Sylhet Insider 24

Sylhet Insider 24 your trusted source for the latest news, updates, and analysis on everything happening in the world.

সিলেট-৬ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী জননেতা হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের সমর্থনে গণজোয়ার সৃষ্টি হয়েছে। হেলিকপ্...
05/02/2026

সিলেট-৬ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী জননেতা হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের সমর্থনে গণজোয়ার সৃষ্টি হয়েছে। হেলিকপ্টার প্রতীককে সামনে রেখে বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে গ্রাম ও শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার পক্ষে একাত্মতা প্রকাশ করছেন। পথসভা, গণসংযোগ ও মতবিনিময় সভায় বাড়ছে মানুষের উপস্থিতি।

সমর্থকরা বলছেন, জনসম্পৃক্ততা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার কারণে তারা হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের প্রতি আস্থা রাখছেন। এতে করে সিলেট-৬ আসনের নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

নির্বাচন যত ঘনিয়ে আসছে, হেলিকপ্টার প্রতীকের পক্ষে এই গণজোয়ার আরও বিস্তৃত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

01/02/2026

♦️♦️দেশ পরিবর্তনে মাত্র দু’টো আইন নিশ্চিত করতে পারলেই মিটে যাবে প্রায় সব সমস্যাঃ

🔸কোনো এমপি’র দুর্নীতি প্রমানিত হলে তার এমপি পদ বাতিল নিশ্চিত করা এবং বিচারের মুখোমুখি করা।

🔸🔸কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীর দুর্নীতি প্রমাণিত হলে তাকে চাকরি থেকে অব্যাহতি নিশ্চিত করা এবং বিচারের মুখোমুখি করা।

সুখবর         সুখবর      সুখবর বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের শালেশ্বর গ্রামের পশ্চিম মহল্লার শান্তি নগর এগ্রো প্রজে...
24/01/2026

সুখবর সুখবর সুখবর
বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের শালেশ্বর গ্রামের পশ্চিম মহল্লার শান্তি নগর এগ্রো প্রজেক্ট এ সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে উৎপাদিত তরমুজ সুলভ মূল্যে খুচরা ও পাইকারী বিক্রি হচ্ছে। তরমুজগুলো খুবই সুস্বাদু এবং মজাদার। যোগাযোগ করুন
কামাল উদ্দিন 01784752108

11/12/2025
জমিয়ত প্রার্থীরা এককভাবে নির্বাচনের পক্ষে জোর দাবি জানান;প্রার্থীদের সাথে নির্বাচন উপকমিটির গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা ...
04/11/2025

জমিয়ত প্রার্থীরা এককভাবে নির্বাচনের পক্ষে জোর দাবি জানান;প্রার্থীদের সাথে নির্বাচন উপকমিটির গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ঘোষিত সংসদ সদস্য প্রার্থীদের সাথে দলের নির্বাচন উপকমিটির এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলের মনোনীত প্রার্থীরা উপস্থিত থেকে নির্বাচনী কর্মকৌশল ও দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর ) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় রাজধানীর পুরানা পল্টনে দলের সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন উপকমিটির আহ্বায়ক মাওলানা আবদুর রব ইউসুফীর সভাপতিত্বে এবং নির্বাচন উপকমিটির সদস্যসচিব ও দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর পরিচালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দলের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

সভায় প্রার্থীরা নির্বাচনে জমিয়ত এককভাবে অংশগ্রহণের জোর দাবি জানান। তাঁরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, সংঘবদ্ধ ও ঐক্যবদ্ধভাবে মাঠে নামলেই বিজয় অর্জন সম্ভব। এককভাবে নির্বাচন করলে জমিয়তের কাজ আরও বেগবান হবে। জমিয়তের আওয়াজ বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবে। তৃণমূলে জমিয়তের সাংগঠনিক ভীত আরো মজবুত হবে।

সভায় সকল প্রার্থী স্পষ্টভাবে উল্লেখ করেন, দলের কেন্দ্রীয় খাস কমিটি ও নীতি নির্ধারণী ফোরামের যে কোনো সিদ্ধান্ত তারা সর্বান্তকরণে মেনে নেবেন এবং দলীয় শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনী মাঠে কাজ করবেন।

সম্প্রতি বিভিন্ন সভা -সেমিনারে জমিয়তের কোন কোন প্রার্থী ও কেন্দ্রীয় নেতাদের দলীয় শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থী বক্তব্য দেওয়ার বিষয়টি কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন কয়েক জন প্রার্থী।

একটি মহল দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। দেশের স্থিতিশীলতার অন্যতম মাধ্যম হচ্ছে জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র চলছে। দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা মতিউর রহমান কাসেমী,মাওলানা শেখ মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদদীন যাকারিয়া, মাওলানা তাফাজ্জল হক আজিজ, মাওলানা মুহাম্মদুল্লাহ জামী,মাওলানা ফজলুল করিম কাসেমী,মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা নাছির উদ্দিন মুনির, মাওলানা আব্দুল হক কাওসারী,সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা তালহা ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান, মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, মাওলানা গাজী ইয়াকুব উসমানী, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী,আইন সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ আলী,অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, মাওলানা শামসুল আরেফিন খান সাদী, মাওলানা ফেরদাউসুর রহমান, মাওলানা মাসরুর আহমদ, মাওলানা আমিনুল ইসলাম কাসেমী, মাওলানা নাজমুল হাসান বিননুরী, মাওলানা মাহবুবুর রহমান নবাবগঞ্জী,হাফিজ মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা উসমান গনী রাসেল প্রমুখ।

বার্তা প্রেরক
মুফতি ইমরানুল বারী সিরাজী
প্রচার সম্পাদক
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

18/10/2025

শাহজালাল বিমানবন্দরে ভয়া'বহ আ'গু'ন

https://www.sylhetinsidernews24.com/details/656/Swa
07/10/2025

https://www.sylhetinsidernews24.com/details/656/Swa

ব্রিটেনে অবস্থানরত সিলেটের বিয়ানীবাজার উপজেলার শালেশ্বর প্রবাসীদের  সামাজিক ও সেবামূলক সংগঠন শালেশ্বর ওয়েলফে....

সিলেট-৬ আসনে প্রার্থী বিড়ম্বনায় বিএনপির নেতাকর্মীরা সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) নিয়ে গঠিত এ আসনকে ঘিরে রাজনৈতিক অঙ্গ...
01/10/2025

সিলেট-৬ আসনে প্রার্থী বিড়ম্বনায় বিএনপির নেতাকর্মীরা


সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) নিয়ে গঠিত এ আসনকে ঘিরে রাজনৈতিক অঙ্গন এখন সরগরম। ভোটের ঢামাডোল শুরুর আগেই ইউনিয়ন, গ্রাম থেকে পাড়া-মহল্লা—সব জায়গায় বইছে নির্বাচনী হাওয়া। প্রবাসী অধ্যুষিত গ্যাস সম্পদে সমৃদ্ধ ২৩৪ সংসদীয় আসনে প্রার্থীতার দৌড়ঝাঁপে নির্বাচনী মাঠ দাঁপিয়ে বেড়াচ্ছেন বিএনপির নেতারা। বড় বড় শোডাউন মিছিল মিটিংয়ে নিজেদের কর্মী বলয়ের বার্তা পৌছাচ্ছেন জনসম্মূখে।

কে পাবেন বিএনপির দলীয় মনোনয়ন? এ নিয়ে চলছে বেশ প্যাঁচালো মাতামাতি। চায়ের দোকান থেকে রাজনীতির অন্দরমহল সর্বত্রই এখন এই এক কানাঘুষা, গুঞ্জন। সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন পেতে চান অন্তত ১০ জন নেতা।

তাদের মধ্যে আছেন হেভিওয়েট প্রার্থীও আছেন। এবার দলটির জয়ের সবচেয়ে বেশি সম্ভাবনা থাকায় শেষ পর্যন্ত সবাই মনোনয়নের জন্য জোর তৎপরতা চালাবেন। এবারের সংসদ নির্বাচন সামনে রেখে একক প্রার্থী চূড়ান্তে তৎপর বিএনপি। নবীন-প্রবীণের সমন্বয়ে প্রার্থী মনোনয়ন দেবে দলটি।

তবে আসন্ন নির্বাচনে তরুণ প্রজন্ম, বিশেষ করে জেন-জির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। প্রার্থী মনোনয়নে তাদের মনোভাবের কথা আমলে নিবে। সেজন্য নির্বাচনী প্রচারণার মাঠে কেউ কাউকে ছাড় দিতে চাচ্ছেন না। শেষ পর্যন্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আসনটিতে একাধিক মনোনয়নপ্রত্যাশী হওয়ায় প্রার্থীদের নিয়ে ভোটারদের কাছে যেতে বেশ বিড়ম্বনা পোহাতে হচ্ছে তৃণমূল নেতাকর্মীদের। স্থানীয় পর্যায়ে দলের প্রার্থী কে– পরিষ্কার ধারনা না থাকায় নেতাকর্মীরা দ্বিধায় পড়েছেন। আজ একজন তো কাল অন্যজন, এক দলের কতজনকে এক ভোটারের কাছে পরিচয় করিয়ে দিবেন। অনেক সময় নিজেদের কাছেও প্রশ্নবিদ্ধ হতে হয়, মূলত ধানের শীষের প্রার্থীকে?

দলের হাইকমান্ড প্রার্থী চূড়ান্ত না করার ফলে এমন বিড়ম্বনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে তৃণমূলে দলীয় অবস্থান না থাকা নেতা ও প্রবাসী নেতাদের সম্মান জানিয়ে একটি পক্ষ নিতে গিয়ে প্রার্থী বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। দুই উপজেলার স্থানীয় বিএনপির একটি অংশের সমর্থিত একেক জন প্রার্থী একেক দিন ভোটের মাঠে গণসংযোগ করেন তাদের সাথে প্রোগ্রাম বাস্তবায়ন করতে দেখা যায় এক মানুষ ভিন্ন ভিন্ন প্রার্থীর প্রচারণায়। লাগাতার এসব প্রোগ্রামের ফলে বিএনপি তৃণমুল উজ্জীবিত করে রেখেছেন বটে। নিজেদের সমর্থিত মনোনয়নপ্রত্যাশী নেতাদের পক্ষে তাঁরা এলাকায় সরব আছেন। পোস্টার, ব্যানার ও বিলবোর্ড সাঁটিয়ে তাঁরা প্রার্থীদের পক্ষে প্রচারণাও চালাচ্ছেন। এছাড়া প্রার্থীরা রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নানা আয়োজনে অংশ নিয়ে নিজেদের গণসংযোগ করছেন।

ক্ষমতার দাপটে একতরফা 'রাজনীতির মাঠ' দখল করা আওয়ামীলীগ ৫ আগষ্ট পরবর্তীতে তাঁরা এখন লাপাত্তা। দলীয় কার্যক্রম স্থগিত হওয়ায় আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ অনিশ্চিত। ফলে যেখানে বিএনপি নির্ভার থাকার কথা সেখানে প্রার্থী আধিক্যতায় বহুধাবিভক্ত নেতাকর্মীরা।


তবে স্থানীয় বিএনপির একটি অংশ ঐক্যবদ্ধ আছেন তারা তাদের নিজেদের একক প্রার্থী নিয়ে গণসংযোগ প্রচারণা করছেন। তাদেরকে অন্য কোনো প্রার্থীর জন্য প্রচারণা করতে দেখা যায় না।

দলকে সুসংগঠিত রাখতে সবসময় তৃণমূলকে আগলে রাখতে অনেক নেতা সম্পর্ক রেখেছেন কর্মীদের সাথে দূর্দিনে। তারা মিশেছেন কর্মীদের অন্তরে ভালোবাসায়। এসব নেতারা তাদের সমর্থিত নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনী মাঠ বিচরণ করছেন।

তৃণমূলে গ্রহণযোগ্যতায় আলোচনায় রয়েছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। গত স্বৈরাচারী আমলে বিএনপির নেতাকর্মীদের পুলিশি হেনস্তার সম্মূখে কর্মীদের আগলে রেখে পুলিশের সামনে দাড়িঁয়ে চোখে চোখ রেখে কথা বলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বেশ প্রসংশায় ভাসেন তিনি।

এ ছাড়া সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে নিয়েও আলোচনা কম হচ্ছে না। তৃণমূল পর্যায়েও নেতাকর্মীদের কাছে রয়েছে তার গ্রহণযোগ্যতা। এলাকায় তিনি নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফয়সল চৌধুরী রাতের ভোট খ্যাত ২০১৮ সালের নির্বাচনে প্রার্থী হয়ে তিনি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে এক লাখের বেশি ভোট পেয়েছিলেন। নির্বাচনে বিজয়ী হতে না পারলেও তিনি বেশ চমক দেখিয়েছিলেন। এবারও দলীয় মনোনয়ন পাওয়ার আশায় মাঠে ঘাম ঝরাচ্ছেন ফয়সল চৌধুরী।

এ আসনে যুক্তরাজ্য অভিমুখী হয়ে দেশে ফিরেছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরীর। জিয়া পরিবারের জন্য নিবেদিত ড. চৌধুরী বিএনপির নীতিনির্ধারণী ফোরামের অন্যতম সদস্য। খালেদা জিয়া ও তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন এই নেতার টিকিট পাওয়ার দৌড়ে আলোচনায় রয়েছেন।

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, হেভিওয়েট অনেক প্রার্থীকে শেষ পর্যন্ত সংসদ নির্বাচনের টিকিট না দিয়ে অন্যভাবে তাদের মূল্যায়ন করা হতে পারে।

এ আসনে প্রচারণায় রয়েছেন যুক্তরাজ্য বিএনপি’র সাবেক সভাপতি মরহুম কমর উদ্দিনের মেয়ে সাবিনা খান পপি, সাবেক সংসদ সদস্য ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার মেয়ে সৈয়দা আদিবা হোসেন, জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স বিষয়ক উপদেষ্টা অহিদ আহমদ, জেলা বিএনপি’র সহশিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহইয়া হক ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন। দুই উপজেলায় প্রতিদিনই তারা গণসংযোগ শোডাউন দিচ্ছেন।

আগামী নির্বাচনে এ আসনে অশগ্রহণকারী অন্যান্য দল তাদের একক প্রার্থী নিয়ে ভোটারদের দুয়ারে পৌছে গেছে। সিলেট-৬ আসনে বিএনপির শক্তিশালী ভোট ব্যাংকে মরণ কাঁমড় দেবে জামায়াতে ইসলামী বিএনপি’র মূল প্রতিদ্বন্দ্বী এক সময়ের জোটসঙ্গী দল। ইতিমধ্যে আসনটিতে জামায়াত নতুন মুখ হিসেবে কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনকে প্রার্থী ঘোষণা করেছে। প্রার্থী ঘোষণার পর থেকে সেলিম উদ্দিন এলাকায় যাতায়াত বাড়িয়েছেন। আসনটিতে ইসলামী ঐক্যজোটের মাওলানা রফিকুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের হাফেজ মাওলানা মো. ফখরুল ইসলাম, খেলাফত মজলিসের মাওলানা সাদিকুর রহমান ও ইসলামী আন্দোলনের আজমল হোসেন নিজ নিজ দলের প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গণঅধিকার পরিষদের প্রার্থী এড. জাহিদুর রহমান গণসংযোগ অব্যাহত রেখে নির্বাচনী মাঠ সাজাতে চাইছেন।

দলীয় প্রার্থী নিয়ে জানতে চাইলে বিয়ানীবাজার বিএনপি’র সভাপতি এডভোকেট আহমদ রেজা ও সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন বলেন, আমাদের দলের নেতাকর্মীরা দ্রুত প্রার্থী ঘোষণা দেখতে চায়।

বহুল কাঙ্খিত বিয়ানীবাজার, জকিগঞ্জ এবং সিলেট রুটে আগামীকাল থেকে আইকনিক AC বাস চালু হতে যাচ্ছে। বিকাশে পেমেন্ট করে টিকেট স...
30/09/2025

বহুল কাঙ্খিত বিয়ানীবাজার, জকিগঞ্জ এবং সিলেট রুটে আগামীকাল থেকে আইকনিক AC বাস চালু হতে যাচ্ছে। বিকাশে পেমেন্ট করে টিকেট সংগ্রহ করা যাবে। 📢

সময়সূচী:

সিলেট হতে জকিগঞ্জ:
➤ সকাল ৭:৫০ টা
➤ সকাল ১০:৫০ টা
➤ দুপুর ২:০০ টা
➤ বিকাল ৪:২০ টা
➤ বিকাল ৫:০০ টা

জকিগঞ্জ হতে সিলেট:
➤ সকাল ৭:৩০ টা
➤ সকাল ৮:৪০ টা
➤ সকাল ১১:৩০ টা
➤ দুপুর ২:২০ টা
➤ বিকাল ৫:০০ টা

সিলেট হতে বিয়ানীবাজার:
➤ সকাল ৭:৪৫ টা
➤ সকাল ১১:০০ টা
➤ দুপুর ২:০০ টা
➤ বিকাল ৪:৩০ টা
➤ সন্ধ্যা ৭:০০ টা

বিয়ানিবাজার হতে সিলেট:
➤ সকাল ৮:০০ টা
➤ সকাল ৯:০০ টা
➤ সকাল ১১:১০ টা
➤ দুপুর ২:০০ টা
➤ বিকাল ৫:০০ টা

কাউন্টারের মোবাইল নাম্বার:
✆️ সিলেট বাস টার্মিনাল: ০১৩৪৫ ৬২৩৪৭০,
✆ ব্রীজের নীচ (বান্দ): ০১৩৪৫ ৬২৩৪৭১
✆️ জকিগঞ্জ: ০১৩৪৫ ৬২৩৪৭২
✆ বিয়ানিবাজার: ০১৩৪৫ ৬২৬৫৯৭

জকিগঞ্জ রুটে স্টপেজ সমূহ:
সিলেট ☞ সড়কবাজার ☞ আটগ্রাম ☞কালিগঞ্জ ☞ বাবুরবাজার ☞ জকিগঞ্জ।

বিয়ানীবাজার রুটে স্টপেজ সমূহ:

সিলেট ☞ চারখাই ☞ দুবাগ ☞সিলেট।

18/09/2025

ইসলামি দলগুলোর জোটবদ্ধ হওয়া নিয়ে হেফাজতের আমিরের সতর্কবার্তা

ডেস্ক রিপোর্ট : জেইউআই নিউজ বিডি

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, আগামী নির্বাচনে এমন কারো সঙ্গে কোনোভাবেই জোটবদ্ধ হওয়া যাবে না, যাদের ভ্রান্ত আকিদা সম্পর্কে আকাবিরে কেরাম আমাদের পূর্বেই সতর্ক করে গেছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হেফাজতের আমির বলেন, “সহিহ আকিদার সব ইসলামি দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যাদের মাধ্যমে ইসলামের ক্ষতি হতে পারে, তাদের সঙ্গে কোনো ধরনের ঐক্য থেকে বিরত থাকতে হবে। যাদের সম্পর্কে আমাদের আকাবিরগণ সতর্ক করেছেন, তাদের ভ্রান্ত আকিদা সম্পর্কে বহু গ্রন্থ রচিত হয়েছে। সুতরাং তাদের সঙ্গে জোটবদ্ধ হওয়া যাবে না।”

তিনি আরও বলেন, “আপনারা তাদের সঙ্গে জোট করবেন না, যাদের কাছে সাহাবায়ে কেরামের সম্মান নিরাপদ নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন— আমি আর আমার সাহাবারা যে পথের উপর আছি, সেটাই মুক্তির একমাত্র পথ। তাই সহিহ আকিদার সব দল ঐক্যবদ্ধ হয়ে ইসলামের খেদমত করুন।”

জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস ঢাকায় স্থাপন প্রসঙ্গে আল্লামা বাবুনগরী বলেন, এটি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। তিনি সতর্ক করে বলেন, “ইলমে ওহি ও ইসলাম ক্ষতিগ্রস্ত হয়— এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। এ দেশের দাওয়াতি কার্যক্রম, তাবলিগ, মসজিদ ও মাদরাসার যেন কোনো ক্ষতি না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে।”

সম্মেলনে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা খলিল আহমদ কুরাইশী, হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানসহ দেশের শীর্ষ আলেমরা।

#হেফাজত #জমিয়ত #ইসলামিক_রাজনীতি #জাতীয়_উলামা_সম্মেলন

 #বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি বিয়ানীবাজার উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন #প্রাথমিক প্রধান ...
23/08/2025

#বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি বিয়ানীবাজার উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

#প্রাথমিক প্রধান শিক্ষক সমিতি বিয়ানীবাজার উপজেলার কমিটি গঠন: সভাপতি ইসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক খালিদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ

#বিয়ানীবাজার উপজেলায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি (রিয়াজ-নজরুল)'র পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। উপজেলার সারপার সপ্রাবির প্রধান শিক্ষক মো: ইসলাম উদ্দিনকে সভাপতি, সাচান সপ্রাবির প্রধান শিক্ষক খালিদ আহমদ চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং শালেশ্বর সপ্রাবির প্রধান শিক্ষক মোঃ খালেদ আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

#শনিবার (২৩ আগস্ট) বিয়ানীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি'র পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কুড়ারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রত্নজিৎ রায়ের সভাপতিত্বে এবং ঘুঙ্গাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার আলমের প্রাণবন্ত উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: সালিকুর রহমান সালিক।

#বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সুমন চন্দ্র তালুকদার, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন তাফাদার, জৈন্তাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফারুক আহমদ আজাদ।

#দুধবকসি সপ্রাবির প্রধান শিক্ষক মোহাম্মদ জুনাইদের কোরআন তেলাওয়াত ও রত্নজিৎ রায়ের গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া সভায় স্বাগত বক্তব্য রাখেন সারপার সপ্রাবির প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, খাসা সপ্রাবির প্রধান শিক্ষক হাফসা বেগম, শালেশ্বর সপ্রাবির প্রধান শিক্ষক মোঃ খালেদ আহমদ।

#অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাজী রুহুল আমীন।

#সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি বিয়ানীবাজার উপজেলা কমিটির অন্যান্য পদবীতে নব-নির্বাচিত নেতৃবৃন্দ হলেন: সিনিয়র সহ-সভাপতি পদে সুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মন্তখা ও খাসা সপ্রাবির প্রধান শিক্ষক হাফসা বেগম, সিনিয়র যুগ্ম-সম্পাদক পদে উপজেলার পাতন বালিকা সপ্রাবির প্রধান শিক্ষক ময়নুল ইসলাম ও চন্দগ্রাম-২ সপ্রাবির প্রধান শিক্ষক হেলেনা বেগম, দপ্তর সম্পাদক পদে বিয়ানীবাজার সপ্রাবির প্রধান শিক্ষক বিশ্বজিৎ মালাকার, মিডিয়া ও প্রচার সম্পাদক পদে হলিমপুর সপ্রাবির প্রধান শিক্ষক ইমাদ উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক পদে সন্ধ্যা চক্রবর্তী, অর্থ সম্পাদক মোহাম্মদ আহমদুজ্জামান, শিক্ষা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে দুধবকসি সপ্রাবির প্রধান শিক্ষক একেএম জুনায়েদ, সহ-সভাপতি রত্নজিৎ রায়, মোহাম্মদ মুজিবুর রহমান, মোঃ সিরাজ উদ্দিন, ফরমিলা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক ঘুঙ্গাদিয়া নয়াগাঁও সপ্রাবির প্রধান শিক্ষক আবু তারেক খান, যুগ্ম সাধারণ সম্পাদক নিদনপুর মুল্লাপুর সপ্রাবির প্রধান শিক্ষক শিপ্রা বাড়ই, সহ-সাংগঠনিক সম্পাদক ঘুঙ্গাদিয়া সপ্রাবির প্রধান শিক্ষক মোঃ সরওয়ার আলম, সহ-দপ্তর সম্পাদক নয়াগ্রাম প্রগতি সপ্রাবির প্রধান শিক্ষক আলতাফ হোসেন, সহ- অর্থ বিষয়ক সম্পাদক কোনাগ্রাম ছয়মুন্নেছা সপ্রাবির প্রধান শামছুল ইসলাম, সহ-মহিলা বিষয়ক সম্পাদক পদে চারখাই সপ্রাবির প্রধান শিক্ষক সালেহা আক্তার প্রমুখ।

21/08/2025

আউসকান্দি গ্যাসপাম্প আগুনে পুড়ে ছাই # # #

Address

Sylhet Beanibazar
Sylhet
3170

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet Insider 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share