Golpo kutir

Golpo kutir Only popularity

জীবন নিয়ে আমাদের কতোই না অভিযোগ!এই মেয়েটার কথা চিন্তা করে একটু ভাবুনতো। গত কয়েকদিন ধরে একজন যাবতজীবন সাজা প্রাপ্ত কয়েদি ...
26/05/2023

জীবন নিয়ে আমাদের কতোই না অভিযোগ!
এই মেয়েটার কথা চিন্তা করে একটু ভাবুনতো।
গত কয়েকদিন ধরে একজন যাবতজীবন সাজা প্রাপ্ত কয়েদি জেল খানা থেকে দেখা করার জন্য বার বার ফোন দিচ্ছে।হাজারও ব্যাস্ততার মাঝে সিদ্ধান্ত নিলাম দেখা করতে যাবো। কিন্ত জেলে থাকা আর জেল খানার গার্ড সহ অন্যান্যদের অবস্থার কথা মনে হলে যেতে মন চাইনা। তার পরেও গেলাম।যথারীতি টিকিট কেটে ভিতরে পাঠিয়ে বসে আছি।হঠাৎ একটা মেয়ের দিকে চোখ যেতেই কেমন যেন মায়া লাগলো। মেয়েটাকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি? উত্তরে বল্ল সাদিয়া। জিজ্ঞেস করলাম কি জন্য এসেছো? বাবার সাথে দেখা করতে।সাথে কে এসেছে? কেউ না। অবাক হলাম! বয়স ৭/৮ বছর হবে।একাই এসেছে। জিজ্ঞেস করলাম তোমার বাড়ি কোথায়? মেয়েটি বল্ল নজিপুর। বাড়িতে কে কে থাকে? বল্ল শুধুই সৎ মা।তোমার নিজের মা নেই?
আছে তবে ফেলে রেখে চলে গেছে।মা কোন খবর নেয়না।সৎ মা দেখতে পারেনা। খারাপ লাগলে বাবাকে জেল খানায় দেখতে আসি।বাবার খোঁজ খবর কেউ নেয়না শুধু আমি রাখি।বাবার সাথে দেখা হয়? হ্যাঁ হয়, আংকেলরা ব্যাবস্থা করে দেয়। আমি তার বিষয়ে খিয়াল রাখলাম সে কি ভাবে বাবার সাথে দেখা করে আর কি কি করে।হটাৎ ডাক আসলো সাদিয়ার বাবা এসেছে পিছে পিছে গেলাম। ভিতর থেকে বাবা মেয়েকে দেখে হাউ মাউ করে কাঁদছে।বাইরে থেকে মেয়ে বাবার জন্য কান্না করছে।বাবা, মেয়ের এই দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারলামনা। মনে মনে খুব খুশি হলাম আমার চার মেয়ের কথা মনে করে।মেয়েরা বাবাদের জন্য কত বড় নিয়ামাত।সময় শেষ হলে কাঁদতে কাঁদতে মেয়েটা বের হয়ে এসে বাবার পিসিতে ৫০০ শত টাকা দিচ্ছে।আমিও কিছু টাকা দিলাম।পরে জিজ্ঞেস করলাম মা তোমার বাবা কে যে টাকা দিলে এই টাকা কোথায় পাও? সে বললো বাবার জন্য মানুষের দারে দারে ঘুরে টাকা তুলি।আবারও চোখে পানি চলে আসলো। ছোট্ট একটা মেয়ে এই বয়সে বাবার জন্য সংগ্রাম করছে।বাবা জেল থেকে বের হয়ে তার এই মেয়ের কথা কত টুকু মনে রাখবে জানিনা তবে আমার মনের পাতায় চিরদিন ভাস্বর হয়ে থাকবে।স্যালুট মা তোমাকে বাবার প্রতি তোমার ভালবাসা চির অটুট থাকুক।

-আইনুল হক

16/12/2021

আমি এক সময় হাসি-খুশি,প্রাণবন্ত, অনেক চঞ্চল একটা মানুষ ছিলাম..❤️
Admin

20/06/2021

- বাবা মানে..?
- শত শাসনের পর মিষ্টি আদরের ভালোবাসা! 🥰

- বাবা মানে..?
- আবদার করার পাত্র, নেই কোনো স্বার্থ! 😶

- বাবা মানে…?
- সকল ছেলে মেয়ের ব্যাংক একাউন্ট! 🤗

- বাবা মানে… ?
- প্রথম শিক্ষার আলোয়, নিরাপদ আশ্রয়! 😇

- বাবা মানে …?
- পুরনো ড্রেসে নতুন মনোভাব, দেখতে দেয়না অভাব!

- বাবা মানে …?
- গল্পের আড়ালে থাকা, একজন মহানায়ক! 😍

_𝗛𝗮𝗽𝗽𝘆 𝗙𝗮𝘁𝗵𝗲𝗿𝘀 𝗗𝗮𝘆 ✨🌺
Admin

15/06/2021

সবাইকে নিয়ে একা থাকাটা অনেক বেশি কষ্টের সবাইকে ছাড়া একা থাকার চাইতে।

শেষ Shesh - জুনায়েদ ইভান

যেদিন নারকেল গাছটি লাগিয়ে ছিলাম, সেদিনই আমার ছেলেটির জন্ম হয়। জন্মের সময় তার মা মারা যায়। ছেলেটিকে নিয়ে বিড়ম্বনায় পড়ে যা...
13/05/2021

যেদিন নারকেল গাছটি লাগিয়ে ছিলাম, সেদিনই আমার ছেলেটির জন্ম হয়। জন্মের সময় তার মা মারা যায়। ছেলেটিকে নিয়ে বিড়ম্বনায় পড়ে যাই। সারাক্ষণ তার পেছনে লেগে থাকতে হত।

একদিন দেখি গাছটি পানির অভাবে মারা যাচ্ছে। আমার পরিস্কার মনে আছে যখন একটু পানি নিয়ে গাছটির কাছে গেলাম তখনি ছেলেটির কান্নার আওয়াজ কানে আসে। আমি তড়িঘড়ি করে পানি ফেলে দৌড়ে এসে বাচ্চার মুখে দুধের বোতল তুলে দেই।❤️

আসলে গাছটির উপর সেদিন বড় অবিচার করেছিলাম। সে ওসব মনে রাখেনি, আজও আমাকে নারকেল দেয়। এক জোড়া নারকেল চল্লিশ টাকা বিক্রি করে অনেকটা উপকার পাই। কিন্তু আদরের দুলালের কাছে চল্লিশটি পয়সাও চাওয়ার সুযোগ পাই না।

কথাগুলো মনে পড়লে গাছটির গোড়ায় বসে মন ভরে কেঁদে নিই। গাছটিকে জড়িয়ে ধরে চোখটাকে ঘষে মুছে নেই, বলি "নে আজ তোকে বড় মুল্যবান জল দিলাম, তুই দোয়া করিস তবুও যেন খোকা সুখে থাকে। কারণ আমিতো বাবা।"🙂

ভালো থাকুক পৃথিবীর সকল বাবা ।

অশ্রুসিক্ত বাবা

আমার জীবনের সর্বোচ্চ ডিগ্রী আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। খুব হিসেব করে সংসার চালাতেন আম্মু। চাকরিজীবি বাবা -নির্দিষ্ট ...
09/05/2021

আমার জীবনের সর্বোচ্চ ডিগ্রী

আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। খুব হিসেব করে সংসার চালাতেন আম্মু। চাকরিজীবি বাবা -নির্দিষ্ট আয়ে সংসার চালানো- নিজ পরিবার- এক্সটেন্ডেড ফ্যামিলির দায়িত্ব- মধ্যবিত্ত পরিবারে যেই রকম টা হয় আর কি সাধারণত।

ছোট বেলার কিছু কথা আমার মনে আছে, সকালে আমরা ১ টা ডিম দিয়ে ৬/ ৭ জন মানুষ খুব সহজেই ভাত খেতাম! কিভাবে সম্ভব?! কারণ আমার মা সুপার ওমেন ছিলেন। ১ টা ডিমের সাথে ২ টা আলু কেটে কুচি করে , বড় কড়াই’তে দিয়ে আম্মু অসাধারণ ভাবে আলু-ডিম ভাজি টা তৈরি করতেন।তারপর স্লাইস করে ৬/৭ জন খুউব সহজেই খেতে পারতাম আমরা।আম্মুর হাতের ডিম ভাজি ভাল আর গরম গরম ভাত - অদ্ভুত স্বাদ ছিল।

প্রায়ই দুপুর বেলায় বেলায় আম্মু বলতো, মাছ টা ঘুমাক, তোমরা খেয়ে ফেলো, মাছ টা দুপুরে আসলেই ঘুমাইত ,আমরা খেয়ে ফেলতাম। রাতে মাছ জাগলে আমরা খেতাম! :)

আমরা যে অনেক অভাবে ছিলাম বেপার টা কিন্তু তা না, আব্বু কে আমাদের মূল পরিবার বাদে'ও অনেকের খেয়াল রাখতে হতো, পড়াশোনার খরচ দিতে হত।
আম্মু তার সুপার পাওয়ার দিয়ে আমাদের খুব অল্প জিনিশ দিয়ে বড় করেছেন।

তবে, আমি যখন স্কুলে পড়ি তখন আমার প্রায়ই মন খারাপ হতো। আমি ক্লাসে ফাস্ট না হলে ও ছাত্র খারাপ ছিলাম না , ২/৩'র মধ্যেই আমি থাকতাম। মফস্বল শহরে সবার সব কিছুই সবাই জানে / জেনে যায়। আমার ক্লাসে পড়া আমার কয়েকজন সহপাঠী আমাদের বাসার কাছেই থাকতো। ওদের ঘন ঘন কেনা নতুন জামা, জুতা, সাইকেল দেখে আমার মন খারাপ হত। স্কুলে টিফিনে বা ছুটির পর ওরা অনেক কিছু কিনে খেত, আমাকে সেভাবে টাকা দেয়া হত না। আমি একদিন স্কুল থকে ফিরে মন খারাপ করে বারান্দায় বসে আছি... আম্মু জিজ্ঞেস করলো, আমার মন খারাপ কেন? আমি বলেছিলাম, আম্মু - আব্বু ঘুষ খায় না কেন? তাইলে তো আমরা আরও ভালো থাকতে পারতাম, ভাড়া বাসায় থাকতে হতো না, অন্যদের মত আমি ও যখন তখন জামা - জুতা কিনতে পারতাম। সেই সময়
টায় আমার আসলে একটা নতুন জুতা কিনতে খুউব ইচ্ছে হচ্ছিল, স্কুলের অনেকেই নতুন বের হওয়া বাটার একটা জুতা পড়ে স্কুলে যাচ্ছিল। কিন্তু আমাদের বাসার নিয়ম হচ্ছে- কেবল ইদের সময়'ই নতুন জামা- জুতা কেনা যাবে , তার আগে ম্যানেজ করে চলতে হবে ।

আম্মু খুউব অবাক হয়ে হেসে আমাকে বলল- ও মা - তোমার নতুন জুতা নেই বলে মন খারাপ! যেই ছেলেটার পা নেই - তার কথা কখনো চিন্তা করেছ ?! তখন আমি রেগে থাকলেও পরে মাথা ঠাণ্ডা হবার পর ভেবে দেখলাম - তাইতো
আমার তো নতুন জুতা নাই! আর যে ছেলে টার পা'ই নাই!

সেই ছোটবেলায় আম্মু আমাকে আমার জীবনের সেরা শিক্ষা'টা দিয়ে দিয়েছিল। আমরা সব সময় আমার এটা নাই - ওটা নাই বলে মনে খারাপ করি। একটু নিচের দিগে তাকালেই তো সুখ আর সুখ! ধরো এই মুহূর্তে তোমার পাঁচটা বন্ধুর অনেক কিছু আছে , যেটা তোমার নেই বলে তুমি মন খারাপ করছ, কিন্তু তোমার বাকি ১০ তা বন্ধুর দিগে ও তুমি তাকাও । তোমাকে কোন কম্পারিজন করতে বলছি না সেভাবে, শুধু বলার চেস্ট করছি, তুমি যে অবস্থায় আছো শোকরানা আদায় করো , কারণ তুমি তো এর চেয়ে খারাপ ও থাকতে পারতে।

আমার জীবনের সর্বোচ্চ ডিগ্রী আমি আমার গৃহিণী মার কাছে থেকেই পেয়েছিলাম

আচ্ছা, ভালোবাসায় ভরা সম্পর্কগুলো কেন মন্দবাসা হয়ে যায়? ওয়াদা গুলো কি সবাই ভুলে যায়? সব ওয়াদা, সব সম্পর্কের ইতি হয় না।হঠা...
07/05/2021

আচ্ছা, ভালোবাসায় ভরা সম্পর্কগুলো কেন মন্দবাসা হয়ে যায়? ওয়াদা গুলো কি সবাই ভুলে যায়?

সব ওয়াদা, সব সম্পর্কের ইতি হয় না।

হঠাৎ দেখা নয়,বরং প্রতিদিন ভালোবাসার মানুষটিকে দেখতে চাওয়ার আকুলতা কী সবাই বুঝে?

প্রতিদিন যে তার কথা মনে পরে,ব্যাকুল প্রতিক্ষা দেখায় সেটা সবাই বুঝে?

সুখের সেই ঘর,
খুনশুটি আর ঝগড়া,বিশ্বাস, একজন আরেকজন কে বোঝাপড়া ভালোবাসাকে আগলে রাখতে শিখে।

ভালোবাসায় শাষণ করা অধিকার,আর আগলে রাখা দায়িত্ব।

সব সম্পর্কের ইতি হয় না।হয় না কোনো বিচ্ছেদ।সম্পর্ক শেষের পর নয়, বরং সম্পর্ক শেষ হওয়ার আগে ভালোবাসার সুখের দিন ফিরে পেতে ইচ্ছে হয়।

একটা সময় পরে কারো প্রতি তীব্র মায়া কাজ করলেও তাকে বলা হয় না-"তোমাকে আমার প্রয়োজন"কাউকে প্রচণ্ড ভালো লাগলেও তাকে ...
17/04/2021

একটা সময় পরে কারো প্রতি তীব্র মায়া কাজ করলেও তাকে বলা হয় না-
"তোমাকে আমার প্রয়োজন"

কাউকে প্রচণ্ড ভালো লাগলেও তাকে জানানো হয় না-
"তুমি মানুষটা আমার খুব পছন্দের "

কাউকে খুব করে চাইলেও তাকে একবারের জন্যও মুখ ফুটে বলা হয় না-
"আমার সাথে আজীবন থেকে যাও না,প্লিজ."

মনের অবস্থা শত খারাপ হলেও কাউকে বলা হয়না-
"আমার মনটা আজ খুব খারাপ"

নিজের পক্ষে করা কঠিন কাজগুলোর দায়ভারে পিষ্ট হলেও জানানো হয়না-
"আমি আর সহ্য করতে পারছি না"

কষ্টের তীব্রতায় বুকফেটে কান্না আসলেও কাউকে বলা যায় না-
"আমার ভেতরটা না,ভেঙে-চুরে যাচ্ছে"

কারো জন্য বুকের ভেতর অনেক খানি ভালোবাসা লুকিয়ে রাখলেও তার সামনে আর প্রকাশ করা হয় না।আবার,কোন কারণে প্রচণ্ড কষ্ট হলেও ঠোঁটের কোণে মেকি হাসি দিয়ে সব কষ্টকে বুকের ভেতর
চেপে দেওয়া হয়।

আমরা হয়তো অনুভুতিকে প্রকাশ করা বন্ধ করে দেই।অথচ আমরা কিনা মনের ভেতরে প্রতিটা অনুভুতিই অনুভব করি।
আর সেসব অনুভুতিকে অপ্রকাশিত করে রাখার পেছনে থাকে অনেক তিক্ত কারণ।যেসব কারণে আমরা স্পষ্টভাবে জেনে যাই যে---

"সামনে মানুষটা বোঝার ভান করলেও,আসলে সে কিছুই বোঝে না।দিনশেষে নিজের বলে জানা,নিজের কথা বলা,নিজেকে বোঝার মতন বিশ্বস্ত মানুষটার বড্ড অভাব।"

শরীর কি শুধুই ছেলেরা চায়? মেয়েরা চায় না?আমি তো আমার প্রেমিকের শরীর চাই। হ্যাঁ সত্যিই চাই। চাইবো না কেন? শরীর ছাড়া তো ওকে...
28/03/2021

শরীর কি শুধুই ছেলেরা চায়? মেয়েরা চায় না?
আমি তো আমার প্রেমিকের শরীর চাই। হ্যাঁ সত্যিই চাই। চাইবো না কেন? শরীর ছাড়া তো ওকে আমি ভালোবাসিনি।
প্রেমের শুরুতে আমি কি অপেক্ষা করিনি কবে সে আমায় বুকে টেনে নেবে? আমার ঠোঁটে ঠোঁট রেখে সব ক্লান্তি দূর করে দেবে, দিন শেষে লাজুকভাবে আমায় বলবে আবার কবে সুযোগ হবে?

আমি কি কথায় কথায় তার শরীরে ঢলে পড়িনি? আমি কি সুযোগ পেলে তার হাতটি ধরিনি?
হ্যাঁ, আমি সত্যিই আমার প্রেমিকের শরীর ও চাই!
মন ছোঁয়ার সাথে সাথে আমি শরীর ও ছুঁতে চাই। যতই থাক না কেন তার শরীরে ক্ষত! শুধু আমার প্রিয় মানুষটার শরীর পেলেই হলো।🙃❤️
কে বললো কামুক শুধু প্রেমিক হয়?
প্রেমিকারাও তো কামুক হয়!

(পড়তে খারাপ লাগলেও কথাগুলো সত্য!)

-সংগৃহীত

Happy valentine day ❤️❤️😊❤️🥀
14/02/2021

Happy valentine day ❤️❤️
😊❤️🥀

- Mother's Love never changes ❤️🙂©Admin sizan
11/02/2021

- Mother's Love never changes ❤️🙂


©Admin sizan

TOM ❤️Jerry😊Admin:-sizan
10/02/2021

TOM ❤️Jerry
😊
Admin:-sizan

Address

Sylhet

Telephone

+8801786252401

Website

Alerts

Be the first to know and let us send you an email when Golpo kutir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share