10/08/2026
১৯ বছরের ইতিহাসে এতো বড় ধস, এতো বড় লজ্জার খরা আর কখনো দেখেনি এ দেশের শিক্ষা ব্যবস্থায়।এক বছরের ব্যবধানে পাসের হার কপালে চিন্তার ভাঁজ ফেলে কমে গেল ৬.২ শতাংশ! গত বছর যেখানে সাফল্যের সূর্য হাসছিল ৬৮.৪৫ শতাংশ।
যেখানে ছেলেদের পাসের হার ৫৭.৮৬ শতাংশের তলানিতে গিয়ে ঠেকেছে, সেখানে ছাত্রীরা ৬৬.৬৮ শতাংশ পাস করে বুঝিয়ে দিয়েছে—পড়াশোনার টেবিলে অন্তত তারা ফাঁকি দেয়নি। জিপিএ-৫ প্রাপ্তিতেও ছাত্রীরা এগিয়ে। ছেলেরা তবে কোথায় হারাচ্ছে?