Car Tv

Car Tv আসসালামু আলাইকুম আমার পেইজে ঘুরে যাওয়ার জন্য আপনাকে স্বাগতম ।
(1)

অনেক কষ্ট লাগলো দেখে, নিজের,কোনো দেশ নেই,  কোনো ভূমি নেই, নেই স্থায়ী ঠিকানা, নেই নিরাপদ আশ্রয়। মানবতা আজ কোথায় ? ভারত ব...
11/06/2026

অনেক কষ্ট লাগলো দেখে, নিজের,কোনো দেশ নেই, কোনো ভূমি নেই, নেই স্থায়ী ঠিকানা, নেই নিরাপদ আশ্রয়। মানবতা আজ কোথায় ? ভারত বলছে তিনি ভারতের নয়, তাই তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। আবার বাংলাদেশও বলছে তিনি বাংলাদেশের নাগরিক নন। দুই দেশের সীমান্ত রাজনীতির মাঝে আটকে পড়া এই মানুষটির পরিচয় যেন শুধুই একজন মানুষ—আর কিছু নয়।
তার চলাফেরা দেখে মনে হয় তিনি বিপর্যস্ত৷ কষ্টে তাঁর বুকটা ফেটে যাচ্ছে। মুখের দিকে তাকানো যাচ্ছে না৷ একদিকে ধাওয়া, অন্যদিকে প্রত্যাখ্যান। যেদিকেই যান, সেদিকেই বাধা। দিকবিদিক ছুটে বেড়ানোর পর ক্লান্ত শরীর নিয়ে শেষ পর্যন্ত বসে পড়েন মাটিতে। নো ম্যানস ল্যান্ডে বসে হাঁপাচ্ছিলেন তিনি৷
তিনি কোনো চোর নন, ডাকাত নন, খুনি নন, অপহরণকারী বা ধর্ষকও নন। কোনো অপরাধের দায়ে নয়, কেবল পরিচয়ের সংকটে তিনি আজ অবাঞ্ছিত।
প্রশ্ন জাগে—এই পৃথিবীতে কি একজন মানুষের জন্যও কোনো স্থান নেই? ধর্ম, জাতি, রাষ্ট্র কিংবা সীমান্তের বিভাজনের ঊর্ধ্বে মানবতা কোথায় হারিয়ে গেল?
এই সম্প্রদায়িক বিষক্রিয়া থেকে কবে মুক্ত হবে পৃথিবী?
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সর্বজনীন ঘোষণাপত্রের (Universal Declaration of Human Rights) ১৫ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, “প্রত্যেক মানুষের একটি জাতীয়তা পাওয়ার অধিকার রয়েছে।” অথচ বাস্তবতার নির্মমতায় আজও পৃথিবীর বহু মানুষ রাষ্ট্রহীনতার অভিশাপ বয়ে বেড়াচ্ছেন।
একজন মানুষের সবচেয়ে বড় পরিচয় তার মানবসত্তা। সেই মানবিক পরিচয় যদি স্বীকৃতি না পায়, তবে সভ্যতার সব অর্জনই প্রশ্নবিদ্ধ হয়ে পড় #মাটি

Toyota Carina 5A ইঞ্জিন, ম্যানুয়েল গিয়ার বক্সের ভিতর সাইড । গাড়ির গিয়ার পরিবর্তন করার সময় যদি খুব মসৃণভাবে তা কাজ ক...
11/06/2026

Toyota Carina 5A ইঞ্জিন, ম্যানুয়েল গিয়ার বক্সের ভিতর সাইড । গাড়ির গিয়ার পরিবর্তন করার সময় যদি খুব মসৃণভাবে তা কাজ করে, তবে গিয়ার বক্সের অবস্থা ভালো আছে। যদি গিয়ার লাগাতে বাঁধাপ্রাপ্ত হয়, অতিরিক্ত চাপ প্রয়োগ করতে হয় বা খটখট শব্দ হয়, তবে এটি সমস্যার লক্ষণ। গিয়ার স্লিপ করা: গাড়ি চালানোর সময় গিয়ার নিজে থেকে নিউট্রাল হয়ে গেলে বা গিয়ার ধরে না রাখলে বুঝতে হবে গিয়ার বক্সে বড় কোনো সমস্যা বা অভ্যন্তরীণ ক্ষয় হয়েছে।

11/06/2026

দায়িত্বটা যার কাঁধে সে বুঝে

10/06/2026

‘বন্ধুত্ব’ এমন একটি শব্দ যা কেবলমাত্র মানুষের বন্ধনকেই সংজ্ঞায়িত করে না, বরং মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদের দরজা খুলে দেয়। বন্ধুদের সাথে কাটানো মুহূর্ত গুলো জীবনের সোনালী অধ্যায় হিসেবে জমা হয় #মাটি

10/06/2026

সমুদ্রের গভীরতা, পাহাড়ের দৃঢ়তা, গাছের সবুজতা সবকিছুই মহান সৃষ্টিকর্তা আল্লাহর অসীম কুদরতের নিদর্শন। প্রতিটি সৃষ্টির ভেতরেই রয়েছে তাঁর জ্ঞান, শক্তি এবং দয়ার স্পষ্ট চিহ্ন। যারা চিন্তাশীল, তারা আল্লাহর সৃষ্টিকে দেখে বারবার মুগ্ধ হয় এবং আল্লাহর প্রশংসায় মুখরিত হয় #মাটি

তিনিই সেই মহান সত্তা, যিনি সমুদ্রকে অধীনস্থ করেছেন, যাতে তোমরা তা থেকে তাজা মাছ আহার করতে পারো এবং আহরণ করতে পারো অলংকার...
10/06/2026

তিনিই সেই মহান সত্তা, যিনি সমুদ্রকে অধীনস্থ করেছেন, যাতে তোমরা তা থেকে তাজা মাছ আহার করতে পারো এবং আহরণ করতে পারো অলংকার..." – [সূরা আন-নাহল: ১৪]
হে আল্লাহ! এই বিশাল সমুদ্রের মতোই আমার হৃদয়কে আপনার ভালোবাসায় প্রশস্ত ও শান্ত করে দিন। সমুদ্রের নীলিমার দিকে তাকালে মনে হয়, আল্লাহর রহমতও ঠিক এভাবেই আমাদের ঘিরে রেখেছে। সমুদ্রের বিশালতা ও সৌন্দর্য মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাকের অপার কুদরতের এক দারুণ নিদর্শন। ভোরের আকাশে অথবা শেষ বিকেলের দিকে সমুদ্রের যাত্রী কিংবা নাইয়া মুখরিত হয়ে ওঠে সৌন্দর্যের লীলাভূমিতে।

বর্ষার রিমঝিম শব্দ আর কদম ফুলের গন্ধ—বাঙালির মনে যেন এক অন্যরকম রোমাঞ্চ।"বর্ষার প্রথম বারিধারায় প্রকৃতি যখন নতুন রূপে স...
10/06/2026

বর্ষার রিমঝিম শব্দ আর কদম ফুলের গন্ধ—বাঙালির মনে যেন এক অন্যরকম রোমাঞ্চ।"বর্ষার প্রথম বারিধারায় প্রকৃতি যখন নতুন রূপে সেজে ওঠে, তখনই ধীরে ধীরে ফুটে ওঠে কদম ফুলের অপার সৌন্দর্য। এই গোল, তুলোর মতো ফুলের মধ্যে লুকিয়ে আছে এক অদ্ভুত আকর্ষণ, যেমন নিরব ভালোবাসা, তেমনই শান্ত আবেগ। শুভ সকাল #মাটি #কদমফুল

08/06/2026

দিনের শেষে যখন সূর্যটা ধীরে ধীরে অস্ত যায়, তখনই শুরু হয় এক নিঃস্তব্ধতা আর সৌন্দর্যের গল্প—সন্ধ্যা।
সন্ধ্যার আগেই গৌধুলী আকাশ আর প্রকৃতির নিস্তব্ধতা চলার পথে অনেক অনেক ভালো লাগে #মাটি

এই পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু নাই। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ।     ...
06/06/2026

এই পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু নাই। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ।
ছোট্ট একটা মিথ্যা কথা পুরা জীবনটাকে নষ্ট করে দেয়।
মনে রাখবেন - বিশ্বাস জিনিসটা বহু বড় একটা জিনিস। মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস দিয়ে পায়, আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায়।
অদ্ভুত মানুষ,, এক বছর উপকার করবেন, কিছু বলবে না। আর একদিন ফেলে আসলে আর খোঁজে না।
মহান সৃষ্টিকর্তার আদালত সবার জন্য বরাদ্দ, এখানে চলবে না কিছু টানাটানি।
কে জমিদার, কে কর্মচারী, কে মন্ত্রী, দেশি-বিদেশি সবাই এক পাল্লায়

ভোরের আলো, স্নিগ্ধ বাতাস আর পাখির গান—পৃথিবীর সবচেয়ে শান্তির অনুভূতি! কিচিরমিচির শব্দে মুখরিত চারপাশ, প্রতিটা নতুন সকাল ...
05/06/2026

ভোরের আলো, স্নিগ্ধ বাতাস আর পাখির গান—পৃথিবীর সবচেয়ে শান্তির অনুভূতি! কিচিরমিচির শব্দে মুখরিত চারপাশ, প্রতিটা নতুন সকাল মানেই নতুন আশা। নির্জন পথে হেঁটে চলা মানে প্রকৃতির সাথে চুপিচুপি কথোপকথন—শব্দহীন, অথচ অনুভবভরা। প্রকৃতি কখনো সাজে না, তবু সে পৃথিবীর সবচেয়ে সুন্দর সৃষ্টি। শুভ সকাল, সবার জন্য উন্মুক্ত গভীর শ্রদ্ধা ও ভালোবাসা

Address

Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Car Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category