Channel Jainta News Multimedia

Channel Jainta News Multimedia Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Channel Jainta News Multimedia, Media/News Company, Sylhet.

চ্যানেল জৈন্তা নিউজ | জৈন্তাপুরের কণ্ঠস্বর, বিশ্বব্যাপী সংবাদ সরাসরি সম্প্রচার | স্থানীয় ও দেশ-বিদেশের খবর | গল্প, বাস্তব চিত্র।

||সত্যের পাশে, আপনাদের সাথে
সারাক্ষণ চ্যানেল জৈন্তা নিউজ ||

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধনের চিত্র।
10/09/2026

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধনের চিত্র।

সিলেট রেলওয়ে স্টেশন থেকে ২ জন টিকিট কালোবাজারি আটক #সিলেট  #রেলওয়ে_স্টেশন  #টিকিট_কালোবাজারি  #কালোবাজারি  #রেলওয়ে  #...
09/09/2026

সিলেট রেলওয়ে স্টেশন থেকে ২ জন টিকিট কালোবাজারি আটক

#সিলেট #রেলওয়ে_স্টেশন #টিকিট_কালোবাজারি #কালোবাজারি #রেলওয়ে #টিকিট #আটক #সিলেট_নিউজ

07/09/2026
জকিগঞ্জে মা-মেয়ের মরদেহ চালিবন্দর শ্মশানঘাটেসিলেটের জকিগঞ্জে নিজ ঘর থেকে উদ্ধার হওয়া মা-মেয়ের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজন...
06/09/2026

জকিগঞ্জে মা-মেয়ের মরদেহ চালিবন্দর শ্মশানঘাটে

সিলেটের জকিগঞ্জে নিজ ঘর থেকে উদ্ধার হওয়া মা-মেয়ের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে শেষকৃত্যের জন্য মরদেহ দুটি সিলেট নগরীর চালিবন্দর মহাশ্মশানঘাটে আনা হয়। তবে প্রয়োজনীয় কাগজপত্রের জটিলতায় সেখানে শেষকৃত্য সম্পন্ন করা সম্ভব হয়নি। পরে মরদেহ দুটি আবার জকিগঞ্জে নিয়ে যান স্বজনরা।

নিহতরা হলেন—জকিগঞ্জের বারহাল ইউনিয়নের দাশপাড়া গ্রামের চম্পা রাণী দাশ (৩৫) ও তার পাঁচ বছর বয়সী মেয়ে হৃদি রাণী দাশ। শনিবার রাতে নিজ ঘর থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো মামলা বা অভিযোগ করা হয়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত করছে পুলিশ।

সুরমার বুকে বৈঠার ছন্দে জমজমাট নৌকা বাইচ। নদীর দুই পাড়ে দর্শনার্থীদের ভিড়, আর মাঝিদের বৈঠার তালে উৎসবমুখর পরিবেশ। ⛵🌊 #নৌ...
05/09/2026

সুরমার বুকে বৈঠার ছন্দে জমজমাট নৌকা বাইচ। নদীর দুই পাড়ে দর্শনার্থীদের ভিড়, আর মাঝিদের বৈঠার তালে উৎসবমুখর পরিবেশ। ⛵🌊

#নৌকা_বাইচ #সুরমা_নদী #নৌকা_বাইচ_উৎসব #সিলেট #জৈন্তা_নিউজ #নদী #ঐতিহ্য #বাংলার_সংস্কৃতি #গ্রামবাংলা #উৎসব

জৈন্তাপুরে দুই মেম্বারের সমর্থকদের সংঘর্ষ, আহত ২৫সিলেটের জৈন্তাপুরের ঘিলাতৈল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমা...
05/09/2026

জৈন্তাপুরে দুই মেম্বারের সমর্থকদের সংঘর্ষ, আহত ২৫

সিলেটের জৈন্তাপুরের ঘিলাতৈল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ইউপি সদস্য মনসুর আহমদ ও সাবেক ইউপি সদস্য পংকি মিয়ার সমর্থকদের মধ্যে টানা দ্বিতীয় দিনের মতো সংঘর্ষ হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে প্রায় এক ঘণ্টার ধাওয়া-পাল্টা-ধাওয়ায় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে গিয়ে আহত হয়েছেন জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।

এ ঘটনায় কয়েকটি বাড়িঘর ভাঙচুরের অভিযোগও উঠেছে। এর আগে বৃহস্পতিবার রাতের সংঘর্ষে আহত হন আরও অনেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

জৈন্তাপুরে বিজিবির অভিযানে দুই ট্রাক ভারতীয় পণ্য জব্দসিলেটের জৈন্তাপুর উপজেলার তামাবিল মহাসড়কের চিকনাগুল উচ্চ বিদ্যালয় স...
04/09/2026

জৈন্তাপুরে বিজিবির অভিযানে দুই ট্রাক ভারতীয় পণ্য জব্দ

সিলেটের জৈন্তাপুর উপজেলার তামাবিল মহাসড়কের চিকনাগুল উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ১৯ বিজিবির অভিযানে ভারতীয় জিরা, কসমেটিকস ও কম্বলসহ বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়েছে।

ব্যবসায়ীরা বৈধ কাগজপত্র থাকার দাবি করলেও জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম জানান, উপযুক্ত কাগজপত্র দেখাতে না পারায় মালামাল জব্দ করা হয়েছে। বৈধ কাগজপত্র দেখাতে পারলে ব্যবসায়ীদের মালামাল আইন অনুযায়ী বুঝিয়ে দেওয়া হবে।

#জৈন্তাপুর #চিকনাগুল #তামাবিল #বিজিবি #১৯বিজিবি #ভারতীয়পণ্য #সিলেট #তামাবিলমহাসড়ক

৩ সেপ্টেম্বর ২০২৬

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Channel Jainta News Multimedia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Channel Jainta News Multimedia:

Shortcuts

Share