Sylhetbanglanews24

Sylhetbanglanews24 আমরা সত্য ও ন্যায়ের সহযাত্রী।

শিক্ষার্থীদের দেশপ্রেমেবলীয়ান হতে হবে---এমপি এমরান আহমদ চৌধুরী #শাহপরাণে বিয়ানীবাজারের ব্যবসায়ীকে হত্যায় শোক-ক্ষোভ, জড়ি...
24/08/2026

শিক্ষার্থীদের দেশপ্রেমে
বলীয়ান হতে হবে
---এমপি এমরান আহমদ চৌধুরী

#শাহপরাণে বিয়ানীবাজারের ব্যবসায়ীকে হত্যায় শোক-ক্ষোভ, জড়িতদের দ্রুত আটকের তাগিদ

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল কারিগর। সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কেবল পাঠ্যবইয়ের জিপিএ-৫ পাওয়ার পেছনে না ছুটে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে বলীয়ান হতে হবে। খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মনন বিকাশ ও শারীরিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেধা ও মননের সমন্বয়ে প্রতিটি শিক্ষার্থী যেন দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারে, সে লক্ষ্যেই শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিচ্ছে বর্তমান জনবান্ধব সরকার।
সিলেটের গোলাপগঞ্জে বরায়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বরায়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আজমল হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, যুক্তরাষ্ট্র প্রবাসী নুরুল মুতাকিন হানান, সিলেট জেলা বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ মামুন, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মামুন আহমদ রিপন, ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান সাহান, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য গোলাম আজম সায়েস্তা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নার্জিস, এম সিরাজুল ইসলাম, সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, সিলেট জেলা বিএনপির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জামিল চৌধুরী ও জায়েদ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাছিতুর রহমান ও শাহানুর আহমদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আজিজুল হক মুন্না, সদস্য জাহাঙ্গীর আহমদ, সিলেট মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক সাহেল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা জাসাসের সহ-সভাপতি হারুনুর রশীদ, গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদ, সদস্য নাহিদুল ইসলাম নাহিদ এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির যুগ্ম প্রচার সচিব মোহাম্মদ আবদুল্লাহ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র রোহান আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন বরায়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হাবিবুর রহমান।
আলোচনা সভা শেষে এসএসসি পরীক্ষায় মেধার স্বাক্ষর রাখা কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এদিকে, সিলেটের শাহপরাণ থানাধীন ইসলামাবাদ এলাকায় বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজারের ব্যবসায়ী শাহাব উদ্দিনকে কুপিয়ে হত্যার তীব্র প্রতিবাদ, শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন এমপি এমরান আহমদ চৌধুরী। তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং খবর শুনে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানাপুলিশকে ফোন করে অপরাধীদের তড়িত শনাক্ত ও আটক করতে তাগিদ দেন।

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিলবাংলাদেশ জাতীয়তাব...
24/08/2026

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সিলেট জেলা শ্রমিক দলের আহ্বায়ক এবং জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মরহুম হাজী মো: সোরমান আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) নগরীর বাগবাড়ীস্থ বিদ্যুৎ ভবন প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬) সিলেট-সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সভায় বক্তারা মরহুম হাজী মো: সোরমান আলীর জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণ করে বলেন, মরহুম সোরমান আলী আজীবন শ্রমিকদের অধিকার আদায়ে ও জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিতে আপসহীন ভূমিকা পালন করে গেছেন। সিলেট ও সুনামগঞ্জের বিদ্যুৎ শ্রমিক কর্মচারীসহ সাধারণ শ্রমজীবী মানুষের কল্যাণে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শ্যামল চন্দ্র মালাকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাচ্চু এর পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আসাদুজ্জামান বাবুল, আবুল কালাম আজাদ, ফয়েজ খান, আনিসুজ্জামান, হারুন খান, আমজাদ হোসেন, ময়মনসিংহ জেলার নেতা দেলোয়ার হোসেন, বেলায়েত হোসেন, কেফায়েত আহমেদ, সরকারি সম্মানয়ে পরিষদের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন, আশুগঞ্জ জেলা শাখার মারুফ আহমেদ, মৌলভীবাজার জেলা শাখার তঞ্জু খান, হুমায়ুন কবির, আনোয়ার হোসেন, নিমা রহমান, জেলার শ্রমিক দলের মঞ্জুরুল ইসলাম লিটন, সদস্য সচিব নুরুল ইসলাম, মহানগর শ্রমিক দলের আহবায়ক আব্দুল আহাদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন, সাবেক জেলা শ্রমিক দল নেতা মাসুক এলাহী, পানি উন্নয়ন বোর্ডের সভাপতি রায়হান আহমদ, পোস্ট অফিসের সাবেক সভাপতি শামসুল ইসলাম, বর্তমান সেক্রেটারি আবু তাহের, ২২৫ মেগাওয়াটের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, ৯০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রের সভাপতি আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলুজ্জামান, জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি লোকমান হোসেন, শফিকুল ইসলাম স্বপন, আবু সাঈদ, জগদী কুমার দাস, অলিউল্লাহ, যুগ্ম সম্পাদক দিলীপ কুমার দাস, আতিকুর রহমান, আব্দুল আউয়াল, আব্দুল বাতেন মুন্না, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসিত, কাইয়ুম আহমেদ, অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম, হামিদ খান, জাকির হোসেন, দপ্তর সম্পাদক আবুল হাসনাত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল গনি মুন্না, প্রচার সম্পাদক সুমন দাস, মহিলা সম্পাদিকা মাহমুদা খানম শিল্পী, শিক্ষা সম্পাদক নজরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ, যুব সম্পাদক জুবেল আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক সুবল শর্মা, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সহ জেলা মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে পিডিবি জামে মসজিদে যোহর নামাজের পর মরহুম হাজী মো: সোরমান আলীর বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনায় করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফয়জুর রহমান। মোনাজাতে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং মরহুমকে যেন মহান আল্লাহ জান্নাতবাসী করেন এ প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন, সিলেট জেলা শ্রমিক দল এবং বিদ্যুৎ বিভাগের বিভিন্ন স্তরের সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

মিশিগানে কানাইঘাট ওয়েলফেয়ারঅ্যাসোসিয়েশনের বনভোজনে মিলনমেলাশিকড়ের টানে যুক্তরাষ্ট্রের মিশিগানে একত্রিত হলেন কানাইঘাটের প্...
24/08/2026

মিশিগানে কানাইঘাট ওয়েলফেয়ার
অ্যাসোসিয়েশনের বনভোজনে মিলনমেলা

শিকড়ের টানে যুক্তরাষ্ট্রের মিশিগানে একত্রিত হলেন কানাইঘাটের প্রবাসীরা। কানাইঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আনন্দঘন বনভোজন ও মিলনমেলা। রোববার স্থানীয় সময় দুপুরে ম্যাডিসন হাইটস শহরের সিভিক সেন্টার পার্কে আয়োজিত দিনব্যাপী এঅনুষ্ঠানে মিশিগানে বসবাসরত কানাইঘাটবাসীসহ বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

কানাইঘাটবাসীর পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি নতুন প্রজন্মের সঙ্গে নিজ এলাকার সংস্কৃতি ও ঐতিহ্যের পরিচয় করিয়ে দিতে এ আয়োজন করা হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিদের সঙ্গে নিয়ে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের সভাপতি শরিফ উদ্দিন আহমেদ।

দিনব্যাপী আয়োজনে শিশু-কিশোর, নারী ও পুরুষদের জন্য ছিল নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা। এতে অংশ নিয়ে প্রবাসী কানাইঘাটবাসী ও তাদের পরিবারের সদস্যরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন। এছাড়া মিশিগানে বসবাসরত কানাইঘাটের গ্র্যাজুয়েটদের সম্মাননা প্রদান, সাংস্কৃতিক পরিবেশনা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন রেনেসাঁ কালচারাল গ্রুপের শিল্পীরা।

সংগঠনের সভাপতি শরিফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও সহ-সাধারণ সম্পাদক কয়েছ আহমদ। অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি খাজা শাহাব উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি ওয়ালিউর রহমান ও উপদেষ্টা মায়েন উদ্দিন আহমেদ।

বক্তারা বলেন, প্রবাসে বসবাস করলেও কানাইঘাটবাসীর হৃদয়ে নিজের মাটি, মানুষ ও ঐতিহ্যের প্রতি গভীর টান রয়েছে। পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে কানাইঘাটের মানুষের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করতে হবে। বিশেষ করে নতুন প্রজন্মকে নিজেদের শিকড় ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত করে তোলার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে কানাইঘাটের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে প্রবাসী কানাইঘাটবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি এলাকার মানুষের কল্যাণেও সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক খাজা আফজাল হোসেন, নির্বাহী সদস্য ফয়জুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকরা বলেন, কর্মব্যস্ত প্রবাসজীবনে এমন আয়োজন শুধু বিনোদনের সুযোগ তৈরি করে না, বরং নিজ এলাকার মানুষের সঙ্গে সম্পর্ক নবায়ন ও নতুন প্রজন্মের সঙ্গে শিকড়ের বন্ধন দৃঢ় করার সুযোগ করে দেয়। ভবিষ্যতেও কানাইঘাটবাসীর মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণসিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্...
24/08/2026

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ করা হয়েছে।
এফআইভিডিবি-এর ইয়াং পিপল বিল্ডিং আরবান রেজিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে কলোনির মালিক ও কেয়ারটেকারদের হাতে ফায়ার এক্সটিংগুইশার তুলে দেন ১২নং ওয়ার্ডের ওয়ার্ড সচিব মো. মালেক আহমদ এবং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য মাহফুজুর রহমান মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আবু বকর শিকদার, কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার তাসমিয়া তাহসিনা চৌধুরী এবং কমিউনিটি মবিলাইজার আব্দুল আহাদ।
কর্মসূচিতে বক্তারা বলেন, ঘনবসতিপূর্ণ কলোনি এলাকায় অগ্নিকাণ্ডের ঝুঁকি তুলনামূলক বেশি। তাই অগ্নিকাণ্ডের প্রাথমিক পর্যায়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য ফায়ার এক্সটিংগুইশার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি তারা কলোনির মালিক ও কেয়ারটেকারদের অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতন থাকার এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সমন্বিতভাবে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এফআইভিডিবি-এর উদ্যোগ নগর এলাকার অগ্নিঝুঁকি হ্রাস এবং দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।-বিজ্ঞপ্তি

সিলেটে ট্রিপল মার্ডারের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নাদিলে প্রবাসীরা কঠোর আন্দোলনে যাবে........হেলাল চৌধুরীযুক্তরা...
24/08/2026

সিলেটে ট্রিপল মার্ডারের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না
দিলে প্রবাসীরা কঠোর আন্দোলনে যাবে........হেলাল চৌধুরী

যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা, সিলেটের শাহী ঈদগাহের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী ও শিল্পপতি হেলাল চৌধুরী যুক্তরাজ্য থেকে জন্মভূমি সিলেটে আগমন উপলক্ষে এক বিশাল সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্চে পৌঁছালে ‘হেলাল চৌধুরী সমর্থক গোষ্ঠী’ এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে এই উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনা দেওয়া হয়। বিমানবন্দর এলাকায় তাকে স্বাগত জানাতে শত শত শুভাকাক্সক্ষী ও সাধারণ মানুষ ব্যানার ও ফুলের তোড়া নিয়ে জড়ো হন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি শাহজাহান আলী, বিমানবন্দর থানা জামায়াতের আমীর শফিকুল আলম মুফিক, সিলেট মহানগরীর ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুস সালাম, জামায়াত নেতা মামুন আহমদ, ফেরদৌস আহমদ, বিশিষ্ট মুরুব্বি রুবেল আহমদ, আব্দুল আহাদ, গনমাধ্যম, পরিবেশ ও সমাজউন্নয়ন কর্মী হাবিব সরোয়ার আজাদ, যুব সংগঠক ঈশা তালুকদার, বিমানবন্দর থানা ছাত্রশিবিরের সভাপতি লুৎফুর রহমান, সেক্রেটারি সুফিয়ান আহমদ, ৫নং ওয়ার্ড ছাত্রশিবিরের সভাপতি কাজী কাওছার আহমদ রুহান, সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, ৪নং ওয়ার্ড সভাপতি আইয়ুব মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক আরিফ নাঈম, যুবনেতা তামিম আহমদ, নাবিল, আলিফ, আতিক, মাহাদ, আব্দুল গফ্ফার, সৌমিক, ইকরাম, নাবিল আহমদ, আবদুল্লাহ অনিক, জামিল মজুমদার-সহ ৫নং ওয়ার্ড ঐক্যফোরামের নেতৃবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ ও সমর্থকরা হেলাল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং ফুলের মালা গলায় পরিয়ে সংবর্ধনা প্রদান করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী হেলাল চৌধুরী শুধু একজন সফল ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাই নন, তিনি বৃহত্তর সিলেটের একজন কৃতি সন্তান। সুদূর প্রবাসে থেকেও তাঁর মন সবসময় দেশের মানুষের জন্য কাঁদে। দেশের শিক্ষা, সমাজসেবা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নসহ সর্বক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি বিভিন্ন দুর্যোগকালীন সময়ে সহায়তা নিয়ে মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছেন, তা সত্যিই প্রশংসনীয় ও মহতী কাজ। আগামীতেও তিনি সাধারণ মানুষের কল্যাণ এবং সিলেট তথা বাংলাদেশের আর্ত সামাজিক উন্নয়নে আরও অগ্রণী ভূমিকা পালন করবেন।

সংবর্ধনার জবাবে যুক্তরাজ্য প্রবাসী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হেলাল চৌধুরী উপস্থিত সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, জন্মভূমির মাটির টানে এবং আপনাদের ভালোবাসায় আমি বারবার ছুটে আসি। আমি সুদূর প্রবাসে থাকলেও সবসময় ভাবি কীভাবে আমাদের এই পুণ্যভূমিকে আরও এগিয়ে নেওয়া যায়। সিলেটের প্রতিটি সাধারণ ও মেহনতি মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই আমার জীবনের মূল ব্রত। সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় কোনো সার্থকতা হতে পারে না। মহান আল্লাহ আমাকে যে সামর্থ্য দিয়েছেন, তা দিয়ে আমি আমৃত্যু মানুষের সার্বিক কল্যাণ ও সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই।

তিনি বলেন, সম্প্রতি সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনা আমাদেরকে হতবাক ও বিস্মিত করেছে। সঠিক তদন্তের মাধ্যমে হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া না হলে প্রবাসীরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। তিনি জুলাই সনদ বাস্তবায়নের জোর দাবি জানিয়ে বলেন, অতীতে স্বৈরাচার ও ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতাচূত্য করে দেশ থেকে পালাতে বাধ্য করেছে এদেশের জনগণ। ফ্যাসিস্টের মতো কেউ আচরণ করলে দেশের জনগণ তার সঠিক জবাব দিতে বাধ্য হবে। তিনি সম্মিলিতভাবে দেশের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্ব স্ব অবস্থান থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি  সিলেট সোসাইটিরপ্রশংসনীয়  উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান৫২'র ভাষা আন্দোলনের ...
24/08/2026

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির
প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

৫২'র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের জন্য প্রতিদিন মাত্র ১০ টাকায় আহার পরিবেশনের যে কর্মসূচি তারা পরিচালনা করছে, তা সত্যিই এক অসামান্য ও মহতী উদ্যোগ। বর্তমান সময়ে নামমাত্র মূল্যে সুবিধাবঞ্চিত মানুষের কাছে খাবার পৌঁছে দিয়ে তারা মানবিকতার এক দারুণ দৃষ্টান্ত স্থাপন করেছে। সমাজের সর্বস্তরের মানুষের সিলেট সোসাইটির এই সুন্দর প্রচেষ্টাকে সমর্থন ও উৎসাহিত করা উচিত।
তিনি শনিবার (২২ আগস্ট) বাদ মাগরিব নগরীর মুসলিম সাহিত্য সংসদ হলরুমে সিলেট সোসাইটি'র যুক্তরাষ্ট্র সভাপতি প্রফেসর মুজিবুর রহমান শাহীন এডভোকেট এর সম্মানে সিলেট সোসাইটির পক্ষ হতে এক সম্বর্ধনা অনুষ্ঠান ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ মাদ্রাসার মুহতামিম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাগুরু হযরত মাওলানা মাসুক উদ্দিনকে সিলেট সোসাইটি'র উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।
সিলেট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী সভাপতিত্বে ও সিলেট সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা আবদুল করিম শিকদার এবং সাংবাদিক জুবের আহমেদ সার্জনের যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা রেজাউল করিম জালালী, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আবু সালেহ চৌধুরী, কলম যোদ্ধা লিয়াকত আলী খান, হযরত মাওলানা শামসুদ্দিন ইলিয়াস, গ্রীন ডিজেবল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জনাব বায়েজিদ খান,সেবুল রেজা, জুলকারনাইন কামরুজ্জামান, সাইদুল ইসলাম, সাইরাস, তাওহীদ জাহান চৌধুরী, মেহেদী জাহান চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি

কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনাশিক্ষার্থীদের শুধু ভালো ছাত্র নয়, ভালোমানুষ হতে হ...
24/08/2026

কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা

শিক্ষার্থীদের শুধু ভালো ছাত্র নয়, ভালো
মানুষ হতে হবে : নজরুল ইসলাম

কানাইঘাট উপজেলার সড়কেরবাজার ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) কলেজ ক্যাম্পাসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উক্ত সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সড়কেরবাজার ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ময়নুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মুনির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট শিক্ষানুরাগি মো. নজরুল ইসলাম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেটস্থ ব্রিটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল রেজাউল করীম রেজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সড়কেরবাজার ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক, প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মারুফ আহমদ, মাওলানা মাহফুজুর রহমান খান, মাওলানা ওমর ফারুক, মামুনুর রশীদ মামুন, মাস্টার আব্দুল কাদির, ফারুক আহমদ প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক ছাড়াও বিপুল সংখ্যক কৃতী শিক্ষার্থী অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট শিক্ষানুরাগি মো. নজরুল ইসলাম বলেন, আজকের এই আয়োজন নিছক সংবর্ধনা নয়; এটি শিক্ষার্থীদের স্বপ্ন, পরিশ্রম ও সাফল্যের স্বীকৃতি। এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তাদের এই সাফল্যের পেছনে রয়েছে শিক্ষক, অভিভাবক ও নিজেদের দীর্ঘদিনের পরিশ্রম ও ত্যাগ।

তিনি বলেন, একটি ভালো ফলাফল জীবনের শেষ গন্তব্য নয়, বরং সামনে এগিয়ে যাওয়ার প্রথম বড় সিঁড়ি। ভবিষ্যতে শিক্ষার্থীদের আচরণ, নৈতিকতা, জ্ঞান ও সমাজের প্রতি দায়িত্বশীলতাই হবে তাদের প্রকৃত পরিচয়। শুধু ভালো ছাত্র হলেই হবে না—ভালো মানুষ হতে হবে। এমন শিক্ষা অর্জন করতে হবে, যে শিক্ষা তোমাকে বিনয়ী করবে, অন্যের প্রতি শ্রদ্ধাশীল করবে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে শেখাবে।

প্রধান বক্তার বক্তব্যে ব্রিটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল রেজাউল করীম রেজা বলেন, শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে কখনো থেমে গেলে চলবে না। জীবনের একটি সুন্দর লক্ষ্য নির্ধারণ করে সে অনুযায়ী এগিয়ে যেতে হবে। ব্যর্থতাকে ভয় না পেয়ে ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে সামনে এগিয়ে যেতে হবে। বাবা-মা ও শিক্ষকদের সম্মান করার পাশাপাশি নিজের যোগ্যতা দিয়ে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ স্বদিচ্ছাই যথেষ...
24/08/2026

ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে সিসিক, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ স্বদিচ্ছাই যথেষ্ট

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে সোমবার (২৪ আগষ্ট ২০২৬) বেলা ১১.০০ ঘটিকায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ৩০ মিনিট অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়।

৩০ মিনিট অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, সিলেট মহানগরীর সর্বস্তরের নাগরিকবৃন্দ ভিক্ষুক ও হিজড়াদের যন্ত্রণায় অতিষ্ঠ। সর্বপ্রকার যানবাহনের যাত্রীসহ রাস্তাঘাট, বাসস্ট্যান্ড, রেলষ্টেশন, বিমানবন্দর ও ট্রাফিক সিগন্যালে সাধারণ পথচারীদের পথ আটকে জোরপূর্বক টাকা দাবি করে হিজড়া ও ভিক্ষুকরা। প্রকৃত হিজড়া ও বিকলাঙ্গ ভিক্ষকদের পাশাপাশি একশ্রেণীর অপরাধী চক্র কৃত্রিম উপায়ে নকল হিজড়া সেজে ও সম্পূর্ণ সুস্থ ভিক্ষুকরা বেপরোয়াভাবে এই চাঁদাবাজি ও অপরাধমূলক কাজ করে যাচ্ছে। কিন্তু সাহায্যের নামে সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ আদায় করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে।

বক্তারা আরো বলেন, সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডের প্রধান রাস্তাসহ অলিগলির রাস্তা অবৈধ ভ্রাম্যমান ব্যবসায়ী ও অবৈধ পার্কিংয়ে পরিণত হয়েছে। নগরীর কোথাও ফুটপাত যেমন হাঁটা যায় না তেমনি রাস্তায়ও স্বাচ্ছন্দে চলাফেরা করা যায় না। এতে সিলেট নগরী একটি আবর্জনার নগরীতে পরিণত হচ্ছে। যতই দিন যাচ্ছে, ফুটপাত ও রাস্তা দখলের কারণে ততই যানজট ভয়াবহ আকার ধারণ করছে। সিলেট নগরীর কোনো জায়গাই যানজটের কবলমুক্ত নয়। ইচ্ছামতো ফুটপাত ও রাস্তা দখল চলছেই। নগরবাসীর অব্যাহত আপত্তিতেও বন্ধ হচ্ছে না দখলবাজদের দৌরাত্ম্য। কোথাও কোথাও ফুটপাত ছাড়িয়ে মূল সড়কের ওপর বসে গেছে পণ্যের পসরা। দখলকৃত ফুটপাত ও রাস্তায় পথ চলতে পথচারীর যন্ত্রণাময়-নাভিশ্বাস যেন নিত্যদিনের সঙ্গী। ফুটপাত ও রাস্তা দখলে বাড়ছে দুর্ঘটনা। যে যার ইচ্ছামতো ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবহার করছে, কেউ আবার অনেক এলাকায় নির্মাণসামগ্রী মাসের পর মাস ফেলে রেখে সমস্যার সৃষ্টি করছে। অবস্থান কর্মসূচী থেকে ভিক্ষুক ও হিজড়াদের পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ স্বদিচ্ছাই যথেষ্ট বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস'র সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস'র বিভাগীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম। ৩০ মিনিট অবস্থান কর্মসূচীর উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন সিবিযুকস'র বিভাগীয় কমিটির সভাপতি মোঃ আজিজুর রহমান আজিজ। বক্তব্য রাখেন সিবিযুকস'র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, সহ-সভাপতি রোকনে আলম চৌধুরী, অবিনাশ চন্দ্র দাস, এম.এ আলী জালালাবাদী, সহ-অর্থ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সহ-দপ্তর সম্পাদক সুধাংশু শেখর দাস, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল, ওসমানীনগরের কৃতি সন্তান ক্বারী মোঃ ইসহাক আলী, সাংগঠনিক নেতৃবৃন্দ ও সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে সিবিযুকস'র সিলেট মহানগর কমিটির সদস্য মোঃ জুয়েল মিয়া ও সেবুল আহমদ।

সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিলসিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জ...
24/08/2026

সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল

সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেলে নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহিদুর রহমান (এপিপি)-র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে সঞ্চালনা করেন জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট নিজাম উদ্দিন এবং মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক সিদ্দেক আলী।

সমাবেশে বক্তারা বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে বলেন, বিগত ১৪ বছর স্বৈরাচার শেখ হাসিনা সরকার শুধু নিজেদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে এবং রাজনৈতিক ফায়দা লুটতে দেশে হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধা সৃষ্টি করেছে। এর মাধ্যমে তারা যেমন জাতির শ্রেষ্ঠ সন্তান প্রকৃত মুক্তিযোদ্ধাদের চরমভাবে অসম্মানিত করেছে, তেমনি মুক্তিযুদ্ধের মহান ইতিহাসকেও নজিরবিহীনভাবে বিকৃত করেছে। ক্ষমতা টিকিয়ে রাখতে তারা ইতিহাসের সবকিছু পাল্টে দিতে চেয়েছিল। তবে এখন সময় এসেছে সত্য প্রতিষ্ঠার। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সবসময় রাজপথে সজাগ থাকবে এবং ইতিহাসের সকল বিকৃতি রুখে দিয়ে সাধারণ মানুষের সামনে মুক্তিযুদ্ধের প্রকৃত ও গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরবে।

সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন— মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক মামুন আহমদ, সদস্য সচিব আবদুল হান্নান, সিলেট জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক প্রভাষক শাহ আলম তালুকদার তুহিন, বদরুল খান, যুগ্ম আহ্বায়ক মো. জামাল উদ্দিন, আতিকুর রহমান চৌধুরী লাভলু, সুমন আহমদ, জেলা শাখার যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী ফারুক আহমদ, মনিরুজ্জামান মিজান, হিলাল উদ্দিন শিপু, আবদুর রব, গুফরান আহমদ চৌধুরী, আব্দুর রহিম ভরসা, জেলা শাখার কার্যনির্বাহী সদস্য নিজাম উদ্দিন টিপু, জেলা শাখার সদস্য জিল্লুর রহমান, জহির উদ্দিন ও ফারুক আহমদ এবং মহানগর শাখার সদস্য উবায়দু রহমান নাঈম।

মিছিলে সংহতি জানিয়ে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— ৯নং ডৌবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপি নেতা আরিফ ইকবাল নেহাল, ৩২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি তসলিম উদ্দিন, শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক দীপক রায়, সিলেট জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মো. ইসলাম আলী, জিয়া স্মৃতি সংসদ মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক অর্পণ ঘোষ, শাহপরাণ থানা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান কামরান ও সাজ্জাদুর রহমান সাজু, শহিদ জিয়া স্মৃতি সংসদের শাহপরাণ থানা শাখার আহ্বায়ক মাহবুব হোসেন মিলন, মহানগর বিএনপি নেতা রফিক আহমদ, সিলেট জেলা পেশাজীবী দলের যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক, সদর উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক সায়েস্তা রহমান সানি, জাসাস সিলেট সদর শাখার সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, সদর উপজেলা তাঁতীদল নেতা বুরহান উদ্দিন, মুন্না তালুকদার ও খালেদ আহমদ, শহিদ ওয়াসিম ব্রিগেড সিলেট মহানগর শাখার সভাপতি আছনাত উদ্দিন জাহিন ও সাংগঠনিক সম্পাদক রনি আহমদ, বাঘা ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব দুলাল আহমদ, জকিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য খাইরুল আলম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু তাহের চৌধুরী এবং যুবদল নেতা আফতার আহমদ।

মিছিলে জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন— ময়নুল হোসাইন, সেলিম আহমদ, মুমিন আহমদ, শাহীন আহমদ, সুহেল আহমদ, ফয়সল, তানজির, সাদ্দাম, হেলাল, জাহিদুল ইসলাম, মো. আব্দুল্লাহ, ছাদিকুর রহমানজাহিদুল ইসলাম চৌধুরী, আব্দুল হাই , মারজান আহমদ, সেলিম আহমেদ, হাফিজ বিলাল, মোহাম্মদ আম্বিয়া প্রমুখ।

বক্তারা আগামী দিনে দেশ পুনর্গঠনে জাতীয়তাবাদী শক্তির হাতকে শক্তিশালী করতে এবং সকল প্রকার ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

চা বাগানগুলোতে শিক্ষার মান উন্নয়নে সরকারকাজ শুরু করেছে: সিউক চেয়ারম্যান কয়েস লোদী‘চা বাগানের গর্ব যারা, সম্মাননা পাবে তা...
22/08/2026

চা বাগানগুলোতে শিক্ষার মান উন্নয়নে সরকার
কাজ শুরু করেছে: সিউক চেয়ারম্যান কয়েস লোদী

‘চা বাগানের গর্ব যারা, সম্মাননা পাবে তারা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের ঐতিহ্যবাহী মালনীছড়া চা-বাগানে সিলেটের বিভিন্ন চা বাগানের চা শ্রমিক পরিবারের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের ‘কৃতি সম্মাননা ২০২৬’ প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার (২১ আগস্ট) বর্ণাঢ্য এক আয়োজনের মধ্য দিয়ে কৃতী শিক্ষার্থীদের হাতে এই সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, চা শ্রমিক পরিবারের সন্তানরা শত প্রতিকূলতা পেরিয়ে পড়ালেখায় এগিয়ে যাচ্ছে। তাদের এই অর্জিত সাফল্য চা বাগান এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে এই তরুণরাই আগামী দিনে দেশের গুরুত্বপূর্ণ স্থান দখল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, চা বাগানগুলোতে শিক্ষার মান উন্নয়নে ইতিমধ্যে সরকার কাজ শুরু করেছে। এটি সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদিরের নির্বাচনী প্রতিশ্রুতিরই অংশ।
৬নং টুকেরবাজর ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমানের সভাপতিত্বে এবং ক্লাব সদস্য ড. খন্দকার মুমিনুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাক্কাতুরা চা-বাগানের এজিএম আজম আলী, ভ্যালি সভাপতি রাজু গোয়ালা, মো. ফখরুজ্জামান, সাহেদুর রহমান বাবলা, আব্দুল হান্নান, অ্যাডভোকেট রানা, পাবেল আহমদ, জাকির হোসেন, অ্যাডভোকেট কামাল আহমদ, লিয়াকত হোসেন, ইমরান আহমেদ চৌধুরী, মালেক আহমদ, হাবিবুর রহমান জুনেদ, ইসা তালুকদার, আমিনুল ইসলাম, ফয়সল আহমদ ও রশিদ আহমদ।

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Sylhetbanglanews24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sylhetbanglanews24:

Shortcuts

Share