Sylhettv24

Call Directions Website Contact the business

Sylhettv24 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sylhettv24, Media/News Company, Sylhet, Sylhet.
(2)

Official page of Sylhettv24, a leading digital news platform providing verified news, immigration updates, and community highlights for the global Bangladeshi diaspora.🇺🇸🇬🇧🇮🇹🇨🇦🇦🇺 BD Community in NY, London, Rome, Toronto, Sydney, Paris.

চট্টগ্রামের মিরসরাইয়ে মাত্র ১১ মাসে পুরো পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেছে ৮ বছর ৩ মাস বয়সী খুদে বিস্ময় রামিন নাওয়াফ মুগ...
14/10/2026

চট্টগ্রামের মিরসরাইয়ে মাত্র ১১ মাসে পুরো পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেছে ৮ বছর ৩ মাস বয়সী খুদে বিস্ময় রামিন নাওয়াফ মুগ্ধ। সে উপজেলার দারুল কুরআন মাদরাসা ও এতিমখানার হিফজুল কোরআন বিভাগের ছাত্র।

মুগ্ধের গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়ায়। তার বাবা মাসুদুল ইসলাম একজন ব্যবসায়ী এবং মা মোসাম্মাৎ রাবেয়া আক্তার সরকারি কলেজের প্রভাষক।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং বাবা-মায়ের অসামান্য ত্যাগে মাত্র ১১ মাসে এই গৌরব অর্জন করে সে। মুগ্ধকে প্রতিদিন শেষরাত ৩টায় মাদরাসায় নিয়ে যেতেন তার বাবা। শিশু মুগ্ধ জানায়, তার স্বপ্ন বড় হয়ে একজন ‘হাফেজ ডাক্তার’ হওয়া এবং দেশজুড়ে হাফেজদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া।

👇 মাত্র ৮ বছর বয়সে মুগ্ধের এই বিরল অর্জনে তাকে শুভকামনা জানান এবং পোস্টটি শেয়ার করুন।

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গল...
13/10/2026

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত নির্দেশ জারি করে।

নতুন নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রথম শ্রেণিতে ১ জানুয়ারি ২০২৭ তারিখে শিক্ষার্থীর বয়স সর্বনিম্ন ৫ এবং সর্বোচ্চ ৭ বছর হতে পারবে। অন্যান্য শ্রেণীর বয়সসীমা নির্ধারিত হয়েছে— দ্বিতীয় শ্রেণিতে ৬-৮ বছর, তৃতীয়তে ৭-৯, চতুর্থে ৮-১০, পঞ্চমে ৯-১১, ষষ্ঠে ১০-১২, সপ্তমে ১১-১৩, অষ্টমে ১২-১৪ এবং নবম শ্রেণিতে ১৩-১৫ বছর।

শিক্ষার্থীর বয়স প্রমাণের জন্য অনলাইন জন্মনিবন্ধন সনদ বাধ্যতামূলক করা হয়েছে, তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছরের ছাড় থাকবে। প্রতি শ্রেণির একটি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী ভর্তি করানো যাবে।

👇 মাধ্যমিক বিদ্যালয়ের এই নতুন ভর্তি নীতিমালা ও বয়সসীমা নিয়ে অভিভাবক হিসেবে আপনার মতামত কমেন্টে জানান এবং পোস্টটি শেয়ার করুন।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের নার্সারী পুঞ্জিতে খাসি সম্প্রদায়ের ৮ হাজার পান গাছ ক/র্তনের তী/ব্র প্র/তি...
13/10/2026

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের নার্সারী পুঞ্জিতে খাসি সম্প্রদায়ের ৮ হাজার পান গাছ ক/র্তনের তী/ব্র প্র/তিবাদ জানানো হয়েছে। এ ঘটনায় জড়িত দু-ষ্কৃ/তকারীদের দ্রুত গ্রে/ফতার, দৃষ্টান্তমূলক শা/স্তি এবং ক্ষ/তিগ্রস্ত পানচাষীদের ক্ষ/তিপূরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলা শাখা, কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠন, খাসি স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ), বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটি এবং ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

আদিবাসী ফোরামের জেলা সভাপতি ফ্লোরা বাবলী তালাংয়ের সভাপতিত্বে ও হেলেনা হীরামন তালাংয়ের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা অবিলম্বে জড়িতদের চিহ্নিত করে গ্রে/ফতার ও বিচার, ক্ষ/তিগ্রস্ত আদিবাসী পরিবারের উপযুক্ত ক্ষ/তিপূরণ এবং পুঞ্জির আদিবাসী পানচাষীদের জীবন-জীবিকার ক/ঠোর নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান। পরে একটি মিছিল সহকারে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

👇 আদিবাসী পানচাষীদের ওপর এই অ/মা/নবিক অ/ত্যা/চার ও গাছ কে/টে সাবাড় করার ঘটনা নিয়ে আপনার প্রতিক্রিয়া কমেন্টে জানান এবং পোস্টটি শেয়ার করুন।

বাংলাদেশ রেলওয়ের অনুমোদিত মাধ্যম ছাড়া অন্য কোনো ওয়েবসাইট, অ্যাপ, ফেসবুক পেজ, ব্যক্তি বা তৃতীয় পক্ষের কাছ থেকে ট্রেনে...
13/10/2026

বাংলাদেশ রেলওয়ের অনুমোদিত মাধ্যম ছাড়া অন্য কোনো ওয়েবসাইট, অ্যাপ, ফেসবুক পেজ, ব্যক্তি বা তৃতীয় পক্ষের কাছ থেকে ট্রেনের টিকিট না কেনার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিশেষ সত/র্কবার্তায় যাত্রীদের এই নির্দেশ প্রদান করা হয়।

সংস্থাটি সত/র্ক করে জানায়, যাত্রীদের টিকিট কা/টতে হবে কেবল অনুমোদিত ই-টিকিটিং ওয়েবসাইট (eticket.railway.gov.bd), ‘রেল সেবা’ অ্যাপ অথবা স্টেশনের নিজস্ব টিকিট কাউন্টার থেকে। অননুমোদিত কোনো মাধ্যম থেকে টিকিট কিনে আর্থিক ক্ষ/তি, প্র-তা-র-ণা, ব্যক্তিগত তথ্যের অপব্য/বহার কিংবা অ্যাকাউন্ট ব্ল/ক হলে তার দা/য়ভার বাংলাদেশ রেলওয়ে বহন করবে না। একইসাথে পাসওয়ার্ড, ওটিপি (OTP) ও জাতীয় পরিচয়পত্রের (NID) গো/পনীয় তথ্য কারও সাথে শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

👇 ট্রেনের টিকিট কেনায় কা-লা-বা-জা-রি ও প্র-তা-র-ণা বন্ধে রেলওয়ের এই সত/র্কবার্তা নিয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং পোস্টটি শেয়ার করুন।

৩৫ বছর বয়সের পর যেন কেউ নতুন করে আইনজীবী হতে না পারেন, সে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান...
13/10/2026

৩৫ বছর বয়সের পর যেন কেউ নতুন করে আইনজীবী হতে না পারেন, সে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ইতোমধ্যে বাংলাদেশ বার কাউন্সিল সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে 'এজিও–ইউএনডিপি ইন্টার্নশিপ প্রোগ্রাম'-এর সমাপনী ও নবীন ইন্টার্ন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

আইনমন্ত্রী বলেন, প্রশাসনের কর্মকর্তারা বা অন্য পেশার মানুষ অবসরে গিয়ে বয়সের শেষভাগে এ পেশায় এলে দীর্ঘদিনের পেশাদার আইনজীবীদের সাথে তাল মেলানো কঠিন হয়ে পড়ে। পেশার মান, দক্ষতা ও মর্যাদা রক্ষায় বার কাউন্সিলের সুপারিশে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি আইনজীবীদের জবাবদিহি নিশ্চিত ও কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) মতো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

👇 আইনজীবী তালিকাভুক্তিতে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং পোস্টটি শেয়ার করুন।

দীর্ঘ ২৯ বছর প্রতীক্ষার অবসান! ১৯৯৭ সালে প্রতিষ্ঠার পর এই প্রথম সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সফলভাবে...
13/10/2026

দীর্ঘ ২৯ বছর প্রতীক্ষার অবসান! ১৯৯৭ সালে প্রতিষ্ঠার পর এই প্রথম সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সফলভাবে শুরু হয়েছে সিজারিয়ান অপারেশন। সপ্তাহে দুই দিন এখানে সম্পূর্ণ বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা চালু থাকবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ডলি আক্তার (২৮) নামে এক প্রসূতি নারীর অপারেশনের মাধ্যমে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে প্রথমবারের মতো এই সিজার কার্যক্রমের শুভ সূচনা ঘটে। কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুর রহমান নয়নের তত্ত্বাবধানে সহকারী সার্জন ডা. একরামুল হক, ডা. সাব্বির মুনতাকা পরাগ ও ডা. ফাতেহা রেজওয়ানার চিকিৎসায় ডলি আক্তার এক সুস্থ পুত্র সন্তানের জন্ম দেন। নবজাতক ও মা দুজনেই বর্তমানে সুস্থ রয়েছেন।

উপজেলা পর্যায়ে সিজারিয়ান সুবিধা চালু হওয়ায় কোম্পানীগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকার দরিদ্র ও প্রসূতি রোগীদের আর কষ্ট করে সিলেটে যেতে হবে না। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শুরুর দিকে ঔষধপত্রসহ এই সেবা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে এবং পরবর্তীতে অত্যন্ত নামমাত্র খরচে এই সেবা অব্যাহত থাকবে।

👇 সিলেটের কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের এই যুগান্তকারী অর্জন নিয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং পোস্টটি শেয়ার করুন।

সৌদি আরবে নি-র্যা-ত-নে-র শি/কার হয়ে দেশে ফেরা হবিগঞ্জের মাধবপুরের রেহেনা খাতুনকে ১০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করে...
13/10/2026

সৌদি আরবে নি-র্যা-ত-নে-র শি/কার হয়ে দেশে ফেরা হবিগঞ্জের মাধবপুরের রেহেনা খাতুনকে ১০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান। মঙ্গলবার (১৩ অক্টোবর) ইউএনও কার্যালয়ে রেহেনা খাতুনের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।

এ সময় মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রাফিউর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায় উপস্থিত ছিলেন।

সহায়তা গ্রহণের সময় প্রবাসী রেহেনা খাতুন তার নি-র্যা-ত-নে-র ভ/য়াবহ অভিজ্ঞতা, বর্তমান চর/ম আর্থিক সংক/ট ও ঋণের কথা তুলে ধরেন। একই সাথে তাকে প্র/তার/ণার ফাঁ/দে ফেলা সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি ও দা/লালের বি/রুদ্ধে মা/নবপা/চার আইনে মা-ম-লা ও ক/ড়া আইনি শা/স্তির দাবি জানান। ইউএনও মেহেদী হাসান জানান, রেহেনা খাতুনের লিখিত আবেদনের ভিত্তিতে তাকে সব ধরনের প্রশাসনিক ও আইনি সহযোগিতা দিতে তারা প্রস্তুত রয়েছেন।

👇 নি-র্যা-তি-ত প্রবাসী নারীদের পাশে দাঁড়ানো ও প্র/তারক দা/লাল সি/ন্ডিকেটের শা/স্তি নিয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং পোস্টটি শেয়ার করুন।

৯ বছর ধরে দেশের বাইরে থাকা সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা) জানিয়েছেন, বর্তমানে তিনি কানাডায় সম...
13/10/2026

৯ বছর ধরে দেশের বাইরে থাকা সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা) জানিয়েছেন, বর্তমানে তিনি কানাডায় সম্পূর্ণ স্ট্যাটাসহীন ও ভাসমান একজন ‘রি/ফিউজি’ হিসেবে জীবনযাপন করছেন। প্রথম আলোর কাছে দেওয়া এক সাক্ষাৎকারে তার দেশত্যা/গ, প/দত্যাগ এবং বর্তমান পরিস্থিতির বিভিন্ন অজানা দিক তুলে ধরেন তিনি।

সাবেক এই প্রধান বিচারপতি জানান, ষোড়শ সংশোধনী বা/তিলের রায় দেওয়ার পর তৎকালীন সরকারের রাজনৈতিক চা/প ও গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপে ২০১৭ সালের ১৩ অক্টোবর দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। পরবর্তীতে তার বি/রুদ্ধে সাজানো মা/মলা দেওয়া হয়। জুলাই গণ-অ/ভ্যুত্থানের পর দেশে ফেরার জন্য পাসপোর্টের আবেদন করলেও কনসাল জেনারেল কার্যালয় থেকে কোনো সাড়া মিলছে না বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।

👇 সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার এই প্রবাস জীবন ও নানা চা/ঞ্চল্যকর তথ্য নিয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং পোস্টটি শেয়ার করুন।

আবুধাবিতে জয় যেন হাতছানি দিয়েও ধরা দিল না বাংলাদেশের! চতুর্থ ইনিংসে আফগানিস্তানকে ৪৭৯ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েও জয় ...
13/10/2026

আবুধাবিতে জয় যেন হাতছানি দিয়েও ধরা দিল না বাংলাদেশের! চতুর্থ ইনিংসে আফগানিস্তানকে ৪৭৯ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি টাইগাররা। ম্যাচের শেষ দিনে ক্যাচ, রান আউট ও স্টাম্পিং মিসের মহড়ার সুযোগ নিয়ে ১৪২ ওভার ব্যাট করে অবিশ্বাস্য এক ড্র উপহার দিয়েছে আফগানিস্তান।

ম্যাচে লিটন দাস ব্যাট হাতে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরির পাশাপাশি উইকেটের পেছনে বিশ্বরেকর্ড (৯ ডিসমিসাল) গড়লেও শেষ রক্ষা হয়নি। হাসান মাহমুদ, তাইজুল ও মিরাজরা সুযোগ তৈরি করলেও সহজ ক্যাচ ও রান আউট মিস করায় শেষ দুই উইকেট নিতে ব্যর্থ হয় বাংলাদেশ। শেষ পর্যন্ত কায়েস আহমেদ ও জিয়া-উর রেহমানের দৃঢ়তায় স্মরণীয় এক ড্র নিয়ে মাঠ ছাড়ে আফগানরা।

👇 ক্যাচ মিস ও সহজ সুযোগ হাতছাড়া করে টেস্ট জয়ের সুবর্ণ সুযোগ হারানোর এই ঘটনাকে আপনি কীভাবে দেখছেন? কমেন্টে জানান এবং পোস্টটি শেয়ার করুন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (JFK) বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ম...
13/10/2026

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (JFK) বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে হে/নস্তা ও হ/য়রানির ঘটনায় তী/ব্র ক্ষো/ভ প্রকাশ করে যৌথ বিবৃতি দিয়েছেন তাঁর সরকারের ১২ জন সাবেক উপদেষ্টা। মঙ্গলবার (১৩ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে এ ঘটনার ক/ড়া প্র/তিবাদ জানান তারা।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, নি/ষিদ্ধঘো/ষিত আওয়ামী লীগের কয়েকজন সমর্থক বিমানবন্দরে হুইলচেয়ারে থাকা ড. ইউনূসকে উদ্দেশ্য করে অ/পবাদসূচক স্লোগান দেয় ও হে/নস্তার চেষ্টা চালায়।

বিবৃতিতে সালেহউদ্দিন আহমেদ, আসিফ নজরুল, রিজওয়ানা হাসান, মোস্তফা সরয়ার ফারুকীসহ ১২ জন সাবেক উপদেষ্টা বলেন, দেশকে প/তনের হাত থেকে রক্ষা করে অবাধ নির্বাচনের মাধ্যমে দায়িত্ব হস্তান্তরকারী নোবেলজয়ী ব্যক্তিত্বের ওপর রাজনৈতিক দু/র্বৃ/ত্তদের এই কাপু/রুষো/চিত হা/মলা অত্যন্ত নি/ন্দনীয়। তারা স্পষ্ট জানান, মি/থ্যাচা/র ও হু/ম/কি দিয়ে তরুণদের আ/ত্মত্যা/গের মাধ্যমে অর্জিত জুলাইয়ের সংস্কার ও মর্যাদা মুছে ফেলা সম্ভব নয়।

Address

Sylhet
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Sylhettv24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sylhettv24:

Shortcuts

Share