিদ্রকে
যাকাত দিতে পারি না!
কোথায় মানবতা, কোথায় মনুষত্ব?🤦

Collected by md hanif

মাইক্রোসফটের চেয়ারম্যান বিল গেটস তুরস্কের নতুন অফিসের জন্য একজন দক্ষ লোক খুঁজছেন।প্রায় ২০,০০০ আবেদনপত্র জমা পড়লো! এই ...
13/01/2026

মাইক্রোসফটের চেয়ারম্যান বিল গেটস তুরস্কের নতুন অফিসের জন্য একজন দক্ষ লোক খুঁজছেন।

প্রায় ২০,০০০ আবেদনপত্র জমা পড়লো! এই ২০,০০০ জনের মধ্যে, ‘তরফদার’ নামের এক বাংলাদেশীও আছেন।

বিল গেটস ২০,০০০ আবেদনকারীকে-ই এক সাথে একটা বড় হল রুমে ডাকলেন।

বিল গেটস বললেন, "এখানে যারা ‘জাভা প্রোগ্রামিং’ পারেন, শুধু তারা থাকবেন। বাকিরা, দয়া করে আসতে পারেন।"

২০,০০০ এর মধ্যে ১০,০০০ জন হল ত্যাগ করলেন।

তরফদার সাহেব মনে মনে ভাবলেন, "আমি বরং থেকেই যাই এখানে আর ‘জাভা প্রোগ্রামিং’ এমন কি জিনিষ! চাকরিটা পেলে, দুই দিনে নাহয় শিখে নিবো। দাঁড়িয়েই থাকি বরং..."

বিল গেটস এবার বললেন, "এখানে যাদের নেটওয়ার্কিং-এ দক্ষতা আছে, শুধু তারা থাকবেন। বাকিরা, দয়া করে আসতে পারেন।"

১০,০০০ এর মধ্যে ৫,০০০ জন হল ত্যাগ করলেন।

তরফদার সাহেব মনে মনে ভাবলেন, "নেটওয়ার্কিং আর এমন কি জিনিষ! চাকরিটা পেলে, দুই দিনের মামলা এটা!"

বিল গেটস এবার বললেন, "এখানে যাদের উইন্ডোজ ও লিনাক্সে দক্ষতা আছে, শুধু তারা থাকবেন। বাকিরা, দয়া করে আসতে পারেন।"

৫,০০০ এর মধ্যে ৩,০০০ জন হল ত্যাগ করলেন।

তরফদার সাহেব মনে মনে ভাবলেন, " ব্যাপার না। চাকরিটা পেলে, দুই দিনে শর্ট কোর্স করে নিব।"

বিল গেটস এবার বললেন, "যারা তুরস্কের ভাষা ভালোমতো বলতে পারেন তারা থাকবেন।আর বাকিরা, দয়া করে আসতে পারেন।"

২,০০০ এর মধ্যে ১,৯৯৮ জন হল ত্যাগ করলেন... দুইজন দাঁড়িয়ে রইলেন।

তরফদার আর আরেক ভদ্রলোক।

বিল গেটস বললেন, "গুড, তোমরা দুইজন আমাদের সকল চাহিদা ফুলফিল করেছো। তোমাদের এখন আমি টেস্ট নিবো।
তবে তার আগে তোমরা দুইজন একে অপরের সাথে তুরস্কের ভাষায় কিছু কথা বলো তো দেখি।"

তরফদার সাহেব পাশের ভদ্রলোককে আমতা আমতা করে বললেন, "ভাইজান, কেমুন আছুইন"। হুদা হুনবাইন, কুনু কতা কইবাইন না?

পাশের ভদ্রলোক দাঁত বের করে বললেন.....
"ন্যাঁভাই আমনে কোম্মে গোনে? মুই হরমুজ প্রম মোগো বরিশাল "!
সংগৃহীত

゚ ゚

অন্তরে এত অহংকার নিয়ে কত দূর যেতে পারবেন?___কবর পর্যন্ত ই - তো নাকি এর উপরে যেতে পারবেন? আছে কি সেই ক্ষমতা?যে ক্ষমতার ব...
11/01/2026

অন্তরে এত অহংকার নিয়ে কত দূর যেতে পারবেন?

___কবর পর্যন্ত ই - তো নাকি এর উপরে যেতে পারবেন? আছে কি সেই ক্ষমতা?
যে ক্ষমতার বল প্রয়োগ করে দিনের পর দিন আঘাত করছেন,, কি ভেবেছেন খুব সহজে পার পেয়ে যাবেন? নিশ্চয়ই আল্লাহর পাকড়াও বড় কঠিন।

যা মুখে আসে তাই বলে দিলেন,যা মনে আসে তাই ভেবে নিলেন। অপরপক্ষ চুপ করে ছিল বলে তার দূর্বলতা ভেবে বসেছেন? তাহলে শুনুন,
"যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, তিনিই তার জন্য যথেষ্ট।"[সূরা আত তালাক, আয়াত:৩]

কি ভেবেছেন ? জুলুম করে পার পেয়ে যাবেন?মাযলুমের দোয়া সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান থাকলে সেই মাযলুমের দোয়া কে ভয় করুন।
কেননা তার ফরিয়াদের মাঝে এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না।( বোখারি:২২৮৬)
হাদিস কুদসীতে আল্লাহ বলেন,
"আমার ক্ষমতার কসম , আমি তোমাদের সাহায্য করব, যদিও তা কিছু সময়ের পর হয়।"

কি আপনার রবের কথা শুনে ও আপনার অন্তর কেঁপে উঠে না? তাহলে জেনে নিন, ইতোমধ্যে আপনি শাস্তি ভোগ করছেন।

"কঠিন অন্তরের চেয়ে মারাত্মক কোনো শাস্তি কখনো কাউকে দেওয়া হয়নি।"
সংগৃহীত

01/12/2025

পোস্টটি একটু বড় হলেও এখানে উল্লিখিত প্রতিটি বিষয় আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ।

১. নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না। এতে আপনি ছোট হবেন।

২. ভুল স্বীকার করার মানসিকতা দেখান। "Thank you", "Please" এই কথাগুলো বলতে দ্বিধা করবেন না।

৩. কারো কাছে নিজের সিক্রেট শেয়ার করবেন না বা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না।

৪. অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করতে যাবেন না।

৫. পর্ণে আসক্ত হবেন না। এতে করে আপনি ক্ষণস্থায়ী সুখের জন্য সুন্দর জীবন হারাবেন।

৫. পরচর্চা করবেন না। যে ব্যক্তি আপনার সামনে অন্যের নিন্দা করে, সে নিশ্চিতভাবে অন্যের সামনে আপনার নিন্দা করে।

৬. গাধার সাথে তর্ক করতে যাবেন না। তর্কের শুরুতেই গাধা আপনাকে তার স্তরে নামিয়ে আনবে, তারপর আপনাকে সবার সামনে অপদস্থ করবে।

৭. পরে করব ভেবে কোনো কাজ ফেলে রাখবেন না। আপনি যদি তা করেন শতকরা ৮০ ভাগ সম্ভাবনা কাজটি আপনি আর কখনোই করতে পারবেন না।

৮. 'না' বলতে ভয় পাবেন না।

৯. স্ত্রীর কারণে বাবা-মাকে বা বাবা মায়ের কারণে স্ত্রীকে অবহেলা করবেন না।

১০. সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না। এতে আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন।

১১. ঝুঁকি ছাড়া সাফল্য আসে না। তাই জীবনে ক্যালকুলেটেড রিস্ক নিতে ভয় পাবেন না।

১২. স্মার্টফোনে আসক্ত হবেন না। গুগলে জীবনের সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না।

১৩. মনের ইচ্ছা প্রকাশ করতে দেরি করবেন না। কারণ, এই একটি কাজের বিলম্বের জন্য আপনি সারাজীবন পস্তাতে পারেন।

১৩. রিলেশনসিপে অসুখী হলে সেটা আঁকড়ে ধরে থাকবেন না। যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, ভেতরে অশান্তি সৃষ্টি করে তা জীবন থেকে দ্রুত মুছে ফেলুন।

১৪. আপনি কখনোই জানেন না যে আপনি স্বপ্নপূরণের ঠিক কতটা কাছাকাছি। তাই, কখনোই লক্ষ্যের পিছু ধাওয়া করা বন্ধ করবেন না। বেশিরভাগ মানুষ সাফল্য লাভের কাছাকাছি গিয়ে হাল ছেড়ে দেয়।

১৫. অকারণে শত্রু বাড়াবেন না।

১৬. কারো ধর্মবিশ্বাসে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না।

১৭. বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে একান্ত মুহূর্তের ছবি বা ভিডিও করবেন না। তার সাথে আপনার বিয়ে হবেই বা সে আপনাকে ভবিষ্যতে ব্ল্যাকমেইল করবে না এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন না।

১৮. যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয়, তাকে কিছু শেখাতে যাবেন না। সে ঠকবে, ভুল করবে, ধাক্কা খাবে; তারপর একসময় ঠিকই আপনার মূল্য বুঝতে পারবে।

১৯. নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক রক্ষা করবেন না। যেখানে আপনার সম্মান নেই।

অতি আধুনিকা এক আপু আমাকে প্রশ্ন করলেন-'একই সঙ্গে একটা হাসপাতালে এবং একটা মসজিদে আগুন লেগেছে। তুমি কোনটার আগুন আগে নেভাতে...
30/11/2025

অতি আধুনিকা এক আপু আমাকে প্রশ্ন করলেন-

'একই সঙ্গে একটা হাসপাতালে এবং একটা মসজিদে আগুন লেগেছে। তুমি কোনটার আগুন আগে নেভাতে চাইবে?'

আপুটা আবার কিছু নাস্তিক টাইপ। হুমায়ুন আজাদ স্যারের অন্ধ ভক্ত। নিয়মিত নামাজ পড়ি শুনে আমাকে বিপদে ফেলার জন্যই এই প্রশ্ন করা।

আমি বললাম,'পঁচিশ বছরের জীবনে অনেক আগুন লাগার কথা শুনেছি। কিন্তু একই সঙ্গে এমন দুইটা জায়গায় আগুন লাগতে শুনি নি। তবু যদি কখনো লেগে যায়, আমি হাসপাতালের আগুনটাই আগে নেভানোর চেষ্টা করব।'

'কেন? মসজিদ আগে নয় কেন?'

'কারণ মসজিদে যারা থাকেন তারা সকলেই মোটামুটি সুস্থ। ইচ্ছে করলেই পালাতে পারবেন। কিংবা সকলে মিলে আগুন নেভানোর চেষ্টা করতে পারবেন। কিন্তু হাসপাতালে সবাই অসুস্থ। শিশু আছে, প্রসূতি মা আছেন। অনেকেরই চলন ক্ষমতা নেই। ওদের সেভ করাটা বেশি জরুরি।'

আপু ঠোঁট বাকিয়ে তেড়ছা হাসির সহিত বললেন,'দূর মিয়া।
তুমি তাইলে পাক্কা মুসলমান না।'

আমি নরম গলায় উত্তর দিলাম, 'পাক্কা মুসলমান কিনা জানি না। কিন্তু হাসপাতালের আগুনটা যে আগে নিভানো দরকার- এই শিক্ষা আমি মসজিদ থেকেই পেয়েছি।'
সংগৃহীত

সারা বিশ্বকে তাক লাগিয়ে দিল,মার্কিন যুক্তরাষ্ট্রে মাত্র ১৫ বছর বয়সী এক ছেলে—পেট খালি, পকেট খালি, ঘরে অসুস্থ মা।ক্ষুধায়...
24/11/2025

সারা বিশ্বকে তাক লাগিয়ে দিল,
মার্কিন যুক্তরাষ্ট্রে মাত্র ১৫ বছর বয়সী এক ছেলে—
পেট খালি, পকেট খালি, ঘরে অসুস্থ মা।
ক্ষুধায় মাথা ঝিমঝিম করছিল।
অবশেষে পাশের দোকান থেকে রুটি আর পনির চুরি করল।
ধরা পড়ল।
হাতকড়া পরে আদালতে হাজির করা হলো।

বিচারক ধীর স্বরে জিজ্ঞেস করলেন—

“চুরি করলে কেন?”

ছেলেটার চোখ ভিজে গেল।
মুখ নিচু করে বলল—

“মা খুব অসুস্থ… দুইদিন খাইনি…
টাকা ছিল না স্যার… তাই…”

আদালত ঘর নিঃশব্দ হয়ে গেল।
এক মুহূর্তের জন্য বিচারকের চোখও কেঁপে উঠল।

তারপর বিচারক উঠে দাঁড়িয়ে বললেন—

“আজ এই শিশুটি অপরাধী নয়।
দোষী আমরা…
হ্যাঁ, আমরা সবাই—
যে সমাজ এক বাচ্চাকে বেঁচে থাকার জন্য খাবার চুরি করতে বাধ্য করে।”

তিনি ঘোষণা করলেন—

🔸 আদালতকক্ষে উপস্থিত প্রতিটি প্রাপ্তবয়স্ককে ৫০ ডলার জরিমানা
🔸 আর দোকানদারকে ৫০০ ডলার, কারণ সে ক্ষুধার্ত শিশুকে সাহায্য করেনি।

সব মিলিয়ে যে অর্থ হলো—
সবটাই সেই ছেলেটির হাতে তুলে দেওয়া হলো।

আর বিচারক শেষ কথাটা বললেন—

“এক ক্ষুধার্ত শিশুর অপরাধ নয়…
এটা একটি ব্যর্থ সমাজের মুখোশ।”

সেদিন আদালত শাস্তি দেয়নি—
সংস্কার দিয়েছিল।

সংগৃহীত তথ্য এবং ছবি । তারা বিধর্মী অথচ তাদের শিক্ষা কতটা ভালো আর আমরা মুসলিম হয়েও কতটা অ"মা'নুষ।😪

আল্লাহ আমাদের হেদায়েত করো 😭🤲
সংগৃহীত

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jahed Ahmed 2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share