Ahsan Ahmed

Ahsan Ahmed offiicial page

31/07/2026

দরগার মাল দরিয়ামে!


#

31/07/2026

এমন বন্ধু সবার জীবনে একটা করে থাকুক! 😄
যে নিজের বিয়ের চেয়ে বন্ধুর বিয়ে নিয়ে বেশি চিন্তা করে। (উত্তেজিত থাকে)
"টাকা লাগলে আমি দিব, বাড়ি লাগলে আমি দিব... তুই শুধু বিয়েটা কর!" 🤣💍
এমন বন্ধু থাকলে জীবনটা সত্যিই অন্যরকম হয়ে যায়।
বন্ধুদের মধ্যে একজন না একজন এমন থাকেই! 🤭
নিজের বিয়ের কোনো খবর নেই, কিন্তু বন্ধুর বিয়ে দেওয়ার জন্য যেন সে-ই পুরো অভিভাবক! 😆 😅❤️
Tag করুন সেই বন্ধুকে, যে প্রায়ই বলে— "দোস্ত, আর দেরি না... এবার বিয়ে করে ফেল!" 😂👇

03/07/2026

তীব্র তাপপ্রবাহে ইউরোপে ৯ হাজার মানুষ মারা গেছে এখন পর্যন্ত।

যেই ইউরোপ আমাদের স্বপ্ন, সেই ইউরোপ দু:স্বপ্ন হয়ে উঠতে শুরু করলো।

এখন থেকে প্রতি বছর নতুন নতুন গরমের রেকর্ড হবে, সমাধান কী হবে, সায়েন্টিস্টরা জানেন না।

গাছপালা, বিড়াল, কুকুর, পাখি হত্যা করে মানুষ যে কালেক্টিভ পাপ করেছে, সেই কালেক্টিভ পাপের প্রায়শ্চিত্ত করার সময় চলেই আসলো।

পাপ নাকি বাপকেও ছাড়ে না,

আমাদের পাপ আমাদের সন্তানদেরও ছাড়বে না।

নবিজী বলেছিলেন, শেষ যুগে শহর থেকে গ্রামে চলে যেতে, সমতল থেকে পাহাড়ে চলে যাইতে,

অস্বীকার করব না, আজ থেকে ১০ বছর আগেও কথাগুলো কেমন অবাস্তব শোনাত খুব।

এখন আর অবাস্তব লাগে না।

ইরান আমেরিকার শেষ যুদ্ধের সময় আমেরিকার বহু ধনকুবেররা আফ্রিকায় জমি কেনা শুরু করেছিল,

নিরাপদে থাকার আশায়।

আর ১০ বছর পর মেবি, সেই সুযোগও আর থাকবে না।

আমরা আসলে একইসাথে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান আর দুর্ভাগা প্রজন্মের মানুষ।

আমরা হাতের মুঠোয় পৃথিবী নিয়ে ঘুরি,

সেইসাথে নিয়ে ঘুরি প্যালেস্টাইন, ইরান, আফ্রিকার দুর্ভিক্ষ, জলবায়ু আর এল নিনো, মৃত্যু, অন্যায় আর অবিচার।

আমরাই প্রথম প্রজন্ম যাদের হাতের মুঠোয় পুরো পৃথিবী আইনা দেওয়া হইছে,

কিন্তু সেই পুরো পৃথিবীর কোথাও এক টুকরো শান্তিও আমাদের জন্য বরাদ্দ রাখা হয় নাই।

03/07/2026

গ্রামে একটা হিফজ খানা খুললেন,নিজের সন্তানকে ভালো স্কুল ও মাদরাসায় ভর্তি করে হুজুরকে দায়িত্ব দিলেন বিভিন্ন বুঝ দিয়ে গ্রামের গরীবদের সন্তানকে সেখানে ভর্তি করার। এভাবে গ্রাম থেকে ৫০ জন ছাত্র কালেকশন করে মাদরাসা চালু করলেন। ঐদিকে গ্রামের প্রাইমারি স্কুলে ছাত্র নাই। ৫০ জন থেকে ২ জন হাফেজ হইলো। বাকি ৪৮ জন হইলো টিকটকার,কিশোর গ্যাং,ভ্যান চালক,কৃষি শ্রমিক, সহ টাকার বিনিময়ে দল করা গ্রুপ। সেই হুজুর এই ৪৮ জনের দায়িত্ব নিবে না, আপনিও নিবেন না। কিন্তু এই ৪৮ জনের পাপের একটা অংশ আপনি পাবেন।

আগানে বাগানে গজিয়ে উঠা শিশুদের জীবন ধ্বংসকারী এইসব মাদরাসার উপর মনিটরিং করতে না পারলে বাংলাদেশের সামনে কোন ফিউচার নাই।

৩৬% শিক্ষার্থী ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে না। মানে দেশের তিন ভাগের এক ভাগ শিক্ষার্থী পরীক্ষা দেয় নাই। এটা নিয়ে প্রথম আ...
03/07/2026

৩৬% শিক্ষার্থী ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে না। মানে দেশের তিন ভাগের এক ভাগ শিক্ষার্থী পরীক্ষা দেয় নাই। এটা নিয়ে প্রথম আলো, শিক্ষা মন্ত্রণালয়, সিভিল সোসাইটির দারুণ মাথা ব্যাথা।

অথচ আমি অবাক হচ্ছি কেন দেশের ৬৪% শিক্ষার্থী এই পরীক্ষাটা দিতে গেছে! এই পরীক্ষা দিয়ে কী হয়? কোন উদ্দেশ্যে কেউ এইচএসসি পরীক্ষাটা দিবে?

বাঙলাদেশের যে কোন টিপিকাল গ্রামে আপনি যান। দেখবেন স্কুলগুলো খালি। বড় বড় সরকারি বিদ্যালয়ের বিল্ডিং খালি পড়ে আছে। ক্লাসরুম ৩০% ভরে না। বাকি ৭০% এর অর্ধেক পড়ে হিফজ আর বাকি অর্ধেক কিছু করে না, বাবার সাথে কৃষিতে হেল্প করার অভিনয় করে মূলত জুয়া খেলে, ঘুমায়া থাকে, খালের উপর ব্রিজে বসে ফ্রি ফায়ার খেলে, সিগারেট গাঞ্জা আর গুটি খায়। টিকটক করে।

নাক উঁচু যে ৩০% পোলাপানের কথা প্রথমে বললাম তারা এসএসসি পাশ করে চাকরি পায় না। এইচএসসি করেও পায় না। তখন আইদার লেবার ভিসায় মধ্যপ্রাচ্যে যাওয়ার ট্রাই করে, লিবিয়া দিয়ে ইতালি যাওয়ার ট্রাই করে। আর তার চেয়ে বড় লুজার হইলে একটা ডিগ্রি কলেজ কি হবিগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মত কোন একটা প্রতিষ্ঠানে ফার্সি সাহিত্যে ভর্তি হয়।

৪ বছরের কোর্স ৬ বছরে শেষ করে চাকরি পায় না। ফারসিতে মাস্টার্স করে। তারপর চাকরি পায় না। শেষে বিদেশ যায়, একটা মুদি দোকানে বসে, বিয়া করে চড়া যৌতুকের টাকায় বাইক কিনে পাঠাও চালায় আর নাহয় ইজি বাইক চালায়। এটাই সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাঙলাদেশ।

নব্বই দশকে বাঙলাদেশের গ্রামের কৃষকটা এনজিও, সরকার আর বিটিভির ছায়াছবির ফাঁদে পা দিয়ে ভেবেছে: তার ছেলে মাঠে কাজ করবে না। মাঠে কাজ করা খ্রাপ।
সে কলেজ পাশ করে দৌড়ে এসে বাড়ি মাথায় তুলে নদীয়া শান্তিনিকেতনের টোনে বলবে, "মা মা মা, আমি পাশ করেছি"। তারপর কোট-টাই পরে সে চাকরি করে বাবা মাকে গাড়ি কিনে দিয়ে পরিবারের সকল দুঃখ দূর করবে।

বাঙলাদেশের মানুষ আশি-নব্বই এর দশক থেকে এই লোভে পড়ে, মধ্যবিত্ত হবার স্বপ্নে বিভোর হয়ে স্কুল কলেজ গাইড কোচিং ব্যাচ টেস্ট পেপার টিউশনি গ্রুপ কোর্স প্রি টেস্ট মডেল টেস্ট শিট নোটে এতো খরচ করেছে যে শিক্ষা-শিল্প খাত এখন ঢাকা জেলার সবচেয়ে বড় বাণিজ্যিক খাত।

শিশুর ৫ বছর থেকে শুরু করে ২৭ বছর পর্যন্ত ২০ লাখ টাকা শিক্ষায় খরচ করে ৯০ দশকের বাবা মায়েদের প্রাপ্তি হলো একটা অশ্বডিম্ব।

হাজার হাজার গ্রামে কোন ছেলে পেলে চাকরি পায় নাই। হাজার হাজার গ্রামে মাত্র ১ জন কি ২ জন চাকরি পেয়েছে। বাকিরা হিংসা করেছে। ভেবেছে এটা ওর কপালের দোষ অথবা সে ভালো করে পড়ে নাই বলে আজকে এই দশা। ভালো করে পড়াশুনাটা করলে আজকে সেও অমুক ব্যাংকে চাকরি করতে পারতো। অতএব, আবার জুয়ায় টাকা লাগা। এবার নিজের ছেলের পিছনে আবার ২০ লাখ খরচ কর। কিন্তু স্কুল কোচিং ব্যাচ ভারী ব্যাগ দিয়ে সন্তানের শৈশবের সর্বনাশ করার পরেও রেসাল্ট সেইম। ছেলেও লুজ়ার হইছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েও ছেলের চাকরি হয় না।

বাই ২০১০ সাল - দুই জেনারেশনের লাইফ নষ্ট করার পর গ্রামগুলো শিখেছে যে পড়াশুনা করে কোন বালটাও হয় না। এই পড়ালেখা জিনিসটা স্ক্যাম।

তার উপর ১৯৯০ থেলে ২০২০ পর্যন্ত ধাপে ধাপে শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়েছে। এই ধ্বংসের জন্য দায়ী মূলত কোচিং আর টিউটর। তারা শিক্ষার্থীদের বুঝিয়েছে মেইন বই সব পড়ার দরকার নেই। শর্টকাট আছে। এই নাও শিট, এই নাও মডেল কোয়েশ্চেন। শিটেরও শিট। সেই শিটের মেইড ইজি। মেইড ইজিরও সামারি। সামারির চ্যাট জিপিটি।

এভাবে শর্টকাট করতে গিয়ে পড়াশুনায় এখন আর কোন "ম্যাটার" নাই। আছে কেবল টিপস অ্যান্ড ট্রিকস। ট্রিক করতে করতে, পাশ করিয়ে দিতে দিতে রিডিং পড়তে না পারা পোলাপান সিক্সে উঠে যাচ্ছে। এক বাক্য শুদ্ধ ইংরেজিতে কথা বলতে ব্যর্থ পোলাপান বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে। এর সাথে যুক্ত হয় প্রশ্ন ফাঁস আর সৃজনশীল প্রশ্ন পদ্ধতি। বাঙলাদেশের ৮০-৯০% শিক্ষক-শিক্ষার্থী বুঝতেই পারে না সৃজনশীল জিনিসটা কী? আমের সাথে জামের সাদৃশ্য আর বৈসাদৃশ্য মূল্যায়ন করতে করতে পুরো জিনিসটা "খাতা ভরানো"তে পরিণত হয়ে যায়। ২০১৫ এর পর থেকে প্রশ্ন ফাঁস এমনভাবে বেড়ে যায় যে শিক্ষার্থীদের কাছে পড়াশুনা করার কোন ইন্সেনটিভ নাই।

এই সব মিলিয়ে এশিয়া মহাদেশের সবচেয়ে ফেইল্ড এজুকেশন সেক্টরটা বাঙলাদেশে। দুই প্রজন্ম ধরে জলে টাকা ঢালার পর গ্রাম ও মফস্বলে লোকে টের পেয়েছে - ২০ লাখ ট্যাকা দিয়া স্কুল কলেজ পড়ে লাইফের ২৫ বছর নষ্ট করার চেয়ে ফুড কার্ট দেওয়া বেটার, একটা ব্যাটারি রিক্সা কেনা বেটার, শিশু বয়সে বিয়ে বসে আরেক ব্যাডার ঘাড়ে চড়ে খাওয়া বেটার, ভূমধ্যসাগর কি থাই উপসাগর পাড়ি দিয়ে মালয়েশিয়া-ইতালি গেম দেওয়া বেটার।

বাঙলাদেশের সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের একটিতে টপ চয়েজ একটা ডিপার্টমেন্ট থেকে পাশ করে বের হয়ে আজ ২ বছর পর আমার সহপাঠীদের মধ্যে ৫%ও একটা স্ট্যাবল চাকরি পায় নাই। রাষ্ট্র, বিশ্ববিদ্যালয়, বাজার-অর্থনীতি আর শিক্ষা ব্যবস্থা তাদের সাথে প্রতারণা করে তাদেরকে নিয়মিত আত্ম5ত্যা নিয়ে ভাবতে বাধ্য করছে, পরিবারের কাছে অপদস্থ করছে।
খটখটিয়া ডিগ্রি কলেজ থেকে পাশ করা একজন ফিলোসফি গ্রাজুয়েটের কথা আপনি চিন্তা করেন। সে তো সামনে শুধু অন্ধকার দেখে।

আপনারা অবাক হইতাছেন কেন ৩৬% পোলাপান পরীক্ষা দেয় নাই!? এই প্রশ্নই ভুল। প্রশ্ন করেন - কেন ৬৪% পোলাপান এই আজাইরা পরীক্ষা দিতে গেছে।

24/06/2026

ইরান 💪💪
এই সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট Masoud Pezeshkian বলছেন:

"যদি আমাদের আত্মরক্ষার জন্য ক্ষেপণাস্ত্র (মিসাইল) না থাকত, তাহলে ইসরায়েল ও আমেরিকা গাজার মতোই ইরানকে ধ্বংস করে দিত। তারা বৃদ্ধ-শিশু কাউকেই রেহাই দিত না।"

তিনি আরও বলেন:

"আসলে তারা মানবাধিকারের কথা বলে, কিন্তু সেটা বড় ধরনের মিথ্যা।"

এরপর তিনি বলেন:

"যদি আমরা নিজেদের রক্ষা করতে না পারতাম, তাহলে তারা আমাদের দেশের শক্তি ধ্বংস করে দিত।"

সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলেছেন:

"তাই আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা (বিশেষ করে ক্ষেপণাস্ত্র কর্মসূচি) নিয়ে কারও সঙ্গে আলোচনা বা দরকষাকষি করব না।"

23/06/2026

শাহজালাল হোক বা শাহপরান মাজার মানেই লিল্লা খাওয়ার জন্য সেরা ছাগলের বাচ্চারা

সিলেটের ডিসি সারওয়ার আলমকে বদলি করে দেয়া হয়েছে। সিলেটের চোর, বাটপার,সিএনজি ওয়ালা, টিকেট ব্লাকার, ফুটপাত দখলদার , মাজারের...
21/06/2026

সিলেটের ডিসি সারওয়ার আলমকে বদলি করে দেয়া হয়েছে।

সিলেটের চোর, বাটপার,সিএনজি ওয়ালা, টিকেট ব্লাকার, ফুটপাত দখলদার , মাজারের টাকা লুট কারিরা সবার আজ ঈদের দিন।

19/06/2026

আপনারা কি জানেন শাহজালাল অথবা শাহপরান মাজারে ভক্তদের দেওয়া দানের পশু আর নানান পণ্য মাজারের খাদেমরা বিক্রি করে দেয় ।
এবং টাকা ভাগ বাটোয়ারা করে নিজেদের মধ্যে নিয়ে যায়।

মানুষের লা/শ ও লোহা পাশাপাশি শুয়ে আছে, লোহাগুলো ঠিকই পৌঁছে যাবে তার গন্তব্যে কিন্তু মানুষগুলোর পৌঁছানো হবেনা তার পরিবারে...
25/05/2026

মানুষের লা/শ ও লোহা পাশাপাশি শুয়ে আছে, লোহাগুলো ঠিকই পৌঁছে যাবে তার গন্তব্যে কিন্তু মানুষগুলোর পৌঁছানো হবেনা তার পরিবারের কাছে, ঈদ হবে না একসাথে।

বাস ভাড়া বেশি হওয়ায় খরচ বাঁচাতে লোহা ভর্তি ট্রাকে চড়ে বাড়ি যাচ্ছিল ৩০/৩৫ জন যাত্রী।

আজ ২৫ মে ভোর ৪টার দিকে টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব সংযোগ সড়কের সরাতৈল এলাকায় রড ও মানুষ বোঝাই ট্রাকটি উলটে যায়, এবং মর্মান্তিকভাবে ঘটনাস্থলে ১৭ জন নিহত হয়, এবং আরও ১০ জন গুরুতরভাবে আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

ঈদের আগে আবারও আমাদের এমন নির্মম ঘটনার সাক্ষী হতে হলো 😓

Address

Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahsan Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ahsan Ahmed:

Shortcuts

Share

l="false"> Add listing
  • Login
  • Subscribe

    We will notify you when anything happens in Sylhet.