13/07/2026
ভাই বন্যার পানি নামার পর এই ৩টা রোগ সবচেয়ে বেশি হয় 😔 আপনারা যারা মাঠে কাজ করতেছেন, মানুষকে এইগুলা এখনই জানান।
১. ডায়রিয়া / পাতলা পায়খানা
বন্যার পানি + টিউবওয়েল ডুবে যাওয়া = পানি জীবাণুযুক্ত
লক্ষণ: দিনে ৩বারের বেশি পাতলা পায়খানা, বমি, পানি শূন্যতা, মুখ শুকিয়ে যাওয়া
করণীয়:
স্যালাইনই জীবন : প্রতি পাতলা পায়খানার পর ১টা খাবার স্যালাইন + আধা লিটার বিশুদ্ধ পানি। ঘরে বানাতে চাইলে: ১ লিটার ফুটানো পানি + আধা চা চামচ লবণ + ৬ চা চামচ চিনি
খাবার বন্ধ করবা না: কলা, চিড়া, ভাতের মাড়, ডাবের পানি খাও
পানি ফুটিয়ে খাও : ২০ মিনিট ফুটাবা। অথবা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট/ফিটকিরি ব্যবহার করো
হাত ধোয়া : খাবার আগে + টয়লেটের পর সাবান দিয়ে ২০ সেকেন্ড
২৪ ঘন্টায় ৬বারের বেশি পায়খানা, রক্ত যাওয়া, জ্বর, শিশু/বৃদ্ধ হলে সাথে সাথে.ডাক্তারের কাছে যেতে হবে।
২. চর্মরোগ / পানিতে গা চুলকানি, ঘা
কেন হয়: ৮-১০ দিন পানিতে থাকা + কাদা + জীবাণু
লক্ষণ: পায়ে ফাংগাস, চুলকানি, ফুসকুড়ি, পচা ঘা
করণীয়:
শরীর শুকনা রাখো*: সুযোগ পেলেই গা মুছে শুকনা কাপড় পরো
পা পরিষ্কার*: পানি থেকে উঠেই পা ধুয়ে মুছে ভ্যাসলিন/সরিষার তেল লাগাও
ক্ষতে*: স্যাভলন/ডেটল দিয়ে ধুয়ে নেবানল পাউডার/ড্রেসিং করো
একজনের গামছা-কাপড় অন্যজন ব্যবহার করবা না*
কখন ডাক্তারের কাছে যাবা: ঘা পেকে যাওয়া, পুঁজ হওয়া, জ্বর আসলে।
৩. সাপের কামড়
কেন হয়: পানি উঠায় সাপ ঘরে/খাটের নিচে/গাছে উঠে যায়
করণীয় - কামড়ালে:
1. একদম নড়বা না*: যত নড়বা বিষ তত দ্রুত ছড়াবে
2. কামড়ের জায়গা হৃদপিণ্ডের নিচে রাখো*
3. কাটা-চোষা-বাঁধন দিবা না*: এগুলা ভুল। শুধু ঢিলা কাপড় দিয়ে বাঁধতে পারো
4. সাথে সাথে হাসপাতালে*: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম আছে। ওঝার কাছে সময় নষ্ট করবা না
প্রতিরোধ:
- রাতে মশারি + খাটের চারপাশে কার্বলিক এসিড/কেরোসিন দিয়ে রাখো
- অন্ধকারে টর্চ ছাড়া হাঁটবা না
- ঘুমানোর আগে বিছানা-বালিশ ঝেড়ে নাও
- বাড়ির আশেপাশে ঝোপ-জঙ্গল পরিষ্কার রাখো
সবার জন্য ৪টা সতর্কতা
1. পানি: শুধু ফুটানো পানি বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের পানি খাও। কখনোই কাঁচা পানি না
2. খাবার: বাসি, খোলা, বন্যার পানিতে ভেজা খাবার ফেলে দাও। শুকনা খাবার খাও
3. টয়লেট: যেখানে সেখানে পায়খানা করবা না। গর্ত করে মাটি চাপা দাও। নাহলে পানি আরও নোংরা হবে
4. বাচ্চা + বয়স্ক + গর্ভবতী*: এদের আলাদা খেয়াল রাখো। এরাই সবার আগে অসুস্থ হয়
ভাই আপনারা সম্ভব হলে ত্রাণের সাথে স্যালাইন, নাপা, নেবানল পাউডার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এইগুলাও দিয়েন। ১টা স্যালাইন ১টা জীবন বাঁচায়। Help Allah🫣🇧🇩🇧🇩