Muhammad Rakib Ali

Muhammad Rakib Ali ​☕ চায়ের দেশের স্নিগ্ধতা আর জীবনের গল্পগাথা,
এখানেই জমে উঠুক আমাদের যত না-বলা কথা।
স্বাগতম আমার পাতায়, ফলো দিয়ে যুক্ত হোন এক পশলা ভালোবাসায়। 🌧️

জীবনটা আমার নিজস্ব প্রতিষ্ঠান,এখানে মায়ার চেয়ে মর্যাদার দাম এখন বেশি।তাই অপ্রয়োজনীয় ভিড় বাড়িয়ে নিজেকে দেউলিয়া করার ...
17/07/2026

জীবনটা আমার নিজস্ব প্রতিষ্ঠান,
এখানে মায়ার চেয়ে মর্যাদার দাম এখন বেশি।
তাই অপ্রয়োজনীয় ভিড় বাড়িয়ে নিজেকে দেউলিয়া করার চেয়ে,
একাকীত্বের আভিজাত্যে বেঁচে থাকাই শ্রেয়। #জীবনের_গল্প

নির্মম ভাগ্য!ভাগ্য সত্যিই বড় অদ্ভুদ খেলোয়াড়,কাউকে সে এমন ভাবে হাসায়,যেন পৃথিবীর সব সুখ তার হাতের মুঠোয়।আবার কাউকে এমন ভা...
01/07/2026

নির্মম ভাগ্য!

ভাগ্য সত্যিই বড় অদ্ভুদ খেলোয়াড়,
কাউকে সে এমন ভাবে হাসায়,
যেন পৃথিবীর সব সুখ তার হাতের মুঠোয়।

আবার কাউকে এমন ভাবে অপেক্ষায় রাখে,
যেন জীবনটা শুধু না পাওয়ার গল্প হয়েই থাকে।

কেউ স্বপ্ন দেখে তা সঙ্গে সঙ্গেই পুরন হয়ে যায়,
আর কেউ একই স্বপ্ন বুকে নিয়ে বছরের পর বছর নীরবে দীর্ঘশ্বাস ফেলে।

তা জেনেও মানুষ বেছে থাকে,
কারণ "ভাগ্য যতই নির্মম হোক"
আশাটা হারিয়ে ফেললে জীবন টাই থেমে যাবে।
#নির্মম_ভাগ্য #জীবনের_গল্প #কবিতাপ্রেম #বাংলা_লেখা #অনুভূতি

"জীবনের খেয়া ঘাটে"সময় নদীর নীরব তীরে,প্রতিদিন একটু একটু করে বদলে যায় মানুষ।কেউ থেকে যায় স্মৃতির মতো,কেউ হারিয়ে যায় নাম ন...
27/06/2026

"জীবনের খেয়া ঘাটে"

সময় নদীর নীরব তীরে,
প্রতিদিন একটু একটু করে বদলে যায় মানুষ।
কেউ থেকে যায় স্মৃতির মতো,
কেউ হারিয়ে যায় নাম না জানা বাতাসে।

তবুও জীবন থামে না—
সে শুধু শেখায়,
সব হারানোই শেষ নয়,
কিছু শূন্যতাও একদিন
প্রার্থনার মতো পবিত্র হয়ে ওঠে।

অচেনা পথের শেষ প্রহরে,
যতটুকু আলো পেয়েছি,
তার চেয়ে বেশি বহন করেছি ছায়া।
তবুও অভিযোগ রাখিনি—
কারণ জীবন জানে,
সবচেয়ে গভীর ফুলগুলোও
নীরব মাটির বুকেই ফোটে।

দিনের পর দিন, ঋতুর পর ঋতু,
মানুষ শুধু বয়সে নয়,
নীরবতায়ও বড় হয়ে যায়।
কিছু স্বপ্ন ভেঙে ধুলো হয়,
কিছু অপেক্ষা রয়ে যায় অনন্তে।
তবুও হৃদয় বেঁচে থাকে—
কারণ আশার প্রদীপ
সবচেয়ে দীর্ঘ রাতেও নিভে যেতে শেখে না।
#বাংলা #বাংলালেখা #কবিতাপ্রেম #কাব্যিক #জীবন #ফলোয়ার #আনফলোয়ার

সরলতার সহজ পাঠে যারা কাটায় জীবন-তরী,এই পৃথিবী তাদেরই বুকে আঘাত হানে নিয়ত মরি মরি।বঞ্চনা আর বেদনার মেঘে ঢেকে দেয় অনুখণ,ছল...
24/06/2026

সরলতার সহজ পাঠে যারা কাটায় জীবন-তরী,
এই পৃথিবী তাদেরই বুকে আঘাত হানে নিয়ত মরি মরি।
বঞ্চনা আর বেদনার মেঘে ঢেকে দেয় অনুখণ,
ছলনা দিয়ে ভাঙতে চায় তাদের অবুঝ মন।

​তবু তারা হাসতে জানে, ধ্বংসের মাঝেও গড়ে,
বিশ্বাসের হাত বাড়িয়ে মরে, শত আঘাতের পরে।
জেনো, তাদের মনে কালো মেঘের ছায়াটুকু নেই তো ভাই,
অমল আলোর উৎস তারা, যার কোনো নির্বাপণ নাই।
​ #জীবনবোধ​ #বাস্তবতা #অনুপ্রেরণা​ ​

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Rakib Ali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muhammad Rakib Ali:

Shortcuts

Share