BD 0.1

BD 0.1 ❤️ ভালোবাসা একটি মানবিক অনুভূতি এবং আবেগ, যা সাধারণত কারও প্রতি গভীর স্নেহ, আকর্ষণ এবং মমতার অনুভূতি হিসেবে প্রকাশ পায়।

‎আমি সাংবাদিক নই, আমি অভাব আর মানুষের অবহেলাকে ভুলে থাকতে ভিডিও বানাই : ভাইরাল তাইজুলতাজুল এর একটা ভিডিও দেখে মনটা খারাপ...
30/03/2026

‎আমি সাংবাদিক নই, আমি অভাব আর মানুষের অবহেলাকে ভুলে থাকতে ভিডিও বানাই : ভাইরাল তাইজুল

তাজুল এর একটা ভিডিও দেখে মনটা খারাপ হয়ে গেলো৷ তিনি বলেন, "স্যার আমি হতদরিদ্র ঘরের সন্তান৷ আমাদের নিজেদের থাকার জমিটুকু নেই, ফুফাতো ভাইয়ের জমিতে বাড়িচালা (ভাঙাচোরা ঘর) বানিয়ে আছি৷ এটা ভেঙে গেলে আমি ঘর করতে পারবো না৷ আমি নিমাণ শ্রমিকদের হেল্পার হিসেবে কাজ করি। পরিবারের দুঃখ কষ্ট ভুলতে ভিডিও করি"

এই কথাগুলো বলতে গিয়ে তিনি ফ্যাল ফ্যাল করে কেঁদে দেন৷ একজন পুরুষ মানুষ সহজে কাঁদে না৷ দারিদ্রতা অসহায়ত্ব কি জিনিস সেটা একজন পুরুষ ভালো বুঝতে পারে৷

সমাজে এমন অসংখ্য তাজুল আছে যারা পরিবারকে বাঁচাতে কত কি করে যাচ্ছে৷ আল্লাহ এমন তাজুলদের ভালো রাখুক
# তাজুল ইসলাম

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।তথ্যট...
29/03/2026

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।

তথ্যটি নিশ্চিত করেছেন দারুসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার ইমদাদ হোসেন। তিনি বলেন, ‘ফাহিমের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

এর আগে রোববার বিকেলে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে ফাহিম চৌধুরীকে আটক করেন একদল শিক্ষার্থী। ইতোমধ্যে এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানান, আর এস ফাহিমের বিতর্কিত বিভিন্ন কর্মকাণ্ড ও বিগত সময়ে ছাত্র আন্দোলনের বিপক্ষ অবস্থান বা উসকানিমূলক ভূমিকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। আটকের পর শিক্ষার্থীরা বিষয়টি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেন। পরে সেখানে পুলিশের একটি গাড়িও উপস্থিত হয়।

শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ফাহিমকে নিজেদের হেফাজতে রেখে পুলিশকে খবর দিয়েছেন। পুলিশ আসার পর তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমেও আর এস ফাহিম আটকের খবরটি দ্রুত ছড়িয়ে পড়েছে।

গোলকিপার জাইমা রহমানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে  ভাইরাল লন্ডনে বসবাসকালে জাইমা রহমান-কে নিয়ে সম্প্রতি একটি দাবি সামনে...
23/03/2026

গোলকিপার জাইমা রহমানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

লন্ডনে বসবাসকালে জাইমা রহমান-কে নিয়ে সম্প্রতি একটি দাবি সামনে এসেছে—যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, তিনি নাকি Chelsea FC Women দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন। তবে বাস্তবতা একটু আলাদা। বিশ্বস্ত কোনো ক্লাব রেকর্ড, ম্যাচ ডেটা বা ফুটবল ডাটাবেসে তার পেশাদার ফুটবল ক্যারিয়ারের প্রমাণ নেই।

জানা যায়, ছোটবেলায় স্কুল পর্যায়ে ফুটবল খেললেও, পরিবারের সিদ্ধান্ত—বিশেষ করে তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের পরামর্শে—তিনি খেলাধুলার পরিবর্তে পড়াশোনায় মন দেন এবং পরবর্তীতে একজন ব্যারিস্টার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। অন্যদিকে চেলসি উইমেন দলে যারা গোলকিপার হিসেবে খেলেছেন, তারা আন্তর্জাতিক মানের পেশাদার ফুটবলার—যেমন Zećira Mušović বা Hannah Hampton। সব মিলিয়ে, জাইমা রহমান চেলসির মূল দলে খেলেছেন—এই দাবি যাচাইযোগ্য তথ্যের ভিত্তিতে সঠিক নয়। তার স্কুলে ফুটবল খেলার অভিজ্ঞতা ছিল এবং প্রায় ১১ বছর বয়সে তার হাইস্কুল দল একটি ফুটবল টুর্নামেন্ট জিতেছিল । জাইমা রহমান মূলত একজন ব্যারিস্টার। তিনি লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে ডিগ্রি এবং লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল সনদ অর্জন করেছেন ।

( তথ্যগুলো গুগল ও বিভিন্ন ওয়েব সাইট থেকে সংগ্রহ করা )

প্রবাসীদের পক্ষ থেকে দেশে থাকা সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক ছবি: এক প্রবাসী ভাই ঈদের নামাজ পড়তে আসছে ছিড়া টি শার্ট পড়...
20/03/2026

প্রবাসীদের পক্ষ থেকে দেশে থাকা সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক

ছবি: এক প্রবাসী ভাই ঈদের নামাজ পড়তে আসছে ছিড়া টি শার্ট পড়ে। দেশের মানুষ মনে করে প্রবাসীরা রাস্তায় টাকা পড়ে থাকে সেই টাকা তুলে। কিন্তু ঈদে পরিবার কে খুশি রাখতে নিজের জন্য কিছু কিনে নাই। এটার নামই জীবন... 🥲

আল্লাহ সবাইকে হেফাজত করো , আমিন
18/03/2026

আল্লাহ সবাইকে হেফাজত করো , আমিন

বিশিষ্ট অভিনেতা শামস সুমন মারা গেছেন বিশিষ্ট অভিনেতা ও রেডিও ভূমির স্টেশন চিফ শামস সুমন মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন...
17/03/2026

বিশিষ্ট অভিনেতা শামস সুমন মারা গেছেন

বিশিষ্ট অভিনেতা ও রেডিও ভূমির স্টেশন চিফ শামস সুমন মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

এক সময়ের টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা শামস সুমন। মঞ্চ থেকে শুরু করে ছোট পর্দা এবং বড় পর্দা দাপিয়ে বেড়িয়েছেন। কিন্তু সম্প্রতিকালে তাকে টেলিভিশন নাটকে দেখা যায় না।

অভিনেতা শামস সুমন ‘রেডিও ভূমি’তে স্টেশন চিফ হিসেবে কর্মরত ছিলেন।

এক সময়ের এই তুখোড় অভিনেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন স্বননের সদস্য।

তার অভিনীত চলীচ্চত্রগুলো হলো- মন জানেনা মনের ঠিকানা (২০১৬) কক্সবাজারে কাকাতুয়া (২০১৬) চোখের দেখা (২০১৬), প্রিয়া তুমি সুখী হও (২০১৪), আয়না কাহিনী (২০১৩), বিদ্রোহী পদ্মা (২০০৬), জয়যাত্রা (২০০৪), নমুনা (২০০৮), হ্যালো অমিত (২০১২), জয়যাত্রা (২০০৪)।

মনে হচ্চে ইচ্ছে করেই ভাইরাল হওয়ার জন্য এমন ভিডিও করা হয়েছে, ভিডিওর শেষ প্রান্তে মেয়েটিকে খুবই হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে। ...
11/03/2026

মনে হচ্চে ইচ্ছে করেই ভাইরাল হওয়ার জন্য এমন ভিডিও করা হয়েছে, ভিডিওর শেষ প্রান্তে মেয়েটিকে খুবই হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে।

আমার দেশের একজন মানুষকে কোনো কারণ ছাড়া এই ভাঙা বাংলা বলা বিদেশী মহিলা রাস্তার মধ্যে মা'র ধো*র করবে ভিউ এর আশায় ; আর সবাই বাহবা দিবে- যেখানে ভিডিওটায় ক্লিয়ারলি দেখা যাচ্ছে লোকটার কোনো দোষই নাই! Monica Kabir যত ধরণের নেগেটিভ কৌশল করে ভিউ কামানো যায়, সব করেছে। এখন রাস্তা ঘাটে আমার দেশের মানুষকে হ্যারাস করতেছে, এতো পাওয়ার দিছে কে তারে?

10/03/2026

“নিজেকে খুঁজে পেতে, নিজের জন্য চিন্তা করো।”

বিচ্ছেদের পর সুখবর দিলেন তাহসান খানগত বছরের শুরুতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান ও মেকওভার...
19/01/2026

বিচ্ছেদের পর সুখবর দিলেন তাহসান খান

গত বছরের শুরুতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান ও মেকওভার আর্টিস্ট রোজা আহমেদ। কিন্তু বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই দুজনে আলাদা হয়ে গেছেন। এদিকে, বিচ্ছেদের কথা সামনে আসতেই নানা ব্যাপারে আলোচনার বিষয় হয়েছেন তাহসান ও রোজা।

তবে, নানা আলোচনা-সমালোচনার পর এবার পর্দায় ফেরা নিয়ে সুখবর দিলেন তাহসান খান। তাহসানকে এবার জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ এ দেখা যাবে । অনুষ্ঠানে তাকে একজন উপস্থাপক হিসেবে দেখা যাবে। বঙ্গ প্রযোজিত এ অনুষ্ঠানটি প্রতি সোমবার রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে সম্প্রচারিত হবে। পুনঃপ্রচার দেখা যাবে একই চ্যানেলে প্রতি বুধবার বেলা ১টায়।

এ বিষয়ে তাহসান বলেন, আমাদের এবারের সিজন সত্যিই জমে উঠেছে। বড় বিষয় হচ্ছে— প্রশ্নগুলোর সার্ভে সারা দেশের ৬৪ জেলা থেকে করা হয়েছে। এ জন্য প্রশ্নগুলো যেমন মজার, একইভাবে চমকপ্রদও।

প্রসঙ্গত, ২০২৫ সালের ৪ জানুয়ারি রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে।

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারাবদ্ধ আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাযা আজ ৩১ ডিসেম্বর ২০২...
31/12/2025

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারাবদ্ধ আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাযা আজ ৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হয়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

'এটা আমাদেরই গল্প' সিরিয়ালে ফুফু - মেহরীন কে আপনাদের কেমন লাগে।।।।
07/12/2025

'এটা আমাদেরই গল্প' সিরিয়ালে ফুফু - মেহরীন কে আপনাদের কেমন লাগে।।।।

পিনাকী ভট্টাচার্যের এই কথায় আপনারা কি একমত, কমেন্টস করে জানিয়ে দিন
04/12/2025

পিনাকী ভট্টাচার্যের এই কথায় আপনারা কি একমত, কমেন্টস করে জানিয়ে দিন

Address

Sylhet
3230

Telephone

+8801717133774

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD 0.1 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BD 0.1:

Share