Hi5 Fahim

Hi5 Fahim সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি সে নয় যার অঢেল সম্পদ ও ক্ষমতা আছে, বরং সে যে দ্রুত অনুতপ্ত হয়, প্রায়শই ক্ষমা প্রার্থনা করে এবং তার সমস্ত পাপের জন্য অনুতপ্ত হয়!

এটা আমার অফিসিয়াল পেজ যেখানে যে কেউ আমাকে ফলো করতে পারেন। অনেকেই আছেন আমাকে আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান কিন্তু সেটা আমি একসেপ্ট করতে পারি না। তাই এখানে খুব সহজে আমার সাথে যোগাযোগ রাখতে পারবেন ইনশাআল্লাহ। এবং অন্যদিকে আমি চেষ্টা করব এই পেইজে আমার দৈনন্দিন জীবনের আশেপাশে ঘটে যাওয়া নানা রকমের ছোট বড় মজার কিংবা গুরুত্বপুর্ন বিষয় তুলে ধরতে। আমার চোখে দেখা দুনিয়াটাকে তুলে ধরবে আমার এই পেইজের মাধ্যমে আপনাদের সামনে।

This is my official page where anyone can follow me. Many people send friend request to my ID but I can't accept it. So you can easily contact me here, inshallah. And on the other hand, I will try to highlight various small and big funny or important things that happen around my daily life on this page. I will present the world in my eyes to you through this page.

যারা ইজিপ্টের সেকেন্ড গোল কেনো ক্যান্সেল হইসে, সেইটা নিয়ে মায়াকান্না করতেসেন, আপনারা যে জীবনে খেলা দেখেন না বিশ্বকাপ ছাড়...
08/07/2026

যারা ইজিপ্টের সেকেন্ড গোল কেনো ক্যান্সেল হইসে, সেইটা নিয়ে মায়াকান্না করতেসেন, আপনারা যে জীবনে খেলা দেখেন না বিশ্বকাপ ছাড়া, এইটা বুঝা যায়।

গোলে ভিএআর রিভিউ হইলে, যেইটা দেখা হয়, IFAB থেকে (IFAB না চিনলে আমার আসলে কিছু করার নাই)
"Attacking team offence in the build-up to or scoring of the goal (handball, foul, offside etc.)"

যারা ক্লাব ফুটবল দেখে, এই রকম ডিসিশন অহরহ দেখে। অত দূরেও যাইতে হবে না, এই যে উজবেকিস্তানের গোল ক্যান্সেল হইসে এই বিশ্বকাপেই পর্তুগালের এগেইন্সটে। (https://www.youtube.com/shorts/E6tdB7d6vxM)

আপনারা যেইটা বুঝতেসেন না, সেইটা হচ্ছে এত দূরের ফাউল কেনো কাউন্ট করবে? কারণ আর্জেন্টাইন কোনো প্লেয়ার বল টাচ করে নাই, সো ডিরেক্ট বিল্ডআপে ফাউল, সো গোল হবে না।

এই সিজনে চেলসি-ফুলহ্যাম ম্যাচের ঘটনা, ফুলহ্যামের হাফে ফাউলের কারণে ওদের গোল বাতিল করা হয়। (https://www.youtube.com/watch?v=zlAgXFM9Tro)

আমি আরেকটু ঘাটলে আরও এইরকম ইনসিডেন্ট পাবো, আমার মনে আছে রিয়াল মাদ্রিদের এগেইন্সটে একবার হইসিলো, রিয়াল কাউন্টারে গিয়ে পেনাল্টি পাইছিল, কিন্তু সেইটা ওভারটার্ন করে ওদের বক্সে ফাউলের জন্য ওদের এগেইন্সটে পেনাল্টি দেয়া হইসিলো।

আপনাদের চিল্লাচিল্লি করতে মন চাইলে, করেন। কিন্তু জাইনা করেন। ব্রেইনডেড মূর্খ মানুষের মতো রিগড রিগড কইরেন না শুধু।

07/07/2026

Game over within Last 10 minutes!! ❤️❤️

Vamos Argentina!! 🇦🇷🇦🇷

#

Whatsapp এর একটি যুগান্তকারী আপডেট এইটা, কারণ এখন Username ব্যবহার করতে পারবেন।আপনারা যেমন Facebook/Instagram এ Username...
01/07/2026

Whatsapp এর একটি যুগান্তকারী আপডেট এইটা, কারণ এখন Username ব্যবহার করতে পারবেন।

আপনারা যেমন Facebook/Instagram এ Username ব্যবহার করে কাউকে খুঁজে বের করেন, ঠিক তেমনি এখন থেকে মোবাইল নম্বর ছাড়াই Username ব্যবহার করে খুঁজে পাওয়া হবে।

এতে আপনার নম্বর থাকবে সেফ, বিভিন্ন স্পাম ম্যাসেজ অথবা মেয়েদের নম্বর সেফ থাকবে।
কেমন লাগলো এই আপডেট?🙃

Username সেট করার জন্য Settings > Account > Username।

26/06/2026

হাস্যরসের ঝুড়ি -|- Lughter challenge 😂😜

24/06/2026

এই সমাজে টাকার প্রয়োজনীয়তা অস্বীকার করার সুযোগ নেই। টাকা জীবনের সবকিছু নয়, কিন্তু জীবনের অনেক গুরুত্বপূর্ণ দরজা খুলে দেওয়ার চাবি। ভালো চিকিৎসা, পরিবারের নিরাপত্তা, নিজের স্বপ্ন পূরণ—সবকিছুর পেছনেই কোনো না কোনোভাবে টাকার প্রয়োজন হয়।

যখন আপনার কাছে টাকা থাকবে, তখন অনেক মানুষ আপনার কথা শুনবে, আপনার পাশে দাঁড়াবে। আর যখন অভাব আসবে, তখন অনেক আপন মানুষও দূরে সরে যেতে পারে। এটাই সমাজের কঠিন বাস্তবতা। তাই শুধু মানুষের কথায় নয়, নিজের ভবিষ্যৎ, পরিবারের দায়িত্ব এবং আত্মসম্মানের জন্য পরিশ্রম করে টাকা উপার্জন করা জরুরি।

তবে টাকা কামানোর পথে নিজের বিবেক, সততা আর মানবিকতা হারিয়ে ফেললে সেই টাকা কখনো শান্তি দিতে পারে না। কারণ সম্পদ তখনই মূল্যবান, যখন তা মানুষের উপকারে আসে এবং সম্মানের সাথে অর্জন করা হয়।

জীবনে স্বপ্ন পূরণ করতে হলে, অন্যের উপর নির্ভর না করে নিজের পায়ে দাঁড়াতে হবে। পরিশ্রম করতে হবে, দক্ষতা বাড়াতে হবে, কারণ এই পৃথিবীতে অনেক সময় মানুষের মূল্যায়নও তার সামর্থ্য দিয়ে করা হয়।

তাই টাকা কামাও, কিন্তু টাকার দাস হয়ো না। টাকা যেন তোমার জীবনকে সুন্দর করে, তোমার মনুষ্যত্ব কেড়ে না নেয়।

লেখা- আরিফুল হাসান
#জীবন_চক্র

18/06/2026

আল্লাহ বলেন, "পৃথিবীতে বিচরণকারী প্রত্যেক জীবের জীবিকার দায়িত্ব আল্লাহরই" (সূরা হুদ: আয়াত ৬)।

🕋 “৫ জায়গায়, ৫ দিনে, ৯টি কাজ”— এভাবেই সহজভাবে হজ্জকে বোঝানো হয় 🕋হজ্জ ইসলামের পঞ্চম স্তম্ভ। এটি শুধু একটি সফর নয়, বরং ঈমা...
23/05/2026

🕋 “৫ জায়গায়, ৫ দিনে, ৯টি কাজ”— এভাবেই সহজভাবে হজ্জকে বোঝানো হয় 🕋

হজ্জ ইসলামের পঞ্চম স্তম্ভ। এটি শুধু একটি সফর নয়, বরং ঈমান, ত্যাগ, ধৈর্য ও আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের এক মহিমান্বিত ইবাদত।

✨ হজ্জের ৫টি গুরুত্বপূর্ণ স্থান ✨

📍 ১. মক্কা (কাবা শরিফ)
হজ্জের সূচনা এখান থেকেই। তাওয়াফ ও সাঈসহ গুরুত্বপূর্ণ ইবাদত এখানে সম্পন্ন হয়।

📍 ২. মিনা
৮ জিলহজ্জ হাজীরা মিনায় অবস্থান করেন। এখান থেকেই হজ্জের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

📍 ৩. আরাফাহ
৯ জিলহজ্জ আরাফার ময়দানে অবস্থান করা হজ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ রোকন।

📍 ৪. মুজদালিফা
আরাফাহ থেকে ফিরে হাজীরা এখানে রাতযাপন করেন এবং পাথর সংগ্রহ করেন।

📍 ৫. জামারাত
মিনায় অবস্থিত শয়তানকে পাথর নিক্ষেপের স্থান।

✨ হজ্জের ৫টি দিন ✨

🗓️ ৮ জিলহজ্জ — মিনায় যাত্রা ও রাতযাপন
🗓️ ৯ জিলহজ্জ — আরাফায় অবস্থান ও মুজদালিফায় গমন
🗓️ ১০ জিলহজ্জ — পাথর নিক্ষেপ, কোরবানি, মাথা মুণ্ডন ও তাওয়াফে ইফাযা
🗓️ ১১ জিলহজ্জ — তিন জামারাতে পাথর নিক্ষেপ
🗓️ ১২ জিলহজ্জ — পুনরায় পাথর নিক্ষেপ ও মিনার কার্যক্রম সমাপ্ত

🔸 ইচ্ছা করলে ১৩ জিলহজ্জ পর্যন্ত মিনায় থাকা যায়।

✨ হজ্জের ৯টি গুরুত্বপূর্ণ কাজ ✨

1️⃣ ইহরাম বাঁধা ও নিয়ত করা
2️⃣ তাওয়াফে কুদুম
3️⃣ সাঈ (সফা-মারওয়া)
4️⃣ মিনায় অবস্থান
5️⃣ আরাফায় ওকুফ
6️⃣ মুজদালিফায় রাতযাপন ও পাথর সংগ্রহ
7️⃣ জামারাতে পাথর নিক্ষেপ
8️⃣ কোরবানি করা
9️⃣ তাওয়াফে ইফাযা

🔸 হজ্জ শেষে বিদায়ী তাওয়াফ (তাওয়াফে বিদা) করা হয়।

🤲 আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহীহভাবে হজ্জ আদায়ের তাওফিক দান করুন এবং হজ্জকে কবুল করুন। আমিন। ☝️

07/05/2026

ঈদ তো চলে আসছে.... বলুন তো এই ২টি ছাগলের দাম একত্রে কত হলে ভালো হয়???
আপনাদের উত্তরে বুঝা যাবে কে কতটুকু বাজার সদাই করেন নিজের পরিবারের জন্যে!! 😁

06/05/2026

সিলেটে হঠাৎ বৈশাখি তুফান আর সাথে বজ্রপাত।

02/05/2026

গ্রামের মেঠো পথে ছোট্ট দোকানির কিচির মিচিরে ভরপুর দোকান।

Address

Amborkhana
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Hi5 Fahim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

l="false"> Add listing
  • Login
  • Subscribe

    We will notify you when anything happens in Sylhet.